< Zabura 8 >

1 Don mai bi da kaɗe-kaɗe. Bisa ga gittit. Zabura ta Dawuda. Ya Ubangiji, shugabanmu, sunanka da girma take a cikin dukan duniya! Ka kafa ɗaukakarka bisa sammai.
সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ। দাউদের গীত। হে সদাপ্রভু, আমার প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত! তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে তোমার মহিমা স্থাপন করেছ!
2 Daga leɓunan yara da jarirai ka kafa yabo domin su sa abokan gābanka da masu ɗaukan fansa su yi shiru.
তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে, তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে, তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।
3 Sa’ad da na dubi sammai, aikin yatsotsinka, wata da taurari waɗanda ka ajiye a wurarensu,
যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি, তোমার হাতের কাজ, চাঁদ ও তারার দিকে দেখি যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,
4 wane ne mutum da kake tunawa da shi, ɗan mutum da kake lura da shi?
মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো? মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
5 Ka yi shi ƙasa kaɗan da Allah ka yi masa rawani da ɗaukaka da girma.
তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোটো করেছ এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।
6 Ka mai da shi mai mulki bisa ayyukan hannuwanka; ka sa kome a ƙarƙashin ƙafafunsa,
তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ; এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:
7 dukan shanu da tumaki, da kuma namun jeji,
সব মেষপাল ও গোপাল, ও যত বন্যপশু;
8 tsuntsayen sararin sama da kifin teku, da dukan abin da yake yawo a ƙarƙashin ruwan teku.
আকাশের যত পাখি, সমুদ্রের যত মাছ, যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
9 Ya Ubangiji, shugabanmu, sunanka da girma take a cikin dukan duniya!
হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

< Zabura 8 >