< Ƙidaya 6 >
1 Ubangiji ya ce wa Musa,
১সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘In mace, ko namiji yana so yă yi alkawari na musamman, alkawarin zaman keɓaɓɓe ga Ubangiji, a matsayin Banazare,
২“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘কোন পুরুষ কিংবা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করবে,
3 dole yă keɓe kansa daga ruwan inabi, ko daga waɗansu abubuwa sha masu sa maye, kada kuma yă sha ruwan tsamin da aka yi daga ruwan inabi, ko daga waɗansu abubuwa sha masu sa maye. Ba zai sha ruwan’ya’yan inabi, ko yă ci’ya’yan inabi ɗanye ko busasshe ba.
৩তখন সে আঙ্গুর রস ও সুরা থেকে নিজেকে আলাদা রাখবে, আঙ্গুর রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা কিংবা শুকনো আঙ্গুর ফল খাবে না।
4 Muddin yana Banazare, ba zai ci wani abin da ya fito daga’ya’yan inabi ba, ko ƙwayar inabi, ko ɓawonsa ma.
৪যতদিন সে আমার উদ্দেশ্যে আলাদা থাকবে, সে বীজ থেকে ত্বক পর্যন্ত আঙ্গুর ফল দিয়ে তৈরী কিছুই খাবে না।
5 “‘A dukan lokacin da yake a kan alkawarin keɓewarsa, reza ba zai taɓa kansa. Dole yă kasance da tsarki har ƙarshen keɓewarsa ga Ubangiji; tilas yă bar gashin kansa yă yi tsawo.
৫তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।
6 A dukan kwanakin keɓewarsa ga Ubangiji, Banazarin ba zai yi kusa da gawa ba.
৬সে যতদিন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা থাকে, ততদিন কোন মৃতদেহের কাছে যাবে না।
7 Ko da ma gawar ta mahaifinsa ce, ko ta mahaifiyarsa, ko ta ɗan mahaifiyarsa, ko kuma ta’yar’uwarsa ce, ba zai ƙazantar da kansa saboda su ba, domin alamar keɓewarsa ga Allah tana kansa.
৭যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।
8 A dukan kwanakin keɓewarsa, an tsarkake shi ga Ubangiji.
৮তার আলাদা থাকার সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।
9 “‘In farat ɗaya wani ya mutu kusa da shi, to, keɓewarsa ta ƙazantu, dole yă aske kansa a ranar tsarkakewarsa, a rana ta bakwai.
৯আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছাকাছি মারা যায় তবে সেই আলাদা থাকা ব্যক্তি অশুচি হয়, তাই সে শুচি হবার দিনের তার মাথা কামাবে, সপ্তম দিনের তা মুড়িয়ে ফেলবে।
10 Sa’an nan a rana ta takwas, tilas yă kawo wa firist’yan kurciyoyi biyu, ko kuma’yan tattabarai biyu a bakin ƙofar Tentin Sujada.
১০আর অষ্টম দিনের সে দুটি ঘুঘু কিংবা দুটি কপোত শাবক সমাগম তাঁবুর প্রবেশপথে যাজকের কাছে আনবে।
11 Firist kuwa zai miƙa ɗaya don hadaya ta zunubi, ɗayan kuma don hadaya ta ƙonawa, yă yi kafara dominsa, gama ya yi zunubi ta dalilin gawar. A wannan rana zai sāke keɓe kansa.
১১যাজক একটি পাখি উত্সর্গ করবে পাপার্থক বলি হিসাবে, অন্যটি হোমার্থক বলি হিসাবে। এটা তার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ হবে, কারণ মৃতদেহের কাছাকাছি থেকে সে পাপ করেছে। আর সেই দিনের সে নিজেকে পবিত্র করবে।
12 Dole yă keɓe kansa ga Ubangiji, har kwanakin keɓewarsa, kuma dole yă kawo ɗan rago bana ɗaya a matsayin hadayar laifi. Kwanakin baya ba sa cikin lissafi, domin ya ƙazantu a lokacin keɓewarsa.
১২সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।
13 “‘To, ga doka saboda Banazare sa’ad da kwanakin keɓewarsa suka gama. Za a kawo shi a bakin ƙofar Tentin Sujada.
১৩তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে।
14 A can zai miƙa hadayunsa ga Ubangiji. Hadayun kuwa su ne, ɗan rago, bana ɗaya marar lahani don hadaya ta ƙonawa,’yar tunkiya, bana ɗaya marar lahani na hadaya don zunubi, rago marar lahani don hadaya ta salama,
১৪সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে।
15 tare da hadayu na hatsi da hadayu na sha, da kuma kwando burodi marar yisti, ƙosai da aka yi da lallausan gari kwaɓaɓɓe da mai, da kuma wainan da aka barbaɗa da mai.
১৫সে আরও এক ঝুড়ি তাড়ীশূন্য রুটি, তেল মেশানো সূক্ষ্ম সূজির পিঠে, তাড়ীশূন্য তেল মেশানো সরুচাকলী ও তার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এইসব কিছু আনবে।
16 “‘Firist zai kawo su a gaban Ubangiji, yă miƙa hadaya don zunubi da hadaya ta ƙonawa.
১৬যাজক সদাপ্রভুর সামনে এইসব কিছু উপস্থিত করবে। সে পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করবে।
17 Zai miƙa kwandon burodi marar yisti, yă kuma miƙa ɗan ragon hadaya ta salama tare da hadaya ta gari, da hadaya ta sha ga Ubangiji.
১৭পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।
18 “‘Sa’an nan a ƙofar Tentin Sujada, dole Banazaren yă aske gashin da ya alamta keɓewarsa, yă kwashe gashin, yă zuba a cikin wutar da take ƙarƙashin hadaya ta salama.
১৮নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।
19 “‘Bayan Banazaren ya aske gashinsa da ya alamta keɓewa, firist zai ɗauki dafaffiyar kafaɗar rago, da ƙosai da kuma waina daga cikin kwando waɗanda duka biyu marar yisti ne, yă sa su a tafin hannun keɓaɓɓen.
১৯যাজক সেই ভেড়ার সেদ্ধ করা কাঁধ, ঝুড়ি থেকে তাড়ীশূন্য একটি পিঠে এবং একটি তাড়ীশূন্য সরুচাকলী নিয়ে নাসরীয়ের আলাদা থেকে মাথা কামানোর পর তার হাতে দেবে।
20 Firist zai kaɗa su a gaban Ubangiji, hadaya ce ta kaɗawa; mai tsarki ne kuma, zai zama na firist, tare da ƙirjin da aka kaɗa da kuma cinyar da aka kawo. Bayan haka, Banazaren zai iya shan ruwan inabi.
২০যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।
21 “‘Wannan ita ce dokar Banazare wanda ya yi alkawari ga Ubangiji bisa ga keɓewarsa, tare da duk abin da zai iya bayarwa. Tilas yă cika alkawarin da ya yi bisa ga dokar zaman Banazare.’”
২১এটি হল ব্রতকারী নাসরীয়ের আলাদা থাকার জন্য সদাপ্রভুকে উত্সর্গ করা উপহারের ব্যবস্থা। এটা ছাড়া সে তার বাধ্যতা অনুসারে দেবে; যা কিছু দিতে প্রতিজ্ঞা করেছে নাসরীয়ের আলাদা থাকার ব্যবস্থা অনুসারে তা দেবে’।”
22 Ubangiji ya ce wa Musa,
২২সদাপ্রভু মোশিকে আবার বললেন,
23 “Gaya wa Haruna da’ya’yansa, ‘Ga yadda za ku albarkaci Isra’ilawa. Za ku ce musu,
২৩“তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল; তোমরা ইস্রায়েল সন্তানদের এই ভাবে আশীর্বাদ করবে; তাদেরকে বলবে,
24 “‘“Ubangiji yă albarkace ku, yă kuma kiyaye ku;
২৪‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন।
25 Ubangiji yă sa fuskarsa ta haskaka a kanku, yă kuma yi muku alheri;
২৫সদাপ্রভু তোমার প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।
26 Ubangiji yă dube ku da idon rahama, yă kuma ba ku salama.”’
২৬সদাপ্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন’।
27 “Da haka za su sa sunana a kan Isra’ilawa, ni kuma zan albarkace su.”
২৭এই ভাবে তারা ইস্রায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে; আর আমি তাদেরকে আশীর্বাদ করব।”