< Zabura 119 >
1 Albarka ta tabbata ga waɗanda rayuwarsu ba ta da abin zargi, waɗanda suke tafiya bisa ga dokar Ubangiji.
ধন্য তারা, যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।
2 Albarka ta tabbata ga waɗanda suke kiyaye ƙa’idodinsa suke kuma nemansa da dukan zuciyarsu.
ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে—
3 Ba sa yin wani abin da ba daidai ba; suna tafiya a hanyoyinsa.
তারা অন্যায় করে না কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।
4 Ka shimfiɗa farillan da dole a yi biyayya da su.
তুমি তোমার অনুশাসন দিয়েছ, যেন আমরা সযত্নে তা পালন করি।
5 Kash, da a ce hanyoyina tsayayyu ne a yin biyayya da ƙa’idodinka mana!
আমার আচরণ যেন সুসংগত হয় যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি।
6 Da ba zan sha kunya ba sa’ad da na lura da dukan umarnanka.
যখন আমি তোমার সব আদেশ বিবেচনা করব তখন আমাকে লজ্জিত হতে হবে না।
7 Zan yabe ka da zuciya ta gaskiya yayinda nake koyon dokokinka masu adalci.
যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।
8 Zan yi biyayya da ƙa’idodinka; kada ka yashe ni ɗungum.
আমি তোমার আদেশ পালন করব; আমাকে তুমি পরিত্যাগ কোরো না।
9 Yaya matashi zai kiyaye hanyarsa da tsabta? Sai ta yin rayuwa bisa ga maganarka.
যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।
10 Na neme ka da dukan zuciyata; kada ka bar ni in kauce daga umarnanka.
আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি; আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।
11 Na ɓoye maganarka a cikin zuciyata don kada in yi maka zunubi.
আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
12 Yabo ya tabbata gare ka, ya Ubangiji; ka koya mini ƙa’idodinka.
হে সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
13 Da leɓunana na ba da labarin dukan dokokin da suka fito bakinka.
তোমার মুখের সমস্ত শাসন আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব।
14 Na yi farin ciki da bin farillanka yadda mutum yakan yi farin ciki da arziki mai yawa.
তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি যেমন কেউ অতুল ধনসম্পদে আনন্দ করে।
15 Na yi tunani a kan farillanka na kuma lura da hanyoyinka.
আমি তোমার অনুশাসনে ধ্যান করি; এবং তোমার পথের বিবেচনা করি।
16 Na yi murna a cikin ƙa’idodinka; ba zan ƙyale maganarka ba.
আমি তোমার নির্দেশাবলিতে আমোদ করি; আমি তোমার বাক্য অবহেলা করব না।
17 Ka yi alheri ga bawanka, zan kuwa rayu; zan yi biyayya da maganarka.
তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার বাক্য পালন করব।
18 Ka buɗe idanuna don in iya gani abubuwan banmamaki a cikin dokarka.
আমার চোখ খুলে দাও যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয়াদি দেখতে পাই।
19 Ni baƙo ne a duniya; kada ka ɓoye mini umarnanka.
এই পৃথিবীতে আমি এক প্রবাসী; তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না।
20 Zuciyata ta ƙosa saboda marmari don dokokinka koyaushe.
সবসময় তোমার বিধানের জন্য, আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়।
21 Ka tsawata wa masu fariya, waɗanda suke la’anta waɗanda kuma suka kauce daga umarnanka.
যারা উদ্ধত, তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো, তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়।
22 Ka cire mini ba’a da reni, gama ina kiyaye farillanka.
অবজ্ঞা ও ঘৃণা আমার কাছ থেকে দূর করো, কারণ আমি তোমার বিধিবিধান পালন করি।
23 Ko da yake masu mulki sun zauna tare suna ɓata mini suna, bawanka zai yi tunani a kan ƙa’idodinka.
যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে, তোমার দাস তোমার বিধিনির্দেশে ধ্যান করে।
24 Farillanka ne abin farin cikina; su ne mashawartana.
তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়; সেগুলি আমাকে সুমন্ত্রণা দেয়।
25 An kwantar da ni ƙasa cikin ƙura; ka kiyaye raina bisa ga maganarka.
আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
26 Na ba da labari hanyoyina ka kuma amsa mini; ka koya mini ƙa’idodinka.
আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
27 Bari in gane koyarwar farillanka; sa’an nan zan yi tunani a kan abubuwan banmamakinka.
তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো, যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি।
28 Raina ya gaji da baƙin ciki; ka ƙarfafa ni bisa ga maganarka.
আমার প্রাণ দুঃখে অবসন্ন; তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।
29 Ka kiyaye ni daga hanyoyin ruɗu; ka yi mini alheri ta wurin dokokinka.
প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো; আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।
30 Na zaɓi hanyar gaskiya; na sa zuciyata a kan dokokinka.
আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি; আমার হৃদয় তোমার আইনকানুনে স্থির রেখেছি।
31 Na riƙe farillanka kankan, ya Ubangiji; kada ka sa in sha kunya.
হে সদাপ্রভু, আমি তোমার বিধিবিধান আঁকড়ে ধরেছি; আমাকে লজ্জিত হতে দিয়ো না।
32 Ina gudu a kan hanyar umarnanka, gama ka’yantar da zuciyata.
আমি তোমার আদেশের পথে ছুটে চলি, কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছ।
33 Ka koya mini Ya Ubangiji, don in bi ƙa’idodinka; sa’an nan zan kiyaye su har ƙarshe.
হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও, যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।
34 Ka ba ni ganewa, zan kuwa kiyaye dokarka in kuma yi biyayya da ita da dukan zuciyata.
আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।
35 Ka bi da ni a hanyar umarnanka, gama a can zan sami farin ciki.
তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।
36 Ka juye zuciyata wajen farillanka ba wajen riba ta sonkai ba.
আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও বরং স্বার্থপর লাভের দিকে নয়।
37 Ka juye idanuna daga abubuwa marasa amfani; ka kiyaye raina bisa ga maganarka.
মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও, তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
38 Ka cika alkawarinka ga bawanka, saboda a ji tsoronka.
তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো, যেন তোমাকে সকলে সম্ভ্রম করে।
39 Ka kawar da shan kunyar da nake tsoro, gama dokokinka nagari ne.
আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি, কারণ তোমার আইনকানুন উত্তম।
40 Ina marmarin farillanka ƙwarai! Ka kiyaye raina cikin adalcinka.
তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী! তোমার ধার্মিকতায় আমার জীবন বাঁচিয়ে রাখো।
41 Bari ƙaunarka marar ƙarewa ta zo gare ni, ya Ubangiji, cetonka bisa ga alkawarinka;
হে সদাপ্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম, আর তোমার পরিত্রাণ আমার উপর আসুক,
42 sa’an nan zan amsa wa masu cin mutuncina, gama na dogara ga maganarka.
তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
43 Kada ka ƙwace maganarka daga bakina, gama na sa zuciyata a dokokinka.
তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনও নিয়ে নিয়ো না, কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি।
44 Kullayaumi zan yi biyayya da dokokinka, har abada abadin.
আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।
45 Zan yi ta yawo a sake gama na nemi farillanka.
জীবনে আমি স্বাধীনভাবে চলব, কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি।
46 Zan yi maganar farillanka a gaban sarakuna ba kuwa za a kunyata ni ba,
রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্যকলাপের কথা বলব এবং আমি লজ্জিত হব না।
47 gama ina farin ciki da umarnanka saboda ina ƙaunarsu.
আমি তোমার আদেশে আমোদ করি কারণ আমি সে সকল ভালোবাসি।
48 Na ɗaga hannuwana ga umarnanka, waɗanda nake ƙauna, ina kuma tunani a kan ƙa’idodinka.
আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি, আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি।
49 Tuna da maganarka ga bawanka, gama ka ba ni bege.
তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
50 Ta’aziyyata cikin wahalata ita ce alkawarinka yana kiyaye raina.
কষ্টে আমার সান্ত্বনা এই যে, তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।
51 Masu fariya suna yi mini ba’a ba tare da an hana su ba, amma ban rabu da dokar ba.
দাম্ভিকেরা নির্মমভাবে আমাকে বিদ্রুপ করে, কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে মুখ ফিরাই না।
52 Na tuna da dokokinka na tun dā, ya Ubangiji, na kuwa sami ta’aziyya a cikinsu.
হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি, এবং তাতেই আমি সান্ত্বনা পাই।
53 Fushi ya kama ni saboda mugaye, waɗanda suka keta dokokinka.
আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই, কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।
54 Ƙa’idodinka su ne kan waƙata a duk inda na sauka.
আমি যেখানেই বসবাস করি না কেন, তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।
55 Da dare na tuna da sunanka, ya Ubangiji, zan kuwa kiyaye dokarka.
হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি, যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।
56 Wannan shi ne na saba yi, ina yin biyayya da farillanka.
এই আমার অভ্যাস যে, আমি তোমার অনুশাসন পালন করি।
57 Kai ne rabona, ya Ubangiji; na yi alkawarin in kiyaye maganarka.
হে সদাপ্রভু, তুমি আমার অধিকার, আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি দিয়েছি।
58 Na nemi fuskarka da dukan zuciyata; ka yi mini alheri bisa ga alkawarinka.
আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
59 Na lura da hanyoyina na kuma mayar da matakaina ga farillanka.
আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি, এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।
60 Zan gaggauta ba zan ɓata lokaci ba in yi biyayya da umarnanka.
আমি দ্রুত তোমার আদেশ পালন করব, দেরি করব না।
61 Ko da yake mugaye sun ɗaura ni da igiyoyi, ba zan manta da dokokinka ba.
যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাব না।
62 Da tsakar dare nakan tashi in gode maka saboda dokokinka masu adalci.
তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।
63 Ni aboki ne ga duk mai tsoronka, ga duk wanda yake bin farillanka.
আমি তাদের সকলের বন্ধু যারা তোমাকে সম্ভ্রম করে, আর যারা তোমার অনুশাসন পালন করে।
64 Duniya ta cika da ƙaunarka, ya Ubangiji; ka koya mini ƙa’idodinka.
হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ, তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
65 Ka yi wa bawanka alheri bisa ga maganarka, ya Ubangiji.
হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে তোমার দাসের প্রতি মঙ্গল করো।
66 Ka koya mini sani da kuma hukunci mai kyau, gama na gaskata a umarnanka.
আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও, কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।
67 Kafin in sha wahala na kauce, amma yanzu ina biyayya da maganarka.
পীড়িত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি।
68 Kai nagari ne, kuma abin da kake yi yana da kyau; ka koya mini ƙa’idodinka.
তুমি মঙ্গলময় এবং তুমি যা করো তাও মঙ্গলময়, তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
69 Ko da yake masu fariya sun shafe ni da ƙarairayi, na kiyaye farillanka da dukan zuciyata.
যদিও দাম্ভিকরা মিথ্যায় আমাকে কলঙ্কিত করেছে, আমি তোমার বিধিসকল সমস্ত হৃদয় দিয়ে পালন করি।
70 Zukatansu sun yi tauri da kuma marasa tausayi amma ina farin ciki a dokarka.
তাদের হৃদয় কঠোর ও অনুভূতিহীন, কিন্তু আমি তোমার আইনগুলিতে আমোদ করি।
71 Ya yi kyau da na sha wahala don in koyi ƙa’idodinka.
পীড়িত হওয়া আমার জন্য মঙ্গলজনক হয়েছে যেন আমি তোমার আদেশগুলি শিখতে পারি।
72 Doka daga bakinka ya fi mini daraja fiye da azurfa da zinariya guda dubu.
তোমার মুখের বিধিবিধান হাজার হাজার রুপো ও সোনার চেয়ে আমার কাছে বেশি মূল্যবান।
73 Hannuwanka ne suka yi suka kuma siffanta ni; ka ba ni ganewa don in koyi umarnanka.
তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে; তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।
74 Bari waɗanda suke tsoronka su yi farin ciki sa’ad da suke gan ni, gama na sa zuciyata a maganarka.
যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়, কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।
75 Ya Ubangiji na sani, cewa dokokinka masu adalci ne, kuma cikin aminci ka hore ni.
হে সদাপ্রভু, আমি জানি যে তোমার বিধিনিয়ম ন্যায়সংগত, আর তুমি বিশ্বস্ততায় আমাকে পীড়িত করেছ।
76 Bari ƙaunarka marar ƙarewa tă yi mini ta’aziyya, bisa ga alkawarinka ga bawanka.
তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়, যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ।
77 Bari tausayinka yă zo mini don in rayu, gama dokarka ce farin cikina.
তোমার অসীম করুণা আমাকে ঘিরে রাখুক যেন আমি বাঁচতে পারি, কারণ তোমার নিয়মবিধান আমার আনন্দের বিষয়।
78 Bari masu girman kai su sha kunya saboda abubuwa marasa kyau da suke yi mini ba dalili; amma zan yi tunani a kan farillanka.
দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে; কিন্তু আমি তোমার অনুশাসনে ধ্যান করব।
79 Bari waɗanda suke tsoronka su juya gare ni, waɗanda suka gane da farillanka.
যারা তোমাকে সম্ভ্রম করে এবং যারা তোমার বিধিবিধান বোঝে, তাদের সঙ্গে আমি মিলিত হই।
80 Bari zuciyata ta kasance marar abin zargi wajen ƙa’idodinka, don kada in sha kunya.
আমার সমস্ত হৃদয় দিয়ে যেন তোমার আদেশ পালন করতে পারি, যেন আমাকে লজ্জিত না হতে হয়।
81 Raina ya tafke da marmari don cetonka, amma na sa zuciyata a maganarka.
তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ দুর্বল হয়, কিন্তু আমি তোমার বাক্যে আশা রেখেছি।
82 Idanuna sun gaji, suna jiran alkawarinka; Na ce, “Yaushe za ka ta’azantar da ni?”
তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়, আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?”
83 Ko da yake ni kamar salkar ruwan inabi ne a cikin hayaƙi, ban manta da ƙa’idodinka ba.
যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো, কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি।
84 Har yaushe bawanka zai yi ta jira? Yaushe za ka hukunta masu tsananta mini?
কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে? কবে তুমি আমার নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেবে?
85 Masu girman kai sun haƙa mini rami, sun ƙetare dokarka.
দাম্ভিকেরা গর্ত খুঁড়ে আমাকে ফাঁদে ফেলতে চায়, তারা তোমার নিয়মের বিরুদ্ধাচরণ করে।
86 Dukan umarnanka abin dogara ne; ka taimake ni, gama mutane suna tsananta mini ba dalili.
তোমার সব আদেশ নির্ভরযোগ্য; আমাকে সাহায্য করো, কারণ লোকে অকারণে আমাকে নির্যাতন করে।
87 Sun kusa gama da ni a duniya, amma ban bar bin farillanka ba.
তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে, কিন্তু আমি তোমার অনুশাসন ত্যাগ করিনি।
88 Ka kiyaye raina bisa ga ƙaunarka, zan kuwa yi biyayya da farillan bakinka.
তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো, যেন আমি তোমার মুখের বিধিবিধান পালন করতে পারি।
89 Maganarka, ya Ubangiji madawwamiya ce; tana nan daram a cikin sammai.
হে সদাপ্রভু, তোমার বাক্য চিরন্তন; আকাশমণ্ডলে তা প্রতিষ্ঠিত।
90 Amincinka yana cin gaba cikin dukan zamanai; ka kafa duniya ta kuma dawwama.
তোমার বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী; তুমি এই পৃথিবী স্থাপন করেছ এবং তা স্থির রয়েছে।
91 Dokokinka sun dawwama har yă zuwa yau, gama dukan abubuwa suna maka hidima.
তোমার আইনব্যবস্থা আজও অটল রয়েছে, কারণ সবকিছুই তোমার সেবা করে।
92 Da ba don dokarka ce farin cikina ba, da na hallaka a cikin azabana.
যদি তোমার বিধিবিধান আমার আনন্দের বিষয় না হত, আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম।
93 Ba zan taɓa manta da farillanka ba, gama ta wurinsu ne ka kiyaye raina.
আমি কখনও তোমার অনুশাসন ভুলে যাব না, কারণ তা দিয়েই তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ।
94 Ka cece ni, gama ni naka ne; na yi ƙoƙarin neman farillanka.
আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই; আমি তোমার বিধিগুলির অন্বেষণ করেছি।
95 Mugaye suna jira su hallaka ni, amma zan yi ta tunani a kan farillanka.
দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব।
96 Ga duk cikakke na ga kāsawa; amma umarnanka ba su da iyaka.
প্রত্যেক সিদ্ধতার এক সীমা আছে, কিন্তু তোমার আজ্ঞাগুলি সীমাহীন।
97 Kash, ga yadda nake ƙaunar dokarka! Ina tunani a kanta dukan yini.
আহা, আমি তোমার বিধিবিধান কতই না ভালোবাসি! তা আমার সারাদিনের ধ্যানের বিষয়।
98 Umarnanka suna sa in zama mai hikima fiye da abokan gābana, gama kullum suna tare da ni.
তোমার নির্দেশাবলি আমাকে আমার শত্রুদের থেকে বুদ্ধিমান করে কারণ সেসব সবসময় আমার সঙ্গে আছে।
99 Ina da ganewa sosai fiye da dukan malamaina, gama ina tunani a kan farillanka.
আমি তোমার আইনগুলিতে ধ্যান করি, তাই আমার শিক্ষকদের চেয়ে আমার অন্তর্দৃষ্টি বেশি।
100 Ina da ganewa fiye da dattawa, gama ina biyayya da farillanka.
প্রবীণদের চেয়ে আমার বোধশক্তি বেশি, কারণ আমি তোমার বিধিগুলি পালন করি।
101 Na kiyaye ƙafafuna daga kowace muguwar hanya domin in yi biyayya da maganarka.
প্রত্যেকটি কুপথ থেকে আমার পা আমি দূরে রেখেছি যেন আমি তোমার বাক্য পালন করতে পারি।
102 Ban rabu da dokokinka ba, gama kai da kanka ne ka koya mini.
আমি তোমার নিয়মব্যবস্থা থেকে বিপথে যাইনি, কারণ তুমি স্বয়ং আমাকে শিক্ষা দিয়েছ।
103 Ɗanɗanon maganarka akwai zaki, sun ma fi zuma zaki a bakina!
তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি, আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর!
104 Na sami ganewa daga farillanka; saboda haka ina ƙin kowace hanyar da ba daidai ba.
আমি তোমার বিধিগুলি থেকে বোধশক্তি লাভ করি, তাই আমি সব অন্যায় পথ ঘৃণা করি।
105 Maganarka fitila ce ga ƙafafuna haske kuma a kan hanyata.
তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।
106 Na yi rantsuwa na kuma tabbatar da shi, cewa zan bi dokokinka masu adalci.
আমি শপথ করেছি ও স্থির করেছি, যে আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি পালন করব।
107 Na sha wahala sosai; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga maganarka.
হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
108 Ka karɓi yabon bakina da nake yi da yardar rai, ya Ubangiji, ka kuwa koya mini dokokinka.
হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো, এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।
109 Ko da yake kullum ina riƙe da raina a hannuwana, ba zan manta da dokarka ba.
যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি, আমি তোমার বিধিবিধান ভুলে যাব না।
110 Mugaye sun kafa mini tarko, amma ban kauce daga farillanka ba.
দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার অনুশাসন থেকে বিপথে যাইনি।
111 Farillanka su ne gādona har abada; su ne farin cikin zuciyata.
তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার, সেগুলি আমার হৃদয়ের আনন্দ।
112 Zuciyata ta shirya a kan kiyaye ƙa’idodinka har ƙarshe.
তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে আমার হৃদয় দৃঢ়সংকল্প।
113 Na ƙi mutane masu baki biyu, amma ina ƙauna dokarka.
দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি, কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।
114 Kai ne mafakata da garkuwata; na sa zuciyata a maganarka.
তুমি আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার বাক্য আমার আশার উৎস।
115 Ku rabu da ni, ku masu aikata mugunta, don in kiyaye umarnan Allahna!
হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও, যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।
116 Ka raya ni bisa ga alkawarinka, zan kuwa rayu; kada ka bari a gwale sa zuciyata.
হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব; আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।
117 Ka riƙe ni za a kuma cece ni; kullayaumi zan ɗauka ƙa’idodinka da muhimmanci.
আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব; আমি চিরকাল তোমার আদেশগুলির উপর ভরসা করব।
118 Ka ki dukan waɗanda suka kauce daga ƙa’idodinka, gama yaudararsu banza ne.
যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো, কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।
119 Dukan mugayen duniya ka zubar kamar datti; saboda haka nake ƙaunar farillanka.
পৃথিবীর সব দুষ্টকে তুমি আবর্জনার মতো পরিত্যাগ করো; তাই তোমার বিধিবিধান আমার কাছে এত প্রিয়।
120 Naman jikina na rawan jiki don tsoronka; na cika da tsoron dokokinka.
তোমার প্রতি সম্ভ্রমে আমার শরীর কাঁপে, তোমার বিধিনিয়মে আমি ভীত।
121 Na aikata abin da yake mai adalci da kuma daidai; kada ka ni a hannun masu danne ni.
যা কিছু সঠিক ও ন্যায়সংগত সে সব আমি পালন করেছি, আমাকে আমার অত্যাচারীদের হাতে সমর্পণ কোরো না।
122 Ka tabbatar da lafiyar bawanka; kada ka bar masu girman kai su danne ni.
তোমার দাসের মঙ্গলের ভার তুমি নাও; দাম্ভিকেরা যেন আমার উপর নির্যাতন না করে।
123 Idanuna sun gaji, da jiran cetonka, da jiran alkawarinka mai adalci.
তোমার পরিত্রাণের অপেক্ষায়, তোমার ন্যায়সংগত প্রতিশ্রুতির প্রতীক্ষায়, আমার চোখ দুর্বল হয়েছে।
124 Ka yi da bawanka bisa ga ƙaunarka ka kuma koya mini ƙa’idodinka.
তোমার প্রেম অনুযায়ী তোমার দাসের প্রতি ব্যবহার করো, আর তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
125 Ni bawanka ne, ka ba ni fahimi don in gane farillanka.
আমি তোমার দাস; আমাকে বিচক্ষণতা দাও যেন আমি তোমার বিধিবিধান বুঝতে পারি।
126 Lokaci ya yi da za ka yi wani abu, ya Ubangiji; ana karya dokarka.
হে সদাপ্রভু, এবার তোমার সক্রিয় হওয়ার সময় এসেছে; কারণ তোমার আইনব্যবস্থা লঙ্ঘন করা হচ্ছে।
127 Saboda ina ƙaunar umarnanka fiye da zinariya, kai, fiye da zinariya zalla,
সোনার চেয়ে, বিশুদ্ধ সোনার চেয়েও আমি তোমার আজ্ঞাগুলি বেশি ভালোবাসি।
128 saboda kuma ina lura da dukan farillanka da kyau, na ƙi kowace hanyar da ba daidai ba.
তোমার সব অনুশাসনবিধি আমি ন্যায্য মনে করি তাই আমি সমস্ত অন্যায় পথ ঘৃণা করি।
129 Farillanka masu banmamaki ne; saboda haka nake yin biyayya da su.
তোমার বিধিবিধান কত আশ্চর্য; তাই আমি সেগুলি মান্য করি।
130 Fassarar maganganunka sukan ba da haske; sukan ba da ganewa ga marar ilimi.
তোমার বাক্যের শিক্ষা আলো দেয়; যারা সরলচিত্ত তাদের বোধশক্তি দেয়।
131 Ina hakkin da bakina a buɗe, ina marmarin umarnanka.
আমি প্রত্যাশায় শ্বাস ফেলি, তোমার আদেশের অপেক্ষায়।
132 Ka juye wurina ka kuma yi mini jinƙai, yadda kullum ka yi wa waɗanda suke ƙaunar sunanka.
যারা তোমার নাম ভালোবাসে তাদের প্রতি তুমি সর্বদা যেমন করো, তেমনই আমার প্রতি ফিরে চাও ও আমাকে দয়া করো।
133 Ka bi da sawuna bisa ga maganarka; kada ka bar zunubi yă mallake ni.
তোমার বাক্য অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালিত করো; পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে।
134 Ka fanshe ni daga mutane masu danniya, don in yi biyayya da farillanka.
লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো, যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।
135 Ka sa fuskarka ta haskaka a kan bawanka ka kuma koya mini ƙa’idodinka.
তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, এবং তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
136 Hawaye suna malalowa daga idanuna kamar rafi, gama ba a biyayya da dokarka.
আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে, কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না।
137 Mai adalci ne kai, ya Ubangiji, dokokinka kuma daidai ne.
হে সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণ, আর তোমার আইনব্যবস্থা ন্যায্য।
138 Farillan da ka shimfiɗa masu adalci ne; su kuma abin dogara ne ƙwarai.
যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়, এবং সেগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য।
139 Kishina ya cinye ni ɗungum, gama abokan gābana sun yi biris da maganganunka.
আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে, কারণ আমার বিপক্ষরা তোমার বাক্য অবহেলা করে।
140 An gwada alkawuranka sarai, bawanka kuwa yana ƙaunarsu.
তোমার প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে পরীক্ষাসিদ্ধ হয়েছে, আর তোমার দাস সেগুলি ভালোবাসে।
141 Ko da yake ni ba kome ba ne an kuwa rena ni, ba na manta da farillanka.
যদিও আমি ক্ষুদ্র ও অবজ্ঞাত, আমি তোমার অনুশাসন ভুলে যাইনি।
142 Adalcinka dawwammame ne dokar kuma gaskiya ce.
তোমার ন্যায়পরায়ণতা চিরস্থায়ী আর তোমার আইনব্যবস্থা সত্য।
143 Wahala da damuwa suna a kaina, amma umarnanka su ne farin cikina.
সংকট ও দুর্দশা আমার উপরে উপস্থিত, কিন্তু তোমার আজ্ঞাগুলি আমাকে আনন্দ দেয়।
144 Farillanka daidai ne har abada; ka ba ni ganewa don in rayu.
তোমার বিধিবিধান চিরকালীন সত্য; আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি।
145 Na yi kira da dukan zuciyata; ka amsa mini, ya Ubangiji, zan kuwa yi biyayya da ƙa’idodinka.
হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও, এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।
146 Na yi kira gare ka; ka cece ni zan kuwa kiyaye farillanka.
আমি তোমাকে ডেকেছি, আমাকে রক্ষা করো আর আমি তোমার বিধিবিধান পালন করব।
147 Na tashi kafin fitowar rana na kuma yi kukan neman taimako; na sa zuciyata a maganarka.
আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি; তোমার বাক্যে আমি আশা রেখেছি।
148 Ban rufe idanuna ba dukan dare, don in yi tunani a kan alkawuranka.
সারারাত আমি চোখ খুলে জেগে থাকি, যেন তোমার প্রতিশ্রুতিতে আমি ধ্যান করতে পারি।
149 Ka ji muryata bisa ga ƙaunarka; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga dokokinka.
তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো; হে সদাপ্রভু, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
150 Waɗanda suke ƙirƙiro mugayen dabaru suna nan kusa, amma suna nesa da dokarka.
যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে, কিন্তু তারা তোমার আইনব্যবস্থা থেকে অনেক দূরে আছে।
151 Duk da haka kana kusa, ya Ubangiji, kuma dukan umarnanka gaskiya ne.
তবুও হে সদাপ্রভু, তুমি কাছেই আছ, আর তোমার আজ্ঞাগুলি সত্য।
152 Tun tuni na koyi daga farillanka cewa ka kafa su su kasance har abada.
অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ।
153 Ka dubi wahalata ka cece ni, gama ban manta da dokarka ba.
আমার দুঃখকষ্টের দিকে চেয়ে দেখো ও আমাকে উদ্ধার করো, কারণ আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাইনি।
154 Ka kāre manufata ka kuma fanshe ni, ka cece rai na kamar yadda ka alkawarta!
আমার পক্ষসমর্থন করে আমাকে মুক্ত করো, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রাণরক্ষা করো।
155 Ceto yana nesa da mugaye, gama ba sa neman ƙa’idodinka.
দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে, কারণ তারা তোমার বিধিবিধান অন্বেষণ করে না।
156 Tausayinka da girma yake, ya Ubangiji; ka kiyaye raina bisa ga dokokinka.
হে সদাপ্রভু, তোমার করুণা মহান, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমাকে বাঁচিয়ে রাখো।
157 Maƙiya masu yawa ne suke tsananta mini, amma ban rabu da farillanka ba.
অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে, কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে বিপথে যাইনি।
158 Na dubi marasa aminci da ƙyama, gama ba sa yin biyayya da maganarka.
যারা বিশ্বাসঘাতক আমি তাদের ঘৃণার চোখে দেখি, কারণ তারা তোমার আদেশ পালন করে না।
159 Dubi yadda nake ƙaunar farillanka; ka kiyaye raina, ya Ubangiji, bisa ga ƙaunarka.
দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি, তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো।
160 Dukan maganganunka gaskiya ne; dukan dokokinka masu adalci madawwami ne.
তোমার সব বাক্য সত্য; তোমার সব ন্যায়সংগত শাসনবিধি চিরস্থায়ী।
161 Masu mulki suna tsananta mini ba dalili, amma zuciyata na rawan jiki game da maganarka.
শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে, কিন্তু আমার হৃদয় তোমার বাক্যে কম্পিত হয়।
162 Ina farin ciki da alkawarinka kamar yadda wani kan sami ganima mai girma.
আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি যেমন লোকেরা লুট করা সম্পদে করে।
163 Na ƙi ina kuma ƙyamar ƙarya amma ina ƙaunar dokarka.
অসত্যকে আমি ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার আইনব্যবস্থাকে ভালোবাসি।
164 Sau bakwai a rana ina yabonka saboda dokokinka masu adalci.
তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।
165 Waɗanda suke ƙaunar dokarka suna da babban salama, kuma babu abin da zai sa su yi tuntuɓe.
যারা তোমার এই আইনব্যবস্থা ভালোবাসে তাদের অন্তরে পরম শান্তি থাকে, আর কোনও কিছুতে তারা হোঁচট খায় না।
166 Ina jiran cetonka, ya Ubangiji, ina kuma bin umarnanka.
হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর আমি তোমার আদেশগুলি পালন করি।
167 Ina biyayya da farillanka, gama ina ƙaunarsu ƙwarai.
আমি তোমার বিধিবিধান মান্য করি, কারণ আমি সেসব অত্যন্ত ভালোবাসি।
168 Ina biyayya da farillanka da kuma koyarwarka, gama dukan hanyoyina sanannu ne gare ka.
আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি, কারণ আমার চলার সকল পথ তোমার জানা।
169 Bari kukata ta zo gare ka, ya Ubangiji; ka ba ni ganewa bisa ga maganarka.
হে সদাপ্রভু, আমার কাতর প্রার্থনা শোনো; তোমার বাক্য অনুযায়ী আমাকে বোধশক্তি দাও।
170 Bari roƙona yă zo gabanka; ka cece ni bisa ga alkawarinka.
আমার নিবেদন শোনো; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে উদ্ধার করো।
171 Bari leɓunana su cika da yabonka, gama ka koya mini ƙa’idodinka.
আমার ঠোঁট দুটি যেন প্রশংসায় উপচে পড়ে; কারণ তুমি আমাকে তোমার নির্দেশাবলি শিক্ষা দাও।
172 Bari harshena yă rera game da maganarka, gama dukan umarnanka masu adalci ne.
আমার জিভ যেন তোমার বাক্যের গান গাইতে থাকে, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায়সংগত।
173 Bari hannunka yă kasance a shirye don yă taimake ni, gama na zaɓi farillanka.
তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে, কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি।
174 Ina marmarin cetonka, ya Ubangiji, dokarka kuwa ita ce farin cikina.
হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।
175 Bari in rayu don in yabe ka, bari kuma dokokinka su raya ni.
আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি, এবং তোমার আইনব্যবস্থা যেন আমাকে বাঁচিয়ে রাখে।
176 Na kauce kamar ɓatacciyar tunkiya. Ka nemi bawanka, gama ban manta da umarnanka ba.
আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি। তোমার দাসের অন্বেষণ করো, কারণ আমি তোমার আদেশগুলি ভুলে যাইনি।