< Luka 13 >

1 A yanzun fa, akwai waɗansu da suka kasance a lokacin can, suka ba Yesu labarin Galiliyawa da Bilatus ya gauraye jininsu tare da jinin hadayunsu.
সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন যীশুকে সেই গালীলীয়দের সম্পর্কে সংবাদ দিল, যাদের রক্ত পীলাত তাদের বলির সঙ্গে মিশিয়ে ছিলেন।
2 Yesu ya amsa ya ce, “Kuna tsammani waɗannan Galiliyawan sun fi dukan sauran Galiliyawa zunubi ne, shi ya sa suka sha irin wannan wahala?
যীশু উত্তর দিলেন, “তোমরা কি মনে করো যে, এইভাবে তাড়িত হয়েছিল বলে তারা অন্যান্য গালীলীয়দের তুলনায় বেশি পাপী ছিল?
3 Ina gaya muku, a’a! Amma in ba ku tuba ba, ku ma duka za ku hallaka.
আমি তোমাদের বলছি, না! কিন্তু মন পরিবর্তন না করলে তোমরা সবাই সেরকমই বিনষ্ট হবে।
4 Ko kuwa kuna tsammani, sha takwas ɗin nan da suka mutu lokacin da hasumiya a Silowam ya fāɗi a kansu, sun fi dukan sauran mutanen Urushalima laifi ne?
অথবা, সিলোয়ামের মিনার চাপা পড়ে যে আঠারো জনের মৃত্যু হয়েছিল, তোমরা কি মনে করো, অন্যান্য জেরুশালেমবাসীদের চেয়ে তারা বেশি অপরাধী ছিল?
5 Ina gaya muku, a’a! Amma in ba ku tuba ba, ku ma duka za ku hallaka.”
আমি তোমাদের বলছি, না! কিন্তু মন পরিবর্তন না করলে তোমরা সেরকমই বিনষ্ট হবে।”
6 Sai ya ba su wannan misali ya ce, “Wani mutum yana da itacen ɓaure, da aka shuka a gonar inabinsa. Da ya je cire’ya’yan itacen, sai ya tarar ba tă yi’ya’ya ba.
তারপর তিনি এই রূপকটি বললেন: “এক ব্যক্তি তাঁর দ্রাক্ষাক্ষেতে একটি ডুমুর গাছ লাগিয়েছিলেন। তিনি ফলের আশায় গাছটির কাছে গেলেন কিন্তু একটি ফলও খুঁজে পেলেন না।
7 Sai ya ce wa mai lura da gonar inabin, ‘Yau shekara uku ke nan ina zuwa neman’ya’yan ɓaure daga itacen nan, amma ba na samun kome. Sare shi! Don me za a bar shi ya tare wuri.’
তাই দ্রাক্ষাক্ষেতের রক্ষককে তিনি বললেন, ‘গত তিন বছর ধরে আমি এই গাছে ফলের আশায় আসছি, কিন্তু কোনো ফলই পাইনি। এটাকে কেটে ফেলো। কেন শুধু শুধু এ জমি জুড়ে থাকবে?’
8 “Mutumin ya amsa ya ce, ‘Ranka yă daɗe, ka bar shi, in yi masa banƙasa, in kuma zuba masa taki har na shekara ɗaya.
“লোকটি উত্তর দিল, ‘মহাশয়, আর শুধু এক বছর এটাকে থাকতে দিন। আমি এর চারপাশে গর্ত খুঁড়ে সার দেব।
9 In kuwa ya ba da’ya’ya shekara mai zuwa, yana da kyau! In kuwa ba haka ba, sai ka sare shi.’”
এতে পরের বছর যদি ফল ধরে, ভালো! না হলে, এটাকে কেটে ফেলবেন।’”
10 Wata ranar Asabbaci, Yesu yana koyarwa a wata majami’a,
বিশ্রামদিনে যীশু কোনও এক সমাজভবনে শিক্ষা দিচ্ছিলেন।
11 a wurin kuwa, akwai wata mace wadda aljani ya gurgunta, har na shekaru goma sha takwas. Duk ta tanƙware, ba ta ma iya miƙewa ko kaɗan.
সেখানে এক নারী মন্দ-আত্মার প্রভাবে আঠারো বছর ধরে পঙ্গু হয়েছিল। সে কুঁজো হয়ে পড়েছিল, কিছুতেই সোজা হতে পারত না।
12 Da Yesu ya gan ta, sai ya kirata gaba, ya ce mata, “Mace, an’yantar da ke daga rashin lafiyarki.”
যীশু তাকে দেখে সামনে ডেকে বললেন, “নারী, তুমি তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে।”
13 Sai ya ɗibiya hannuwansa a kanta, nan da nan sai ta miƙe, ta yabi Allah.
তারপর তিনি তাকে স্পর্শ করলে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগল।
14 Amma mai mulkin majami’ar ya ji haushi da Yesu ya yi warkarwa a ranar Asabbaci. Sai ya ce wa mutanen, “Akwai ranaku shida da ya kamata a yi aiki. Saboda haka, ku zo a ranakun nan a warkar da ku, ba ranar Asabbaci ba.”
বিশ্রামদিনে যীশু সুস্থ করেছেন দেখে সমাজভবনের অধ্যক্ষ ঘৃণামিশ্রিত ক্রোধে অন্যান্য লোকদের লক্ষ্য করে বলল, “কাজ করার জন্য অন্য ছয় দিন আছে। তাই, ওই দিনগুলিতে তোমরা সুস্থ হতে এসো, বিশ্রামদিনে নয়।”
15 Ubangiji ya amsa masa ya ce, “Ku munafukai! Ashe, kowannenku ba yakan kunce bijiminsa ko jakinsa, yă kai shi waje yă ba shi ruwa, a ranar Asabbaci ba?
প্রভু তাকে উত্তর দিলেন, “ওহে ভণ্ডের দল! তোমরা প্রত্যেক বিশ্রামদিনে বলদ অথবা গর্দভকে গোয়ালঘর থেকে বাঁধন খুলে জল খাওয়ানোর জন্য কি বাইরে নিয়ে যাও না?
16 Ashe, bai kamata a’yantar da macen nan, diyar zuriyar Ibrahim, wadda Shaiɗan ya daure, har shekara goma sha takwas, a ranar Asabbaci, daga abin da ya daure ta ba?”
তাহলে, অব্রাহামের কন্যা এই নারী, শয়তান যাকে দীর্ঘ আঠারো বছর বেঁধে রেখেছিল, বিশ্রামদিনে তাকে বাঁধন থেকে মুক্ত করা কি উচিত নয়?”
17 Sa’ad da ya faɗi wannan, sai duka masu gāba da shi suka kunyata. Amma mutane kuwa suka yi murna saboda dukan abubuwan banmamaki da yake yi.
একথা শুনে তাঁর সমস্ত বিরোধী লজ্জিত হল। কিন্তু তাঁর বিস্ময়কর কাজগুলি দেখে সাধারণ লোকেরা আনন্দিত হল।
18 Sai Yesu ya yi tambaya ya ce, “Yaya mulkin Allah yake? Da me zan kwatanta shi?
এরপর যীশু প্রশ্ন করলেন, “ঈশ্বরের রাজ্য কীসের মতো? কার সঙ্গে আমি এর তুলনা দেব?
19 Yana kama da ƙwayar mustad, wadda wani mutum ya ɗauka, kuma ya shuka a gonarsa. Ta yi girma, ta zama itace, kuma tsuntsayen sararin sama suka huta a rassansa.”
এ হল এক সর্ষে বীজের মতো যা এক ব্যক্তি সেটাকে তার বাগানে রোপণ করল। তারপর সেটি বেড়ে উঠে গাছে পরিণত হল, আর আকাশের পাখিরা এসে তার শাখায় আশ্রয় নিল।”
20 Ya sāke tambaya, “Da me zan kwatanta mulkin Allah?
তিনি আবার জিজ্ঞাসা করলেন, “ঈশ্বরের রাজ্যকে আমি কীসের সঙ্গে তুলনা করব?
21 Yana kama da yisti wadda mace ta ɗauka, ta kwaɓa garin alkama mai yawa da shi, har sai da yistin ya gauraye kullun duka.”
এ এমন খামিরের মতো যা একজন স্ত্রীলোক তিন পাল্লা ময়দার সঙ্গে মেশালো, ফলে সমস্ত ময়দা ফেঁপে উঠল।”
22 Sa’ad da Yesu yana kan hanyarsa zuwa Urushalima, sai ya bi ta cikin garuruwan da ƙauyukan, yana koyarwa.
তারপর যীশু নগরে ও গ্রামে শিক্ষা দিতে দিতে জেরুশালেমের দিকে চললেন।
23 Sai wani ya tambaye shi ya ce, “Ya Ubangiji, shin, wai mutane kima ne kawai za su sami ceto?” Ya ce musu,
তখন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করল, “প্রভু, শুধু কি অল্প সংখ্যক লোকই পরিত্রাণ পাবে?”
24 “Ku yi matuƙar ƙoƙari ku shiga ta matsattsiyar ƙofa, domin ina faɗa muku, mutane da yawa za su yi ƙoƙarin shiga, amma ba za su iya ba.
তিনি তাকে বললেন, “সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলছি, বহু মানুষই প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু সফল হবে না।
25 Da zaran maigidan ya tashi ya rufe ƙofar, za ku tsaya a waje kuna ƙwanƙwasawa, kuna roƙo cewa, ‘Ranka yă daɗe, buɗe mana ƙofa.’ “Amma shi zai amma ya ce, ‘Ni ban san ku, ko inda kuka fito ba.’
বাড়ির কর্তা একবার উঠে দ্বার বন্ধ করে দিলে তোমরা বাইরে দাঁড়িয়ে কড়া নাড়িয়ে মিনতি করতে থাকবে, ‘মহাশয়, আমাদের জন্য দ্বার খুলে দিন।’ কিন্তু তিনি উত্তর দেবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’
26 “Sa’an nan za ku ce, ‘Haba, mu da muka ci, muka sha tare da kai, har ka yi koyarwa a cikin titi-titi namu.’
“তখন তোমরা বলবে, ‘আমরা আপনার সঙ্গে খাওয়াদাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’
27 “Amma shi zai amma ya ce, ‘Ban san ku, ko inda kuka fito ba. Ku rabu da ni, dukan ku masu aikata mugunta!’
“কিন্তু তিনি উত্তর দেবেন, ‘তোমরা কে বা কোথা থেকে এসেছ, আমি জানি না। হে অন্যায়কারীরা, আমার কাছ থেকে তোমরা দূর হও!’
28 “Za a yi kuka a can, da cizon haƙora, sa’ad da kuka ga Ibrahim, da Ishaku, da Yaƙub, da dukan annabawa a mulkin Allah, amma ku kuwa, za a jefar da ku a waje.
“সেখানে হবে রোদন ও দন্তঘর্ষণ; তখন তোমরা দেখবে, ঈশ্বরের রাজ্যে রয়েছেন অব্রাহাম, ইস্‌হাক, যাকোব ও সব ভাববাদী, কিন্তু তোমরা নিজেরা বাইরে নিক্ষিপ্ত হয়েছ।
29 Mutane za su zo daga gabas, da yamma, da kudu, da arewa, su ɗauki wuraren zamansu a bikin, a cikin mulkin Allah.
আর পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে লোকেরা এসে ঈশ্বরের রাজ্যের ভোজসভায় আসন গ্রহণ করবে।
30 Tabbatacce, akwai waɗansu da suke na ƙarshe, da za su zama na farko, na farko kuma, da za su zama na ƙarshe.”
বাস্তবিক, যারা আছে, তারা কেউ কেউ প্রথমে স্থান পাবে এবং যারা প্রথমে আছে, তাদের কারোর কারোর স্থান সকলের শেষে হবে।”
31 A wannan lokaci, waɗansu Farisiyawa suka zo suka ce wa Yesu, “Ka bar nan ka tafi wani wuri dabam. Hiridus yana so ya kashe ka.”
সেই সময় কয়েকজন ফরিশী যীশুর কাছে এসে তাঁকে বলল, “এই স্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যান। হেরোদ আপনাকে হত্যা করতে চাইছেন।”
32 Ya amsa ya ce, “Ku je ku gaya wa dilan nan, wato, mai makirci cewa, ‘Da yau da kuma gobe, zan fitar da aljanu, in kuma warkar da mutane, sa’an nan a rana ta uku in cika burin aikina.
তিনি উত্তর দিলেন, “সেই শিয়ালকে গিয়ে বলো, ‘আজ ও আগামীকাল, আমি ভূতদের তাড়াব, অসুস্থ মানুষদের সুস্থ করব এবং তৃতীয় দিনে আমি আমার লক্ষ্যে উপনীত হব।’
33 Duk da haka, dole in ci gaba da aikin a yau, da kuma gobe, sa’an nan in ci gaba da yin haka kashegari kuma, gama tabbatacce, ba annabi da yakan mutu a bayan birnin Urushalima!’
যেভাবেই হোক, আজ, কাল ও তার পরের দিন আমাকে এগিয়ে চলতেই হবে—কারণ নিঃসন্দেহে, কোনো ভাববাদীই জেরুশালেমের বাইরে মৃত্যুবরণ করবেন না।
34 “Urushalima, ayya Urushalima, ke da kika kashe annabawa, kuma kika jefa wa waɗanda aka aika gare ki da duwatsu. Sau da yawa na yi kewan in tattara’ya’yanki wuri ɗaya, kamar yadda kaza takan tattara’ya’yanta cikin fikafikanta, amma ba ki yarda ba!
“হায়! জেরুশালেম, জেরুশালেম, তুমি ভাববাদীদের হত্যা করো ও তোমার কাছে যাদের পাঠানো হয়, তাদের পাথরের আঘাত করে থাকো। কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, যেমন মুরগি তার শাবকদের নিজের ডানার তলায় একত্র করে, কিন্তু তোমরা ইচ্ছুক হওনি!
35 Duba, an bar muku gidanku fanko. Ina kuwa faɗa muku, ba za ku sāke ganina ba, sai kun ce, ‘Mai albarka ne shi wanda yake zuwa cikin sunan Ubangiji.’”
দেখো, তোমাদের গৃহ তোমাদের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রইল। আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন’ ততক্ষণ পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না।”

< Luka 13 >