< Nehemiya 10 >
1 Waɗanda suka buga hatimin su ne, Nehemiya ɗan Hakaliya, wanda yake gwamna. Zedekiya
তার উপর যারা সিলমোহর দিয়েছিল: হখলিয়ের ছেলে শাসনকর্তা নহিমিয়। সিদিকিয়,
2 da Serahiya, da Azariya, da Irmiya,
সরায়, অসরিয়, যিরমিয়
3 da Fashhur, da Amariya, da Malkiya,
পশ্হূর, অমরিয়, মল্কিয়,
4 da Hattush, da Shebaniya, da Malluk,
হটূশ, শবনিয়, মল্লূক,
5 da Harim, da Meremot, da Obadiya,
হারীম, মরেমোৎ, ওবদিয়,
6 da Daniyel, da Ginneton, da Baruk,
দানিয়েল, গিন্নথোন, বারূক,
7 da Meshullam, da Abiya, da Miyamin,
মশুল্লম, অবিয়, মিয়ামীন
8 da Ma’aziya, da Bilgai, da kuma Shemahiya. Waɗannan su ne Firistocin.
মাসিয়, বিল্গয়, শময়িয়, এরা সবাই যাজক ছিলেন।
9 Lawiyawan kuwa su ne, Yeshuwa ɗan Azaniya, da Binnuyi ɗan Henadad, da Kadmiyel,
লেবীয়দের মধ্যে: অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নূয়ী, কদ্মীয়েল
10 ’yan’uwansu kuwa su ne, Shebaniya, da Hodiya, da Kelita, da Felahiya, da Hanan,
এবং তাদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,
11 da Mika, da Rehob, da Hashabiya,
মীখা, রাহব, হশবিয়,
12 da Zakkur, da Sherebiya, da Shebaniya,
সক্কূর, শেরেবিয়, শবনিয়,
13 da Hodiya, da Bani da kuma Beninu.
হোদিয়, বানি, বনীনু।
14 Shugabannin mutane su ne, Farosh, da Fahat-Mowab, da Elam, da Zattu, da Bani,
লোকদের নেতাদের মধ্যে: পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি,
15 da Bunni, da Azgad, da Bebai,
বুন্নি, অস্গদ, বেবয়,
16 da Adoniya, da Bigwai, da Adin,
অদোনিয়, বিগ্বয়, আদীন,
17 da Ater, da Hezekiya, da Azzur,
আটের, হিষ্কিয়, অসূর,
18 da Hodiya, da Hashum, da Bezai,
হোদিয়, হশুম, বেৎসয়
19 da Harif, da Anatot, da Nebai,
হারীফ, অনাথোৎ, নবয়
20 da Magfiyash, da Meshullam, da Hezir,
মগ্পীয়শ, মশুল্লম, হেষীর
21 da Meshezabel, da Zadok, da Yadduwa
মশেষবেল, সাদোক, যদ্দুয়,
22 da Felatiya, da Hanan, da Anahiya,
পলটিয়, হানন, অনায়
23 da Hosheya, da Hananiya, da Hasshub,
হোশেয়, হনানিয়, হশূব
24 da Hallohesh, da Filha, da Shobek,
হলোহেশ, পিল্হ, শোবেক
25 da Rehum, da Hashabna, da Ma’asehiya
রহূম, হশব্না, মাসেয়,
26 da Ahiya, da Hanan, da Anan,
অহিয়, হানন, অনান,
27 da Malluk, da Harim da kuma Ba’ana.
মল্লূক, হারীম, বানা।
28 “Sauran mutane, wato, firistoci, Lawiyawa, matsaran ƙofofi, mawaƙa, ma’aikatan haikali da dukan waɗanda suka ware kansu daga maƙwabta saboda Dokar Allah, tare da matansu da dukan’ya’yansu maza da mata waɗanda za su iya fahimta,
“অবশিষ্ট লোকেরা—যাজকেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা, উপাসনা গৃহের সেবাকারীরা এবং ঈশ্বরের বিধান পালন করার জন্য যারা আশপাশের জাতিদের মধ্যে থেকে নিজেদের পৃথক করেছে, তারা সকলে, তাদের স্ত্রীরা এবং তাদের ছেলেরা ও তাদের মেয়েরা যারা বুঝতে পারে
29 dukan waɗannan yanzu suka sadu da manyan gari’yan’uwansu, suka rantse, cewa la’ana ta same su idan ba su kiyaye Dokar Allah da aka bayar ta wurin Musa bawan Allah su kuma mai da hankali ga yin biyayya da dukan umarnai, ƙa’idodi da farillan Ubangiji shugabanmu ba.
এরা সকলে এখন ইস্রায়েলী প্রধান লোকদের সঙ্গে যোগ দিয়ে নিজেরা শপথপূর্বক এই শপথ করল যে ঈশ্বরের দাস মোশি দ্বারা দেওয়া ঈশ্বরের বিধান পথে চলব, আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধিসকল যত্নের সঙ্গে পালন করব আর যদি না করি তবে যেন আমাদের উপর অভিশাপ নেমে আসে।
30 “Mun yi alkawari ba za mu ba da’ya’yanmu mata aure ga mutanen da suke kewaye da mu ba, ba kuwa za mu auri’ya’yansu mata wa’ya’yanmu maza ba.
“আমরা প্রতিজ্ঞা করছি আমাদের নিকটবর্তী জাতিদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না কিংবা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না।
31 “Sa’ad da maƙwabta suka kawo kayayyaki ko hatsi don su sayar a ranar Asabbaci, ba za mu saya daga gare su a ranar Asabbaci ko a rana mai tsarki ba. Kowace shekarar Asabbaci ba za mu nome ƙasa ba kuma za mu yafe kowane irin bashi.
“বিশ্রামবারে কিংবা অন্য কোনও পবিত্র দিনে যদি আমাদের নিকটবর্তী লোকেরা কোনও জিনিসপত্র অথবা শস্য বিক্রি করার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।
32 “Mun ɗauka hakkin bin umarnai na ba da kashi ɗaya bisa uku na shekel kowace shekara don hidimar gidan Allahnmu.
“আমরা আমাদের ঈশ্বরের গৃহে পরিচর্যা করার জন্য, প্রতি বছর এক শেকলের তৃতীয়াংশ দেবার দায়িত্ব গ্রহণ করলাম
33 Za mu tanada burodin da ake ajiye a kan tebur; za mu ba da hadayun hatsi da hadayun ƙonawa na kullum; za mu ba da hadayun Asabbatai, da na bukukkuwan Sabon Wata da na bukukkuwan da aka ƙayyade; za mu ba da hadayu masu tsarki; za mu ba da hadayun zunubi don a yi kafara domin Isra’ila; mu kuma ba da abubuwan da ake bukata dukan domin ayyukan gidan Allahnmu.
দর্শন-রুটির, প্রতিদিনের শস্য-নৈবেদ্য ও হোমের জন্য; বিশ্রামবারের; অমাবস্যার ভোজ; উৎসব সকলের; পবিত্র জিনিসের ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপার্থক বলির জন্য এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কাজের জন্য।
34 “Mu, firistoci, da Lawiyawa da kuma mutane, mun jefa ƙuri’a don a san lokacin da kowane iyalinmu zai kawo sadakar itace don ƙonewa a gidan Allahnmu a ƙayyadaddun lokuta a bagaden Ubangiji Allahnmu, kamar yadda yake a rubuce a cikin Doka.
“আমাদের ব্যবস্থায় যা লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদির উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমাদের ঈশ্বরের গৃহে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করার জন্য আমরা যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুটিকাপাত করলাম।
35 “Mun kuma ɗauka hakkin kawo nunan fari na hatsinmu da kuma na kowane itace mai ba da’ya’ya a gidan Ubangiji kowace shekara.
“আর আমরা প্রতি বছর প্রথমে কাটা ফসল ও প্রত্যেকটি গাছের প্রথম ফল সদাপ্রভুর গৃহে আনার দায়িত্ব নেব।
36 “Kamar yadda yake a rubuce a cikin Doka, za mu kawo ɗan fari na’ya’yanmu maza da na garken shanunmu, da na tumakinmu, da kuma na awakinmu a gidan Allahnmu, don firistocin da suke aikin a can.
“ব্যবস্থায় যেমন লেখা আছে, সেইমত আমরা আমাদের প্রথমজাত পুরুষসন্তান ও পশুদের, আমাদের পালের গরু, ছাগল ও মেষের প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের গৃহের সেবাকারী যাজকের কাছে নিয়ে যাব।
37 “Ban da haka ma, za mu kawo wa ɗakunan ajiyar gidan Allahnmu, abincinmu na farko daga ƙasa, na hadayun hatsinmu, na’ya’yan dukan itatuwanmu da kuma na sabon ruwan inabinmu da mai namu wa firistoci. Za mu kuma kawo zakkar hatsinmu wa Lawiyawa, gama Lawiyawa ne ke karɓan Zakka cikin dukan garuruwan da muke noma.
“এছাড়া আমাদের ময়দার ও শস্য-নৈবেদ্যের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে যাজকদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশমাংশ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমরা যেসব গ্রামে কাজ করি লেবীয়েরাই সেখানে দশমাংশ গ্রহণ করে থাকেন।
38 Firist wanda yake daga zuriyar Haruna zai raka Lawiyawa sa’ad da suke karɓan zakka, Lawiyawan kuma za su kawo kashi ɗaya bisa goma na zakka zuwa gidan Allahnmu, su kawo a ɗakunan ajiya na baitulmali.
লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাদের সঙ্গে হারোণের বংশের একজন যাজক থাকবেন। লেবীয়েরা সেইসব দশমাংশের দশমাংশ ঈশ্বরের গৃহের ভাণ্ডার ঘরে নিয়ে যাবেন।
39 Mutanen Isra’ila haɗe da Lawiyawa, za su kawo sadakokinsu na hatsi, sabon ruwan inabi da mai a ɗakunan ajiya inda ake ajiyar kayayyakin wuri mai tsarki da kuma inda firistoci, matsaran ƙofofi da kuma mawaƙa suke zama. “Ba za mu ƙyale gidan Allahnmu ba.”
ভাণ্ডার ঘরের যেসব ঘরে মন্দিরের পবিত্র জিনিস সকল, পরিচর্যাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা থাকেন সেখানে ইস্রায়েলীরা ও লেবীয়েরা তাদের শস্য-নৈবেদ্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল নিয়ে আসবে। “আমরা আমাদের ঈশ্বরের গৃহকে অবহেলা করব না।”