< Ƙidaya 10 >
1 Ubangiji ya ce wa Musa,
১সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Ka ƙera kakaki guda biyu na azurfa, ka kuma yi amfani da su don kira taron jama’a wuri ɗaya, don kuma ka riƙa sanar da su lokacin tashi daga sansani.
২“তুমি দুইটি রূপার শিঙ্গা তৈরী কর; পেটান রূপা দিয়ে তা তৈরী কর; তুমি তা মণ্ডলীকে ডাকার জন্য ও শিবিরগুলির যাত্রার জন্য ব্যবহার করবে।
3 Sa’ad da aka busa su biyu, dukan jama’a za su taru a gabanka a ƙofar Tentin Sujada.
৩সেই দুটি শিঙ্গা বাজলে সমস্ত মণ্ডলী সমাগম তাঁবুর প্রবেশপথে তোমার কাছে জড়ো হবে।
4 In ɗaya ne kaɗai aka busa, sai shugabannin kabilan Isra’ila, su taru a gabanka.
৪কিন্তু একটি শিঙ্গা বাজালে শাসনকর্তারা, ইস্রায়েলের সহস্রপতিরা, তোমার কাছে জড়ো হবে।
5 Sa’ad da aka ji karar busar kakaki, sai sansanin da yake a gabashi, su kama hanya.
৫তোমরা যুদ্ধের শিঙ্গা বাজালে পূর্বদিকের শিবিরের লোকেরা শিবির উঠাবে।
6 A kara ta biyu, sansanin da yake a kudanci, su kama hanya. Busan kakaki zai zama alama ta kama hanya.
৬তোমরা দ্বিতীয় বার যুদ্ধের শিঙ্গা বাজালে দক্ষিণ দিকের শিবিরের লোকেরা শিবির উঠাবে; তাদের যাবার জন্য যুদ্ধের শিঙ্গা বাজাতে হবে।
7 In don a tara jama’a ne, sai a busa kakaki, amma ba da irin alama ɗaya ba.
৭কিন্তু সমাজের মিলিত হওয়ার জন্য শিঙ্গা বাজাবার দিনের তোমরা যুদ্ধের শিঙ্গা বাজিও না।
8 “’Ya’yan Haruna, firistoci ne, za su busa kakaki. Wannan za tă zama dawwammamiyar farilla gare ku da kuma tsararraki masu zuwa.
৮হারোণের সন্তান যাজকেরা সেই শিঙ্গা বাজাবে, তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী নিয়মের জন্য তোমরা তা রাখবে।
9 Duk lokacin da za ku tafi yaƙi a ƙasarku, in akwai waɗansu da suke matsa muku, za ku yi amfani da waɗannan kakaki ta wurin hura su, alama ce, cewa za a je yaƙi. Sa’an nan Ubangiji Allahnku zai tuna da ku, yă cece ku daga maƙiyanku.
৯যে দিনের তোমরা নিজেদের দেশে বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যারা তোমাদের জন্য দুঃখদায়ক, তখন তুমি যুদ্ধের শিঙ্গার সতর্ক ধ্বনি বাজাবে; তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদেরকে স্মরণ করবেন ও তোমরা নিজেদের শত্রুদের থেকে রক্ষা পাবে।
10 Haka ma in kuna cikin jin daɗinku, musamman lokacin da kuke bukukkuwanku, kamar Bikin Sabon Wata da dai kowane Bikinku, za ku hura waɗannan kakaki lokacin da kuke miƙa hadayunku na ƙonawa, da hadayunku na salama, za su kuma zama muku abin tunawa a gaban Allahnku. Ni ne Ubangiji Allahnku.”
১০তোমাদের আনন্দের দিনের, পর্বের দিনের ও মাসের শুরুতে হোমবলির ও তোমাদের মঙ্গলার্থক বলিদান উপলক্ষে তোমরা সেই তূরী বাজাবে; এটা আমাকে, তোমাদের ঈশ্বরকে স্মরণ করিয়ে দেবে। আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।”
11 A rana ta ashirin ga wata na biyu, a shekara ta biyu, sai girgijen ya tashi daga tabanakul na Shaida.
১১দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের কুড়িতম দিনের সেই মেঘ সাক্ষ্যের সমাগম তাঁবুর উপর থেকে উঁচুতে উঠল।
12 Sai Isra’ilawa suka tashi daki-daki daga Hamadar Sinai, suna tafiya daga wuri zuwa wuri, har sai da girgijen ya tsaya a Hamadar Faran.
১২তাতে ইস্রায়েল সন্তানরা নিজেদের যাত্রার নিয়ম অনুসারে সীনয় মরুভূমি থেকে যাত্রা করল, পরে সেই মেঘ পারণ মরুপ্রান্তে অবস্থান করল।
13 Suka kama hanya, a wannan lokaci, bisa umarnin Ubangiji, ta wurin Musa.
১৩মোশির মাধ্যমে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে তারা এই প্রথম বার যাত্রা করল।
14 Ɓangarorin sansanin Yahuda suka fara tashi, bisa ga ƙa’idar da aka yi, aka kuma umarta. Nashon ɗan Amminadab ne shugaba.
১৪প্রথমে তাদের সৈন্যদের সঙ্গে যিহূদা সন্তানদের শিবিরের পতাকা চলল; অম্মীনাদবের ছেলে নহশোন তাদের সেনাপতি ছিলেন।
15 Netanel ɗan Zuwar ne shugaban ɓangaren kabilar Issakar,
১৫সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
16 Eliyab ɗan Helon kuma shi ne shugaban ɓangaren kabilar Zebulun.
১৬হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
17 Sa’an nan aka saukar da tabanakul ƙasa, Gershonawa da mutanen Merari da suke ɗauke da shi suka kama hanya.
১৭সমাগম তাঁবু তোলা হলে গের্শোনের সন্তানরা ও মরারির সন্তানরা সেই সমাগম তাঁবু বহন করার জন্য এগিয়ে গেল।
18 Sai ɓangarori sansanin Ruben suka biyo, bisa ga ƙa’idar da aka yi, aka kuma umarta. Elizur ɗan Shedeyur ne shugaba.
১৮তারপরে নিজের সৈন্যদের সঙ্গে রূবেণের শিবিরের পতাকা চলল; শদেয়ূরের ছেলে ইলীষূর তাদের সেনাপতি ছিলেন।
19 Shelumiyel ɗan Zurishaddai ne shugaban ɓangaren kabilar Simeyon,
১৯সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
20 Eliyasaf ɗan Deyuwel kuma shi ne shugaban ɓangaren kabilar Gad.
২০দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
21 Sai Kohatawa suka kama hanya, ɗauke da kayayyaki masu tsarki, domin kafin su kai wurin da za a kafa sansani, a riga an kafa tabanakul.
২১কহাতীয়েরা পবিত্র স্থানের উপকরণ বহন করে যাত্রা করল। অন্য লোকেরা কহাতীয়দের পরের শিবিরে পৌঁছানোর আগে সমাগম তাঁবু স্থাপন করল।
22 Biye da waɗannan kuma sai ɓangaren sansanin kabilar Efraim suka biyo bisa ga ƙa’ida da aka yi, aka kuma umarta. Elishama ɗan Ammihud ne shugaba.
২২নিজের সৈন্যদের সঙ্গে ইফ্রয়িম সন্তানদের শিবিরের পতাকা চলল। অম্মীহূদের ছেলে ইলীশামা তাদের সেনাপতি ছিলেন।
23 Gamaliyel ɗan Fedazur ne shugaban ɓangaren kabilar Manasse,
২৩পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
24 Abidan ɗan Gideyoni kuma shi ne shugaban ɓangaren kabilar Benyamin.
২৪গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
25 A ƙarshe, a matsayi masu gadin bayan dukan ɓangarori, sai ɓangaren sansanin Dan suka tashi bisa ga ƙa’idar da aka yi, aka kuma umarta. Ahiyezer ɗan Ammishaddai ne shugaba.
২৫সমস্ত শিবিরের পিছু পিছু নিজের সৈন্যের সঙ্গে দান সন্তানদের শিবিরের পতাকা চলল। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাদের সেনাপতি ছিলেন।
26 Fagiyel ɗan Okran ne shugaban ɓangaren kabilan Asher,
২৬অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
27 Ahira ɗan Enan kuma shi ne shugaban kabilar Naftali.
২৭ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
28 Wannan shi ne tsarin tafiyar ɓangarorin Isra’ilawa, sa’ad da sukan kama hanya.
২৮ইস্রায়েল সন্তানরা এই ভাবে যাত্রা করত।
29 Sai Musa ya ce wa Hobab ɗan Reyuwel Bamidiyane surukinsa, “Yanzu fa, muna shirin tashi ne daga nan, domin mu tafi inda Ubangiji ya ce, ‘Zan ba ku.’ Ka zo tare da mu, za mu kuwa yi maka alheri, gama Ubangiji ya yi wa Isra’ilawa alkawari abubuwa masu kyau.”
২৯মোশি তাঁর শ্বশুর মিদিয়োনীয় রূয়েলের ছেলে হোববকে বললেন, “সদাপ্রভু আমাদেরকে যে স্থান দিতে প্রতিজ্ঞা করেছেন, আমরা সে স্থানে যাত্রা করছি, তুমিও আমাদের সঙ্গে এস, আমরা তোমার মঙ্গল করব, কারণ সদাপ্রভু ইস্রায়েলের মঙ্গল করার প্রতিজ্ঞা করেছেন।”
30 Ya amsa, ya ce “A’a, ba zan tafi ba; zan koma ƙasata da kuma wurin mutanena.”
৩০তিনি তাকে বললেন, “আমি যাব না, আমি নিজের দেশে ও নিজের আত্মীয়দের কাছে যাব।”
31 Amma Musa ya ce, “Ina roƙonka kada ka rabu da mu. Ka san inda ya kamata mu kafa sansani a hamada, za ka kuma zama idanunmu.
৩১মোশি বললেন, “দয়া করে আমাদেরকে ত্যাগ কোরো না, কারণ মরুপ্রান্তের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয়ে তুমি জান, আর তুমি আমাদের পথপ্রদর্শক হবে।
32 In ka zo tare da mu, za mu raba duk abin alherin Ubangiji ya ba mu tare da kai.”
৩২যদি তুমি আমাদের সঙ্গে যাও, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করবেন, আমরা তোমার প্রতি তাই করব।”
33 Saboda haka suka kama hanya daga dutsen Ubangiji, suka yi tafiya kwana uku. Akwatin alkawarin Ubangiji ya ja gabansu a waɗannan kwanaki uku, don yă samo musu masauƙi.
৩৩তারা সদাপ্রভুর পর্বত থেকে তিন দিনের র পথ চলে গেল। তাদের বিশ্রাম স্থান খোঁজার জন্য সদাপ্রভুর নিয়ম সিন্দুক তিন দিনের র পথ তাদের থেকে এগিয়ে গেল।
34 A duk lokacin da suka tashi daga sansani, girgijen Ubangiji ya inuwantar da su da rana.
৩৪শিবির থেকে অন্য জায়গায় যাবার দিনের সদাপ্রভুর মেঘ দিনের রবেলায় তাদের উপরে থাকত।
35 Duk kuma sa’ad da akwatin ya kama hanya, sai Musa ya ce, “Ka tashi, ya Ubangiji! Ka sa maƙiyanka su warwatse; masu ƙinka kuma su gudu a gabanka.”
৩৫আর সিন্দুকের এগিয়ে যাবার দিনের মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুরা বিচ্ছিন্ন হোক, যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
36 Duk sa’ad da akwatin ya sauka kuma, sai Musa ya ce, “Ka komo, ya Ubangiji, a wurin dubban da ba a iya ƙidayawa na iyalan Isra’ila.”
৩৬যখন নিয়মের সিন্দুক থামতো, মোশি বলতেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের হাজার হাজারের কাছে ফিরে এস।”