< Karin Magana 20 >

1 Ruwan inabi mai yin ba’a ne, barasa kuma mai rikici ne; duk wanda suka sa ya kauce marar hikima ne.
দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী; যে এগুলির দ্বারা বিপথগামী হয় সে জ্ঞানবান নয়।
2 Fushin sarki yana kama da rurin zaki; duk wanda ya sa shi fushi zai rasa ransa.
রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো আতঙ্ক ছড়ায়; যারা তাঁকে ক্রুদ্ধ করে তোলে তারা তাদের প্রাণ খোয়ায়।
3 Bangirma ne ga mutum ya guji faɗa, amma kowane wawa yana saurin yin faɗa.
বিবাদ এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্মানজনক বিষয়, কিন্তু মূর্খমাত্রই চট্‌জলদি বিবাদ করে ফেলে।
4 Rago ba ya noma a lokacin noma; saboda haka a lokacin girbi ba ya bukata samun kome.
অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না; অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।
5 Manufofin zuciyar mutum zurfafan ruwaye ne, amma mutum mai basira yakan jawo su.
মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি, কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে।
6 Kowane mutum gani yake shi mai ƙauna marar ƙarewa ne, amma ina? Da ƙyar ka sami amintacce mutum guda.
অনেকেই দাবি করে যে তাদের ভালোবাসা অফুরান, কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পায়?
7 Mai adalci kan yi rayuwa marar abin zargi; masu albarka ne’ya’yan da za su biyo bayansa.
ধার্মিকেরা অনিন্দনীয় জীবনযাপন করে; তাদের পরে তাদের সন্তানেরাও আশীর্বাদধন্য হয়।
8 Sa’ad da sarki ya zauna kan kujerarsa don yă yi shari’a, yakan ga dukan mugunta da idanunsa.
রাজা যখন বিচার করার জন্য তাঁর সিংহাসনে বসেন, তখন তিনি তাঁর চোখ দিয়ে সব অমঙ্গল উড়িয়ে দেন।
9 Wa zai iya cewa, “Na kiyaye zuciyata da tsarki; ni mai tsabta ne marar zunubi kuma”?
কে বলতে পারে, “আমি আমার অন্তর বিশুদ্ধ রেখেছি; আমি শুচিশুদ্ধ ও নিষ্পাপ”?
10 Ma’auni marar gaskiya da magwajin da ba daidai ba, Ubangiji ya ƙi su duka.
বিসদৃশ বাটখারা ও বিসদৃশ মাপ— সদাপ্রভু উভয়ই ঘৃণা করেন।
11 Akan san ƙananan yara ta ayyukansu, ana iya sani ko rayuwarsu amintattu ne, mai nagarta.
ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়, তাই তাদের আচরণ কি সত্যিই বিশুদ্ধ ও ন্যায্য?
12 Kunnuwan da suke ji da kuma idanun da suke gani, Ubangiji ne ya yi su duka.
যে কান শোনে ও যে চোখ দেখে— সদাপ্রভু উভয়ই তৈরি করেছেন।
13 Kada ka so barci in ba haka ba za ka talauce; ka zauna a faɗake za ka kuwa kasance da sauran abinci.
ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও; জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।
14 “Kai, ya yi tsada, ya yi tsada!” In ji mai saya; sa’ad da ya tafi yana taƙama a kan ya iya ciniki.
“এটি ভালো নয়, এটি ভালো নয়!” ক্রেতা বলে— পরে ফিরে যায় ও সংগৃহীত বস্তুটি নিয়ে গর্ববোধ করে।
15 Zinariya akwai ta, lu’ulu’u kuma ga shi a yalwace, amma leɓunan da suke magana da sani suna da wuyan samu kamar duwatsu masu daraja.
সেখানে সোনা আছে, ও প্রচুর পরিমাণে মণিমুক্তো আছে, কিন্তু যে ঠোঁট জ্ঞানের কথা বলে তা দুর্লভ এক রত্ন।
16 A karɓi rigunan wanda ya ɗauki lamunin baƙo; a riƙe shi jingina in ya yi shi don mace marar aminci.
যে এক আগন্তুকের জামিনদার হয়েছে তার পোশাকটি নিয়ে নাও; তা যদি এক বহিরাগতের জন্য করা হয়েছে, তবে সেটি বন্ধকরূপে রেখে দাও।
17 Abincin da aka samu ta hanyar zamba yakan zama da daɗi, amma mutum zai ƙarasa da baki cike da yashi.
প্রতারণার দ্বারা অর্জিত খাদ্যদ্রব্য সুস্বাদু লাগে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের মুখ কাঁকরে ভরে যায়।
18 Ka yi shirye-shirye ta wurin neman shawara; in kana yaƙi, ka sami bishewa.
পরামর্শ খোঁজ করার দ্বারাই পরিকল্পনা সফল হয়; অতএব তুমি যদি যুদ্ধ শুরু করেছ, তবে পরিচালনা লাভ করো।
19 Mai gulma yakan lalace yarda; saboda haka ka guji mutum mai yawan surutu.
পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে; অতএব সেই লোককে এড়িয়ে চলো যে অতিরিক্ত কথাবার্তা বলে।
20 In mutum ya zargi mahaifinsa ko mahaifiyarsa, fitilarsa za tă mutu a tsakiyar duhu.
যদি কেউ তাদের মা-বাবাকে অভিশাপ দেয়, তবে ঘোর অন্ধকারে তাদের প্রদীপ নিভে যাবে।
21 Gādon da aka samu da sauri a farkon farawa ba zai zama mai albarka a ƙarshe ba.
যে উত্তরাধিকার খুব তাড়াতাড়ি অর্জন করা যায় তা শেষ পর্যন্ত আর আশীর্বাদধন্য হবে না।
22 Kada ka ce, “Zan rama wannan abin da aka yi mini!” Ka dogara ga Ubangiji, zai kuwa fisshe ka.
একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!” সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।
23 Ubangiji ya ƙi ma’aunin da ba daidai ba, da kuma magwajin da ba su gamshe shi ba.
সদাপ্রভু বিসদৃশ বাটখারা ঘৃণা করেন, ও অসাধু দাঁড়িপাল্লা তাঁকে সন্তুষ্ট করে না।
24 Ubangiji ne yake bi da matakan mutum, Ta yaya wani zai fahimci hanyarsa?
মানুষের পদক্ষেপ সদাপ্রভু দ্বারাই পরিচালিত হয়। তবে মানুষ কীভাবে তাদের নিজস্ব পথ বুঝতে পারবে?
25 Tarko ne ga mutum ya keɓe wani abu da ba tunani daga baya kuma ya yi la’akari da alkawarinsa.
হঠাৎ করে কোনো কিছু উৎসর্গ করে পরে নিজের করা প্রতিজ্ঞার বিষয়ে বিবেচনা করলে, তা এক ফাঁদ হয়ে দাঁড়ায়।
26 Sarki mai hikima yakan gane mugunta; ya hukunta su ba tausayi.
জ্ঞানবান রাজা দুষ্টদের ঝেড়ে ফেলেন; তিনি তাদের উপর দিয়ে শস্য মাড়াই কলের চাকা চালিয়ে দেন।
27 Fitilar Ubangiji kan bincika zuciyar mutum takan bincika lamirinsa.
মানবাত্মা সদাপ্রভুর সেই প্রদীপ যা মানুষের অন্তরের অন্তস্থলে আলোকপাত করে।
28 Ƙauna da aminci kan kiyaye sarki lafiya; ta wurin ƙauna sarautarsa za tă zauna a kafe.
ভালোবাসা ও বিশ্বস্ততা রাজাকে নিরাপদ রাখে; ভালোবাসার মাধ্যমেই তাঁর সিংহাসন দৃঢ় হয়।
29 Ɗaukakar matasa maza ita ce ƙarfinsu, furfura ita ce darajar tsofaffi.
যুবকদের গৌরব হল তাদের শক্তি, পাকা চুলই হল বৃদ্ধদের ঐশ্বর্য।
30 Naushi da rauni kan share mugunta, dūka kuma kan tsabtacce lamiri.
আঘাত ও ক্ষত অনিষ্ট ধুয়ে দেয়, ও মারধর অন্তরের অন্তস্থলকে বিশোধিত করে।

< Karin Magana 20 >