< Zabura 90 >

1 Addu’ar Musa Mutumin Allah. Ubangiji kai ne mazauninmu cikin dukan zamanai.
ঈশ্বরের লোক মোশির প্রার্থনা। হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হয়ে এসেছ, পুরুষে পুরুষে হয়ে আসছ।
2 Kafin a haifi duwatsu ko a fid da ƙasa da duniya, daga madawwami zuwa madawwami kai Allah ne.
পর্বতদের জন্ম হবার আগে, তুমি পৃথিবী ও জগৎ কে জন্ম দেবার আগে, এমনকি অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই ঈশ্বর।
3 Ka komar da mutane zuwa ƙura, kana cewa, “Ku koma ƙura, ya ku’ya’yan mutane.”
তুমি মানুষকে ধূলোতে ফিরিয়ে থাক, বলে থাক, মানুষের সন্তানেরা ফিরে যাও।
4 Gama shekaru dubu a gabanka kamar kwana ɗaya ne da ya wuce, ko sa’a guda na dare.
কারণ সহস্র বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল, তা ত চলে গিয়েছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।
5 Ka share mutane cikin barcin mutuwa; suna kama da sabuwa ciyawar safiya,
তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; ভোরবেলায় তারা ঘাসের মতন, যা বেড়ে ওঠে।
6 ko da yake da safe takan yi sabuwar huda da yamma sai ta bushe ta kuma yanƙwane.
ভোরবেলায় ঘাসে ফুল ফোটে ও বেড়ে ওঠে, সন্ধ্যাবেলা ছিঁড়ে গিয়ে শুকনো হয়ে যায়।
7 An cinye mu ta wurin fushinka mun kuma razana ta wurin hasalarka.
কারণ তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই।
8 Ka ajiye laifinmu a gabanka, asirin zunubanmu a hasken kasancewarka.
তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সামনে, আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার মুখের দীপ্তিতে।
9 Dukan kwanakinmu sun wuce ƙarƙashin fushinka; mun gama shekarunmu da nishi.
কারণ তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়, আমরা নিজের নিজের বছর নিঃশ্বাসের মত শেষ করি।
10 Tsawon kwanakinmu shekaru saba’in ne, ko tamanin, in muna da ƙarfi; duk da haka tsawonsu wahaloli ne kawai da ɓacin rai, gama da sauri suke wucewa, ta mu kuma ta ƙare.
১০আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর; বলবান হলে আশী বছর হতে পারে। তবুও তাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কারণ তা দ্রুত পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।
11 Wa ya san ƙarfin fushinka? Gama hasalarka tana da girma kamar tsoron da ya dace da kai.
১১তোমার কোপের শক্তি কে বুঝে? তোমার ভয়াবহতার সমতুল্য ক্রোধ কে বোঝে?
12 Ka koya mana yawan kwanakinmu daidai, don mu sami zuciyar hikima.
১২এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার সঙ্গে বসবাস করি।
13 Ka ji mu, ya Ubangiji! Har yaushe zai ci gaba? Ka ji tausayin bayinka.
১৩হে সদাপ্রভুু, ফের কত দিন? তোমার দাসদের প্রতি সদয় হও।
14 Ka ƙosar da mu da safe da ƙaunarka marar ƙarewa, don mu rera don yabo, mu kuma yi murna dukan kwanakinmu.
১৪ভোরে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা সারাজীবন আনন্দ ও আহ্লাদ করি।
15 Faranta mana zuciya kamar yawan kwanakin da muka sha azaba, kamar yawan shekarun da muka ga wahala.
১৫যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, যত বছর আমরা বিপদ দেখেছি, সেই অনুযায়ী আমাদেরকে আনন্দিত কর।
16 Bari a nuna ayyukanka ga bayinka, darajarka ga’ya’yansu.
১৬তোমার দাসদের কাছে তোমার কর্ম্ম, তাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দেখতে পাওয়া যাক।
17 Bari alherin shugabanmu Allah yă kasance a kanmu; ka albarkaci mana aikin hannuwanmu, I, ka albarkaci aikin hannuwanmu.
১৭আর আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রসন্নভাব আমাদের উপরে পড়ুক; আর তুমি আমাদের হাতের কাজ স্থায়ী কর, আমাদের হাতের কাজ তুমি স্থায়ী কর।

< Zabura 90 >