< Zabura 50 >

1 Zabura ta Asaf. Maɗaukaki, Allah, Ubangiji, ya yi magana ya kuma kira duniya daga fitowar rana zuwa inda take fāɗuwa.
আসফের একটি গীত। এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন এবং সূর্য্যের উদয়স্থান থেকে অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।
2 Daga Sihiyona, cikakkiya a kyau, Allah na haskakawa.
সিয়োন থেকে, সৌন্দর্য্যের পরিপূর্ণ স্থান থেকে, ঈশ্বর চিত্কার দীপ্তি প্রকাশ করেছেন।
3 Allahnmu yana zuwa ba kuwa zai yi shiru ba; wuta mai cinyewa a gabansa, babban hadari kuma ya kewaye shi.
আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; তার আগে আগুন গ্রাস করবে এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।
4 Ya kira sammai da suke bisa, da duniya, don yă shari’anta mutanensa.
তিনি উপরে স্বর্গকে ডাকবেন এবং পৃথিবীকেও ডাকবেন, যাতে নিজের লোকেদের বিচার করতে পারে।
5 “Ku tattara mini shafaffuna, waɗanda suka yi alkawari da ni ta wurin hadaya.”
“আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর, যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।”
6 Sammai kuwa sun yi shelar adalcinsa gama Allah kansa alƙali ne. (Sela)
আর স্বর্গ তাঁর ধার্ম্মিকতা ঘোষণা করবে, কারণ ঈশ্বর নিজেই বিচারক। (সেলা)
7 “Ku ji, ya mutanena, zan kuwa yi magana, Ya Isra’ila, zan kuwa ba da shaida a kanku. Ni ne Allah, Allahnku.
“আমার লোকেরা, শোন, আমি বল; ইস্রায়েল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর।
8 Ba na tsawata muku saboda hadayunku ko kuwa hadayunku na ƙonawa, waɗanda kuka taɓa kawo a gabana.
আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।
9 Ba na bukatan bijimi daga turkenku ko awaki daga garkunanku,
আমি তোমার গৃহ থেকে ষাঁড় বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।
10 gama kowace dabbar kurmi nawa ne, da kuma shanu a kan dubban tuddai.
১০কারণ বনের সমস্ত প্রাণী আমার এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার।
11 Na san kowane tsuntsun da yake a duwatsu kuma halittun filaye nawa ne.
১১আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার।
12 Da a ce ina jin yunwa ai, ba sai na faɗa muku ba, gama duniyar nawa ne, da kome da yake cikinta.
১২যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; কারণ জগৎ ও তার সমস্তই আমার।
13 Ina cin naman bijimai ne ko ina shan jinin awaki ne?
১৩আমি কি ষাঁড়ের মাংস খাব বা আমি কি ছাগলের রক্ত পান করব?
14 “Ku miƙa hadayar godiya ga Allah, ku cika alkawuranku ga Mafi Ɗaukaka,
১৪তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।
15 ku kira gare ni a ranar wahala; zan cece ku, za ku kuwa girmama ni.”
১৫আর বিপদের দিনের আমাকে ডাকো; আমি তোমাকে উদ্বার করব এবং তুমি আমার গৌরব করবে।”
16 Amma ga mugaye, Allah ya ce, “Wace dama ce kuke da ita na haddace dokokina ko na yin maganar alkawarina a leɓunanku?
১৬কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, তুমি আমার নিয়ম মুখে এনেছ।
17 Kun ƙi umarnina kuka kuma zubar da kalmomina a bayanku
১৭তুমি শাসন ঘৃণা করে থাক এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক।
18 Sa’ad da kuka ga ɓarawo, kukan haɗa kai da shi; kukan haɗa kai da mazinata.
১৮যখন তুমি একটি চোরকে দেখ তুমি তার সাথে একমত হও, তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর।
19 Kuna amfani da bakunanku don mugunta kuna kuma gyara harshenku don ruɗu.
১৯তুমি মন্দ বিষয়ে মুখ দিয়ে থাক এবং তোমার জিভ প্রতারণা প্রকাশ করে।
20 Kuna ci gaba da magana a kan ɗan’uwanku ku kuma yi maganar ƙarya a kan ɗan mahaifinku.
২০তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক, তুমি নিজের মায়ের পুত্রকে নিন্দা করে থাক।
21 Kun yi waɗannan abubuwa na kuwa yi shiru; kun ɗauka gaba ɗaya ni kamar ku ne. Amma zan tsawata muku in kuma zarge ku a fuskarku.
২১তুমি এই সব কাজ করেছ, আমি নীরব হয়ে আছি; তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব।
22 “Ku lura da wannan, ku da kuka manta da Allah, ko kuwa in yayyage ku kucu-kucu, ba kuma wanda zai cece ku.
২২এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়, পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি এবং তোমাকে সাহায্য করতে না আসি।
23 Shi wanda ya miƙa hadayun godiya yakan girmama ni, ya kuma shirya hanya saboda in nuna masa ceton Allah.”
২৩যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে এবং সেই আমার গৌরব করে; যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে, তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।

< Zabura 50 >