< Firistoci 14 >
1 Ubangiji ya ce wa Musa,
১আর সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Waɗannan su ne ƙa’idodi domin mutumin da yake da cuta a lokacin tsabtaccewarsa, sa’ad da aka kawo shi ga firist.
২“কুষ্ঠরোগীর শুচি হবার দিনের তার পক্ষে এই ব্যবস্থা হবে, তাকে যাজকের কাছে নিয়ে আসা হবে
3 Firist zai fita waje da sansani ya bincike shi. In mutumin ya warke daga cutar fatar jiki mai yaɗuwa,
৩যাজক শিবিরের বাইরে গিয়ে দেখবে; আরে দেখ, যদি কুষ্ঠীর কুষ্ঠরোগের ঘায়ের উপশম হয়ে থাকে,
4 firist zai umarta a kawo tsuntsaye biyu masu rai, masu tsabta da itacen al’ul, jan ƙyalle da kuma hizzob saboda mutumin da za a tsabtacce.
৪তবে যাজক সেই শুচি ব্যক্তির জন্যে দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব, এই সব নিতে আজ্ঞা করবে।
5 Sa’an nan firist zai umarta a kashe ɗaya daga cikin tsuntsayen a bisa ruwa mai kyau a tukunyar laka.
৫আর যাজক মাটির পাত্রে বিশুদ্ধ জলের ওপরে একটি পাখি হত্যা করতে আজ্ঞা করবে।
6 Zai ɗauki tsuntsu mai rai ya tsoma shi tare da itacen al’ul, jan ƙyalle da kuma hizzob cikin jinin tsuntsun da aka yanka a bisa ruwa mai kyau.
৬পরে সে ঐ জীবিত পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব নিয়ে ঐ বিশুদ্ধ জলের ওপরে নিহত পাখির রক্তে জীবিত পাখির সঙ্গে সে সব ডুবাবে
7 Sau bakwai zai yayyafa wa mutumin da za a tsabtacce daga cutar mai yaɗuwa ya kuma furta shi tsarkakakke. Sa’an nan ya saki tsuntsu mai rai ɗin ya tafi.
৭এবং কুষ্ঠ থেকে শুচি ব্যক্তির ওপরে সাত বার ছিটিয়ে তাকে শুচি বলবে এবং ঐ জীবিত পাখিকে মাঠের দিকে ছেড়ে দেবে।
8 “Dole mutumin da aka tsabtaccen ya wanke rigunansa, ya aske dukan gashinsa ya kuma yi wanka; sa’an nan zai tsabtacce. Bayan wannan zai iya zo cikin sansani, amma dole yă tsaya waje da tentinsa kwana bakwai.
৮তখন সেই শুচি ব্যক্তি নিজের পোশাক ধুয়ে ও সমস্ত চুল ন্যাড়া করে জলে স্নান করবে, তাতে সে শুচি হবে; তারপরে সে শিবিরে প্রবেশ করতে পারবে, কিন্তু সাত দিন নিজের তাঁবুর বাইরে থাকবে।
9 A rana ta bakwai ɗin dole yă aske dukan gashinsa; dole yă aske kansa, gemunsa, gashin girarsa da sauran gashinsa. Dole yă wanke rigunansa ya kuma yi wanka, zai kuwa tsabtacce.
৯পরে সপ্তম দিনের সে নিজের মাথার চুল, দাড়ি, ভ্রূ ও সর্বাঙ্গের লোম ন্যাড়া করবে এবং নিজের পোশাক ধুয়ে নিজে জলে স্নান করে শুচি হবে।
10 “A rana ta takwas dole yă kawo ɗan rago da’yar tunkiya bana ɗaya, kowane marar lahani, tare da rabin garwan gari mai laushi haɗe da mai domin hadaya ta gari, da kuma moɗa ɗaya na mai.
১০পরে অষ্টম দিনের সে নির্দোষ দুটি মেষশাবক, এক বছরের নির্দোষ একটি মেষবত্সা ও ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তেল নেবে।
11 Firist da ya furta shi tsarkakakke zai miƙa da wanda za a tsabtaccen da kuma hadayunsa a gaban Ubangiji a ƙofar Tentin Sujada.
১১পরে শুচীকারী যাজক ঐ শুচি লোকটিকে এবং ঐ সব জিনিস নিয়ে সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর সামনে রাখবে।
12 “Sa’ad da firist zai ɗauki ɗaya daga cikin ragunan ya kuma miƙa shi kamar hadaya don laifi, tare da moɗan mai; zai kaɗa su a gaban Ubangiji kamar hadaya kaɗawa.
১২পরে যাজক একটি মেষশাবক নিয়ে অপরাধের বলিরূপে উৎসর্গ করবে এবং তা ও সেই এক লোগ তেল দোলনীয় নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে দোলাবে।
13 Zai yanka ɗan ragon a tsattsarkan wuri inda ake yanka hadaya don zunubi da hadaya ta ƙonawa. Gama yadda hadaya ta zunubi ta firist ne, haka hadaya domin laifi ma, hadaya ce mafi tsarki.
১৩যে জায়গায় পাপের বলি ও হোমবলি হত্যা করা যায়, সেই পবিত্র জায়গায় ঐ মেষশাবকটিকে হত্যা করবে, কারণ অপরাধের বলি পাপের বলির মতো যাজকের অংশ; তা অতি পবিত্র।
14 Firist ɗin zai ɗiba jinin hadaya don laifin ya zuba a leɓatun kunnen dama na wanda za a tsabtacce, a babbar yatsar hannunsa na dama a kuma a babbar yatsar ƙafa damansa.
১৪আর যাজক ঐ অপরাধের বলি নিয়ে বলির কিছুটা রক্ত নিয়ে ঐ শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে দেবে।
15 Firist ɗin zai ɗiba daga moɗan mai ɗin ya zuba a tafin hannunsa na hagu,
১৫আর যাজক সেই এক লোগ তেলের কিছুটা নিজের বাম হাতের তালুতে ঢালবে।
16 ya tsoma yatsarsa ta dama cikin man da yake a tafin hannunsa, kuma da yatsar zai yayyafa man a gaban Ubangiji sau bakwai.
১৬পরে যাজক সেই বাম হাতে অবস্থিত তেলে নিজের ডান হাতের আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলের দ্বারা সেই তেল থেকে কিছু কিছু করে সাত বার সদাপ্রভুর সামনে ছিটিয়ে দেবে।
17 Firist zai sa sauran mai da yake cikin tafinsa a leɓatun kunnen dama na wanda za a tsabtacce, a babbar yatsarsa na dama da kuma a babbar yatsar ƙafarsa ta dama, a bisa jinin hadaya don laifin.
১৭আর নিজের হাতে অবস্থিত বাকি তেলের কিছুটা নিয়ে যাজক শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ে বুড়ো আঙ্গুলে ঐ অপরাধের বলির রক্তের ওপরে দেবে।
18 Sauran man a tafin hannunsa firist zai sa a kan wanda za a tsabtaccen ya kuma yi kafara dominsa a gaban Ubangiji.
১৮পরে যাজক নিজের হাতে অবস্থিত বাকি তেল নিয়ে ঐ শুচি ব্যক্তির মাথায় দেবে এবং যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে।
19 “Sa’an nan firist ɗin zai miƙa hadaya don zunubi ya kuma yi kafara saboda wannan da za a tsabtacce daga rashin tsarkinsa. Bayan haka, firist zai yanka hadaya ta ƙonawa
১৯আর যাজক পাপের বলিদান করবে এবং সেই শুচি ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করবে, তারপরে হোমবলি হত্যা করবে।
20 ya miƙa ta a bagade, tare da hadaya ta gari, ya kuma yi kafara dominsa, zai kuwa tsabtacce.
২০আর যাজক হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য বেদিতে উৎসর্গ করবে এবং যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে; তাতে সে শুচি হবে।
21 “In kuwa mutumin matalauci ne ba zai iya samu waɗannan ba, to, dole yă ɗauki ɗan rago guda kamar hadaya don laifi a kaɗa don a yi kafara dominsa, tare da humushin garwa gari mai laushi haɗe da mai don hadaya ta gari, da moɗa na mai,
২১আর সে ব্যক্তি যদি গরিব হয়, এত আনতে তার সামর্থ্য না থাকে, তবে সে নিজের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে দোলনীয় অপরাধের বলির জন্যে একটি মেষশাবক ও ভক্ষ্য নৈবেদ্য, তেল মেশানো [এক ঐফা] সূজির দশ অংশের এক অংশ ও এক লোগ তেল
22 da kurciyoyi biyu ko tattabarai biyu, wanda zai iya samu, ɗaya domin hadaya don zunubi ɗayan kuma domin hadaya ta ƙonawa.
২২এবং নিজের সামর্থ্য অনুসারে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রার শাবক আনবে; তার একটি পাপের বলি, অন্যটি হোমবলি হবে।
23 “A rana ta takwas dole yă kawo su domin tsabtaccewarsa ga firist a ƙofar Tentin Sujada, a gaban Ubangiji.
২৩পরে অষ্টম দিনের সে নিজের শুচি করার জন্যে সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর সামনে যাজকের কাছে তাদেরকে আনবে।
24 Firist zai ɗauki ɗan rago na hadaya don laifi tare da moɗa na mai, ya kaɗa su a gaban Ubangiji kamar hadaya ta kaɗawa.
২৪পরে যাজক অপরাধের বলির মেষশাবক ও উক্ত এক লোগ তেল নিয়ে সদাপ্রভুর সামনে দোলনীয় নৈবেদ্যের জন্যে তা দোলাবে।
25 Zai yanka ɗan rago domin hadaya don laifi ya kuma ɗibi jinin ya sa a leɓatun kunnen dama na wanda za a tsabtaccen, a babban yatsar hannun damansa da kuma a babban yatsar ƙafarsa na dama.
২৫পরে সে অপরাধের বলির মেষশাবক হত্যা করবে এবং যাজক অপরাধের বলির কিছু রক্ত নিয়ে শুচি ব্যক্তির ডান কানের শেষে ও তার ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে দেবে।
26 Firist zai zuba man a tafin hannunsa na hagu,
২৬পরে যাজক সেই তেল থেকে কিছুটা নিয়ে নিজের বাম হাতের তালুতে ঢালবে।
27 da yatsarsa na dama zai yayyafa man daga tafinsa sau bakwai a gaban Ubangiji.
২৭আর যাজক ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতে অবস্থিত তেল থেকে কিছু কিছু করে সাত বার সদাপ্রভুর সামনে ছিটিয়ে দেবে।
28 Daga cikin man da yake a tafinsa zai zuba a wuri da ya zuba jinin hadaya don laifi, a leɓatun kunnen dama na wanda za a tsabtaccen, a babban yatsar hannun damansa da kuma a babban yatsar ƙafa damansa.
২৮আর যাজক নিজের হাতে অবস্থিত তেল থেকে কিছুটা নিয়ে শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে অপরাধের বলির রক্তের জায়গার ওপরে দেবে।
29 Sauran man da yake cikin tafinsa firist ɗin zai zuba a kan wannan da za a tsabtaccen don a yi kafara dominsa a gaban Ubangiji.
২৯আর যাজক ব্যক্তির জন্যে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করার জন্য নিজের হাতে অবস্থিত বাকি তেল তার মাথায় দেবে।
30 Sa’an nan zai miƙa kurciyoyi ko tattabarai, waɗanda mutumin zai iya,
৩০পরে সে সামর্থ্য অনুসারে দেওয়া দুটি ঘুঘুর কিংবা পায়রাশাবকের মধ্যে একটি উৎসর্গ করবে;
31 ɗaya kamar hadaya don zunubi ɗayan kuma kamar hadaya ta ƙonawa, tare da hadaya ta gari. Ta haka firist zai yi kafara a gaban Ubangiji a madadin wanda za a tsabtacce.”
৩১অর্থাৎ সামর্থ্য অনুসারে ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে একটি পাপের বলি, অন্যটি হোমবলি রূপে উৎসর্গ করবে এবং যাজক শুচি ব্যক্তির জন্যে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করবে।
32 Waɗannan su ne ƙa’idodi domin mutumin da yake da cutar fatar jiki wanda kuma ba zai iya samun abubuwan hadaya ta kullum domin tsabtaccewarsa ba.
৩২কুষ্ঠরোগের ঘা বিশিষ্ট যে ব্যক্তি নিজের শুদ্ধতার বিষয়ে সামর্থ্যহীন, তার জন্য এই ব্যবস্থা।”
33 Ubangiji ya ce wa Musa da Haruna,
৩৩পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
34 “Sa’ad da kuka shiga ƙasar Kan’ana, wadda nake ba ku kamar gādonku, na kuma sa yaɗuwa cutar fatar jiki a riga a cikin gida a wannan ƙasa,
৩৪“আমি যে দেশ অধিকারের জন্যে তোমাদেরকে দেব, সেই কনান দেশে তোমাদের প্রবেশের পর যদি আমি তোমাদের অধিকার করা দেশের কোনো গৃহে কুষ্ঠরোগের কলঙ্ক বিস্তার করি,
35 dole maigidan ya tafi ya faɗa wa firist ya ce, ‘Na ga wani abu da ya yi kamar cutar fatar jikin da take a riga a cikin gidana.’
৩৫তবে সে গৃহের স্বামী এসে যাজককে এই সংবাদ দেবে, আমার দৃষ্টিতে গৃহে কলঙ্কের মত দেখা দিচ্ছে।
36 Firist zai umarci a fitar da kome a gidan kafin ya shiga ya bincike cutar fatar jiki da take a rigar, saboda babu abin da yake gidan da za a furta marar tsarki ne. Bayan haka firist zai shiga ya dudduba gidan.
৩৬তারপরে গৃহের সব জিনিস যেন অশুচি না হয়, এই জন্যে ঐ কলঙ্ক দেখার জন্য যাজকের প্রবেশের পুর্বে গৃহ শূন্য করতে যাজক আজ্ঞা করবে; পরে যাজক দেখতে প্রবেশ করবে।
37 Zai bincike cutar fatar jiki da take a riga a bangaye, in kuma yana da tabon kore-kore ko ja-ja da suka bayyana da suka yi zurfi fiye da saman bangon,
৩৭আর সে সেই কলঙ্ক দেখবে; আর দেখ, যদি গৃহের ভিত্তিতে কলঙ্ক নিম্ন ও ঈষৎ হলুদ কিংবা লাল হয় এবং তার দৃষ্টি থেকে নিম্ন বোধ হয়,
38 firist ɗin zai fita a bakin ƙofar gidan ya rufe ta na kwana bakwai.
৩৮তবে যাজক গৃহ থেকে বের হয়ে গৃহের দরজায় গিয়ে সাত দিন ঐ গৃহ আবদ্ধ করে রাখবে।
39 A rana ta bakwai ɗin firist zai dawo don yă dudduba gidan. In cutar fatar jiki da take a riga ta yaɗu a bangayen,
৩৯সপ্তম দিনের যাজক আবার এসে দেখবে; আর দেখ, গৃহের দেওয়ালে সেই কলঙ্ক যদি বেড়ে থাকে,
40 zai umarta a ciccire duwatsun da suke da cutar a zubar a wuri marar tsarki waje da birnin.
৪০তবে যাজক আজ্ঞা করবে, যেন কলঙ্কবিশিষ্ট পাথর সব তুলে দিয়ে লোকেরা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেয়।
41 Dole yă sa a kankare duka shafen bangon cikin gidan a kuma zuba kayan da aka kankare a wurin marar tsarki waje da birnin.
৪১পরে সে গৃহের ভিতরের চারিদিক ঘর্ষণ করাবে ও তারা সেই ঘর্ষণের ধূলা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেবে।
42 Sai su ɗebi waɗansu duwatsu su sa a wuraren da suka ciccire waɗancan, su kuma ɗiba sabon laka su yi shafen gidan.
৪২আর তারা অন্য পাথর নিয়ে সেই পাথরের জায়গায় বসাবে ও অন্য প্রলেপ দিয়ে গৃহ লেপন করবে।
43 “In cutar fatar jiki da take ta rigar ta sāke bayyana a gidan bayan an ciccire duwatsu aka kankare gidan aka kuma yi shafe,
৪৩এই ভাবে পাথর তুলে ফেললে এবং গৃহ ঘর্ষণ ও লেপন করলে পর যদি আবার কলঙ্ক জন্মে গৃহে ছড়িয়ে যায়, তবে যাজক এসে দেখবে;
44 firist zai je ya bincika shi, in kuwa cutar ta bazu a gidan, to, muguwar cuta ce; gidan marar tsarki ne.
৪৪আর দেখ, যদি ঐ গৃহে কলঙ্ক বেড়ে থাকে, তবে সেই গৃহে ক্ষতিকারক কুষ্ঠ আছে, সেই গৃহ অশুচি।
45 Dole a rushe gidan, a fid da duwatsun, katakai da kuma dukan shafen daga birnin zuwa wuri marar tsarki.
৪৫লোকেরা ঐ গৃহ ভেঙে ফেলবে এবং গৃহের পাথর, কাঠ ও প্রলেপ সকল শহরের বাইরে অশুচি জায়গায় নিয়ে যাবে।
46 “Duk wanda ya shiga gidan yayinda aka rufe shi zai ƙazantu har yamma.
৪৬আর ঐ গৃহ যতক্ষণ আবদ্ধ থাকে, ততক্ষণ যে কেউ তার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
47 Duk wanda ya kwana ko ya ci abinci a gidan dole yă wanke rigunansa.
৪৭আর যে কেউ সেই গৃহে শোয়, সে নিজের পোশাক ধোবে এবং যে কেউ সেই গৃহে খায়, সেও নিজের পোশাক ধোবে।
48 “Amma in firist ya zo ya bincika gidan kuma cutar fatar jiki da take ta rigar ba tă bazu ba bayan an yi wa gidan shafe, zai furta gidan tsarkakakke, domin cutar ta tafi.
৪৮আর যদি যাজক প্রবেশ করে দেখে, আর দেখ, সেই গৃহ লেপনের পর আর বাড়েনি, তবে যাজক সেই গৃহকে শুচি বলবে; কারণ কলঙ্কের উপশম হয়েছে।
49 Don a tsabtacce gidan, zai ɗauki tsuntsaye biyu da itacen al’ul, jan ƙyalle da hizzob.
৪৯পরে সে ঐ গৃহ শুচি করার জন্যে দুটি পাখি, এরসকাঠ, লাল রঙয়ের লোম ও এসোব নেবে
50 Zai yanka ɗaya daga cikin tsuntsayen a bisa ruwa mai kyau a cikin tukunyar laka.
৫০এবং মাটির পাত্রে বিশুদ্ধ জলের ওপরে একটি পাখি হত্যা করবে।
51 Sa’an nan zai ɗauki itacen al’ul, hizzob, jan ƙyalle da kuma tsuntsu mai ran ya tsoma su cikin jinin tsuntsun da aka yanka da kuma cikin ruwa mai kyau, ya yayyafa wa gida sau bakwai.
৫১পরে সে ঐ এরসকাঠ, এসোব, লাল রঙয়ের লোম ও জীবিত পাখি, এই সব নিয়ে নিহত পাখির রক্তে ও বিশুদ্ধ জলে ডুবিয়ে সাত বার গৃহে ছিটিয়ে দেবে।
52 Zai tsabtacce gidan da jinin tsuntsun, ruwa mai kyau, tsuntsu mai ran, itacen al’ul, hizzob da kuma jan ƙyalle.
৫২এইরূপে পাখির রক্ত, বিশুদ্ধ জল, জীবিত পাখি, এরসকাঠ, এসোব ও লাল রঙয়ের লোম, এই সবের দ্বারা সেই গৃহ শুচি করবে।
53 Sa’an nan zai saki tsuntsu mai rai ɗin a fili waje da birnin ya tafi. Ta haka zai yi kafara saboda gidan, gidan kuwa zai zama tsarkakakke.”
৫৩পরে ঐ জীবিত পাখিকে শহরের বাইরে মাঠের দিকে ছেড়ে দেবে এবং গৃহের জন্য প্রায়শ্চিত্ত করবে; তাতে তা শুচি হবে।
54 Waɗannan su ne ƙa’idodi saboda duk wani cuta mai yaɗuwa, don ƙaiƙayi,
৫৪এই ব্যবস্থা সর্বপ্রকার কুষ্ঠরোগের,
55 don cutar fatar jiki da take a riga ko a cikin gida,
৫৫শ্বিত্ররোগের, পোশাকে অবস্থিত কুষ্ঠের ও গৃহের
56 da kuma don kumburi, ɓamɓaroki ko tabo,
৫৬এবং শোথ, ফুসকুড়ি ও স্বেতির দাগের;
57 don a tabbatar sa’ad da wani abu mai tsarki da marar tsarki. Waɗannan su ne ƙa’idodi domin cutar fatar jiki mai yaɗuwa da cutar fatar jikin da take a riga.
৫৭এই সব কোন দিনের অশুচি ও কোন্ দিনের শুচী, তা জানাবার জন্য; কুষ্ঠরোগের এই ব্যবস্থা।”