< Zabura 73 >
1 Zabura ta Asaf. Tabbatacce Allah mai alheri ne ga Isra’ila, ga waɗanda suke masu tsabta a zuciya.
১আসফের সঙ্গীত। সত্যিই ঈশ্বর, ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, তাদের পক্ষে যাদের হৃদয় বিশুদ্ধ।
2 Amma game da ni, ƙafafuna suna gab da yin santsi; tafin ƙafana ya yi kusan zamewa.
২কিন্তু আমার পা প্রায় টলে গিয়েছিল; আমার পা প্রায় পিছলিয়ে গিয়েছিল।
3 Gama na yi kishin masu girman kai sa’ad da na ga cin gaban da masu mugunta suke yi.
৩কারণ আমি অহঙ্কারীদের প্রতি হিংসা করেছিলাম, যখন আমি অধার্মিকের বৃদ্ধি দেখলাম।
4 Ba sa yin wata fama; jikunansu lafiya suke da kuma ƙarfi.
৪কারণ তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যন্ত্রণা পায় না, কিন্তু তারা শক্তিশালী ও খাদ্যে তৃপ্ত।
5 Ba sa shan wata wahalar da sauran mutane ke sha; ba su da damuwa irin na’yan adam.
৫তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।
6 Saboda girman kai ya zama musu abin wuya; tā da hankali ya zama musu riga.
৬অহঙ্কার তাদের গলার হারের মত, হিংসা তাদের পোশাকের মত।
7 Daga mugayen zukatansu laifi kan fito mugaye ƙulle-ƙullen da suke cikin zukatansu ba su da iyaka.
৭এই ধরনের অবিবেচনা থেকে পাপ উপস্থিত হয়, তাদের হৃদয় থেকে মন্দ চিন্তা বের হয়।
8 Suna ba’a, suna faɗin mugayen abubuwa; cikin girman kan suna barazana yin danniya.
৮তারা বিদ্রুপ করে মন্দ কথা বলে, তারা গর্বের সঙ্গে হিংসার কথা বলে।
9 Bakunansu na cewa sama na su ne, kuma harsunansu sun mallaki duniya.
৯তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে এবং তাদের জিভ পৃথিবীকে প্রদক্ষিণে করে।
10 Saboda haka mutanensu sun juya gare su suna kuma shan ruwa a yalwace.
১০এই জন্য ঈশ্বরের লোকেরা তাদের দিকে ফেরে এবং তারা তাদের মধ্যে কোনো দোষ পায় না।
11 Suna cewa, “Yaya Allah zai sani? Mafi Ɗaukaka yana da sani ne?”
১১তারা বলে, “ঈশ্বর কি করে জানতে পারবেন? কি ঘটছে সেই বিষয়ে কি ঈশ্বর জানেন?”
12 Ga yadda mugaye suke, kullum ba su da damuwa, arzikinsu yana ta ƙaruwa.
১২দেখ এরাই অধার্ম্মিক, এরা চিরকাল নিশ্চিন্তে থেকে সম্পত্তি বৃদ্ধি করছে।
13 Tabbatacce a banza na bar zuciyata da tsabta; a banza na wanke hannuwa don nuna rashin laifi.
১৩নিশ্চয় আমি বৃথাই আমার হৃদয় পরিষ্কার করেছি এবং নিষ্কলঙ্কতায় আমার হাত ধুয়েছি।
14 Dukan yini na sha annoba; an hukunta ni kowace safiya.
১৪কারণ আমি সমস্ত দিন ধরে আহত হয়েছি এবং প্রতি সকালে শাস্তি পেয়েছি।
15 Da na ce, “Zan faɗa haka,” da na bashe’ya’yanka.
১৫যদি আমি বলতাম, “আমি এই বিষয়ে বলব,” তবে আমি, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতকতা করতাম।
16 Sa’ad da na yi ƙoƙari in gane wannan, sai ya zama danniya a gare ni
১৬যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল,
17 sai da na shiga wuri mai tsarki na Allah; sa’an nan na gane abin da ƙarshensu zai zama.
১৭তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম।
18 Tabbatacce ka sa su a ƙasa mai santsi; ka jefar da su ga hallaka.
১৮তুমি নিশ্চই তাদেরকে পিছল জায়গায় রাখবে; তুমি তাদেরকে ধ্বংসে নামিয়ে নিয়ে আসছ।
19 Duba yadda suka hallaka farat ɗaya, razana ta share su gaba ɗaya!
১৯তারা এক নিমেষের মধ্যে কিভাবে মরুপ্রান্তে পরিণত হয়! তারা শেষ মুহূর্তে উপস্থিত হয় এবং বিভিন্ন ত্রাসে কেমন ধ্বংস হয়।
20 Kamar yadda mafarki yake sa’ad da mutum ya farka, haka yake sa’ad da ka farka, ya Ubangiji, za ka rena su kamar almarai.
২০স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন; তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না।
21 Sa’ad da zuciyata ta ɓaci hankalina kuma ya tashi,
২১কারণ আমার হৃদয় দুঃখীত হল এবং আমি গভীরভাবে আহত হয়েছি;
22 na zama marar azanci da jahili; na zama kamar dabba a gabanka.
২২আমি মূর্খ ও অজ্ঞান, আমি তোমার কাছে পশুর মত অসার ছিলাম।
23 Duk da haka kullum ina tare da kai; ka riƙe ni a hannun damana.
২৩কিন্তু আমি সব দিন তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24 Ka bishe ni da shawararka, bayan haka kuma za ka kai ni cikin ɗaukaka.
২৪তুমি তোমার উপদেশে আমাকে পরিচালনা করবে এবং শেষে আমাকে মহিমায় গ্রহণ করবে।
25 Wa nake da shi a sama in ba kai ba? Ba na kuma sha’awar kome a duniya in ban da kai.
২৫কিন্তু তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? পৃথিবীতে তোমাকে ছাড়া পৃথিবীতে আমি আর কোন কিছুর বাসনা করি না।
26 Jikina da zuciyata za su iya raunana, amma Allah ne ƙarfin zuciyata da kuma rabona har abada.
২৬আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে, কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার।
27 Waɗanda suke nesa da kai za su hallaka; kakan hallaka dukan waɗanda suke maka rashin aminci.
২৭যারা তোমার থেকে দূরে থাকে, তারা ধ্বংস হবে; যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করবে।
28 Amma game da ni, yana da kyau in kasance kusa da Allah. Na mai da Ubangiji Mai Iko Duka mafakata; zan yi shelar dukan ayyukanka.
২৮কিন্তু আমার যা করা উচিত তা হল ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে যাওয়া। আমি প্রভু সদাপ্রভুুকে আমার দূর্গ স্বরূপ বানিয়েছি, আমি তোমার সমস্ত কাজের বিষয়ে বর্ণনা করব।