< Mahukunta 9 >
1 Abimelek ɗan Yerub-Ba’al ya tafi Shekem wurin’yan’uwan mahaifiyarsa, ya ce musu da kuma dukan dangin mahaifiyarsa,
১পরে যিরুব্বালের ছেলে অবীমেলক শিখিমে নিজের মায়ের আত্মীয়দের কাছে গিয়ে তাদেরকে এবং নিজের মায়ের পিতৃকুলের সব গোষ্ঠীকে এই কথা বলল; নিবেদন করি,
2 “Ku tambayi’yan ƙasar Shekem, ‘Wanne ya fi muku, a sa dukan’ya’yan Yerub-Ba’al saba’in maza su yi mulkinku, ko dai mutum guda kawai yă yi mulkinku?’ Ku tuna, ni jininku ne.”
২তোমরা শিখিমে সব বাড়ির লোকেদের এই কথা বল, তোমাদের পক্ষে ভাল কি? তোমাদের ওপরে যিরুব্বালের সব ছেলের অর্থাৎ সত্তর জনের কর্তৃত্ব ভাল, না এক জনের কর্তৃত্ব ভাল? আর এটাও মনে কর, আমি তোমাদের অস্থি ও তোমাদের মাংস।
3 Sa’ad da’yan’uwan suka mayar wa’yan ƙasar Shekem wannan, sai suka goyi bayan Abimelek, gama sun ce, “Shi ɗan’uwanmu ne.”
৩আর তাঁর মাতার আত্মীয়েরা তাঁর পক্ষে শিখিমের সব বাড়ির লোকেদের ঐ সব কথা বললে অবীমেলকের অনুগামী হতে তাদের মনে ইচ্ছা হল; কারণ তারা বলল, উনি আমাদের আত্মীয়।
4 Suka ba shi shekel saba’in na azurfa daga haikalin Ba’al-Berit, Abimelek kuwa ya yi amfani da shi ya yi hayar’yan tauri waɗanda suka zama masu binsa.
৪আর তারা বাল্-বরীতের মন্দির থেকে তাঁকে সত্তর [থান] রূপা দিল; তাতে অবীমেলক অসার ও উৎশৃঙ্খল লোকদেরকে ঐ রূপার বেতন দিলে তারা তাঁর অনুগামী হল।
5 Sai ya tafi gidan mahaifinsa a Ofra kuma a dutse guda ya kashe’yan’uwansa,’ya’yan Yerub-Ba’al. Amma Yotam, autan ɗan Yerub-Ba’al ya tsira ta wurin ɓuya.
৫পরে সে অফ্রায় বাবার বাড়িতে গিয়ে নিজের ভাইদেরকে অর্থাৎ যিরুব্বালের সত্তর জন ছেলেকে এক পাথরের ওপরে হত্যা করল; কেবল যিরুব্বালের ছোট ছেলে যোথম লুকিয়ে থাকাতে বেঁচে গেল।
6 Sa’an nan duka’yan ƙasar Shekem da Bet Millo suka taru kusa da babban itacen wajen ginshiƙi a Shekem don a naɗa Abimelek sarki.
৬পরে শিখিমের সব বাড়ির লোক এবং মিল্লোর সব লোক জড়ো হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে অবীমেলককে রাজা করল।
7 Sa’ad da aka gaya wa Yotam wannan, sai ya hau Dutsen Gerizim ya yi kira da ƙarfi ya ce, “Ku saurare ni,’yan ƙasar Shekem, don Allah yă saurare ku.
৭আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়ে গরিষীম পর্বতের চূড়াতে দাঁড়িয়ে জোরে চিত্কার করে ডেকে তাদেরকে বলল, হে শিখিমের বাড়ির লোক সকল, আমার কথা শোনো, শুনলে ঈশ্বর তোমাদের কথা শুনবেন।
8 Wata rana itatuwa suka fita don su naɗa wa kansu sarki. Suka ce wa itacen zaitun, ‘Ka zama sarkinmu.’
৮একবার বৃক্ষেরা নিজেদের উপরে অভিষেক করার জন্য রাজার খোঁজে গেল। তারা জিতবৃক্ষকে বলল, তুমি আমাদের উপরে রাজত্ব কর।
9 “Amma itacen zaitun ya ce, ‘In bar mai nawa, wanda da shi ake girmama alloli da mutane, don in zo in yi ta fama da itatuwa?’
৯জিতবৃক্ষ তাদেরকে বলল, আমার যে তেলের জন্য ঈশ্বর ও মানুষেরা আমার গৌরব করেন, তা ত্যাগ করে আমি কি বৃক্ষদের ওপরে দুলতে থাকব?
10 “Biye da wannan, sai itatuwan suka ce wa itacen ɓaure, ‘Zo ka zama sarkinmu.’
১০পরে বৃক্ষরা ডুমুরবৃক্ষকে বলল, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।
11 “Amma itacen ɓauren ya ce, ‘In bar kyawawan’ya’yana da zaƙinsu, in zo in yi ta fama da itatuwa?’
১১ডুমুরবৃক্ষ তাদেরকে বলল, আমি কি নিজের মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করে বৃক্ষদের উপরে দুলতে থাকবে?
12 “Sa’an nan itatuwan suka ce wa kuringar inabi, ‘Ki zo ki zama sarkinmu.’
১২পরে বৃক্ষরা আঙ্গুর গাছকে বলল, তুমি এসে আমাদের ওপরে রাজত্ব কর।
13 “Amma kuringar ta ce, ‘In bar ruwan inabina, wanda yake faranta zuciyar alloli da mutane, in zo in yi fama da itatuwa?’
১৩দ্রাক্ষালতা তাদেরকে বলল, আমার যে রস ঈশ্বরকে ও মানুষদেরকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি বৃক্ষদের ওপরে দুলতে থাকবে?
14 “A ƙarshe sai dukan itatuwa suka ce wa itacen ƙaya, ‘Ka zo ka zama sarkinmu.’
১৪পরে সমস্ত বৃক্ষ কাঁটাযুক্ত বৃক্ষকে বলল, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।
15 “Itacen ƙaya ya ce wa itatuwan, ‘In da gaske ne kuke so ku naɗa ni sarkinku, ku zo ku sha inuwana; in ba haka ba, bari wuta ta fito daga itacen ƙaya ta cinye itacen al’ul na Lebanon!’
১৫কাঁটাযুক্ত বৃক্ষ সেই বৃক্ষদেরকে বলল, তোমরা যদি নিজেদের ওপরে সত্যিই আমাকে রাজা বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ার শরণ নাও, তবে এই কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আগুন বের হয়ে লিবানোনের এরস বৃক্ষদেরকে পুড়িয়ে দিক।
16 “To, da a ce kun yi abin bangirma da aniya mai kyau sa’ad da kuka naɗa Abimelek sarki, da kun nuna wa Yerub-Ba’al da iyalinsa ladabi, da kuma kun yi masa abin da ya cancanci shi,
১৬এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি ভালো আচরণ করে থাক, ও তাঁর হাতের উপকারানুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক;
17 a yi tunani cewa mahaifina ya yi yaƙi saboda ku, ya yi kasai da ransa don yă cece ku daga hannun Midiyawa
১৭কারণ আমার বাবা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন, ও প্রাণপণ চেষ্টা করে মিদিয়নের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলেন;
18 (amma ga shi yau kun tayar wa iyalin mahaifina, kuka kashe’ya’yansa saba’in a dutse guda, kuka kuma naɗa Abimelek, ɗan baiwa, sarki a kan’yan ƙasar Shekem domin shi ɗan’uwanku ne)
১৮কিন্তু তোমরা আজ আমার পিতৃকুলের বিরুদ্ধে উঠে এক পাথরের ওপরে তার সত্তর জন ছেলেকে হত্যা করলে, ও তাঁর দাসীর ছেলে অবীমেলককে নিজেদের ভাই বলে শিকিমের নেতাদের ওপরে রাজা করলে;
19 in har kun aikata wannan cikin bangirma da kuma aminci wajen Yerub-Ba’al da iyalinsa a yau, bari Abimelek yă zama farin cikinku, ku kuma nasa!
১৯আজ যদি তোমরা যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সত্য ও যথার্থ আচরণ করে থাক, তবে অবীমেলকের বিষয়ে আনন্দ কর এবং সেও তোমাদের বিষয় আনন্দ করুন।
20 Amma in ba haka ba, bari wuta ta fito daga Abimelek ya cinye ku,’yan ƙasar Shekem da Bet Millo, bari wuta kuma daga wurinku’yan ƙasar Shekem da Bet Millo ta cinye Abimelek!”
২০কিন্তু তা যদি না হয়, তবে অবীমেলক থেকে আগুন বেরিয়ে শিখিমের লোকদেরকে ও মিল্লোর লোকদেরকে পুড়িয়ে দিক; আবার শিখিমের লোকদের থেকে মিল্লোর লোকদের থেকে আগুন বের হয়ে অবীমেলককে পুড়িয়ে দিক।
21 Sa’an nan Yotam ya gudu, ya tsere zuwa Beyer ya zauna a can gama yana tsoron ɗan’uwansa Abimelek.
২১পরে যোথম দৌড়িয়ে পালিয়ে গেল, সে বেরে গেল এবং তার ভাই অবীমেলকের ভয়ে সেই জায়গায় বাস করল।
22 Bayan Abimelek ya yi shekara uku yana mulki a Isra’ila,
২২অবীমেলক ইস্রায়েলের উপরে তিন বছর কর্তৃত্ব করল।
23 sai Allah ya aiko da mugun ruhu tsakanin Abimelek da’yan ƙasar Shekem, waɗanda suka ci amanar Abimelek.
২৩পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের লোকদের মধ্যে এক মন্দ আত্মা পাঠালেন, তাতে শিখিমের লোকেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করল;
24 Allah ya yi haka saboda kisan’ya’ya saba’in na Yerub-Ba’al, don a ɗauki fansar jininsu a kan Abimelek ɗan’uwansu da kuma’yan ƙasar Shekem, waɗanda suka taimake shi kisan’yan’uwansa.
২৪যেন যিরুব্বালের সত্তরটি ছেলের প্রতি করা অত্যাচারের প্রতিফল ঘটে এবং তাদেরকে হত্যা করেছিল যে তাদের ভাই অবীমেলক, তার ওপরে এবং ভাই হত্যায় যারা তাকে সাহায্য করেছিল, সেই শিখিমস্থ লোকদের ওপরে ঐ রক্তপাতের অপরাধে অপরাধী হয়।
25 Cikin hamayya da shi waɗannan’yan ƙasar Shekem suka sa mutane a kan tuddai don su yi kwanton ɓauna a kan su yi fashi ga duk wanda ya wuce a can, wannan fa ya kai kunnen Abimelek.
২৫আর শিখিমের লোকেরা তার জন্য কোন কোন পর্বতশৃঙ্গে গোপনে লোক বসিয়ে গেল, সবারই দ্রব্যাদি তারা লুট করল; আর অবীমেলক তার সংবাদ পেল।
26 To, Ga’al ɗan Ebed ya tafi tare da’yan’uwansa zuwa Shekem,’yan ƙasarta kuwa suka dogara da shi.
২৬পরে এবদের ছেলে গাল নিজের ভাইদেরকে সঙ্গে নিয়ে শিখিমে আসল; আর শিখিমের লোকেরা তাকে বিশ্বাস করল।
27 Bayan sun tafi gonaki suka tattara inabi suka matse su, sai suka yi biki a haikalin allahnsu. Yayinda suke ci da sha, sai suka la’anci Abimelek.
২৭আর তারা বের হয়ে নিজের নিজের দ্রাক্ষাক্ষেত্রে ফল তুলল ও তা মাড়াই করল এবং উৎসব করল, আর নিজেদের দেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে অবীমেলককে অভিশাপ দিল।
28 Sa’an nan Ga’al ɗan Ebed ya ce, “Wane ne Abimelek, kuma wane ne Shekem, da za mu bauta masa? Shi ba ɗan Yerub-Ba’al ba ne, kuma ba Zebul ne mataimakinsa ba? Ku bauta wa mutanen Hamor, mahaifin Shekem! Me ya sa za mu bauta wa Abimelek?
২৮আর এবদের ছেলে গাল বলল, অবীমেলক কে, সে শিখিমীয় কে, যে আমরা তার দাসত্ব করব? সে কি যিরুব্বালের ছেলে না? সবূল কি তার সেনাপতি না? তোমরা বরং শিখিমের বাবা হমোরের লোকদের দাসত্ব কর;
29 Da a ce waɗannan mutane suna a ƙarƙashina mana! Da zan hamɓarar da shi. In ce wa Abimelek, ‘Ka tara dukan mayaƙanka!’”
২৯আমরা ওর দাসত্ব কেন স্বীকার করব? আহা, এই সব লোক আমার অধিকারে এলে আমি অবীমেলককে দূর করে দিই। পরে সে অবীমেলকের উদ্দেশ্যে বলল, তুমি দলবল বৃদ্ধি করে বের হয়ে এস দেখি।
30 Sa’ad da Zebul gwamnar birnin ya ji abin da Ga’al ɗan Ebed ya ce, sai ya fusata.
৩০এবদের ছেলে গালের সেই কথা নগরের কর্তা সবূল শুনে সে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল;
31 Asirce sai ya aiki manzanni wajen Abimelek, yana cewa, “Ga’al ɗan Ebed da’yan’uwansa sun zo Shekem suna kuma zuga birnin sun tayar maka.
৩১আর সে কৌশল করে অবীমেলকের কাছে দূত পাঠিয়ে বলল, দেখুন, এবদের ছেলে গাল ও তার ভাইরা শিখিমে এসেছে; আর দেখুন, তারা আপনার বিরুদ্ধে নগরে কুকথা বলছে।
32 To, in dare ya yi, sai ka zo da mutanenka ku yi kwanto a filaye.
৩২অতএব আপনি ও আপনার সঙ্গে যে সব লোক আছে, আপনারা রাতে উঠে গিয়ে মাঠে লুকিয়ে থাকুন।
33 Kashegari da safe, sai ku tashi ku fāɗa wa birnin. Sa’ad da Ga’al da mutanensa suka faɗa maka, sai ka yi abin da ka iya yi da su.”
৩৩পরে ভোরবেলায় সূর্য্যোদয় হওয়ামাত্র আপনি উঠে নগর আক্রমণ করবেন; আর দেখুন, সে ও তার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে বের হবে, তখন আপনার হাত যা করতে পারবে, তা করবেন।
34 Saboda haka Abimelek da dukan mutanensa suka tashi da dare suka ɓuya kusa da Shekem a ƙungiyoyi huɗu.
৩৪পরে অবীমেলক ও তার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠে চারটে দল ভাগ হয়ে শিখিমের বিরুদ্ধে লুকিয়ে থাকল।
35 To, Ga’al ɗan Ebed ya riga ya fita waje yana tsaye a ƙofar birni daidai Abimelek da mayaƙansa suka fito daga inda suka ɓuya.
৩৫আর এবদের ছেলে গাল বাইরে গিয়ে নগরের দরজার প্রবেশের মুখে দাঁড়াল; পরে অবীমেলক ও তার সঙ্গী লোকেরা গোপন জায়গা থেকে উঠল।
36 Sa’ad da Ga’al ya gan su, sai ya ce wa Zebul, “Duba, ga mutane suna gangarowa daga kan duwatsu!” Zebul ya ce, “Kana ɗaukan inuwan duwatsu kana ce mutane.”
৩৬আর গাল সেই লোকদেরকে দেখে সবূলকে বলল, দেখ, পর্বতশৃঙ্গ থেকে লোকসকল নেমে আসছে। সবূল তাকে বলল, তুমি মানুষের ভুল পথের পর্বতের ছায়া দেখছ।
37 Amma Ga’al ya sāke magana ya ce, “Duba, mutane suna gangarowa daga tsakiyar filaye, kuma wata ƙungiya tana zuwa daga wajen itacen masu duba.”
৩৭পরে গাল আবার বলল, দেখ, উচ্চ দেশ থেকে লোকসকল নেমে আসছে এবং গণকদের এলোন বৃক্ষের পথ দিয়ে এক দল আসছে।
38 Sa’an nan Zebul ya ce masa, “Ina bakin da ka yi ɗin, kai da ka ce, ‘Wane ne Abimelek da za mu bauta masa.’ Ba mutanen ne ka yi musu ba’a ba? Fita, ka yaƙe su mana!”
৩৮সবূল তাকে বলল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলেছিলে, অবীমেলক কে যে আমরা তার দাসত্ব স্বীকার করি? তুমি যে লোকদেরকে তুচ্ছ করেছিলে, ওরা কি সেই লোক না? এখন যাও, বের হয়ে ওর সঙ্গে যুদ্ধ কর।
39 Saboda haka Ga’al ya fito da’yan ƙasar Shekem suka yaƙi Abimelek.
৩৯পরে গাল শিখিমের লোকদের আগে আগে বেরিয়ে য়ে গিয়ে অবীমেলকের সঙ্গে যুদ্ধ করল।
40 Abimelek ya kore shi, mutane da yawa suka ji ciwo a yaƙin, har zuwa ƙofar birnin.
৪০তাতে অবীমেলক তাকে তাড়া করল ও সে তার সামনে থেকে পালিয়ে গেল এবং প্রবেশ দ্বারের জায়গা পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়ল।
41 Abimelek ya zauna a Aruma, Zebul kuwa ya kori Ga’al da’yan’uwansa daga Shekem.
৪১পরে অবীমেলক অরূমায় থাকল এবং সবূল গালকে ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।
42 Kashegari mutanen Shekem suka tafi gonaki, aka kuwa gaya wa Abimelek.
৪২পর দিন লোকেরা বের হয়ে মাঠে যাচ্ছিল, আর অবীমেলক তার সংবাদ পেল।
43 Saboda haka ya ɗauki mutanensa, ya raba su ƙungiya uku, sa’an nan ya yi kwanto a gonakin. Sa’ad da ya ga mutanen suna fitowa daga birni, sai ya yi wuf ya fāɗa musu.
৪৩সে লোকদেরকে নিয়ে তিনটে দল করে মাঠের মধ্যে লুকিয়ে থাকল; পরে সে চেয়ে দেখল, আর দেখ, লোকেরা নগর থেকে বের হয়ে আসছিল; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করল।
44 Abimelek da ƙungiyoyin da suke tare da shi suka yi maza suka yi tsaya a ƙofar birnin. Sa’an nan ƙungiyoyi biyu suka ruga suka fāɗa wa waɗanda suke a gonaki suka karkashe su.
৪৪পরে অবীমেলক ও তার সঙ্গীদল সকল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নগর-দ্বার-প্রবেশের জায়গায় দাঁড়িয়ে থাকল এবং দুটি দল মাঠের সব লোককে আক্রমণ করে আঘাত করল।
45 Dukan yinin, Abimelek ya matsa yaƙi da birnin sai da ya cinye ta ya kuma kashe mutanenta. Sa’an nan ya hallaka birnin ya barbaza gishiri a kanta.
৪৫আর অবীমেলক সেই সব দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করল; আর নগর অধিকার করে সেখানকার লোকদেরকে হত্যা করল এবং নগর সমভূমি করে তার ওপরে লবণ ছড়িয়ে দিল।
46 Da jin haka, sai’yan ƙasa a hasumiyar Shekem suka shiga wurin mafaka a hankalin El-Berit.
৪৬পরে শিখিমের দূর্গে অবস্থিত লোকেরা সব এই কথা শুনে এল্-বরীৎএর দূর্গে এক গৃহে প্রবেশ করল।
47 Da Abimelek ya ji dukan mutanen hasumiyar Shekem sun taru a can,
৪৭পরে শিখিমের দূর্গে অবস্থিত সব গৃহস্থ জড়ো হয়েছে, এই কথা অবীমেলক শুনল।
48 sai Abimelek da dukan mutanensa suka haura zuwa Dutsen Zalmon. Sai ya ɗauki gatari ya sassare waɗansu rassa, waɗanda ya sa a kafaɗunsa. Ya umarci mutanen da suke tare da shi ya ce, “Sauri, ku yi abin da kuka ga na yi!”
৪৮তখন অবীমেলক ও তার সঙ্গীরা সকলে সল্মোন পর্বতে উঠল। আর অবীমেলক কুঠার হাতে নিয়েছিল; সে বৃক্ষ থেকে একটা ডাল কেটে নিয়ে নিজের কাঁধে রাখল এবং নিজের সঙ্গী লোকদেরকে বলল, তোমরা আমাকে যা করতে দেখলে, তাড়াতাড়ি সেরকম কর।
49 Saboda haka mutanen suka sassare rassan itatuwa suka bi Abimelek. Suka tattara su a jikin mafakar suka kuma cinna mata wuta a kan mutanen da suke a ciki. Ta haka dukan mutanen da suke cikin hasumiyar Shekem, wajen maza da mata dubu ɗaya suka mutu.
৪৯তাতে সব লোক প্রত্যেকে এক একটা ডাল কেটে নিয়ে অবীমেলকের পিছন পিছন চলল; পরে সেই সমস্ত ডাল ঐ উঁচু বাড়ীর গায়ে রেখে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিল; এই ভাবে শিখিমের দুর্গে অবস্থিত সমস্ত লোকও মারা গেল; তারা স্ত্রী ও পুরুষ অনুমান হাজার লোক ছিল।
50 Biye da wannan Abimelek ya tafi Tebez, ya kewaye ta ya kuma cinye ta da yaƙi.
৫০পরে অবীমেলক তেবেসে চলে গেল, ও তেবেসের বিরুদ্ধে শিবির তৈরী করে তা দখল করল।
51 A cikin birnin, akwai wata hasumiya mai ƙarfi, inda dukan maza da mata, dukan mutanen birnin, suka ɓuya. Suka kulle kansu, suka kuma hau rufin hasumiyar.
৫১কিন্তু ঐ নগরের মধ্যে এক শক্তিশালী দূর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সমস্ত লোকেরা পালিয়ে তার মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দূর্গের ছাদের ওপরে উঠল।
52 Abimelek ya je wajen hasumiya ya kuma auka mata. Amma da ya yi kusa da ƙofar hasumiyar don yă cinna mata wuta,
৫২পরে অবীমেলক সেই দূর্গের কাছে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করল এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য দূর্গের দরজা পর্যন্ত গেল।
53 sai wata mata ta saki ɗan dutsen niƙa a kan Abimelek ta fasa ƙoƙon kansa.
৫৩তখন একটি স্ত্রীলোক যাঁতার উপরের পাথরটি নিয়ে অবীমেলকের মাথার ওপরে ছুঁড়ে তার মাথার খুলি ভেঙে দিল।
54 Da sauri ya kira mai riƙon masa makami ya ce, “Zaro takobinka ka kashe ni, don kada a ce ‘Mace ce ta kashe shi.’” Saboda haka bawansa ya soke shi, ya mutu.
৫৪তাতে সে তাড়াতাড়ি নিজের অস্ত্রবাহক যুবককে ডেকে বলল, তুমি তরোয়াল বের করে আমাকে হত্যা কর; যদি লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সেই যুবক তাকে বিদ্ধ করলে সে মরে গেল।
55 Sa’ad da Isra’ilawa suka ga Abimelek ya mutu, sai suka tafi gida.
৫৫পরে অবীমেলক মারা গিয়েছে দেখে ইস্রায়েলীয়রা প্রত্যেকে নিজের নিজের জায়গায় চলে গেল।
56 Ta haka Allah ya sāka muguntar da Abimelek da ya yi wa mahaifinsa ta wurin kisan’yan’uwansa saba’in.
৫৬এই ভাবে অবীমেলক নিজের সত্তর জন ভাইকে হত্যা করে নিজের বাবার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করেছিল, ঈশ্বর তার সঠিক শাস্তি তাকে দিলেন;
57 Allah kuma ya sa muguntar mutanen Shekem suka koma kansu. La’anar Yotam ɗan Yerub-Ba’al kuma ta kama su.
৫৭আবার শিখিমের লোকদের মাথায় ঈশ্বর তাদের সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল দিলেন; তাতে যিরুব্বালের ছেলে যোথমের অভিশাপ তাদের ওপরে পড়ল।