< Zabura 5 >
1 Don mai bi da kaɗe-kaɗe. Don Busa. Ta Dawuda. Ka saurare kalmomina, ya Ubangiji, ka ji ajiyar zuciyata.
১প্রধান বাদ্যকরের জন্য। বাঁশী যন্ত্রের সাহায্যে। দায়ূদের গীত। আমার কান্না শোন, সদাপ্রভুু; আমার আর্তনাদের বিষয়ে চিন্তা কর।
2 Ka saurare kukata na neman taimako, Sarkina da Allahna, gama gare ka nake addu’a.
২আমার কান্নার শব্দ শোন, আমার রাজা এবং আমার ঈশ্বর। কারণ আমি তোমার কাছে প্রার্থনা করছি।
3 Da safe, ya Ubangiji, ka ji muryata; da safe na gabatar da bukatuna a gabanka in kuma jira da sa zuciya.
৩সদাপ্রভুু, সকালে তুমি কান্না শুনবে; সকালে আমি তোমার উদ্দেশ্যে আমার প্রার্থনা আনব এবং প্রত্যাশায় অপেক্ষা করব।
4 Kai ba Allahn da yake jin daɗin mugu ba ne; gama kana gāba da dukan masu aikata mugunta.
৪নিশ্চয়ই তুমি এমন একজন ঈশ্বর নও যিনি মন্দ কাজকে অনুমোদন করেন; মন্দ লোকেরা তোমার অতিথি হবে না।
5 Masu fariya ba za su iya tsaya a gabanka ba. Kana ƙin duk masu aikata abin da ba daidai ba.
৫অহঙ্কারীরা তোমার উপস্থিতিতে দাঁড়াবে না, তুমি তাদের ঘৃণা কর যারা অন্যায় ব্যবহার করে।
6 Kakan hallaka masu yin ƙarya. Masu kisankai da mutane masu ruɗu Ubangiji yana ƙyama.
৬তুমি মিথ্যাবাদীদের ধ্বংস করবে, সদাপ্রভুু হিংস্র এবং প্রতারণাপূর্ণ মানুষকে তুচ্ছ করেন।
7 Amma ni, ta wurin jinƙanka mai girma, zan shiga gidanka; da bangirma zan durƙusa ga haikalinka.
৭কিন্তু আমার জন্য, তোমার মহান চুক্তির বিশ্বস্ততার কারণে, আমি তোমার গৃহে আসব; আমি তোমার পবিত্র মন্দিরের দিকে ভয়ে নত হব।
8 Ka bi da ni, ya Ubangiji, cikin adalcinka saboda abokan gābana, ka fayyace hanyarka a gabana.
৮হে প্রভু, আমার শত্রুদের কারণে তোমার ধার্ম্মিকতায় আমাকে পরিচালনা কর, আমার সামনে তোমার পথ সোজা কর।
9 Babu ko kalma guda daga bakinsu da za a dogara da ita; marmarinsu kawai shi ne su hallakar da waɗansu. Maƙogwaronsu buɗaɗɗen kabari ne; da harshensu suna faɗin ƙarya.
৯কারণ তাদের মুখের মধ্যে কোন সত্যতা নেই; তাদের অন্তর হচ্ছে দুষ্ট, তাদের গলা খোলা সমাধির মত, তারা তাদের জিভ দিয়ে তোষামোদ করে।
10 Ka furta su masu laifi, ya Allah! Bari makircinsu yă zama fāɗuwarsu. Ka kore su saboda yawan zunubansu, saboda sun tayar maka.
১০ঈশ্বর তাদের দোষী সাব্যস্ত কর, তাদের পরিকল্পনাই তাদের সর্বনাশ নিয়ে আসবে, তাদের অনেক পাপের জন্য তাদের তাড়িয়ে দাও, কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
11 Amma bari dukan waɗanda suke neman mafaka gare ka su yi murna; bari kullum su yi ta rerawa saboda farin ciki. Ka buɗe kāriyarka a bisansu, domin waɗanda suke ƙaunar sunanka su yi farin ciki a cikinka.
১১কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সবাই আনন্দিত হোক; তারা সবদিন আনন্দের গান করুক কারণ তুমি তাদের রক্ষা করছ; যারা তোমার নাম ভালবাসে তারা তোমার মধ্যে আনন্দিত হোক।
12 Gama tabbatacce, ya Ubangiji, kakan albarkaci adalai; kakan kewaye su da tagomashinka kamar garkuwa.
১২কারণ তুমি ধার্ম্মিকদের আশীর্বাদ করবে, সদাপ্রভুু, তুমি অনুগ্রহের সঙ্গে তাদের চারপাশে ঢাল হিসাবে থাকবে।