< Nahum 3 >
1 Kaiton birni mai zub da jini, wadda take cike da ƙarairayi, cike da ganima, wadda ba a rasa masu fāɗawa cikin wahala!
১ধিক, সেই রক্তপাতের শহরকে, সম্পূর্ণ মিথ্যা ও চুরি করা সম্পত্তি, লুট করা ছাড়ে না।
2 Ku ji karar bulala da kwaramniyar ƙafafu, da sukuwar dawakai da girgizar kekunan yaƙi!
২শোন, চাবুকের শব্দ, চাকার ঘড়ঘড় শব্দ; সেখানে দ্রুততম ঘোড়া চলার শব্দ, লাফিয়ে চলা ঘোড়া।
3 Mahaya dawakai sun kunno kai, takuba suna walƙiya, māsu kuma suna ƙyali; ga ɗumbun da aka kashe ga tsibin matattu, gawawwaki ba iyaka, mutane suna tuntuɓe da gawawwaki,
৩ঘোড়াচালক যোদ্ধা, তলোয়ার চকচক করছে, বর্শা চমকাছে। দেখ, অনেক আহত লোক আর মৃতদেহের ঢিবি, মৃতদেহের শেষ নেই, লোকে মৃতদেহের উপরে হোঁচট খাচ্ছে।
4 duk saboda yawan sha’awace-sha’awacen karuwa, mai daɗin baki, uwargidan maita, wadda ta ɓad da al’ummai ta wurin karuwancinta ta kuma ɓad da mutane ta wurin maitancinta.
৪এই সবই হচ্ছে সেই সুন্দরী বেশ্যার অনেক বেশ্যাবৃত্তির জন্য; আকর্ষণীয়া এবং তার নানারকম যাদুকরি কাজ। তার বেশ্যার কাজ দিয়ে সে জাতিদের এবং যাদুবিদ্যা দিয়ে লোকদের বন্দী করে।
5 “Ina gāba da ke,” in ji Ubangiji Maɗaukaki. “Zan kware fatarinki a idonki. Zan nuna wa al’ummai tsiraicinki, masarautai kuma kunyarki.
৫বাহিনীদের সদাপ্রভু বলছেন, হে নীনবী, আমি তোমার বিরুদ্ধে, আমি মুখ পর্যন্ত তোমার কাপড় ওঠাব। জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকেদের তোমার লজ্জা দেখাবো।
6 Zan watsa miki ƙazanta, in yi miki wulaƙanci in kuma mai da ke abin reni.
৬আমি তোমার উপর আবর্জনা ছুঁড়ে ফেলব, তোমাকে ঘৃণার চোখে দেখব এবং তোমাকে ঠাট্টার পাত্র করব।
7 Duk wanda ya gan ki zai gudu daga gare ki yana cewa, ‘Ninebe ta lalace, wa zai yi makoki domin ta?’ Ina zan sami wani wanda zai yi miki ta’aziyya?”
৭তাই যে কেউ তোমাকে দেখবে, সে তোমার কাছ থেকে পালাবে, আর বলবে, “নীনবী ধ্বংস হয়ে গেছে, কে তার জন্য কাঁদবে? আমি তোমার জন্য কোথায় সান্ত্বনাকারী খুঁজে পাব?”
8 Kin fi Tebes ne da take a bakin Nilu, da ruwa yake kewaye da ita? Rafi shi ne kāriyarta, ruwanta kuma katanga.
৮হে নীনবী, তুমি কি নো-আমোনের চেয়ে ভাল? সে তো নীল নদীর ধারে ছিল আর তার চারপাশ ঘিরে ছিল জল। সাগর ছিল তার রক্ষার দেয়াল।
9 Kush da kuma Masar su ne ƙarfinta marar iyaka; Fut da Libiya suna cikin mataimakanta.
৯কূশ আর মিশর তাকে সীমাহীন শক্তি যোগাত, তার বন্ধুদের মধ্যে ছিল পূট ও লিবিয়া।
10 Duk da haka an tafi da ita ta kuma tafi bauta. Aka fyaɗa ƙanananta da ƙasa aka yayyanka su gunduwa-gunduwa a kan kowane titi. Aka jefa ƙuri’a a kan manyan mutanenta, aka daure manyan mutanenta da sarƙoƙi.
১০তবুও তার লোকদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটি রাস্তার মোড়ে তার শিশুদের আছাড় মারা হয়েছিল। তার গণ্যমান্য লোকদের জন্য গুলিবাঁট করে তাদের শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল।
11 Ke ma za ki bugu, za ki ɓuya. Ki kuma nemi mafaka daga wurin abokin gāba.
১১তুমি মাতাল হয়ে পড়বে, তুমি শত্রুদের কাছ থেকে লুকাবার চেষ্টা করবে।
12 Dukan kagarunki suna kama da itatuwan ɓaure da’ya’yansu da suka nuna. Da an girgiza, sai ɓaure su zuba a bakin mai sha.
১২তোমার সমস্ত দুর্গগুলো পাকা ফলে ভরা ডুমুর গাছের মত, যদি সেগুলো নাড়ানো হয় ডুমুরগুলো তারই মুখে পড়বে।
13 Dubi mayaƙanki, duk mata ne! Ƙofofin ƙasarki a buɗe suke ga abokan gābanki, wuta ta cinye madogaransu.
১৩দেখ, তোমার লোকেরা সবাই স্ত্রীলোকের মত। তোমার দেশের দরজা তোমার শত্রুদের সামনে একেবারে খোলা রয়েছে, আগুন দরজা পুড়িয়ে দিয়েছে।
14 Ki ja ruwa gama za a kewaye ki da yaƙi. Ki ƙara ƙarfin kagaranki! Ki kwaɓa laka, ki sassaƙa turmi ki gyara abin yin tubali!
১৪ঘেরাওয়ের জন্য তুমি জল তুলে রাখ, তোমার দুর্গগুলো শক্তিশালী কর। কাদা, চুন ও বালি মেশাও ইটের দেওয়াল সারাও।
15 A can wuta za tă cinye ki; takobi zai sare ki, kuma kamar fāra, za a cinye ki. Ki riɓaɓɓanya kamar fāra, ki riɓaɓɓanya kamar fārin ɗango!
১৫সেখানে আগুন তোমাকে গ্রাস করবে, তলোয়ার তোমাকে কেটে ফেলবে এবং এটা তোমাকে গ্রাস করবে পঙ্গপালের মত। তোমরা সংখ্যায় বেড়ে ওঠো পঙ্গপালের ও ফড়িংয়ের মত।
16 Kin ƙara yawan masu kasuwancinki har sai da suka fi taurarin sama. Amma kamar fāra sun cinye ƙasar sa’an nan suka tashi, suka tafi.
১৬তোমার ব্যবসায়ীদের সংখ্যা তুমি আকাশের তারার চেয়েও বেশী বাড়িয়েছ, কিন্তু তারা পঙ্গপালের মত, দেশকে লুট করে আর উড়ে যায়।
17 Masu tsaronki suna kama da fāri ɗango, shugabanninki sun yi cincirindo kamar fārin ɗango da suka sauka a kan bango a rana mai sanyi, amma da rana ta fito, duk za su tashi su tafi, ba kuma wanda ya san inda suka nufa.
১৭তোমার রাজকুমারীরা পঙ্গপালের ঝাঁকের মত এবং তোমার সেনাপতিরা ফড়িংয়ের ঝাঁকের মত, যারা শীতের দিনের দেয়ালের উপরে বসে থাকে কিন্তু সূর্য্য উঠলে পর উড়ে যায়, কোথায় যায় কেউ জানে না।
18 Ya sarkin Assuriya, makiyayanka sun yi barci; manyan mutanenka sun kwanta su huta. An watsar da mutanenka a cikin duwatsu, ba wanda zai tattaro su.
১৮হে অশূরের রাজা, তোমার মেষপালকেরা ঘুমাচ্ছে, তোমার নেতারা বিশ্রাম করছে। তোমার লোকেরা পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, তাদের একত্র করবার কেউ নেই।
19 Ba abin da zai warkar da rauninka; rauninka ya yi muni. Duk wanda ya ji labarinka zai tafa hannuwansa saboda farin cikin fāɗuwarka, gama wane ne bai ji jiki a hannunka ba?
১৯কোন কিছুই তোমার ক্ষত ভাল করতে পারবে না, তোমার ক্ষত সাংঘাতিক। যারা তোমার খবর শুনবে তারা তোমার উপরে আনন্দে হাততালি দেবে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা থেকে কে রক্ষা পেয়েছে?