< Zabura 33 >

1 Ku rera da farin ciki ga Ubangiji ku adalai; daidai ne masu gaskiya su yabe shi.
হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো; তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।
2 Ku yabi Ubangiji da garaya; ku yi kiɗi gare shi da molo mai tsirkiya goma.
তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো; দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।
3 Ku rera masa sabuwar waƙa; ku yi kiɗi da gwaninta, ku kuma yi sowa don farin ciki.
তাঁর উদ্দেশে নতুন গান গাও; নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।
4 Gama maganar Ubangiji daidai ne da kuma gaskiya; yana da aminci cikin kome da yake yi.
সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য; তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।
5 Ubangiji yana ƙaunar adalci duniya ta cika da ƙaunarsa marar ƙarewa.
সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন; পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।
6 Ta wurin maganar Ubangiji aka yi sammai, rundunar taurarinsu kuwa da numfashin bakinsa.
সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল, তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।
7 Ya tattara ruwan teku cikin tuluna; ya sa zurfafa cikin gidajen ajiya.
তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।
8 Bari dukan duniya ta ji tsoron Ubangiji; bari dukan mutanen duniya su girmama shi.
সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক; জগতের সব লোক তাঁর সমাদর করুক।
9 Gama ya yi magana, abu ya kuwa kasance; ya umarta, ya kuwa tsaya daram.
কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল; তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।
10 Ubangiji yakan soke shirye-shiryen al’ummai; yakan wofintar da manufofin mutane.
জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন; মানুষের সব সংকল্প তিনি বিফল করেন।
11 Amma shirye-shiryen Ubangiji kan tsaya daram har abada, manufofin zuciyarsa kuwa har dukan zamanai.
কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়, তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।
12 Mai farin ciki ce al’ummar da Allah ne Ubangijinta, mutanen da ya zaɓa don gādonsa.
ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু, সেই সমাজ যাকে তিনি তাঁর অধিকারের জন্য মনোনীত করেছেন।
13 Daga sama Ubangiji ya duba ya kuwa ga dukan’yan adam;
স্বর্গ থেকে সদাপ্রভু দৃষ্টিপাত করেন এবং সমগ্র মানবজাতিকে দেখেন;
14 daga mazauninsa yana lura da dukan waɗanda suke zama a duniya,
যারা পৃথিবীতে বসবাস করে তাদের তিনি নিজের বাসস্থান থেকে লক্ষ্য করেন।
15 shi da ya yi zukatan duka, wanda yake kula da kome da suke yi.
তিনি তাদের হৃদয় তৈরি করেছেন, তাই তারা যা কিছু করে তিনি সব বুঝতে পারেন।
16 Babu sarkin da ake ceto ta wurin yawan mayaƙansa; ba jarumin da kan kuɓuta ta wurin yawan ƙarfinsa.
কোনো রাজা তার সৈন্যদলের আকারে রক্ষা পায় না; কোনো যোদ্ধা নিজের শক্তিবলে পালাতে পারে না।
17 Dogara a kan doki don ceto banza ne; duk da yawan ƙarfinsa ba ya ceto.
জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না, বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও তা তোমাকে রক্ষা করতে পারে না।
18 Amma idanun Ubangiji suna a kan wanda yake tsoronsa, a kan waɗanda suke sa zuciya cikin ƙaunarsa marar ƙarewa,
কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,
19 don yă cece su daga mutuwa ya bar su da rai a lokacin yunwa.
তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন, এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
20 Muna jiran Ubangiji da bege; shi ne taimakonmu da garkuwarmu.
আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি; তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।
21 A cikinsa zukatanmu na farin ciki, gama mun dogara cikin sunansa mai tsarki.
আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে, কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।
22 Bari ƙaunarka marar ƙarewa ta zauna a kanmu, ya Ubangiji, ko ma da muke sa begenmu a gare ka.
হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক, কারণ তোমার উপরেই আমরা আশা করি।

< Zabura 33 >