< Ƙidaya 24 >

1 To, da Bala’am ya ga cewa Ubangiji yana jin daɗin sa wa Isra’ila albarka, bai koma wajen sihiri kamar dā ba, amma ya juya fuskarsa wajen hamada.
বিলিয়ম যখন দেখল, ইস্রায়েলকে আশীর্বাদ করতে সদাপ্রভু আনন্দিত, তখন আর আগের মত জাদুবিদ্যা ব্যবহার করার জন্য গেল না, কিন্তু মরুপ্রান্তের দিকে তাকিয়ে রইল।
2 Da Bala’am ya duba sai ya ga Isra’ila sun yi sansani kabila, kabila, Ruhun Allah kuwa ya sauko masa,
আর বিলিয়ম চোখ তুলে দেখল, ইস্রায়েল তাদের বংশ অনুসারে শিবির করেছে এবং ঈশ্বরের আত্মা তাঁর উপরে আসলেন।
3 sai ya yi annabcinsa ya ce, “Maganar Bala’am ɗan Beyor, saƙon mutumin da idanunsa ke gani sarai,
সে তাঁর ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে,
4 maganar mutumin da ya saurari maganar Allah, maganar wanda yake ganin wahayi daga Maɗaukaki, mutumin da ya fāɗi rubda ciki, wanda kuma idanunsa suna a buɗe.
যে ঈশ্বরের বাক্যগুলি শোনে, সে সর্বশক্তিমানের দর্শন পায়, সে নত ও খোলা চোখে বলছে।
5 “Ina misalin kyan tentunanka, ya Yaƙub, wuraren zamanka, ya Isra’ila!
যাকোব, তোমার তাঁবুগুলি কত সুন্দর, হে ইস্রায়েল, যেখানে তুমি বাস কর!
6 “Kamar kwaruruka suke a shimfiɗe, kamar lambu kusa da rafi, kamar itatuwan aloyes da Ubangiji ya dasa, kamar itatuwa al’ul kusa da ruwaye.
সেগুলি উপত্যকার মত বিস্তারিত, নদীর তীরের বাগানের মত, সদাপ্রভুর রোপণ করা জোলাপের মত, জলের ধারের এরস গাছের মত।
7 Ruwa zai kwararo daga bokitinsu; irinsu za su sami ruwa a yalwace. “Sarkinsu zai fi sarkin Agag; mulkinsu zai ɗaukaka.
তাদের কলসী থেকে জল উথলে উঠবে, তার বীজ গভীর জলে পরিপূর্ণ হবে, তাদের রাজা অগাগের থেকেও মহত্তম হবে, তার রাজ্য উন্নত হবে।
8 “Allah ya fitar da su daga Masar; suna da ƙarfin kutunkun ɓauna. Sun cinye abokan gāban, suka kakkarya ƙasusuwansu; da kibiyoyinsu suka sossoke su.
ঈশ্বর মিশর থেকে তাকে এনেছেন, সে বন্য ষাঁড়ের মত শক্তিশালী। সে তার বিপক্ষ জাতিদেরকে গিলে খাবে, তাদের হাড় চূরমার করে দেবে, নিজের বাণ দিয়ে তাদেরকে ভেদ করবে।
9 Kamar zaki sun laɓe sun kwanta, kamar zakanya, wa zai yi ƙarfin hali yă tashe su? “Bari waɗanda suka albarkace ka, su sami albarka waɗanda kuma suka la’anta ka, su la’antu!”
সে গুঁড়িসুটি মারল, সিংহের মত ও সিংহীর মত। কার তাকে বিরক্ত করার সাহস আছে? যে তাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদ প্রাপ্ত হয়, যে তাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হয়।”
10 Fushin Balak ya ƙuna a kan Bala’am. Ya tafa hannunsa, ya ce masa, “Na kira ka don ka la’anta abokan gābana, amma sai ga shi ka sa musu albarka har sau uku.
১০তখন বিলিয়মের প্রতি বালাক রাগে জ্বলে উঠলে তিনি নিজের হাতে আঘাত করলেন। বালাক বিলিয়মকে বললেন, “আমার শত্রুদেরকে অভিশাপ দিতে আমি আপনাকে এনেছিলাম, আর দেখুন, এই তিনবার আপনি তাদেরকে আশীর্বাদ করলেন।
11 Yanzu ka bar nan ka tafi gida! Na ce zan sāka maka da lada mai kyau, amma Ubangiji ya hana ka samun ladan.”
১১এখন নিজের জায়গায় পালিয়ে যান। আমি বলেছিলাম, আপনাকে ভালো পুরষ্কার দেব, কিন্তু দেখুন, সদাপ্রভু আপনাকে পুরষ্কার বিহীন করলেন।”
12 Bala’am ya ce wa Balak, “Ban faɗa wa’yan aikan da ka aiko wurina ba cewa,
১২তাতে বিলিয়ম বালাককে বলল, “আমি কি আপনার পাঠানো দূতেদের সাক্ষাৎেই বলিনি,
13 ‘Ko da a ce Balak zai ba ni gidansa cike da azurfa da zinariya, ba zan yi wani abu ko kaɗan saɓanin umarnin Ubangiji Allahna ba, kuma dole in faɗa abin da Ubangiji ya ce ne kawai’?
১৩যতই বালাক সোনা ও রূপাই ভর্তি নিজের বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ করার জন্য সদাপ্রভুর আদেশ অমান্য করতে পারব না। সদাপ্রভু যা বলবেন, আমি তাই বলতে পারব?
14 Yanzu zan koma wajen mutanena, amma bari in gargaɗe ka game da abin da mutanen nan za su yi wa mutanenka cikin kwanaki masu zuwa.”
১৪এখন দেখুন, আমি নিজের লোকেদের কাছে ফিরে যাই। আসুন, এই জাতি আগামী দিনের আপনার জাতির সঙ্গে কি করবে, তা আপনাকে জানাই।”
15 Sa’an nan ya furta saƙonsa. “Maganar Bala’am ɗan Beyor, saƙon mutumin da idanunsa ke gani sarai,
১৫পরে সে তার ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে।
16 maganar mutumin da ya saurari maganar Allah, wanda yake da sani daga Mafi Ɗaukaka, wanda yake ganin wahayi daga Maɗaukaki, wanda ya fāɗi rubda ciki, wanda kuma idanunsa suna a buɗe.
১৬যে ঈশ্বরের বাক্যগুলি শোনে, যে পরাৎপরের প্রজ্ঞা জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে নত ও খোলা চোখে বলছে।
17 “Na gan shi, amma ba yanzu ba; na hange shi, amma ba kusa ba. Tauraro zai fito daga Yaƙub; sandan mulki zai fito daga Isra’ila. Zai ragargaje goshin Mowab, kawunan dukan’ya’yan Set.
১৭আমি তাকে দেখব, কিন্তু এখন নয়, তাঁকে দর্শন করব, কিন্তু কাছাকাছি নয়। যাকোবের থেকে একটি তারা উঠবে, ইস্রায়েল থেকে একটি রাজদণ্ড উঠবে, তা মোয়াবের নেতাদের ধ্বংস করবে, সেথের সমস্ত সন্তানদের হত্যা করবে।
18 Za a ci Edom da yaƙi; za a ci Seyir, abokiyar gābanta, amma Isra’ila zai ƙara ƙarfi.
১৮তখন ইদোম ইস্রায়েলের অধিকারে হবে, তার শত্রু সেয়ীরও তাদের অধিকারে হবে, আর ইস্রায়েল বীরের কাজ করবে।
19 Mai mulki zai fito daga Yaƙub yă hallaka waɗanda suka ragu a birnin.”
১৯যাকোব থেকে একজন রাজা আসবেন যে কর্তৃত্ব করবেন এবং শহরের অবশিষ্ট লোকদেরকে বিনষ্ট করবেন।”
20 Sai Bala’am ya ga Amalek, ya kuma furta maganarsa. “Amalek yana cikin al’ummai na fari, amma zai zama na ƙarshen da za a hallaka.”
২০তখন বিলিয়ম অমালেকের দিকে তাকিয়ে তার ভাববাণী শুরু করল। সে বলল, “অমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ এর শেষ দশা হবে।”
21 Sai ya ga Keniyawa, ya kuma furta maganarsa. “Wurin zamanku lafiya yake, an kuma sa sheƙarku a cikin duwatsu;
২১তখন বিলিয়ম কেনীয়দের দিকে তাকিয়ে তার ভাববাণী শুরু করল। সে বলল, “যেখানে তুমি বসবাস কর সেটা মজবুত, তোমার বাসা শিলাতে স্থাপিত।
22 duk da haka, za a hallaka ku Keniyawa sa’ad da Asshur ya kame ku.”
২২তবুও কেন ক্ষয় পাবে, শেষে অশূর তোমাকে বন্দি করে নিয়ে যাবে।”
23 Sai ya furta maganarsa ya ce, “Wayyo, wa zai rayu sa’ad da Allah ya yi haka?
২৩তখন বিলিয়ম তার সর্বশেষ ভাববাণী শুরু করল। সে বলল, “হায়! যখন ঈশ্বর এইসব করবেন, তখন কে বাঁচবে?
24 Jiragen ruwa za su zo daga Kittim; za su murƙushe Asshur da Eber, amma su ma za a hallaka su.”
২৪কিত্তীমের তীর থেকে জাহাজ আসবে; তারা অশূরকে দুঃখ দেবে, এবরকে দুঃখ দেবে, কিন্তু তাদেরও বিনাশ ঘটবে।”
25 Sa’an nan Bala’am ya tashi ya koma gidan, Balak kuma ya yi tafiyarsa.
২৫তখন বিলিয়ম উঠে তার বাড়ি ফিরে গেল এবং বালাকও নিজের পথে চলে গেলেন।

< Ƙidaya 24 >