< Makoki 5 >

1 Ka tuna, ya Ubangiji, abin da ya faru da mu; duba, ka ga kunyar da muka sha.
হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো, এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।
2 An ba wa baƙi gādonmu, gidajenmu kuma aka ba bare.
আমাদের অধিকার বিজাতীয় লোকদের হাতে, আমাদের ঘরবাড়ি বিদেশিদের দখলে চলে গেছে।
3 Mun zama marayu marasa ubanni, uwayenmu kamar gwauraye.
আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি, আমাদের মায়েরা বিধবা হয়েছে।
4 Dole mu sayi ruwan da muke sha; sai mun biya mu sami itace.
পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়; অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।
5 Masu fafararmu sun kusa kama mu; mun gaji kuma ba dama mu huta.
যারা আমাদের তাড়া করে, তারা আমাদের ঠিক পিছনেই; আমরা শ্রান্ত-ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না।
6 Mun miƙa kanmu ga Masar da Assuriya don mu sami isashen abinci.
পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।
7 Kakanninmu sun yi zunubi kuma ba sa nan yanzu, mu ne aka bari muna shan hukuncinsu.
আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই, তাই আমরা তাদের শাস্তি বহন করছি।
8 Bayi suna mulki a kanmu, kuma ba wanda zai’yantar da mu daga hannuwansu.
ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে, এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।
9 Muna samun burodi a bakin rayukanmu domin takobin da yake a jeji.
মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।
10 Fatar jikinmu ta yi zafi kamar murhu, muna jin zazzaɓi domin yunwa.
আমাদের চামড়া উনুনের মতো তপ্ত, খিদেয় আমাদের জ্বর জ্বর বোধ হয়।
11 An yi wa mata fyaɗe a cikin Sihiyona, da kuma budurwai a cikin garuruwan Yahuda.
সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে, এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।
12 An rataye’ya’yan sarakuna da hannuwansu; ba a ba wa dattawa girma.
রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে, প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।
13 Samari suna faman yin niƙa; yara kuma suna fama da ƙyar da nauyin kayan itace.
যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে; বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।
14 Dattawan sun bar ƙofar birnin, samari sun daina rera waƙa.
প্রাচীনেরা নগরদ্বার থেকে চলে গেছেন; যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে।
15 Farin ciki ya rabu da zuciyarmu; rayuwarmu ta zama makoki.
আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে, আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16 Rawani ya fāɗi daga kanmu. Kaiton mu gama mun yi zunubi!
আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে। ধিক্ আমাদের, কেননা আমরা পাপ করেছি!
17 Domin wannan zuciyarmu ta yi sanyi; domin waɗannan abubuwa idanunmu sun dushe
এইসব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে, এইসব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে।
18 gama Tudun Sihiyona ya zama kufai, sai diloli ke yawo a wurin.
কারণ সিয়োন পর্বত পরিত্যক্ত পড়ে আছে, শিয়ালেরা তার উপরে বিচরণ করে।
19 Ya Ubangiji, kai ne mai iko har abada; kursiyinka ya dawwama cikin dukan zamani.
হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন; তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।
20 Don mene ne kake mantawa da mu koyaushe? Me ya sa ka yashe mu da jimawa?
তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও? কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছ?
21 Ka sāke jawo mu gare ka, ya Ubangiji, don mu komo; ka sabunta kwanakinmu su zama kamar yadda suke a dā
হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি; পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।
22 sai dai in ka ƙi mu gaba ɗaya kana fushi da mu fiye da yadda za a iya aunawa.
কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ, এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।

< Makoki 5 >