< Ƙidaya 13 >

1 Ubangiji ya ce wa Musa,
সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Ka aiki waɗansu mutane zuwa ƙasar Kan’ana, wadda nake ba Isra’ilawa. Daga kowace kabila, ka aiki ɗaya daga cikin shugabanninta.”
“আমি ইস্রায়েলীদের যে দেশ দিতে চাই, সেই কনানের ভূমি নিরীক্ষণ করতে কয়েকজন ব্যক্তিকে পাঠাও। প্রত্যেক পিতৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ থেকে একজন করে পাঠাও।”
3 Saboda haka bisa ga umarnin Ubangiji, Musa ya aike su daga Hamadan Faran. Dukansu kuwa shugabanni ne na Isra’ilawa.
অতএব মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে, তাদের পারণ প্রান্তর থেকে পাঠালেন। তাঁরা প্রত্যেকেই ইস্রায়েলীদের নেতা ছিলেন।
4 Shugabannin kuwa su ne, Shammuwa ɗan Zakkur, daga kabilar Ruben;
এই তাঁদের নাম: রূবেণ গোষ্ঠী থেকে সক্কুরের ছেলে শম্মূয়;
5 Shafat ɗan Hori, daga kabilar Simeyon;
শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির ছেলে শাফট;
6 Kaleb ɗan Yefunne, daga kabilar Yahuda;
যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির ছেলে কালেব;
7 Igal ɗan Yusuf, daga kabilar Issakar;
ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের ছেলে যিগাল;
8 Hosheya ɗan Nun, daga kabilar Efraim;
ইফ্রয়িম গোষ্ঠী থেকে নূনের ছেলে হোশেয়;
9 daga kabilar Benyamin, Falti ɗan Rafu;
বিন্যামীন গোষ্ঠী থেকে রাফূর ছেলে পল্‌টি;
10 Gaddiyel ɗan Sodi, daga kabilar Zebulun;
সবূলূন গোষ্ঠী থেকে সোদির ছেলে গদ্দীয়েল;
11 Gaddi ɗan Susi, daga kabilar Manasse (wata kabilar Yusuf);
মনঃশি (যোষেফের একটি গোষ্ঠী) গোষ্ঠী থেকে সূষির ছেলে গদ্দি;
12 Ammiyel ɗan Gemalli, daga kabilar Dan;
দান গোষ্ঠী থেকে গমল্লির ছেলে অম্মীয়েল;
13 Setur ɗan Mika’ilu, daga kabilar Asher;
আশের গোষ্ঠী থেকে মীখায়েলের ছেলে সথুর;
14 Nabi ɗan Bofsi, daga kabilar Naftali;
নপ্তালি গোষ্ঠী থেকে বপ্সির ছেলে নহ্‌বি;
15 Geyuwel ɗan Maki, daga kabilar Gad.
গাদ গোষ্ঠী থেকে মাখির ছেলে গ্যূয়েল।
16 Waɗannan su ne sunayen mutanen da Musa ya aika su binciki ƙasar. (Sai Musa ya ba Hosheya ɗan Nun, suna Yoshuwa.)
মোশি যে ব্যক্তিদের দেশ নিরীক্ষণ করতে পাঠিয়েছিলেন, তাঁদের নামগুলি এই। (মোশি নূনের ছেলে হোশেয়ের নাম রাখলেন যিহোশূয়।)
17 Sa’ad da Musa ya aike su domin su binciki Kan’ana ya ce, “Ku haura, ku ratsa ta Negeb har zuwa ƙasar tudu.
কনান নিরীক্ষণ করতে পাঠানোর সময় মোশি তাঁদের বললেন, “নেগেভের মধ্য দিয়ে উঠে পার্বত্য অঞ্চলে গমন করবে।
18 Ku ga yadda ƙasar take, ku ga ko mutanen da suke zama a can ƙarfafa ne, ko raunannu, ko su kima ne, ko kuma suna da yawa.
লক্ষ্য করবে, সেই দেশ কী রকম, সেখানকার লোকেরা দুর্বল না শক্তিশালী। তারা সংখ্যায় অল্প না বেশি।
19 Wace irin ƙasa ce suke zama a ciki, Mai kyau ce, ko mummuna? Waɗanne irin birane ne suke zama a ciki? Suna da katanga, ko babu?
কোন ধরনের ভূমিতে তারা বসবাস করে? তা কী ভালো না মন্দ? কোন ধরনের নগরে তাদের নিবাস? সেগুলি প্রাচীর বিহীন না সুরক্ষিত?
20 Yaya ƙasar take? Tana da wadata, ko babu? Akwai itatuwa, ko babu? Ku yi iya ƙoƙarinku ku ɗebo daga cikin albarkar ƙasar ku kawo.” (Lokacin farkon nunan inabi ne.)
মাটিই বা কী রকম? উর্বর না সাধারণ? বৃক্ষসমন্বিত না বৃক্ষবিহীন? আপ্রাণ চেষ্টা কোরো, সেই দেশের কিছু ফল নিয়ে আসতে।” (তখন আঙুর পাকার সময় ছিল।)
21 Saboda haka suka haura, suka binciki ƙasar daga Hamadan Zin har zuwa Rehob, wajen Lebo Hamat.
অতএব তাঁরা উঠে গেলেন এবং সীন মরুভূমি থেকে রহোব পর্যন্ত, লেবো-হমাৎ অভিমুখে ভ্রমণ করলেন।
22 Suka kuma haura ta Negeb, suka iso Hebron, inda Ahiman, da Sheshai, da Talmai, zuriyar Anak, suke zama. (An gina Hebron da shekara bakwai kafin a gina Zowan a Masar.)
তাঁরা নেগেভ হয়ে নিরীক্ষণ করে হিব্রোণে এলেন। সেখানে অহীমান, শেশয়, ও তল্‌ময় নামবিশিষ্ট, অনাকের তিনজন উত্তরাধিকারী বসবাস করত। (মিশরে সোয়ন নির্মিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নির্মিত হয়েছিল।)
23 Da suka iso Kwarin Eshkol, sai suka yanko reshe guda na nonon inabi tare da’ya’yansa cunkus. Mutum biyu suka ɗauka shi rataye a sanda a kafaɗarsu, suka haɗa tare da rumman da kuma ɓaure.
যখন তাঁরা ইষ্কোল উপত্যকায় উপস্থিত হলেন, তাঁরা দ্রাক্ষার গুচ্ছ সমন্বিত একটি শাখা কাটলেন। দুজন ব্যক্তি, একটি দণ্ডের দ্বারা সেই দ্রাক্ষাগুচ্ছ এবং কিছু বেদানা ও ডুমুর বহন করে আনলেন।
24 Sai aka kira wurin Kwarin Eshkol saboda nonon inabin da suka yi cunkus, wanda Isra’ilawa suka yanko a wurin.
যেহেতু দ্রাক্ষাগুচ্ছ ইস্রায়েলীরা কেটে এনেছিল, তাই সেই স্থানের নাম হল, ইষ্কোল উপত্যকা।
25 A ƙarshen kwana arba’in sai suka komo daga bincikensu.
চল্লিশ দিনের শেষে, তাঁরা দেশ নিরীক্ষণ করে ফিরে এলেন।
26 Suka dawo wurin Musa, da Haruna, da dukan jama’ar Isra’ilawa, a Kadesh, a Hamadan Faran. A can suka ba da rahoton ga dukan taron da yake wurin, suka kuma nuna musu amfanin ƙasar.
পারণ প্রান্তরে, কাদেশে তাঁরা মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীদের কাছে ফিরে এলেন। সেখানে তাঁরা, তাঁদের এবং সমস্ত সম্প্রদায়কে দেশ নিরীক্ষণের বিশদ বিবরণ দিলেন ও সেই দেশের ফল তাদের দেখালেন।
27 Suka ce wa Musa, “Mun je ƙasar da ka aike mu, ƙasar tana zub da madara da zuma! Ga kuma amfaninta.
তাঁরা মোশিকে বর্ণনা দিয়ে বললেন, “আপনি যে দেশে আমাদের পাঠিয়েছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। সেই দেশ অবশ্যই দুধ ও মধু প্রবাহী! এই ফলগুলি, সেই দেশের।
28 Amma fa mazaunan can ɗin ƙarfafa ne, an kuma kewaye biranen da manya-manyan katanga. Mun kuma ga zuriyar Anak a can.
কিন্তু যারা সেখানে বসবাস করে, তারা বলিষ্ঠ, তাদের নগরগুলি সুরক্ষিত এবং বড়ো বড়ো। আমরা সেখানে অনাকের উত্তরসূরীদেরও দেখেছি।
29 Amalekawa suna zama a Negeb; Hittiyawa, Yebusiyawa da kuma Amoriyawa, suna zama ne a ƙasar tudu. Kan’aniyawa kuma suna zama kusa da teku da kuma a bakin Urdun.”
নেগেভে অমালেকীয়েরা বসবাস করে; হিত্তীয়, যিবূষীয়, ইমোরীয়েরা পার্বত্য অঞ্চলে এবং কনানীয়েরা সমুদ্রের কাছে ও জর্ডন উপকূলে বসবাস করে।”
30 Sai Kaleb ya sa mutane suka yi shiru a gaban Musa, sai ya ce, “Ya kamata mu tafi mu mallaki ƙasar, gama lalle za mu iya cinta.”
তখন কালেব, মোশির সামনে তাঁদের শান্ত করে বলল, “আমাদের উচিত, উঠে গিয়ে সেই দেশ অধিকার করা, কারণ সেই শক্তি আমাদের অবশ্যই আছে।”
31 Amma sauran mutanen da suka je tare da shi, suka ce, “Ba za mu iya kara da mutanen nan ba; sun fi mu ƙarfi.”
যে ব্যক্তিরা তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁরা বললেন, “আমরা ওই ব্যক্তিদের আক্রমণ করতে পারি না; তারা আমাদের থেকেও বেশি শক্তিশালী।”
32 Sai suka yaɗa labari marar kyau ga Isra’ilawa game da ƙasar da suka binciko. Suka ce, “Ƙasar da muka ratsa cikinta domin mu leƙi asirinta, tana cinye waɗanda suke zama a cikinta. Dukan mutanen da muka gani a wurin, ƙatti ne.
তাঁরা যে দেশ নিরীক্ষণ করে এসেছিলেন, সেই দেশ সম্পর্কে ইস্রায়েলীদের মধ্যে বিরূপ সংবাদ ছড়াল। তাঁরা বললেন, “যে দেশ আমরা নিরীক্ষণ করেছি সেই দেশ নিজের অধিবাসীদের গ্রাস করে। যে সমস্ত লোককে সেখানে আমরা দেখেছি তারা সবাই বৃহদাকার।
33 Mun ga Nefilimawa a can (zuriyar Anak sun fito ne daga Nefilim). Sai muka ga kanmu kamar fāra ne kawai, haka kuwa muke a gare su.”
আমরা নেফিলীমদেরও সেখানে দেখেছি। (অনাকের উত্তরসূরিদের আগমন নেফিলিম থেকে) আমরা নিজেদের দৃষ্টিতে, সেই সঙ্গে তাদের দৃষ্টিতেও, ফড়িং-এর মতো প্রতিপন্ন হয়েছি।”

< Ƙidaya 13 >