< Firistoci 1 >
1 Ubangiji ya kira Musa ya yi masa magana daga cikin Tentin Sujada ya ce,
১সদাপ্রভু মোশিকে ডেকে সমাগম তাঁবু থেকে এই কথা বললেন,
2 “Yi magana da Isra’ilawa ka ce musu, ‘Duk sa’ad da waninku ya kawo hadaya ga Ubangiji, ku kawo hadayarku ta dabba daga garkenku ta shanu ko kuwa daga tumakinku.
২“তুমি ইস্রায়েলের লোকদেরকে বল, তাদেরকে বল, ‘তোমাদের কেউ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনে, তবে সে গরুর পাল থেকে কিংবা ভেড়ার পাল থেকে একটি পশু উত্সর্গ করতে নিয়ে আসুক।
3 “‘In hadaya ta ƙonawar daga shanu ne, sai yă miƙa namiji marar lahani. Dole yă kawo shi a ƙofar Tentin Sujada don yă zama yardajje ga Ubangiji.
৩সে যদি গরুর পাল থেকে হোমবলির উপহার দেয়, তবে সে নির্দোষ এক পুরুষ পশু আনবে, সদাপ্রভুর সামনে গ্রহণযোগ্য হবার জন্য সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে আনবে।
4 Zai ɗibiya hannunsa a kan hadaya ta ƙonawar, za a kuwa karɓa a madadinsa don a yi kafara dominsa.
৪পরে হোমবলির মাথার ওপরে হাত বাড়িয়ে দেবে; আর তা তার প্রায়শ্চিত্তের জন্যে তার পক্ষে গ্রহণ করা হবে।
5 Zai yanka ɗan bijimin a gaban Ubangiji, Haruna kuwa da’ya’yansa maza firist, za su kawo jinin su kuma yafa shi a kan bagaden a kowane gefe a mashigin Tentin Sujada.
৫পরে সে সদাপ্রভুর সামনে সেই ষাঁড়টি হত্যা করবে, যাজকেরা অর্থাৎ হারোণের ছেলেরা তার রক্ত কাছে আনবে এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজায় অবস্থিত বেদির ওপরে সেই রক্ত চারিদিকে ছিঁটাবে।
6 Zai feɗe hadaya ta ƙonawar, yă yayyanka shi gunduwa-gunduwa.
৬আর সে ঐ হোমবলির চামড়া খুলে তাকে টুকরো টুকরো করবে।
7 ’Ya’yan Haruna maza waɗanda suke firistoci za su hura wuta a bagade, su kuma shirya itace a kan wutar.
৭পরে হারোণ যাজকের ছেলেরা বেদির ওপরে আগুন রাখবে ও আগুনের ওপরে কাঠ সাজাবে।
8 Sa’an nan’ya’yan Haruna maza waɗanda suke firistoci za su shirya gunduwa-gunduwar haɗe da kan da kuma kitsen a kan itace mai cin wuta wanda yake a kan bagaden.
৮আর হারোণের ছেলে যাজকেরা সেই বেদির উপরে অবস্থিত আগুনের ও কাঠের ওপরে তার সব টুকরো এবং মাথা ও মেদ রাখবে।
9 Zai wanke kayan cikin da kuma ƙafafun da ruwa, firist ɗin kuwa zai ƙone dukan waɗannan a kan bagade. Hadaya ce ta ƙonawa, hadaya ce kuma wadda aka yi da wuta, mai daɗin ƙanshi ga Ubangiji.
৯কিন্তু তার অন্ত্র ও পা জলে ধোবে; পরে যাজক বেদির ওপরে সে সব হোমবলি হিসাবে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।
10 “‘In hadaya ta ƙonawar daga garke ne, ko na tumaki, ko na awaki, zai miƙa namiji ne marar lahani.
১০আর যদি সে ভেড়ার অথবা ছাগলের পাল থেকে ভেড়া কিংবা ছাগল হোমবলি হিসাবে উপহার দেয়, তবে সে নির্দোষ এক পুরুষ পশু আনবে।
11 Zai yanka shi a gefen arewa na bagaden a gaban Ubangiji,’ya’yan Haruna firistoci kuwa za su yayyafa jinin dabbar a bagaden a kowane gefe.
১১সে অবশ্যই বেদির পাশে উত্তরদিকে সদাপ্রভুর সামনে তা হত্যা করবে এবং হারোণের ছেলে যাজকেরা বেদির ওপরে চারিদিকে তার রক্ত ছিঁটাবে।
12 Zai yanka shi gunduwa-gunduwa, firist kuwa zai shirya su haɗe da kan, da kuma kitsen a kan itace mai cin wutar da yake a kan bagade.
১২পরে সে তা টুকরো টুকরো করবে, আর যাজক মাথা ও মেদের সঙ্গে সেটি বেদির ওপরে অবস্থিত আগুনের ও কাঠের ওপরে সাজাবে।
13 Zai wanke kayan cikin da kuma ƙafafun da ruwa, firist ɗin kuwa zai ƙone dukan waɗannan a kan bagade. Hadaya ce ta ƙonawa, hadaya ce kuma wadda aka yi da wuta, mai daɗin ƙanshi ga Ubangiji.
১৩কিন্তু তার অন্ত্র ও পা জলে ধোবে; পরে যাজক সম্পূর্ণটিই উৎসর্গ করবে এবং বেদির ওপরে পোড়াবে; তা হোমবলি এবং সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধস্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।
14 “‘In hadaya ga Ubangiji ɗin, hadaya ta ƙonawa ta tsuntsaye ce, zai miƙa kurciya ko’yar tattabara.
১৪যদি সে সদাপ্রভুর উদ্দেশ্যে পাখিদের থেকে হোমবলির উপহার দেয়, তবে সে অবশ্যই ঘুঘু কিংবা বাচ্চা পায়রার মধ্য থেকে নিজের উপহার দেবে।
15 Firist zai kawo ta bagade, yă murɗe wuyan tsuntsun yă ƙone shi a kan bagade; zai tsiyaye jininsa tsuntsun a gefen bagaden.
১৫পরে যাজক তা বেদির কাছে এনে তার মাথা মোচড় দিয়ে তাকে বেদিতে পোড়াবে এবং তার রক্ত বেদির পাশে ঢেলে দেবে।
16 Amma zai ɗauki kayan cikin tsuntsun da gashin yă zubar da su a gefen bagaden a wajen gabas a wurin zuba toka.
১৬পরে সে তার মলের সঙ্গে পালক নিয়ে বেদির পূর্ব দিকে ছাইয়ের জায়গায় ফেলে দেবে।
17 Zai tsaga shi biyu a tsaka, amma ba zai raba shi ba. Firist ɗin zai ɗibiya shi a bisa itacen da yake bisa bagaden, yă ƙone shi. Hadaya ce ta ƙonawa, hadaya ce kuma wadda aka yi da wuta, mai daɗin ƙanshi ga Ubangiji.
১৭সে অবশ্যই সেটির ডানা ধরে টেনে ছিঁড়বে কিন্তু সেটিকে সম্পূর্ণরূপে দুই ভাগে ভাগ করবে না এবং যাজক বেদির ওপরে, আগুনের ওপরে অবস্থিত কাঠের ওপরে তাকে পোড়াবে; তা হোমবলি হবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার’।”