< Zabura 62 >
1 Don mai bi da kaɗe-kaɗe. Don Yedutun. Zaburar Dawuda. Raina na samun hutu a wurin Allah ne kaɗai; cetona na zuwa daga gare shi.
১প্রধান বাদ্যকরের জন্য। যিদুথনের প্রণালীতে। একটি দায়ূদের গীত। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করছে, তাঁর থেকেই আসে আমার পরিত্রান।
2 Shi kaɗai ne dutsena da cetona; shi ne kagarata, ba zan jijjigu ba.
২তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।
3 Har yaushe za ku tasar wa mutum guda? Dukanku ne za ku kā da shi wannan jinganannen bango, wannan rusasshen katanga?
৩কতক্ষণ তুমি একজন মানুষকে আক্রমণ করবে, সে তাকে হত্যা করবে হেলে পরা ভিত্তি ও ভাঙ্গা বেড়ার মত?
4 Sun kintsa sosai su tumɓuke shi daga matsayinsa mai martaba; suna jin daɗi yin ƙarairayi. Sukan sa wa mutum albarka da bakinsu, amma a zuciyarsu la’antawa suke yi. (Sela)
৪তারা কেবল তাদের সম্মানিয় অবস্হান থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেয়; তারা মিথ্যা কথা বলতে ভালবাসে; তারা মুখে আশীর্বাদ দেয়, কিন্তু অন্তরে অভিশাপ দেয়। (সেলা)
5 Ka nemi hutu, ya raina, a wurin Allah kaɗai; dogarata kan zo daga gare shi ne.
৫আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর; কারণ তাঁর মধ্যেই আমার প্রত্যাশা।
6 Shi ne kaɗai dutsena da cetona; shi ne kagarata, ba zan jijjigu ba.
৬তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।
7 Cetona da girmata sun dangana ga Allah ne, shi ne dutsena mai ƙarfi, mafakata.
৭ঈশ্বর আমার পরিত্রান এবং আমার গৌরব; ঈশ্বর আমার শক্তির শৈল এবং আমার আশ্রয় ঈশ্বরের মধ্যে আছে।
8 Ku dogara a gare shi a duk lokuta, ya mutane; ku faɗi albarkaci bakin zukatanku a gare shi, gama Allah ne mafakarmu. (Sela)
৮লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। (সেলা)
9 Talakawa dai kamar shaƙar iska suke, Attajirai dai kamar shirim suke; in aka auna a ma’auni, su ba wani abu ba ne; dukansu dai kamar shaƙar iska ne kawai.
৯সামান্য লোকেরা বাস্প মাত্র এবং গণ্যমান্য লোকেরা মিথ্যা; তাদেরকে তুলোযন্ত্রে ওজন করা হবে; তারা সর্ব বাস্প থেকে কম।
10 Kada ku dogara a kan ƙwace ko yin fariya a kayan sata; ko arzikinku ya ƙaru, kada ku sa zuciyarku a kansu.
১০তুমি নিপীড়ন বা ডাকাতে উপর বিশ্বাস কর না এবং ধনের জন্য আশা কর না; কারণ তাতে কোনো ফল ধরবে না; তাদের উপর তোমার হৃদয় যাবে না।
11 Abu guda Allah ya ce, abubuwa biyu na ji, “Cewa kai, ya Allah, kake mai ƙarfi,
১১ঈশ্বর একবার বলেছেন, দুই বার আমি এই কথা শুনেছি; পরাক্রম ঈশ্বরেরই।
12 kuma cewa kai, ya Ubangiji, mai ƙauna ne. Tabbatacce za ka sāka wa kowane mutum bisa ga abin da ya yi.”
১২আর প্রভু দয়া তোমার, কারণ তুমিই প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দিয়ে থাক।