< Mika 5 >
1 Ki tattara sojojinki, ya ke birnin mayaƙa, gama an kewaye mu da yaƙi. Za su bugi kumatun mai mulkin Isra’ila da sandar ƙarfe.
১যিরুশালেমের লোকেরা, এখন সামরিকপদ অনুযায়ী একত্রিত হও। একটি দেওয়াল তোমাদের শহরের চারিদিকে আছে, কিন্তু তারা ইস্রায়েলের নেতাদের গালে লাঠি দিয়ে আঘাত করবে।
2 “Amma ke, Betlehem ta Efrata, ko da yake ke ƙarama ce daga cikin zuriyarki a Yahuda, daga cikinki wani zai zo domina wanda zai yi mulkin Isra’ila, wanda asalinsa tun fil azal ne.”
২কিন্তু তুমি, বৈৎলেহম ইফ্রাথা, যদিও যিহূদা কুলের মধ্যে তুমি ছোট, তোমার মধ্যে থেকে একজন আমার কাছে আসবে ইস্রায়েলে শাসন করতে, যার উত্পত্তি প্রাচীনকাল থেকে, অনন্তকাল থেকে।
3 Saboda haka za a yashe Isra’ila har sai wadda take naƙuda ta haihu sauran’yan’uwansa kuma sun dawo su haɗu da Isra’ilawa.
৩এই জন্য ঈশ্বর তাদের ছেড়ে দেবেন, সেই দিন পর্যন্ত যখন সে গর্ভবতী সন্তান প্রসব করবে এবং তার বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে।
4 Zai tsaya yă yi kiwon garkensa da ƙarfin Ubangiji, cikin girman sunan Ubangiji Allahnsa. Za su kuma zauna lafiya, gama girmansa za tă kai har ƙarshen duniya.
৪সে দাঁড়াবে এবং সদাপ্রভুর শক্তিতে তাঁর মেষপাল চরাবে, তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমায় চরাবে। তারা সেখানে থাকবে, কারণ তারপর তিনি পৃথিবীর শেষ সীমা পর্যন্ত মহান হবেন।
5 Zai kuma zama salamarsu. Sa’ad da Assuriyawa suka kawo wa ƙasarmu hari suka tattake kagarunmu, za mu tā da makiyaya bakwai, har ma shugabannin mutane takwas su yi gāba da su.
৫তিনি আমাদের শান্তি হবেন। যখন অশূরীয়রা আমাদের দেশে আসবে, যখন তারা আমাদের দূর্গগুলোর বিরুদ্ধে আসবে, তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক এবং আটজন নেতা ওঠাবো।
6 Za su yi mulkin ƙasar Assuriya da takobi, ƙasar Nimrod kuma da zaran takobi. Zai cece mu daga hannun Assuriyawa sa’ad da suka kawo wa ƙasarmu hari suka kuma tattake zuwa cikin iyakokinmu.
৬এই লোকেরা অশূর দেশে তলোয়ার দিয়ে শাসন করবে এবং তলোয়ার হাতে নিয়ে নিম্রোদ দেশ শাসন করবে। তিনি আমাদের অশূরদের হাত থেকে উদ্ধার করবেন, যখন তারা আমাদের দেশে আসবে, যখন তারা আমাদের দেশের সীমানার ভিতরে আসবে।
7 Raguwar Yaƙub za tă kasance a tsakiyar mutane masu yawa kamar raɓa daga Ubangiji, kamar yayyafi a kan ciyawa, wanda ba ya jiran mutum ko kuma yă dakata wa ɗan adam.
৭বহু জাতির মধ্যে যাকোব কুলের বাকি লোকেরা থাকবে, সদাপ্রভুর কাছ থেকে শিশিরের মত, ঘাসের ওপরে বৃষ্টির মত, যা লোকেদের জন্য অপেক্ষা করে না, মানুষের জন্য অপেক্ষা করে না।
8 Raguwar Yaƙub za tă kasance tare da al’ummai, a cikin mutane masu yawa, kamar zaki a cikin sauran namun jeji, kamar ɗan zaki cikin garken tumaki, wanda yake tattaka yă kuma yi kaca-kaca da su sa’ad da yake ratsa a cikinsu, ba kuwa wanda zai cece su.
৮যাকোব কুলের বাকি লোকেরা জাতির মধ্যে থাকবে, অনেক লোকের মধ্যে, জঙ্গলে অনেক পশুদের মধ্যে যেমন সিংহ, যেমন ভেড়ারপালের মধ্যে যুবসিংহ। যখন সে তাদের মধ্যে দিয়ে যায়, সে তাদের ওপরে মাড়াবে এবং তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে এবং তাদের রক্ষা করার কেউ থাকবে না।
9 Za a ɗaga hannunka cikin nasara a kan abokan gābanka, za a hallaka maƙiyanka duka.
৯তোমার হাত তোমার শত্রুদের বিরুদ্ধে উঠবে এবং এটা তাদের ধ্বংস করবে।
10 “A wannan rana,” in ji Ubangiji “Zan hallaka dawakanku daga cikinku, in kuma rurrushe kekunan yaƙinku.
১০সদাপ্রভু বলেন, “সেই দিনের এটা ঘটবে,” “আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের ঘোড়াদের ধ্বংস করব এবং তোমাদের রথগুলো ভেঙে গুঁড়িয়ে দেব।
11 Zan hallaka biranen ƙasarku in yi rugu-rugu da dukan katangunku.
১১আমি তোমার দেশের শহর গুলোকে ধ্বংস করে দেব এবং তোমার সব দূর্গগুলোকে ফেলে দেব।
12 Zan kawar da maitarku, ba za a ƙara yin sihiri ba.
১২আমি তোমার হাতের সমস্ত জাদুবিদ্যা ধ্বংস করে দেব এবং তোমাদের আর কোন জাদুকর থাকবে না৷
13 Zan sassare dukan gumakan da kuka sassaƙa da keɓaɓɓun duwatsunku a cikinku, nan gaba ba za ku ƙara rusuna wa aikin hannuwanku ba.
১৩আমি তোমাদের খোদিত মূর্ত্তি গুলোকে এবং তোমাদের পাথরের স্তম্ভ গুলোকে ধ্বংস করব। তোমরা আর তোমাদের হাতের তৈরী জিনিসের পূজা করবে না।
14 Zan tumɓuke daga gare ku ginshiƙan Asheranku in kuma rurrushe biranenku.
১৪আমি আশেরার খুঁটি গুলোকে তোমাদের মধ্যে থেকে উপড়ে ফেলব এবং আমি তোমাদের শহর গুলো ধ্বংস করব।
15 Zan yi ramuwa cikin fushi da hasala a kan al’umman da ba su yi mini biyayya ba.”
১৫আমি রাগে প্রতিশোধ কার্যকর করব এবং প্রচণ্ড রাগে সেই দেশগুলোর ওপর প্রতিশোধ নেব যারা কথা শোনে নি।”