< Zabura 38 >
1 Zabura ta Dawuda. Roƙo ne. Ya Ubangiji, kada ka tsawata mini cikin fushinka ko ka hore ni cikin hasalarka.
১স্মরণার্থক, দায়ূদের একটি গীত। সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না, তোমার রোষে আমাকে শাস্তি দিও না।
2 Gama kibiyoyinka sun soke ni, hannunka kuma ya fāɗo a kaina.
২কারণ তোমার তীর আমাকে বিদ্ধ করে এবং তোমার হাত আমাকে নিচে চেপে ধরেছে।
3 Saboda hasalarka babu lafiya a jikina; ƙasusuwana ba lafiya saboda zunubina.
৩আমার সমস্ত শরীর অসুস্থ তোমার রাগের কারণে; আমার পাপের কারণে আমার হাড়ে কোন স্বাস্হ্য নেই।
4 Laifofina sun mamaye ni kamar nauyin da ya sha ƙarfin ɗauka.
৪কারণ আমার পাপ আমাকে আচ্ছন্ন করেছে; তারা আমার জন্য ভারী বোঝার মত।
5 Miyakuna sun ruɓe suna kuma wari saboda wawancina na zunubi.
৫আমার অজ্ঞানতার কারণে আমার ক্ষত সংক্রমণ হয় এবং দূর্গন্ধ হয়।
6 An tanƙware ni aka kuma ƙasƙantar da ni; dukan yini ina ta kuka.
৬আমি নুইয়ে পরেছি, পাপের ভারে আমি প্রতিদিন ও শোক সম্পর্কে আমি সারাদিন অপমানিত হচ্ছি।
7 Bayana yana fama da zazzaɓi; babu lafiya a jikina.
৭কারণ আমি লজ্জার সাথে পরাস্ত হয়েছি এবং আমার পুরো শরীর অসুস্থ।
8 Na gaji sharkaf an kuma ragargaza ni; ina nishi da wahala a cikin zuciyata.
৮আমি অসাড় এবং সম্পূর্ণভাবে চূর্ণ হয়েছি; আমি আমার হৃদয়ের যন্ত্রণার কারণে আতর্নাদ করছি।
9 Dukan bukatata tana a shimfiɗe a gabanka, ya Ubangiji; ajiyar zuciyata ba ta ɓoyuwa daga gare ka.
৯প্রভু, তুমি আমার হৃদয়ের গভীর আকাঙ্খা এবং আমার আর্তস্বর তোমার কাছ লুকানো নেই।
10 Zuciyata na bugu, ƙarfina kuma ya ƙare, har ma haske ya rabu da idanuna.
১০আমার হৃদয় আঘাত করেছে, আমার শক্তি বিলীন হয়েছে এবং আমার দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়েছে।
11 Abokaina da maƙwabtana sun guje ni saboda miyakuna; maƙwabtana ba sa zuwa kusa.
১১আমার বন্ধু এবং সঙ্গীরা আমার অবস্হা কারণে আমাকে ত্যাগ করে; আমার প্রতিবেশীরা দূরে দাঁড়িয়ে থাকে।
12 Waɗanda suke neman raina sun sa tarkonsu, waɗanda suke so su cuce ni suna zance lalatar da ni; yini sukutum suna ƙulla mini maƙarƙashiya.
১২যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পেতেছে। যারা আমার ক্ষতি কামনা করে তারা ধ্বংসের কথা বলে এবং সমস্ত দিন ধরে প্রতারণাপূর্ণ কথা বলে।
13 Ni kamar kurma ne, wanda ba ya ji, kamar bebe, wanda ba ya iya buɗe bakinsa.
১৩কিন্তু আমি, বধির মানুষের মত যে কিছুই শুনতে পায়না; আমি একটি বোবা মানুষের মত যে কিছুই বলে না।
14 Na zama kamar mutumin da ba ya ji, wanda bakinsa ba ya iya ba da amsa.
১৪আমি এমন একজন লোকের মতো নই যে শুনতে পায় না এবং যার উত্তর নেই।
15 Na dogara gare ka, ya Ubangiji; za ka amsa, ya Ubangiji Allahna.
১৫সদাপ্রভুু; নিশ্চয় আমি তোমার জন্য অপেক্ষা করেছি, প্রভু আমার ঈশ্বর, তুমি উত্তর দেবে।
16 Gama na ce, “Kada ka bar su su yi farin ciki a kaina ko su yi kirari a kaina sa’ad da ƙafata ta yi santsi.”
১৬আমি এটা বলছি যাতে আমার শত্রুরা আমার উপর গর্ব না করে। যখন আমার পা পিছলায়, তারা এই জিনিসে উল্লাসিত হয়।
17 Gama ina gab da fāɗuwa, kuma cikin azaba nake kullum.
১৭কারণ আমি হোঁচট খেয়ে পড়তে চলেছি এবং আমি অবিরত ব্যথা পাচ্ছি।
18 Na furta laifina; na damu da zunubina.
১৮আমি আমার অপরাধ স্বীকার করব; আমি আমার পাপ সম্পর্কে চিন্তিত।
19 Da yawa ne masu gāba da ni da ƙarfi; waɗanda suke kina ba dalili sun yi yawa.
১৯কিন্তু আমার শত্রুরা অসংখ্য; অনেকেই অন্যায়ভাবে আমাকে ঘৃণা করে।
20 Waɗanda suke sāka alherina da mugunta, suna cin zarafina sa’ad da nake bin abin da yake daidai.
২০তারা ভালোর পরিবর্তে মন্দ পরিশোধ দেয়; তারা আমার উপর অভিযোগ দোষারোপ করে যদিও আমি যা ভাল তা অনুধাবন করেছি।
21 Ya Ubangiji, kada ka yashe ni; kada ka yi nesa da ni, ya Allahna.
২১সদাপ্রভুু; আমাকে পরিত্যাগ করো না, আমার ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেকো না।
22 Zo da sauri ka taimake ni, Ya Ubangiji Mai Cetona.
২২প্রভু, আমার পরিত্রান, তুমি আমাকে সাহায্য করতে দ্রুত এস।