< Ƙidaya 21 >
1 Sa’ad da sarkin Arad, mutumin Kan’ana, wanda yake zaune a Negeb, da ya ji cewa Isra’ila yana zuwa ta hanyar Atarim, sai ya fito, yă yaƙi Isra’ilawa, yă kuma kama waɗansunsu.
১যখন নেগেভ প্রদেশে বসবাসী কনান বংশের অরাদের রাজা শুনতে পেলেন যে, ইস্রায়েল অথারীমের পথ দিয়ে আসছে; তখন তিনি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন ও তাদের কতকগুলি লোকেকে ধরে বন্দি করলেন।
2 Sai Isra’ila suka yi alkawari wa Ubangiji suka ce, “In ka ba da waɗannan mutane a hannunmu, za mu hallaka dukan garuruwansu ƙaf.”
২তাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে বলল, “যদি তুমি এই লোকেদের উপর আমাদের জয়ী কর, তবে আমরা তাদের শহরগুলি সম্পূর্ণরূপে বিনষ্ট করব।”
3 Ubangiji kuwa ya saurari kukan Isra’ila, ya kuma ba da Kan’aniyawa a gare su. Suka hallaka su da biranensu ƙaf; saboda haka aka sa wa wurin suna Horma.
৩তখন সদাপ্রভু ইস্রায়েলের কথা শুনলেন এবং তিনি কনানীয়দের উপর তাদের বিজয়ী করলেন। তারা সম্পূর্ণভাবে তাদেরকে ও তাদের সমস্ত শহর বিনষ্ট করল এবং সেই জায়গার নাম হর্মা [বিনষ্ট] রাখল।
4 Suka kama hanya daga Dutsen Hor ta hanya zuwa Jan Teku, don su kauce wa Edom. Amma mutane suka rasa haƙuri a hanya;
৪তারা হোর পর্বত থেকে চলে গিয়ে ইদোম দেশ পাশ দিয়ে ঘোরার জন্য লাল সাগরের দিকে যাত্রা করল। পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হয়ে গেল।
5 suka yi wa Allah da Musa gunaguni, suka ce, “Me ya sa kuka fitar da mu daga Masar, kuka kawo mu mu mutu a wannan hamada? Babu abinci! Babu ruwa! Mu dai mun gaji da wannan abinci marar amfani!”
৫লোকেরা ঈশ্বরের ও মোশির বিরুদ্ধে বলতে লাগল, “তোমরা কি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? রুটিও নেই, জলও নেই এবং আমরা এই হালকা খাবার ঘৃণা করি।”
6 Sai Ubangiji ya aiko da macizai masu dafin a cikinsu, suka sassari mutane, Isra’ilawa masu yawa kuwa suka mutu.
৬তখন সদাপ্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। তারা লোকেদেরকে কামড়ালে ইস্রায়েলের অনেক লোক মারা গেল।
7 Mutanen suka zo wurin Musa, suka ce, “Mun yi zunubi, da muka yi wa Ubangiji da kai gunaguni. Ka yi addu’a don Ubangiji yă ɗauke mana macizan nan.” Saboda haka Musa ya yi addu’a domin mutane.
৭লোকেরা মোশির কাছে এসে বলল, “সদাপ্রভুর ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের কাছ থেকে এইসব সাপ দূর করেন।”
8 Ubangiji ya ce wa Musa, “Ka ƙera siffar maciji ka rataye shi a bisa doguwar sanda; kowa da maciji ya sare shi, idan ya dubi macijin nan da ka rataye, zai rayu.”
৮সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটি বিষাক্ত সাপ তৈরী করে পতাকার উপরে রাখ, সাপে কামড়ানো যে কোন ব্যক্তি তার দিকে দেখবে, সে বাঁচবে।”
9 Saboda haka Musa ya ƙera macijin tagulla, ya kuma rataye shi bisa doguwar sanda. Sa’an nan duk wanda maciji ya sare shi, ya kuma dubi macijin tagullar, zai warke.
৯তখন মোশি পিতলের একটি সাপ তৈরী করে পতাকার উপরে রাখলেন; তাতে এইরকম হল, সাপ কোন মানুষকে কামড়ালে করলে যখন সে ঐ পিতলের সাপের দিকে তাকালো, তখন বাঁচল।
10 Isra’ilawa suka kama hanya, suka yi sansani a Obot.
১০তারপরে ইস্রায়েল সন্তানরা যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করল।
11 Sai suka tashi daga Obot, suka yi sansani a Iye Abarim a hamadar da take fuskantar Mowab, wajen fitowar rana.
১১ওবোৎ থেকে যাত্রা করে সূর্য্যোদয়ের দিকে মোয়াবের সামনের অবস্থিত মরুপ্রান্তে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।
12 Daga nan kuma suka ci gaba, suka yi sansani a Kwarin Zered.
১২সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করল।
13 Suka tashi daga nan, suka sauka kusa da Arnon wanda yake a hamadar da ta miƙe zuwa iyakar Amoriyawa. Arnon shi ne iyakar Mowab, wanda yake tsakanin Mowab da Amoriyawa.
১৩সেখান থেকে যাত্রা করে ইমোরীয়দের সীমানা থেকে প্রসারিত অর্ণোনের অন্য পারের মরুপ্রান্তে শিবির স্থাপন করল। কারণ মোয়াবের ও ইমোরীয়দের মাঝে অর্ণোন মোয়াবের সীমানা।
14 Shi ya sa Littafin Yaƙoƙin Ubangiji ya ce, “Waheb ta cikin yankin Sufa, da kwaruruka na tuddan Arnon,
১৪এই জন্য সদাপ্রভুর যুদ্ধের বইয়ে বলা আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি
15 da gangaren kwaruruka, wanda ya nausa zuwa garin Ar, ya kuma dangana da kan iyakar Mowab.”
১৫এবং উপত্যকাগুলির পাশের ভূমি, যেটা আর্ নামক লোকালয়ের দিকে এবং মোয়াবের সীমানার পাশে অবস্থিত।
16 Daga can, suka gangara zuwa Beyer, wato, rijiyar da Ubangiji ya ce wa Musa, “Ka tattara mutane duka, zan kuwa ba su ruwa.”
১৬সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”
17 Sai Isra’ilawa suka rera wannan waƙa, “Ki ɓuɓɓugo da ruwa, Ke rijiya! Rera waƙa game da ita,
১৭তখন ইস্রায়েল এই গীত গান করল, “হে কুয়ো, জেগে ওঠো; তোমরা এর উদ্দেশ্যে গান কর;
18 game da rijiyar da’ya’yan sarki suka haƙa, rijiyar da manyan mutane masu sandunan sarauta suka nuna da sandunansu.” Sa’an nan suka tashi daga hamadar, suka tafi Mattana,
১৮এ শাসনকর্ত্তাদের খনন করা কুয়ো, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকেদের অভিজাতরা এটা খনন করেছেন।” পরে তারা মরুভূমি থেকে মত্তানায় ও
19 daga Mattana, suka tafi Nahaliyel, daga Nahaliyel, suka tafi Bamot,
১৯মত্তানা থেকে নহলীয়েলে ও নহলীয়েল থেকে বামোতে
20 daga Bamot kuma suka tafi kwarin da yake cikin Mowab inda ƙwanƙolin Fisga yake fuskantar hamada.
২০ও বামোৎ থেকে মোয়াব ক্ষেতের উপত্যকা দিয়ে মরুপ্রান্তের দিকে পিস্গা চূড়ায় চলে গেল।
21 Isra’ila suka aiki manzanni wurin Sihon sarkin Amoriyawa su ce,
২১আর ইস্রায়েল দূত পাঠিয়ে ইমোরীয়দের রাজা সীহোনকে বলল,
22 “Ka bari mu ratsa ta ƙasarka. Ba za mu shiga wata gona ba, ba za mu kuma shiga gonar inabi, ko mu sha ruwa daga wata rijiya ba. Za mu bi ta babbar hanyar sarki, har mu fita ƙasarka.”
২২“তোমার দেশের মধ্যে দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যক্ষেতে কিংবা আঙ্গুরক্ষেতে ঢুকবো না, কুয়োর জলও পান করব না; যতদিন তোমার সীমানা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।”
23 Amma Sihon bai bar Isra’ila su ratsa ta yankinsa ba. Sai ya tara dukan sojojinsa, suka fita zuwa cikin hamada, su yaƙi Isra’ila. Da ya kai Yahaz, sai ya yaƙi Isra’ila.
২৩কিন্তু সীহোনের রাজা তার সীমানা দিয়ে ইস্রায়েলকে যেতে দিল না; পরিবর্তে সীহোনের রাজা তার সমস্ত প্রজাকে জড়ো করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল।
24 Isra’ila fa suka kashe shi da takobi, suka ƙwace ƙasarsa, tun daga kogin Arnon har zuwa kogin Yabbok, zuwa kan iyakar Ammonawa kawai, gama sun yi wa iyakansu katanga.
২৪তাতে ইস্রায়েল তরোয়াল দিয়ে তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন সন্তানদের কাছ পর্যন্ত তার দেশ অধিকার করল; কারণ অম্মোন সন্তানদের সীমানা সুরক্ষিত ছিল।
25 Isra’ila suka ci dukan biranen Amoriyawa, suka kuma zauna a cikinsu, haɗe da babban birnin Heshbon da dukan ƙauyukanta.
২৫ইস্রায়েল ঐ সমস্ত শহর দখল করল এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত শহরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত গ্রামে, বাস করতে লাগল।
26 Sihon sarkin Amoriyawa ya yi mulkin Heshbon, bayan ya ci sarkin Mowab na dā da yaƙi, ya kuma ƙwace dukan ƙasarsa har zuwa arewancin kogin Arnon.
২৬কারণ হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল; তিনি মোয়াবের আগের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ নিয়েছিলেন।
27 Shi ya sa Amoriyawa suka rubuta wannan waƙa game da Heshbon suka ce, “Ku zo mu sāke gina Heshbon, birnin Sihon.
২৭এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক;
28 “Mayaƙansa sun fito kamar harshen wuta suka ƙone birnin Ar na Mowab suna hallaka’yan ƙasar tuddan Arnon.
২৮কারণ হিষ্বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্ শহরকে, অর্ণোনের অধিপতি নাথদেরকে গিলে ফেলেছে।
29 Kaitonki, Mowab! Gunkinki Kemosh ya yashe mutanenki; aka kuma kama su, aka kai su bauta wajen Sihon sarkin Amoriyawa.
২৯হে মোয়াব, ধিক্ তোমাকে! হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে! সে তার ছেলেদেরকে পলাতক হিসাবে, তার মেয়েদেরকে বন্দি হিসাবে তুলে দিল, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
30 “Amma mun tumɓuke su, mun hallaka garuruwan Heshbon har zuwa Dibon. Mun ragargaza su har zuwa Nofa wanda ya miƙe zuwa Medeba.”
৩০আমরা তাদেরকে বাণ মেরেছি; হিষ্বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছি; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যেটা মেদবা পর্যন্ত বিস্তৃত।”
31 Ta haka Isra’ila suka zauna a ƙasar Amoriyawa.
৩১এই ভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।
32 Sai Musa ya aika’yan leƙen asiri zuwa Yazer. Daga baya, sai Isra’ilawa suka ci ƙauyukan da suke kewaye, suka kuma kori Amoriyawa da suke zaune a can.
৩২তখন মোশি যাসের অনুসন্ধান করতে লোক পাঠালেন, আর তারা সেখানকার গ্রামগুলি দখল করল এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করল।
33 Sai suka juya suka haura kan hanya ta zuwa Bashan, inda Og yake sarauta, ya kuwa fito tare da dukan sojojinsa suka yi yaƙi da Isra’ila a Edireyi.
৩৩তখন তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের রাজা ওগ ও তার সমস্ত প্রজা বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।
34 Ubangiji ya ce wa Musa, “Kada ka ji tsoronsa, gama na ba da shi a gare ka, da dukan sojojinsa da kuma ƙasarsa. Ka yi da shi yadda ka yi da Sihon sarkin Amoriyawa, wanda ya yi mulki a Heshbon.”
৩৪তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।”
35 Ta haka suka kashe shi, tare da’ya’yansa maza da kuma dukan sojojinsa, ba wanda ya ragu. Suka kuma mamaye ƙasarsa.
৩৫সুতরাং তারা তাকে, তার ছেলেদেরকে, তার সৈন্যদেরকে হত্যা করল, তাদের কেউ জীবিত ছিল না। তখন তার দেশ অধিকার করে নিল।