< Zabura 99 >
1 Ubangiji yana mulki, bari al’ummai su yi rawan jiki; yana zaune a kursiyi tsakanin kerubobi, bari duniya ta girgiza.
সদাপ্রভু রাজত্ব করেন, জাতিরা কম্পিত হোক; করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, পৃথিবী কেঁপে উঠুক।
2 Ubangiji mai girma yana a Sihiyona; an ɗaukaka shi a bisa dukan al’ummai.
সদাপ্রভু সিয়োনে মহান; সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।
3 Bari mu yabi girmanka da sunanka mai banrazana, shi mai tsarki ne.
তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— তিনি পবিত্র।
4 Sarki mai iko ne, yana ƙaunar adalci ka kafa gaskiya; a cikin Yaƙub ka yi abin da yake mai adalci da kuma daidai.
রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।
5 Ku ɗaukaka Ubangiji Allahnmu ku kuma yi masa sujada a wurin sa ƙafafunsa; shi mai tsarki ne.
সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো, তাঁর পাদপীঠে আরাধনা করো; তিনি পবিত্র।
6 Musa da Haruna suna cikin firistocinsa, Sama’ila yana cikin waɗanda suka kira bisa sunansa; sun kira ga Ubangiji ya kuwa amsa musu.
মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন, এবং তিনি তাঁদের উত্তর দিতেন।
7 Ya yi magana da su daga ginshiƙin girgije; ya kiyaye farillansa da ƙa’idodin da ya ba su.
তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন, তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।
8 Ya Ubangiji Allahnmu, ka amsa musu; ka kasance wa Isra’ila Allah mai gafartawa, ko da yake ka hukunta ayyukansu marasa kyau.
হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি তাঁদের উত্তর দিয়েছিলে; যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে, ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।
9 Ku ɗaukaka Ubangiji Allahnmu ku kuma yi sujada a dutsensa mai tsarki, gama Ubangiji Allahnmu mai tsarki ne.
আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।