< Ƙidaya 3 >
1 Waɗannan su ne zuriyar Haruna da Musa a lokacin da Ubangiji ya yi magana da Musa a kan Dutsen Sinai.
১সীনয় পর্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন, এটা সেই দিন হারোণের ও মোশির বংশাবলির ইতিহাস।
2 Sunayen’ya’yan Haruna su ne, Nadab ɗan fari, da Abihu, da Eleyazar da Itamar.
২হারোণের ছেলেদের নাম ছিল; প্রথমজাত নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
3 Waɗannan su ne sunayen’ya’yan Haruna, shafaffun firistocin da aka naɗa domin su yi aiki firist.
৩এই হল হারোণের ছেলেদের নাম, অভিষিক্ত যাজক, যাজক হিসাবে সেবা করার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়েছিল।
4 Amma Nadab da Abihu suka fāɗi suka mutu a gaban Ubangiji a Hamadar Sinai a sa’ad da suka ƙona turare da haramtacciyar wuta a gabansa. Ba su kuwa da’ya’ya; saboda haka Eleyazar da Itamar kaɗai suka yi aiki firist a zamanin mahaifinsu Haruna.
৪কিন্তু নাদব ও অবীহূ সীনয় মরুপ্রান্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইতর আগুন নিবেদন করার জন্য সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করেছিল; তাদের সন্তান ছিল না; আর ইলীয়াসর ও ঈথামর তাদের বাবা হারোণের সাক্ষাৎে যাজকের কাজ করত।
5 Ubangiji ya ce wa Musa,
৫সদাপ্রভু মোশিকে বললেন,
6 “Ka kawo mutanen Lawi, ka kuma gabatar da su ga Haruna firist, don su taya shi aiki.
৬“তুমি লেবি বংশকে এনে হারোণ যাজকের সামনে উপস্থিত কর; তারা তাকে সাহায্য করবে।
7 Za su yi wa Haruna da dukan al’umma aikace-aikace a Tentin Sujada, ta wurin yin aikin tabanakul.
৭তারা সমাগম তাঁবুর সামনে হারোণের ও সমস্ত মণ্ডলীর হয়ে কাজ করবে। তারা সমাগম তাঁবুর দেখাশোনা করবে।
8 Za su lura da dukan kayayyakin Tentin Sujada, suna cika hakkin Isra’ilawa ta wurin yin aiki a tabanakul.
৮তারা সমাগম তাঁবুর সব জিনিস পত্রের দেখাশোনা করবে এবং সমাগম তাঁবুর সমস্ত দ্রব্য বহনের কাজে ইস্রায়েল সন্তানদের সাহায্য করবে।
9 Ka ba da Lawiyawa ga Haruna da’ya’yansa; su ne za su zama Isra’ilawan da za a ba da su ɗungum gare shi.
৯তুমি লেবীয়দেরকে হারোণের ও তার ছেলেদের হাতে দান করবে; তারা তাকে ইস্রায়েল সন্তানদের পরিচর্য্যা করতে সাহায্য করবে।
10 Ka naɗa Haruna da’ya’yansa su yi aiki firistoci; duk wanda ya yi shisshigi a wuri mai tsarki kuwa dole a kashe shi.”
১০তুমি হারোণ ও তার ছেলেদেরকে নিযুক্ত করবে এবং তারা তাদের যাজকের পদ রক্ষা করবে, অন্য গোষ্ঠীর যে কেউ কাছাকাছি আসবে, তার প্রাণদণ্ড হবে।”
11 Ubangiji ya kuma ce wa Musa,
১১সদাপ্রভু মোশিকে বললেন,
12 “Ga shi na ɗauki Lawiyawa daga cikin Isra’ilawa a maimakon ɗan fari na kowace mace a Isra’ila. Lawiyawa nawa ne,
১২“দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে গর্ভজাত সমস্ত প্রথমজাতের পরিবর্তে আমি ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে লেবীয়দেরকে গ্রহণ করলাম; অতএব লেবীয়েরা আমারই হবে।
13 gama duk’ya’yan fari nawa ne. Lokacin da karkashe duk’ya’yan fari a Masar, na keɓe wa kaina kowane ɗan fari a Isra’ila, ko mutum, ko dabba. Za su zama nawa. Ni ne Ubangiji.”
১৩প্রথমজাত সবাই আমার; যে দিন আমি মিশর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মানুষ থেকে পশু পর্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশ্যে পবিত্র করেছি; তারা আমারই হবে; আমি সদাপ্রভু।”
14 Ubangiji ya yi magana da Musa a Hamadar Sinai ya ce,
১৪আর সীনয় মরুপ্রান্তে সদাপ্রভু মোশিকে বললেন,
15 “Ka ƙidaya Lawiyawa bisa ga iyalansu da kabilarsu. Ka ƙidaya kowane ɗan jinjiri mai wata ɗaya ko fiye.”
১৫“তুমি লেবির সন্তানদের তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকেই গণনা কর।”
16 Saboda haka Musa ya ƙidaya su duka, kamar yadda maganar Ubangiji ta umarta.
১৬তখন মোশি যেমন আদেশ পেলেন, তেমনি সদাপ্রভুর আদেশ অনুসারে তাদেরকে গণনা করলেন।
17 Ga sunayen’ya’yan Lawi, Gershon, Kohat da Merari.
১৭লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।
18 Ga sunayen mutanen Gershon, Libni, da Shimeyi
১৮গের্শোনের সন্তানদের তাদের নাম লিব্নি ও শিমিয়ি।
19 Sunayen mutanen Kohat kuwa su ne, Amram, Izhar, Hebron da Uzziyel.
১৯কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
20 Dangin Merari su ne. Mali da Mushi. Ga kabilan Lawiyawa bisa ga iyalansu.
২০মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এরা সবাই পিতৃকুল অনুসারে লেবীয়দের গোষ্ঠী।
21 A wajen Gershonawa, kabilarsa su ne Libniyawa, da Shimeyiyawa; waɗannan su ne mutanen Gershom.
২১গের্শোন থেকে লিব্নি-গোষ্ঠী ও শিমিয়ি-গোষ্ঠী উৎপন্ন হল; এরা গের্শোনীয়দের গোষ্ঠী।
22 Jimillar dukan jarirai maza daga wata ɗaya zuwa gaba da haihuwa su kai 7,500.
২২একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষকে গণনা করলে এদের লোক সংখ্যা সাত হাজার পাঁচশো জন হল।
23 Kabilar Gershonawa za su yi sansani ta fuskar yamma, a bayan tabanakul.
২৩গের্শোনীয়দের গোষ্ঠীর সবাই পশ্চিমদিকে সমাগম তাঁবুর পিছনের দিকে শিবির করত।
24 Eliyasaf ɗan Layel shi ne shugaban iyalan Gershonawa.
২৪লায়েলের ছেলে ইলীয়াসফ গের্শোনীয়দের পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
25 A Tentin Sujada, Gershonawa su ne za su lura da mazauni da tabanakul da kuma tentin, abubuwan rufensa, labule a ƙofar Tentin Sujada,
২৫গের্শোনের সন্তানরা সমাগম তাঁবুর পর্দার বাইরের আবরণের যত্ন নেবে। তারা অবশ্যই তাঁবু, তাঁবুর আবরণ, সমাগম তাঁবুর প্রবেশপথের পর্দার যত্ন নেবে।
26 da labulen filin da yake kewaye da tabanakul da kuma bagade, da igiyoyi, da kuma kowane abin da ya danganci aikinsu.
২৬তারা অবশ্যই উঠানের পর্দা, উঠানের প্রবেশপথের পর্দার যত্ন নেবে-বেদি ও পবিত্রস্থানের চারদিকে যে উঠান। তারা সমাগম তাঁবুর দড়ি এবং তার সমস্ত জিনিসের যত্ন নেবে।
27 Kabilar Kohat su ne, Amramawa da Izharawa da Hebronawa da Uzziyelawa; waɗannan su ne kabilar Kohatawa.
২৭কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীর গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।
28 Jimillar dukan jarirai maza daga wata ɗaya ko fiye, 8,600 ne. Kohatawa ne suke lura da wuri mai tsarki.
২৮একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয়শো জন, এরা পবিত্র স্থানের রক্ষাকারী।
29 Kohatawa za su yi sansani a kudu da tabanakul.
২৯কহাতের সন্তানদের গোষ্ঠীর সবাই সমাগম তাঁবুর দক্ষিণদিকে শিবির করত।
30 Shugaban kabilar Kohatawa shi ne Elizafan ɗan Uzziyel.
৩০উষীয়েলের ছেলে ইলীষাফণ কহাতীয় গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন।
31 Su ne da hakkin kula da akwatin alkawari, tebur, wurin ajiye fitila, bagade, kayayyakin wuri mai tsarki da ake amfani da su a sujada, labule, da kuma kome da ya danganci aikinsu.
৩১তারা সিন্দুক, টেবিল, বাতিদানী, দুটি বেদি, পবিত্র স্থানের পরিচর্য্যার সমস্ত পাত্রের যত্ন নিত। তারা অবশ্যই পবিত্রস্থান, পবিত্রস্থানের পর্দা এবং পবিত্রস্থানের সমস্ত কিছুর যত্ন নিত।
32 Babban shugaban Lawiyawa shi ne Eleyazar ɗan Haruna, firist. An naɗa shi a kan waɗanda suke kula da wuri mai tsarki.
৩২হারোণ যাজকের ছেলে ইলীয়াসর লেবীয়দের শাসনকর্ত্তাদের অধ্যক্ষ ছিলেন। তিনি পবিত্রস্থানের রক্ষাকারীদের উপরে তদারকি করতেন।
33 Kabilar Merari su ne Maliyawa da Mushiyawa; waɗannan su ne kabilar Merari.
৩৩মরারি থেকে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা মরারীয়দের গোষ্ঠী।
34 Jimillar dukan jarirai maza daga wata ɗaya ko fiye, 6,200 ne.
৩৪একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত পুরুষ গণনা করলে এদের লোক সংখ্যা ছয় হাজার দুশো জন হল।
35 Shugaban iyalan Merari shi ne Zuriyel ɗan Abihayil. Za su yi sansani arewa da tabanakul.
৩৫অবীহয়িলের ছেলে সূরীয়েল মরারি গোষ্ঠীর সবার পিতৃকুলের শাসনকর্ত্তা ছিলেন; তারা সমাগম তাঁবুর উত্তরদিকে শিবির করত।
36 Kabilar Merari ne aka sa su lura da katakan tabanakul, sandunanta, dogayen sandunanta, tarukanta, dukan kayan aiki da kowane abin da ya danganci aikinsu,
৩৬মরারির সন্তানরা সমাগম তাঁবুর তক্তা, অর্গল, স্তম্ভ, ভিত্তি ও তার সমস্ত দ্রব্য এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কাজে
37 da ginshiƙai kewaye da filin tare da rammuka da turaku da igiyoyinsu.
৩৭উঠানের চারিদিকের স্তম্ভ ও তাদের ভিত্তি, গোঁজ ও দড়ির দেখাশোনা করত।
38 Musa da Haruna da’ya’yansu za su yi sansani gabas da tabanakul, wajen fitowar rana; a gaban Tentin Sujada. Su ne da hakkin lura da wuri mai tsarki a madadin Isra’ilawa. Duk wani wanda ba ya wannan aiki, ya kuma kusaci wuri mai tsarki, za a kashe shi.
৩৮সমাগম তাঁবুর সামনে, পূর্ব দিকে, সূর্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তার ছেলেরা অবশ্যই শিবির স্থাপন করবে, ইস্রায়েল সন্তানদের পক্ষ থেকে মহাপবিত্র স্থানের বিষয়ে তারা দায়ী থাকবে। কোনো বিদেশী তার কাছাকাছি এলে, তার মৃত্যুদণ্ড হবে।
39 Jimillar Lawiyawan da Musa da Haruna suka ƙidaya bisa ga umarnin Ubangiji bisa ga danginsu, haɗe da kowane jariri daga wata ɗaya ko fiye, 22,000 ne.
৩৯মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।
40 Sai Ubangiji ya ce wa Musa, “Ƙidaya dukan’ya’yan fari na Isra’ilawa maza daga wata ɗaya da kuma fiye ka kuma rubuta sunayensu.
৪০সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের মধ্যে একমাস ও তার থেকে বেশি বয়সী প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর ও তাদের নামের সংখ্যা গ্রহণ কর।
41 Ka ɗauko mini Lawiyawa a maimakon dukan’ya’yan fari na Isra’ilawa, haka ma na dabbobi na Lawiyawa, a maimakon’ya’yan fari na dabbobin Isra’ilawa. Ni ne Ubangiji.”
৪১আমি সদাপ্রভু, আমারই অধিকারে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর।”
42 Haka Musa ya ƙidaya’ya’yan fari na Isra’ilawa, yadda Ubangiji ya umarce shi.
৪২তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতকে গণনা করলেন;
43 Jimillar’ya’yan fari maza daga wata ɗaya da kuma fiye, da aka rubuta bisa ga sunayensu, 22,273 ne.
৪৩তাদের একমাস ও তার থেকে বেশি বয়সী সমস্ত প্রথমজাত পুরুষ নাম সংখ্যা অনুসারে বাইশ হাজার দুশো তিয়াত্তর জন হল।
44 Sai Ubangiji ya kuma yi magana da Musa ya ce,
৪৪সদাপ্রভু মোশিকে বললেন,
45 “Ka ɗauki Lawiyawa a maimakon dukan’ya’yan fari na Isra’ila, dabbobin Lawiyawa kuma a maimakon dabbobinsu. Lawiyawa za su zama nawa. Ni ne Ubangiji.
৪৫“তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হবে; আমি সদাপ্রভু।
46 Don a fanshi’ya’yan fari 273 na Isra’ilawa da suka fi Lawiyawa yawa,
৪৬ইস্রায়েল সন্তানদের মধ্যে লেবীয়দের সংখ্যার যে অতিরিক্ত দুইশো তিয়াত্তর জন প্রথমজাত লোক,
47 ka karɓi shekel biyar domin kowannensu, bisa ga ma’aunin shekel na tsattsarkan wuri, wanda yake da nauyin gera ashirin.
৪৭তাদের এক এক জনের জন্য পবিত্রস্থানের শেকল অনুসারে পাঁচ শেকল করে নেবে; কুড়ি গেরাতে এক শেকল হয়।
48 Ka ba wa Haruna da’ya’yansa kuɗin fansar da ya haura kai na’ya’yan farin Isra’ilawa.”
৪৮তাদের সংখ্যা অতিরিক্ত সেই প্রথমজাত লোকদের রূপার মূল্য তুমি হারোণ ও তার ছেলেদেরকে দেবে।”
49 Haka, Musa ya karɓi kuɗin fansar waɗanda suka haura yawan Lawiyawa.
৪৯তাতে লেবীয়দের মাধ্যমে মুক্ত লোক ছাড়া যারা অবশিষ্ট থাকল, তাদের মুক্তির মূল্য মোশি নিলেন।
50 Daga’ya’yan fari na Isra’ilawa, ya karɓi azurfa masu nauyin shekel 1,365, bisa ga ma’aunin shekel na tsattsarkan wuri.
৫০তিনি ইস্রায়েল সন্তানদের প্রথমজাত লোক থেকে পবিত্রস্থানের শেকলের পরিমাণে এক হাজার তিনশো পঁয়ষট্টি শেকল রূপা নিলেন।
51 Sa’an nan Musa ya ba da kuɗin fansar ga Haruna da’ya’yansa, yadda maganar Ubangiji ta umarce shi.
৫১সদাপ্রভুর বাক্য অনুসারে মোশি সেই মুক্ত লোকেদের রূপা নিয়ে হারোণ ও তাঁর ছেলেদেরকে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।