< Filemon 1 >
1 Bulus, ɗan kurkuku saboda Kiristi Yesu, da kuma Timoti ɗan’uwanmu, Zuwa ga Filemon ƙaunataccen abokinmu da kuma abokin aikinmu,
খ্রীষ্ট যীশুর বন্দি, আমি পৌল এবং আমাদের ভাই তিমথি, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন,
2 zuwa kuma ga Affiya’yar’uwarmu, zuwa kuma ga Arkiffus abokin famarmu, da zuwa kuma ga ikkilisiyar da take taruwa a gidanka.
আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর্খিপ্প এবং তোমার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর উদ্দেশে:
3 Alheri da salama daga Allah Ubanmu da kuma Ubangiji Yesu Kiristi, su kasance tare da ku.
আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।
4 Kullum nakan gode wa Allahna sa’ad da nake tuna da kai cikin addu’o’ina,
আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই,
5 domin ina jin labari bangaskiyarka cikin Ubangiji Yesu da kuma ƙaunarka da kake yi saboda dukan tsarkaka.
কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত পবিত্রগণের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি।
6 Ina addu’a ka zama mai ƙwazo cikin shaida bangaskiyarka, domin ka sami cikakken fahimta ta kowane abin da yake nagarin da muke da shi cikin Kiristi.
আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে তার পূর্ণ উপলব্ধি তোমার হয়।
7 Ƙaunarka ta sa ni farin ciki ƙwarai ta kuma ƙarfafa ni, domin kai, ɗan’uwa, ka wartsake zukatan tsarkaka.
তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি পবিত্রগণের প্রাণ জুড়িয়েছ।
8 Saboda haka, ko da yake cikin Kiristi ina iya yin ƙarfin hali in umarce ka ka yi abin da ya kamata,
অতএব, খ্রীষ্টে সাহসী হয়ে যদিও তোমার কর্তব্য সম্বন্ধে আমি তোমাকে আদেশ দিতে পারতাম,
9 duk da haka ina roƙonka saboda ƙauna, na fi so in roƙe ka, ni Bulus tsoho, a yanzu kuma ga ni ɗan sarƙa saboda Kiristi Yesu.
তবুও, ভালোবাসাবশত আমি তোমার কাছে মিনতি করছি, আমি পৌল—সেই বৃদ্ধ এবং এখন খ্রীষ্ট যীশুর বন্দি—
10 Ina roƙonka saboda ɗana Onesimus, wanda ya zama ɗana yayinda nake cikin sarƙoƙi.
আমার ছেলে ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দিদশায় ছেলেরূপে পেয়েছি।
11 Dā kam, ba shi da amfani a gare ka, amma yanzu ya zama da amfani a gare ka da kuma gare ni.
আগে তোমার কাছে সে ছিল অনুপযোগী, কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের কাছেই সে উপযোগী হয়ে উঠেছে।
12 Ina aike shi yă koma gare ka, shi da yake zuciyata.
আমি তাকেই—আমার চোখের মণিকে—তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। আমার সব ভালোবাসা তার সাথে যাচ্ছে।
13 Na so in riƙe shi a wurina a madadinka domin yă taimake ni yayinda nake cikin sarƙoƙi saboda bishara.
তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম, তাহলে সুসমাচারের জন্য আমার বন্দিদশায় সে আমাকে তোমার পরিবর্তে সাহায্য করতে পারত।
14 Sai dai ban so in yi kome ban da yardarka ba, domin kowane alherin da za ka yi, yă fito daga zuciyarka, ba na tilas ba.
কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করতে চাইনি, যেন তুমি যে মঙ্গলকর কাজ করো, তা স্বেচ্ছায় করো, বাধ্য হয়ে নয়।
15 Wataƙila abin da ya sa aka raba ka da shi na ɗan lokaci ƙanƙani shi ne don ka same shi da amfani (aiōnios )
হয়তো, সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও— (aiōnios )
16 ba kamar bawa kuma ba, sai dai fiye da bawa, a matsayin ƙaunataccen ɗan’uwa. Shi ƙaunatacce ne sosai a gare ni amma a gare ka ya ma fi zama ƙaunatacce, kamar mutum da kuma kamar ɗan’uwa a cikin Ubangiji.
আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়োই প্রিয়, কিন্তু ব্যক্তি হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।
17 Saboda haka in ka ɗauke ni a kan ni abokin tarayya ne, sai ka marabce shi kamar yadda za ka marabce ni.
তাই, তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো, তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে, তাকেও সেভাবেই গ্রহণ করো।
18 In ya yi maka wani laifi ko kuma yana riƙe maka wani bashi, sai ka mai da shi a kaina.
আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য করো।
19 Ni, Bulus, nake rubuta wannan da hannuna. Zan biya ka, kada ma a yi zancen ranka da kake riƙe mini bashi.
আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সব শোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছ, সেকথা আর উল্লেখ করলাম না।
20 Ina fata, ɗan’uwa, zan sami amfani daga gare ka cikin Ubangiji; ka wartsake zuciyata cikin Kiristi.
ভাই, আমরা দুজনই প্রভুতে আছি। প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি; খ্রীষ্টে তুমি আমাকে এ বিষয়ে নিশ্চিন্ত করো।
21 Da tabbacin biyayyarka, ina rubuta maka, da sanin za ka yi fiye da abin da na ce.
তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি, কারণ আমি জানি যে, আমি যা চাই তুমি তার চেয়েও বেশি করবে।
22 Abu guda ya rage, ka shirya mini masauƙi, domin ina bege za a mayar da ni gare ku albarkacin addu’o’inku.
আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার আশা করি।
23 Efafaras, abokin tarayyata a kurkuku cikin Kiristi Yesu, yana gaishe ka.
খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দি ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
24 Haka kuma Markus, Aristarkus, Demas da kuma Luka, abokan aikina.
আর আমার সহকর্মী মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, এরাও জানাচ্ছেন।
25 Alherin Ubangiji Yesu Kiristi yă kasance da ruhunku.
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন।