< Markus 10 >

1 Sai Yesu ya tashi daga nan ya tafi yankin Yahudiya, da kuma ƙetaren Urdun. Taron mutane suka sāke zuwa wurinsa, ya kuma koya musu kamar yadda ya saba.
যীশু সেই জায়গা ছেড়ে যিহূদিয়াতে ও যর্দ্দন নদীর অন্য পারে এলেন; এবং তাঁর কাছে আবার লোক আসতে লাগলো এবং তিনি নিজের নিয়ম অনুসারে আবার তাদেরকে শিক্ষা দিতে লাগলেন।
2 Waɗansu Farisiyawa suka zo suka gwada shi, ta wurin yin masa tambaya cewa, “Daidai ne bisa ga doka, mutum yă saki matarsa?”
তখন ফরীশীরা পরীক্ষা করার জন্য তাঁর কাছে এসে যীশুকে জিজ্ঞাসা করলো একজন স্বামীর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া কি উচিত?
3 Ya amsa ya ce, “Me Musa ya umarce ku?”
তিনি তাদের উত্তর দিলেন, মোশি তোমাদেরকে কি আদেশ দিয়েছেন?
4 Suka ce, “Musa ya ba da izini mutum yă rubuta takardar saki, yă kuma kore ta.”
তারা বলল, ত্যাগপত্র লিখে নিজের স্ত্রীকে ছেড়ে দেবার অনুমতি মোশি দিয়েছেন।
5 Yesu ya ce, “Saboda taurin kanku ne, Musa ya rubuta muku wannan doka.
যীশু তাদেরকে বললেন, তোমাদের মন কঠিন বলেই মোশি এই আদেশ লিখেছেন;
6 Amma a farkon halitta, Allah ya ‘halicce su miji da mace.’
কিন্তু সৃষ্টির প্রথম থেকে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করে তাদের বানিয়েছেন;
7 ‘Saboda wannan dalili, mutum zai bar mahaifinsa da mahaifiyarsa, yă manne wa matarsa,
এই জন্য মানুষ তার বাবা ও মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে।
8 su biyun kuma za su zama jiki ɗaya.’Saboda haka, su ba mutum biyu ba ne, amma mutum ɗaya.
“আর তারা দুইজন এক দেহ হবে, সুতরাং তারা আর দুই নয়, কিন্তু এক দেহ।”
9 Domin haka, abin da Allah ya haɗa, kada mutum yă raba.”
অতএব ঈশ্বর যাদেরকে এক করেছেন মানুষ যেন তাদের আলাদা না করে।
10 Da suna cikin gida kuma, sai almajiran suka tambayi Yesu game da wannan.
১০শিষ্যেরা ঘরে এসে আবার সেই বিষয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন।
11 Ya amsa ya ce, “Duk wanda ya saki matarsa, ya auri wata, yana da laifin aikata zina a kan matar da ya saki.
১১তিনি তাদেরকে বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীকে বিয়ে করে, সে তার সঙ্গে ব্যভিচার করে;
12 In kuma ta saki mijinta ta auri wani, ta yi zina ke nan.”
১২আর স্ত্রী যদি নিজের স্বামীকে ছেড়ে অন্য আর একজন পুরুষকে বিয়ে করে, তবে সেও ব্যভিচার করে।
13 Mutane suka kawo ƙananan yara wurin Yesu don yă taɓa su, amma almajiran suka kwaɓe su.
১৩পরে লোকেরা কতগুলো শিশুকে যীশুর কাছে আনলো, যেন তিনি তাদেরকে ছুতে পারেন কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন।
14 Da Yesu ya ga haka, sai ya yi fushi, ya ce musu, “Ku bar yara ƙanana su zo wurina, kada ku hana su, gama mulkin Allah na irin waɗannan ne.
১৪যখন যীশু তা দেখে রেগে গেলেন, আর শিষ্যদের কে বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না; কারণ ঈশ্বরের রাজ্য এই রকম লোকদেরই।
15 Gaskiya nake gaya muku, duk wanda bai karɓi mulkin Allah kamar ƙaramin yaro ba, ba zai taɓa shiga mulkin ba.”
১৫আমি তোমাদের সত্য বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।
16 Sai ya ɗauki yaran a hannuwansa, ya ɗibiya musu hannuwansa, ya kuma albarkace su.
১৬পরে যীশু শিশুদের কোলে তুলে নিলেন ও তাদের মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করলেন।
17 Da Yesu ya kama hanya, sai wani mutum ya ruga da gudu ya zo wajensa, ya durƙusa a gabansa ya ce, “Malam nagari, me zan yi domin in gāji rai madawwami?” (aiōnios g166)
১৭পরে যখন তিনি আবার বের হয়ে পথ দিয়ে যাচ্ছিলেন, একজন লোক দৌড়ে এসে তাঁর সামনে হাঁটু গেড়ে বিনীত ভাবে জিজ্ঞাসা করলেন হে সৎগুরু, অনন্ত জীবন পেতে হোলে আমাকে কি কি করতে হবে? (aiōnios g166)
18 Yesu ya amsa ya ce, “Don me kake ce da ni mai nagarta? Ai, ba wani nagari, sai Allah kaɗai.
১৮যীশু তাকে বললেন, আমাকে সৎ কেন বলছো? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়।
19 Ka san dokokin da suka ce, ‘Kada ka yi kisankai, kada ka yi zina, kada ka yi sata, kada ka ba da shaida ta ƙarya, kada ka cuci wani, ka girmama mahaifinka da mahaifiyarka.’”
১৯তুমি আদেশগুলি জান, “মানুষ খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, ঠকিও না, তোমার বাবা মাকে সম্মান করো”।
20 Mutumin ya ce, “Malam, ai, tun ina yaro na kiyaye duk waɗannan.”
২০সেই লোকটি তাঁকে বলল, হে গুরু, ছোট্ট বয়স থেকে এই সব নিয়ম আমি মেনে আসছি।
21 Yesu ya kalle shi da ƙauna ya ce, “Abu ɗaya ka rasa, ka tafi ka sayar da duk abin da kake da shi, ka ba wa matalauta, za ka kuwa sami dukiya a sama. Sa’an nan ka zo ka bi ni.”
২১যীশু তার দিকে ভালবেসে তাকালেন এবং বললেন, একটি বিষয়ে তোমার অভাব আছে, যাও, তোমার যা কিছু আছে, বিক্রি করে গরিবদের দান কর, তাতে স্বর্গে তুমি ধন পাবে; আর এস, আমাকে অনুসরণ কর।
22 Da jin wannan, sai mutumin ya ɓata fuskarsa, ya tafi da baƙin ciki, gama yana da arziki sosai.
২২এই কথায় সেই লোকটি হতাশ হয়ে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল।
23 Yesu ya dudduba, sai ya ce wa almajiransa, “Yana da wuya fa masu arziki su shiga mulkin Allah!”
২৩তারপর যীশু চারিদিকে তাকিয়ে নিজের শিষ্যদের বললেন, যারা ধনী তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা অনেক কঠিন!
24 Almajiransa suka yi mamakin kalmominsa. Amma Yesu ya sāke ce musu, “’Ya’yana, yana da wuya fa a shiga mulkin Allah!
২৪তাঁর কথা শুনে শিষ্যরা অবাক হয়ে গেলো; কিন্তু যীশু আবার তাদের বললেন, সন্তানেরা যারা ধন সম্পত্তিতে নির্ভর করে, তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা অনেক কঠিন!
25 Ya fi sauƙi raƙumi yă shiga ta kafar allura, da mai arziki yă shiga mulkin Allah.”
২৫ঈশ্বরের রাজ্যে ধনী মানুষের ঢোকার থেকে সুচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সোজা।
26 Almajiran suka yi mamaki ƙwarai, suka ce wa juna, “To, wa zai sami ceto ke nan?”
২৬তখন তারা খুব অবাক হয়ে বললেন, “তবে কে রক্ষা পেতে পারে?”
27 Yesu ya kalle su ya ce, “Ga mutum kam, wannan ba mai yiwuwa ba ne, amma ga Allah, wannan mai yiwuwa ne; dukan abubuwa masu yiwuwa ne ga Allah.”
২৭যীশু তাদের দিকে তাকিয়ে বললেন এটা মানুষের কাছে অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব নয়, কারণ ঈশ্বরের কাছে সবই সম্ভব।
28 Bitrus ya ce, “Mun bar kome domin mu bi ka!”
২৮তখন পিতর তাঁকে বললেন, দেখুন, আমরা সব কিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।
29 Yesu ya amsa ya ce, “Gaskiya nake gaya muku, babu wanda zai bar gida, ko’yan’uwa maza da mata, ko mahaifiya, ko mahaifi, ko’ya’ya, ko gonaki saboda ni, da kuma bishara,
২৯যীশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এমন কেউ নেই, যে আমার জন্য ও আমার সুসমাচার প্রচারের জন্য তার ঘরবাড়ি, ভাই বোনদের, মা বাবাকে, ছেলে-মেয়েকে, জমিজায়গা ছেড়েছে কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন সে তার শতগুণ কি ফিরে পাবে না;
30 sa’an nan yă kāsa samun ninkinsu ɗari a zamanin yanzu (na gidaje, da’yan’uwa mata, da’yan’uwa maza, da uwaye, da’ya’ya, da gonaki amma tare da tsanani) a lahira kuma yă sami rai madawwami. (aiōn g165, aiōnios g166)
৩০সে তার ঘরবাড়ি, ভাই, বোন, মা, ছেলেমেয়ে ও জমিজমা, সবই ফিরে পাবে এবং আগামী দিনের অনন্ত জীবন পাবে। (aiōn g165, aiōnios g166)
31 Amma da yawa da suke na farko, za su zama na ƙarshe, na ƙarshe kuma, za su zama na farko.”
৩১কিন্তু অনেকে এমন লোক যারা প্রথম, তারা শেষে পড়বে এবং যারা শেষের, তারা প্রথম হবে। যীশু তৃতীয় বার নিজের মৃত্যুর বিষয়ে বললেন।
32 Suna haurawa a hanyarsu zuwa Urushalima ke nan, Yesu yana a gaba, almajiran suna bin sa suna mamaki, waɗanda suke bi kuma suna ji tsoro. Ya sāke kai Sha Biyun nan gefe, ya gaya musu abin da zai faru da shi.
৩২একদিনের তারা, যিরূশালেমের পথে যাচ্ছিলেন এবং যীশু তাদের আগে আগে যাচ্ছিলেন, তখন শিষ্যরা অবাক হয়ে গেল; আর যারা পিছনে আসছিল, তারা ভয় পেলো। পরে তিনি আবার সেই বারো জনকে নিয়ে নিজের ওপর যা যা ঘটনা ঘটবে, তা তাদের বোলতে লাগলেন।
33 Ya ce, “Za mu haura zuwa Urushalima, za a bashe Ɗan Mutum, ga manyan firistoci da malaman dokoki. Za su yi masa hukuncin kisa, a kuma ba da shi ga Al’ummai,
৩৩তিনি বললেন, দেখ, আমরা যিরূশালেমে যাচ্ছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সমর্পিত হবেন, তারা তাঁকে মৃত্যুদন্ডের জন্য দোষী করবে এবং অইহূদির হাতে তাঁকে তুলে দেবে।
34 waɗanda za su yi masa ba’a, su tofa masa miyau, su yi masa bulala, su kuma kashe shi. Bayan kwana uku kuma yă tashi.”
৩৪আর তারা তাঁকে ঠাট্টা করবে, তাঁর মুখে থুথু দেবে, তাঁকে চাবুক মারবে ও মেরে ফেলবে; আর তিনদিন পরে তিনি আবার বেঁচে উঠবেন।
35 Sai Yaƙub da Yohanna,’ya’yan Zebedi maza suka zo wurinsa suka ce, “Malam, muna so ka yi mana duk abin da muka roƙa.”
৩৫পরে সিবদিয়ের দুই ছেলে যাকোব ও যোহন, তাঁর কাছে এসে বললেন, হে গুরু আমাদের ইচ্ছা এই, আমরা আপনার কাছে যা চাইবো, আপনি তা আমাদের জন্য করবেন।
36 Ya tambaye su ya ce, “Me kuke so in yi muku?”
৩৬তিনি বললেন, তোমাদের ইচ্ছা কি? তোমাদের জন্য আমি কি করব?
37 Suka amsa suka ce, “Ka bar ɗayanmu yă zauna a damarka, ɗayan kuma a hagunka, a cikin ɗaukakarka.”
৩৭তারা উত্তরে বলল, আমাদেরকে এই আশীর্বাদ করুন, আপনি যখন রাজা ও মহিমান্বিত হবেন তখন আমদের একজন আপনার ডান দিকে, আর একজন আপনার বাম দিকে বসতে পারি।
38 Yesu ya ce, “Ba ku san abin da kuke roƙo ba. Za ku iya shan kwaf da zan sha, ko a yi muku baftisma da baftismar da aka yi mini?”
৩৮যীশু তাদের বললেন, তোমরা কি চাইছ তোমরা তা জানো না। আমি যে পেয়ালায় পান করি, তাতে কি তোমরা পান করতে পার এবং আমি যে বাপ্তিষ্মের বাপ্তিষ্ম নেই, তাতে কি তোমরা বাপ্তিষ্ম নিতে পার?
39 Suka ce, “Za mu iya.” Yesu ya ce musu, “Za ku sha kwaf da zan sha, a kuma yi muku baftisma da aka yi mini,
৩৯তারা বলল পারি। যীশু তাদেরকে বললেন, আমি যে পেয়ালায় পান করি, তাতে তোমরা পান করবে এবং আমি যে বাপ্তিষ্মের বাপ্তিষ্ম নেই, তাতে তোমরাও বাপ্তিষ্ম নেবে;
40 amma zama a damana ko haguna, ba ni nake ba da izinin ba. Waɗannan wurare na waɗanda aka riga aka shirya musu ne.”
৪০কিন্তু যাদের জন্য জায়গা তৈরী করা হয়েছে, তাদের ছাড়া আর কাউকেও আমার ডান পাশে কি বাম পাশে বসতে দেওয়ার আমার অধিকার নেই।
41 Da sauran goman suka ji wannan, sai suka yi fushi da Yaƙub da Yohanna.
৪১এই কথা শুনে অন্য দশ জন যাকোব ও যোহনের উপর রেগে যেতে লাগলো।
42 Yesu ya kira su ya ce musu, “Kun sani waɗanda aka san su da mulkin al’ummai sukan nuna musu iko, hakimansu ma sukan gasa musu iko.
৪২কিন্তু যীশু তাদেরকে কাছে ডেকে বললেন, তোমরা জান, অইহূদিদের ভিতরে যারা শাসনকর্ত্তা বলে পরিচিত, তারা তাদের মনিব হয় এবং তাদের ভেতরে যারা মহান, তারা তাদের উপরে কর্তৃত্ব করে।
43 Ba haka ya kamata yă zama da ku ba. A maimakon, duk wanda yake so yă zama babba a cikinku, dole yă zama bawanku.
৪৩তোমাদের মধ্যে সেরকম নয়; কিন্তু তোমাদের মধ্য যে কেউ মহান হতে চায়, সে তোমাদের সেবক হবে।
44 Duk wanda kuma yake so yă zama na farko, dole yă zama bawan kowa.
৪৪এবং তোমাদের মধ্য যে কেউ প্রধান হতে চায়, সে সকলের দাস হবে।
45 Gama ko Ɗan Mutum ma, bai zo domin a bauta masa ba, amma don yă yi bauta, yă kuma ba da ransa fansa saboda mutane da yawa.”
৪৫কারণ মনুষ্যপুত্র জগতে সেবা পেতে আসেনি, কিন্তু অপরের সেবা করতে এসেছে এবং মানুষের জন্য নিজের জীবন মুক্তির মূল্য হিসাবে দিতে এসেছেন।
46 Sai suka iso Yeriko. Sa’ad da Yesu da almajiransa tare da taro mai yawa suke barin birnin, wani makaho da ake kira Bartimawus kuwa (wato, “ɗan Timawus”), yana zaune a gefen hanya yana bara.
৪৬পরে তাঁরা যিরীহোতে এলেন। আর যীশু যখন নিজের শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে যিরীহো থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন তীময়ের ছেলে বরতীময় নামে একজন অন্ধ ভিখারী পথের পাশে বসেছিল।
47 Da ya ji cewa Yesu Banazare ne, sai ya ɗaga murya, yana cewa, “Yesu Ɗan Dawuda, ka yi mini jinƙai!”
৪৭সে যখন নাসরতীয় যীশুর কথা শুনতে পেলো, তখন চেঁচিয়ে বলতে লাগলো হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
48 Mutane da yawa suka kwaɓe shi, suka ce yă yi shiru, amma ya ƙara ɗaga murya yana cewa, “Ɗan Dawuda, ka yi mini jinƙai!”
৪৮তখন অনেক লোক চুপ করো চুপ করো বলে তাকে ধমক দিল; কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগলো, হে দায়ূদ-সন্তান, আমার ওপর দয়া করুন।
49 Yesu ya tsaya ya ce, “Ku kira shi.” Sai suka kira makahon suka ce, “Ka yi farin ciki! Tashi tsaye! Yana kiranka.”
৪৯তখন যীশু থেমে বললেন, ওকে ডাক; তাতে লোকেরা সেই অন্ধকে ডেকে বলল, সাহস কর, ওঠ, যীশু তোমাকে ডাকছেন।
50 Ya jefar da mayafinsa waje ɗaya, ya yi wuf, ya zo wurin Yesu.
৫০তখন সে নিজের কাপড় ফেলে লাফ দিয়ে উঠে যীশুর কাছে গেল।
51 Yesu ya tambaye shi ya ce, “Me kake so in yi maka?” Makahon ya ce, “Rabbi, ina so in sami ganin gari.”
৫১যীশু তাকে বললেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করব? অন্ধ তাঁকে বলল, হে গুরুদেব, আমি দেখতে চাই।
52 Yesu ya ce, “Je ka, bangaskiyarka ta warkar da kai.” Nan da nan, ya sami ganin gari, ya kuma bi Yesu suka tafi.
৫২যীশু তাকে বললেন, চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং পথ দিয়ে তাঁর পেছনে পেছনে চলতে লাগলো।

< Markus 10 >