< Ƙidaya 33 >
1 Ga wuraren da Isra’ilawa suka yi sansani sa’ad da suka fito runduna-runduna a ƙarƙashin Musa da Haruna daga Masar.
১ইস্রায়েল সন্তানরা মোশির ও হারোণের অধীনে নিজেদের সৈন্যশ্রেণী অনুসারে মিশর দেশ থেকে বের হয়ে আসল, তাদের উত্তরণ স্থানগুলির বিবরণ এই।
2 Bisa ga umarnin Ubangiji, Musa ya rubuta wuraren tafiye-tafiyensu da sansaninsu. Ga yadda tafiye-tafiyen suka kasance.
২মোশি সদাপ্রভুর আদেশে তাদের যাত্রা অনুসারে সেই উত্তরণ স্থানগুলির বর্ণনা এই।
3 Isra’ilawa sun tashi daga Rameses a rana ta goma sha biyar, ga watan fari, kashegarin Bikin Ƙetarewa. Suka fita gabagadi a gaban dukan Masarawa,
৩প্রথম মাসে, প্রথম মাসের পনেরো দিনের তারা রামিষেষ থেকে চলে গেল; নিস্তারপর্ব্বের পরের দিন ইস্রায়েল সন্তানরা মিশরীয় সমস্ত লোকের সাক্ষাৎে প্রকাশ্যে বের হল।
4 waɗanda suke binne gawawwakin’ya’yan farinsu da Ubangiji ya karkashe; gama Ubangiji ya hukunta allolinsu.
৪সেই দিনের মিশরীয়েরা, তাদের মধ্যে যাদেরকে সদাপ্রভু আঘাত করেছিলেন, সেই সমস্ত প্রথমজাতকে কবর দিচ্ছিল; আর সদাপ্রভু তাদের দেবতাদেরকেও (শাস্তি দিয়েছিলেন)।
5 Isra’ilawa suka tashi daga Rameses, suka yi sansani a Sukkot.
৫রামিষেষ থেকে যাত্রা করে ইস্রায়েল সন্তানরা সুক্কোতে শিবির স্থাপন করল।
6 Suka tashi daga Sukkot, suka yi sansani a Etam, a gefen hamada.
৬সুক্কোৎ থেকে যাত্রা করে মরুপ্রান্তের সীমানায় অবস্থিত এথমে শিবির স্থাপন করল।
7 Suka tashi daga Etam, suka koma baya zuwa Fi Hahirot, wajen gabashin Ba’al-Zafon, suka yi sansani kusa da Migdol.
৭এথম থেকে যাত্রা করে বাল-সফোনের সামনে অবস্থিত পী-হহীরোতে ফিরে মিগদোলের সামনে শিবির স্থাপন করল।
8 Suka tashi daga Fi Hahirot, suka ratsa cikin teku zuwa hamada, bayan sun yi tafiya kwana uku a cikin Hamadan Etam, sai suka yi sansani a Mara.
৮হহীরোতের সামনে থেকে যাত্রা করে সমুদ্রের মধ্যে দিয়ে মরুপ্রান্তে প্রবেশ করল এবং এথম মরুপ্রান্তে তিন দিনের পথ গিয়ে মারাতে শিবির স্থাপন করল।
9 Suka tashi daga Mara, suka tafi Elim, inda akwai maɓulɓulan ruwa goma sha biyu, da itatuwan dabino guda saba’in, suka yi sansani a can.
৯মারা থেকে যাত্রা করে এলীমে উপস্থিত হল; এলীমে জলের বারোটি উনুই ও সত্তরটি খেজুর গাছ ছিল; তারা সেখানে শিবির স্থাপন করল।
10 Suka tashi daga Elim, suka yi sansani kusa da Jan Teku.
১০এলীম থেকে যাত্রা করে সূফসাগরের কাছে শিবির স্থাপন করল।
11 Suka tashi daga Jan Teku, suka yi sansani a Hamadan Sin.
১১সূফসাগর থেকে যাত্রা করে সীন মরুপ্রান্তে শিবির স্থাপন করল।
12 Suka tashi daga Hamadan Sin, suka yi sansani a Dofka.
১২সীন মরুভূমি থেকে যাত্রা করে দপ্কাতে শিবির স্থাপন করল।
13 Suka tashi daga Dofka, suka yi sansani a Alush.
১৩দপকা থেকে যাত্রা করে আলূশে শিবির স্থাপন করল।
14 Suka tashi daga Alush, suka yi sansani a Refidim, inda babu ruwan da mutane za su sha.
১৪আলূশ থেকে যাত্রা করে রফীদীমে শিবির স্থাপন করল; সেখানে লোকেদের পান করার জল ছিল না।
15 Suka tashi daga Refidim, suka yi sansani a Hamadan Sinai.
১৫তারা রফীদীম থেকে যাত্রা করে সীনয় মরুপ্রান্তে শিবির স্থাপন করল।
16 Suka tashi daga Hamadan Sinai, suka yi sansani a Kibrot Hatta’awa.
১৬সীনয় মরুভূমি থেকে যাত্রা করে কিব্রোৎ হত্তাবাতে শিবির স্থাপন করল।
17 Suka tashi daga Kibrot Hatta’awa, suka yi sansani a Hazerot.
১৭কিব্রোৎ হত্তাবা থেকে যাত্রা করে হৎসেরোতে শিবির স্থাপন করল।
18 Suka tashi daga Hazerot, suka yi sansani a Ritma.
১৮হৎসেরোৎ থেকে যাত্রা করে রিৎমাতে শিবির স্থাপন করল।
19 Suka tashi daga Ritma, suka yi sansani a Rimmon Ferez.
১৯রিৎমা থেকে যাত্রা করে রিম্মোণ পেরসে শিবির স্থাপন করল।
20 Suka tashi daga Rimmon Ferez, suka yi sansani a Libna.
২০রিম্মোণ পেরস থেকে যাত্রা করে লিব্নাতে শিবির স্থাপন করল।
21 Suka tashi daga Libna, suka yi sansani a Rissa.
২১লিব্না থেকে যাত্রা করে রিস্সাতে শিবির স্থাপন করল।
22 Suka tashi daga Rissa, suka yi sansani a Kehelata.
২২রিস্সা থেকে যাত্রা করে কহেলাথায় শিবির স্থাপন করল।
23 Suka tashi daga Kehelata, suka yi sansani a Dutsen Shefer.
২৩কহেলাথা থেকে যাত্রা করে শেফর পর্বতে শিবির স্থাপন করল।
24 Suka tashi daga Dutsen Shefer, suka yi sansani a Harada.
২৪শেফর পর্বত থেকে যাত্রা করে হরাদাতে শিবির স্থাপন করল।
25 Suka tashi daga Harada, suka yi sansani a Makhelot.
২৫হরাদা থেকে যাত্রা করে মখেলোতে শিবির স্থাপন করল।
26 Suka tashi daga Makhelot, suka yi sansani a Tahat.
২৬মখেলোৎ থেকে যাত্রা করে তহতে শিবির স্থাপন করল।
27 Suka tashi daga Tahat, suka yi sansani a Tera.
২৭তহৎ থেকে যাত্রা করে তেরহে শিবির স্থাপন করল।
28 Suka tashi daga Tera, suka yi sansani a Mitka.
২৮তেরহ থেকে যাত্রা করে মিৎকাতে শিবির স্থাপন করল।
29 Suka tashi daga Mitka, suka yi sansani a Hashmona.
২৯মিৎকা থেকে যাত্রা করে হশ্মোনাতে শিবির স্থাপন করল।
30 Suka tashi daga Hashmona, suka yi sansani a Moserot.
৩০হশ্মোনা থেকে যাত্রা করে মোষেরোতে শিবির স্থাপন করল।
31 Suka tashi daga Moserot, suka yi sansani a Bene Ya’akan.
৩১মোষেরোৎ থেকে যাত্রা করে বনে-য়াকনে শিবির স্থাপন করল।
32 Suka tashi daga Bene Ya’akan, suka yi sansani a Hor Haggidgad.
৩২বনে-য়াকন থেকে যাত্রা করে হোর্-হগিদ্গদে শিবির স্থাপন করল।
33 Suka tashi daga Hor Haggidgad, suka yi sansani a Yotbata.
৩৩হোর্-হগিদ্গদ থেকে যাত্রা করে যট্ বাথাতে শিবির স্থাপন করল।
34 Suka tashi daga Yotbata, suka yi sansani a Abrona.
৩৪যট-বাথা থেকে যাত্রা করে অব্রোণাতে শিবির স্থাপন করল।
35 Suka tashi daga Abrona, suka yi sansani a Eziyon Geber.
৩৫অব্রোণা থেকে যাত্রা করে ইৎসিয়োন গেবরে শিবির স্থাপন করল।
36 Suka tashi daga Eziyon Geber, suka yi sansani a Kadesh, cikin Hamadan Zin.
৩৬ইৎসিয়োন গেবর থেকে যাত্রা করে সিন মরুপ্রান্তে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করল।
37 Suka tashi daga Kadesh, suka yi sansani a Dutsen Hor, a iyakar Edom.
৩৭কাদেশ থেকে যাত্রা করে ইদোম দেশের শেষে অবস্থিত হোর পর্বতে শিবির স্থাপন করল।
38 Bisa ga umarni Ubangiji, Haruna firist, ya hau Dutsen Hor, inda ya mutu a rana ta fari ga watan biyar, a shekara ta arba’in, bayan Isra’ilawa suka fito daga Masar.
৩৮হারোণ যাজক সদাপ্রভুর আদেশ অনুসারে হোর পর্বতে উঠে মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বের হবার চল্লিশ বছরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনের সেখানে মারা গেলেন।
39 Haruna yana da shekara ɗari da ashirin da uku, sa’ad da ya mutu a Dutsen Hor.
৩৯হোর পর্বতে হারোণের মৃত্যুর দিন তাঁর একশো তেইশ বছর বয়স হয়েছিল।
40 Sarki Arad Bakan’ane, wanda yake zaune a Negeb na Kan’ana, ya ji labari cewa Isra’ilawa suna zuwa.
৪০কনান দেশের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী কনানীয় অরাদের রাজা ইস্রায়েল সন্তানদের আসার খবর শুনলেন।
41 Suka tashi daga Dutsen Hor, suka yi sansani a Zalmona.
৪১তারা হোর পর্বত থেকে যাত্রা করে সল্মোনাতে শিবির স্থাপন করল।
42 Suka tashi daga Zalmona, suka yi sansani a Funon.
৪২সলমোনা থেকে যাত্রা করে পূনোনে শিবির স্থাপন করল।
43 Suka tashi daga Funon, suka yi sansani a Obot.
৪৩পূনোন থেকে যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করল।
44 Suka tashi daga Obot, suka yi sansani a Iye Abarim, a iyakar Mowab.
৪৪ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।
45 Suka tashi daga Iyim, suka yi sansani a Dibon Gad.
৪৫ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করল।
46 Suka tashi daga Dibon Gad, suka yi sansani a Almon Dibilatayim.
৪৬দীবোন-গাদ থেকে যাত্রা করে অলমোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করল।
47 Suka tashi daga Almon Dibilatayim, suka yi sansani a duwatsun Abarim, kusa da Nebo.
৪৭অলমোন-দিব্লাথয়িম থেকে যাত্রা করে নবোর সামনে অবস্থিত পর্বতময় অবারীম অঞ্চলে শিবির স্থাপন করল।
48 Suka tashi daga duwatsun Abarim, suka yi sansani a filayen Mowab kusa da Urdun, ɗaura da Yeriko.
৪৮পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে যিরীহোর পাশে যর্দ্দনের কাছে অবস্থিত মোয়াবের উপভূমিতে শিবির স্থাপন করল।
49 A can filayen Mowab, suka yi sansani kusa da Urdun ɗaura da Bet-Yeshimot har zuwa Abel-Shittim.
৪৯সেখানে যর্দ্দনের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপভূমিতে শিবির স্থাপন করে থাকল।
50 A filayen Mowab kusa da Urdun ɗaura da Yeriko ne Ubangiji ya ce wa Musa,
৫০তখন যিরীহোর কাছাকাছি যর্দ্দনের পাশে অবস্থিত মোয়াবের উপভূমিতে সদাপ্রভু মোশিকে বললেন,
51 “Ka gaya wa Isra’ilawa cewa, ‘Sa’ad da kuka haye Urdun zuwa Kan’ana,
৫১“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘তোমরা যখন যর্দ্দন পার হয়ে কনান দেশে উপস্থিত হবে,
52 ku kori dukan mazaunan ƙasar a gabanku. Ku rurrushe sassaƙaƙƙun duwatsu, da siffofinsu na zubi, ku kuma rurrushe dukan masujadansu na kan tudu.
৫২তখন তোমাদের সামনে থেকে সেই দেশে বসবাসকারী সবাইকে অধিকারচ্যুত করবে এবং তাদের সমস্ত প্রতিমা ভেঙে দেবে, সমস্ত ছাঁচে ঢালা মূর্ত্তি নষ্ট করবে ও সমস্ত উঁচু জায়গাগুলি উচ্ছেদ করবে।
53 Ku mallaki ƙasar, ku kuma zauna a ciki, gama na ba ku ƙasar, ku mallake ta.
৫৩তোমরা সেই দেশ অধিকার করে তার মধ্যে বাস করবে; কারণ আমি অধিকারের জন্য সেই দেশ তোমাদেরকে দিয়েছি।
54 Ku rarraba ƙasar ta wurin jefan ƙuri’a, bisa ga kabilanku. Kabilar da take babba, a ba ta babban gādo, ƙarami kabila kuwa, a ba ta ƙaramin gādo. Duk abin da ƙuri’a ta ba su, shi zai zama nasu. Ku rarraba wannan bisa zuriyar kakanninku.
৫৪তোমরা গুলিবাঁটের মাধ্যমে নিজেদের গোষ্ঠী অনুসারে দেশ অধিকার ভাগ করে নেবে; বেশি লোককে বেশি অংশ ও অল্প লোককে অল্প অংশ দেবে; যার অংশ যেখানে পড়ে, তার অংশ সেইখানে হবে; তোমরা নিজেদের পূর্বপুরুষদের বংশ অনুসারে অধিকার পাবে।
55 “‘Amma in ba ku kori mazaunan ƙasar ba, waɗanda kuka bari su ci gaba da zama, za su zama muku hakki a idanunku, da kuma ƙayayyuwa a bayanku. Za su ba ku wahala a ƙasar da kuke zama.
৫৫কিন্তু যদি তোমরা নিজেদের সামনে থেকে সেই দেশে বসবাসকারীদেরকে অধিকারচ্যুত না কর, তবে যাদেরকে অবশিষ্ট রাখবে, তারা তোমাদের চোখে আপত্তিকর এবং তোমাদের পাশে কাঁটার মত হবে। তোমরা যে ভূমিতে বাস কর সেখানে তাদের জীবনযাত্রাকে কষ্টকর করবে।
56 Sa’an nan kuwa zan yi muku abin da na shirya yin musu.’”
৫৬তখন আমি তাদের প্রতি যা করব ভেবেছিলাম, তা তোমাদের প্রতি করব’।”