< Nahum 2 >

1 Mai hari yana matsowa a kanki, Ninebe. Ki tsare mafaka, ki yi gadin hanya ki sha ɗamara ki tattaro dukan ƙarfinki!
হে নীনবী, তোমার বিরুদ্ধে এক আক্রমণকারী এগিয়ে আসছে। দুর্গ পাহারা দাও, পথে নজরদারি চালাও, কোমর বাঁধো, তোমার সব শক্তি একত্রিত করো।
2 Ubangiji zai maido da darajar Yaƙub, kamar ta Isra’ila, ko da yake masu washewa sun washe su suka kuma lalatar da inabinsu.
ইস্রায়েলের সমারোহের মতো সদাপ্রভু যাকোবের সমারোহও ফিরিয়ে আনবেন, যদিও বিনাশকারীরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষালতাগুলি নষ্ট করে দিয়েছে।
3 Garkuwoyin sojojinsa ja wur ne; jarumawansa suna sanye da kaya masu ruwan jan garura. Ƙarafan kekunan yaƙi suna walƙiya a ranar da aka shirya su; ana kaɗa māsu da bantsoro.
সৈনিকদের ঢালগুলির রং লাল; যোদ্ধারা টকটকে লাল রংয়ের পোশাকে সুসজ্জিত। রথ সাজিয়ে তোলার দিনে রথের ধাতু চকচক করে উঠেছে; দেবদারু কাঠে তৈরি বর্শাগুলি আস্ফালিত হয়েছে।
4 Kekunan yaƙi sun zabura a tituna, suna kai da kawowa a dandali. Suna walƙiya kamar tocila suna sheƙawa a guje kamar walƙiya.
রথগুলি জোর কদমে রাস্তায় ছুটে বেড়ায়, চকের এদিক-ওদিক তীব্র গতিতে এগিয়ে যায়। সেগুলি দেখে মনে হয় সেগুলি বুঝি জ্বলন্ত মশাল; সেগুলি বজ্রের মতো আছড়ে পড়ে।
5 Ninebe ta tattara rundunarta, duk da haka sun yi ta tuntuɓe a kan hanyarsu. Sun ruga zuwa katangan birnin, sun sanya garkuwar kāriya a inda ya kamata.
নীনবী তার শ্রেষ্ঠ সৈন্যদলকে তলব করল, তাও তারা পথে হোঁচট খেলো। তারা নগর-প্রাচীরে ধাক্কা খেলো; প্রতিরক্ষামূলক ঢাল স্বস্থানে রাখা হল।
6 An buɗe ƙofofin rafuffukan sai wurin ya rurrushe.
নদীমুখ খুলে গেল এবং রাজপ্রাসাদের পতন হল।
7 An umarta cewa birnin za tă tafi bauta, za a kuma yi gaba da su. Bayi’yan mata suna kuka kamar tattabaru suna buga ƙirjinsu.
হুকুম দেওয়া হল যে নীনবী নির্বাসিত ও দূরে নীত হবে। তার দাসীরা ঘুঘুর মতো বিলাপ করবে ও বুক চাপড়াবে।
8 Ninebe tana kama da tafki, wanda ruwanta yana yoyo. Suna kuka suna cewa, “Ku tsaya! Ku tsaya,” amma ba wanda ya waiga.
নীনবী এমন এক পুকুরের মতো যার জল শুকিয়ে যাচ্ছে। “দাঁড়াও! দাড়াও!” তারা চিৎকার করে, কিন্তু কেউই পিছু ফেরে না।
9 A washe azurfa; a washe zinariya; dukiyarsu ba ta da iyaka, arzikinsu kuma ba ya ƙarewa.
রুপো লুট করো! সোনা লুট করো! সরবরাহ অসীম! তার সব কোষাগারের ধনসম্পদ প্রাচুর্যময়!
10 Ta zama wofi, an washe ta, an tuɓe ta! Zukata sun narke, gwiwoyi suna kaɗuwa, jikuna suna rawa, fuskoki duk sun kwantsare!
সে লুন্ঠিত, অপহৃত, নগ্ন হয়েছে! তার হৃদয় গলে গিয়েছে, হাঁটু ঠকঠক করেছে, শরীর কেঁপে উঠেছে, প্রত্যেকের মুখ ম্লান হয়ে গিয়েছে।
11 Ina kogon zakokin nan yake yanzu, inda suka ciyar da’ya’yansu, inda zaki da zakanya sukan shiga, da’ya’yansu, ba mai damunsu
এখন কোথায় সিংহদের সেই গুহা, সেই স্থান যেখানে তারা যুবসিংহদের খাওয়াতো, যেখানে সিংহ ও সিংহী চলে যেত, ও শাবকেরা নির্ভয়ে বসবাস করত?
12 Zaki ya kashe abin da ya ishe’ya’yansa ya kuma murɗe wuyan dabbobi ya cika wurin zamansa da abin da ya kama ya cika kogwanninsa da abin da ya kashe.
সিংহ তার শাবকদের জন্য পর্যাপ্ত পশু হত্যা করত ও তার সঙ্গিনীর জন্য শিকার করা পশুদের শ্বাসরোধ করত, তার ডেরাগুলি নিহত পশুদের দিয়ে ও গুহাগুলি শিকার করা পশু দিয়ে পরিপূর্ণ করে রাখত।
13 “Ina gāba da ke,” in ji Ubangiji Maɗaukaki. “Zan ƙone kekunan yaƙinki, takobi kuma zai fafare’ya’yan zakokinki. Ba kuma zan bar miki namun jejin da za ki kashe a duniya ba. Ba kuwa za a ƙara jin muryar’yan saƙonki ba.”
“আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করছেন। “আমি তোমার রথগুলি পুড়িয়ে ধোঁয়ায় পরিণত করব, ও তরোয়াল তোমার যুবসিংহদের গ্রাস করবে। পৃথিবীতে আমি তোমার জন্য কোনও শিকার ছেড়ে রাখব না। তোমার দূতদের রব আর কখনও শোনা যাবে না।”

< Nahum 2 >