< Mahukunta 5 >
1 A wannan rana ce Debora da Barak ɗan Abinowam suka rera wannan waƙa.
১সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন।
2 “Sa’ad da’ya’yan sarki a Isra’ila suka yi jagora, sa’ad da mutane suka niyya su ba da kansu, suna yabon Ubangiji!
২ইস্রায়েললে নেতারা নেতৃত্ব দিলেন, প্রজারা নিজের ইচ্ছায় নিজেদেরকে উত্সর্গ করল, এজন্য তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
3 “Ya sarakuna, ku ji! Ku saurara, ku masu mulki! Zan yi waƙa ga Ubangiji, zan yi waƙa; zan yi kaɗe-kaɗe ga Ubangiji, Allah na Isra’ila.
৩রাজারা শোনো; শাসকরা মনোযোগ দাও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব।
4 “Ya Ubangiji, sa’ad da ka bar Seyir, sa’ad da ka yi tafiya daga ƙasar Edom, ƙasa ta girgiza, sammai suka zubo, gizagizai sun zubo da ruwa.
৪হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে চলে গেলে, ইদোম-ক্ষেত্র থেকে এগিয়ে গেলে, ভূমি কেঁপে উঠল, আকাশও বর্ষণ করল, মেঘমালা জল বর্ষণ করল।
5 Duwatsu suka girgizu a gaban Ubangiji, Wannan na Sinai, a gaban Ubangiji, Allah na Isra’ila.
৫সদাপ্রভুর সামনে পর্বতেরা কম্পমান হল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সামনে ঐ সীনয় কম্পমান হল।
6 “A zamanin Shamgar ɗan Anat, a zamanin Yayel, an yashe dukan hanyoyi; matafiye suka bi hanyoyin da suka yi kona-kona.
৬অনাতের পুত্র শম্গরের দিনের, যায়েলের দিনের, রাজপথ শূন্য হল, পথিকেরা অন্য পথ দিয়ে যেত।
7 Rayuwar ƙauye a Isra’ila ta daina, ta daina sai da ni, Debora, na taso, na taso mahaifiya a Isra’ila.
৭নায়করা ইস্রায়েলের মধ্যে থেমে ছিল, শেষে আমি দবোরা উঠলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।
8 Sa’ad da suka zaɓi sababbin alloli, sai ga yaƙi a ƙofofin birnin, ba a kuwa ga garkuwa ko māshi a cikin mutum dubu arba’in a Isra’ila ba.
৮তারা নূতন দেবতা মনোনীত করেছিল; সেই দিনের নগরের দরজার কাছে যুদ্ধ হল; ইস্রায়েলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একটা ঢাল বা বর্শা দেখা গেল না?
9 Zuciyata tana tare da’ya’yan sarakunan Isra’ila, tare da masu niyyar ba da kansu da yardan rai cikin mutane. Yabo ya tabbata ga Ubangiji!
৯আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের দিকে গেল, যাঁরা প্রজাদের মধ্যে নিজের ইচ্ছায় নিজেদেরকে উৎসর্গ করলেন; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
10 “Ku da kuke hawan fararen jakuna, kuna zama a sirdin barguna, da ku da kuke tafiya a kan hanya, ku kula
১০তোমরা যারা সাদা গাধীর পিঠে চড়ে থাক, যারা আসনের ওপরে বসে থাক, যারা পথে ভ্রমণ কর, তোমরাই ওর সংবাদ দাও।
11 da muryoyin mawaƙa a wuraren ruwaye. Suna faɗi ayyukan adalcin Ubangiji, ayyukan adalcin mayaƙansa a Isra’ila. “Sa’an nan mutanen Ubangiji suka gangara zuwa ƙofofin birni.
১১ধনুর্দ্ধরদের আওয়াজ থেকে দূরে, জল তুলবার স্থান সকলে সেখানে কীর্ত্তিত হচ্ছে সদাপ্রভুর ধর্মকাজ, ইস্রায়েলে তাঁর শাসন সংক্রান্ত ধর্ম-কাজ সমূহ, তখন সদাপ্রভুর প্রজারা নগরের দরজায় নেমে যেত।
12 ‘Ki farka, ki farka, Debora! Ki farka, ki farka, ki tā da waƙa! Ka farka, ya Barak! Ka ta sa kamammunka gaba, ya ɗan Abinowam.’
১২দবোরে, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, জাগ্রত হও, গান গাও; বারক, উঠ, অবীনোয়মের ছেলে, তোমার বন্দিদেরকে বন্দি কর।
13 “Sa’an nan waɗanda aka bari suka sauko zuwa wajen shugabanni; mutane na Ubangiji suka zo wurina tare da masu ƙarfi.
১৩তখন বেঁচে থাকা মহান লোকদের অবশিষ্টেরা ও সদাপ্রভুর লোকেরা আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।
14 Waɗansu suka zo daga Efraim, waɗanda ainihinsu daga Amalek ne; Benyamin yana tare da mutanen da suka bi ka. Daga Makir, shugabannin sojoji suka gangaro, daga Zebulun waɗanda suke riƙe da sandan komanda suka fito.
১৪অমালেকেরা ইফ্রয়িম থেকে আসলো; বিন্যামীনের লোকেরা তাদের অনুসরণ করে আসলো; মাখীর থেকে অধ্যক্ষরা নেমে এলেন, সবূলূন থেকে শাসকদের লাঠিধারীরা নেমে এলেন।
15 ’Ya’yan sarautar Issakar suna tare da Debora; I, Issakar yana tare da Barak, yana binsa a guje zuwa kwari. A yankunan Ruben aka kuma bincike zuciya sosai.
১৫ইষাখরেতে আমার অধ্যক্ষরা দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমন, তার পিছনে তাঁরা দ্রুত উপত্যকায় এলেন। রূবেণের গোষ্ঠীর কাছে গুরুতর পরীক্ষা ছিল।
16 Don me kuka tsaya a wutar sansani don ku ji makiyaya suna kiran garkuna? A yankunan Ruben aka yi bincike zuciya sosai.
১৬তুমি কেন মেষদের মাঝখানে বসলে? কি মেষপালকদের বাঁশির সুর শুনবার জন্য? রূবেণের গোষ্ঠীর কাছে গুরুতর হৃদয়ের পরীক্ষা হল।
17 Gileyad ya tsaya gaban Urdun. Kai kuma Dan, don me ka ka yi ta zama a wajen jiragen ruwa? Asher ya ci gaba da kasance a bakin teku ya kasance a wuraren zamansa.
১৭গিলিয়দ যর্দ্দনের ওপারে বাস করল, আর দান কেন জাহাজে থাকল? আশের সমুদ্রে বন্দরে বসে থাকল, নিজের বন্দরের ধারে বাস করল।
18 Mutanen Zebulun sun kasai da rayukansu; haka ma Naftali a bakin dāgā.
১৮সবূলূনগোষ্ঠীর জীবন তুচ্ছ করল মৃত্যু পর্যন্ত, নপ্তালিও যুদ্ধ ক্ষেত্রে তাই করল।
19 “Sarakuna suka zo, suka yi yaƙi; sarakunan Kan’ana sun yi yaƙi a Ta’anak a gefen ruwan Megiddo, amma ba su ɗauki azurfa, ko ganima ba.
১৯রাজগণ এসে যুদ্ধ করলেন, তখন কনানের রাজারা যুদ্ধ করলেন; মগিদ্দোর জলাশয়ের তীরে যুদ্ধ করলেন; কিন্তু তাঁরা একখণ্ড রূপাও লুট করল না।
20 Daga sama taurari suka yi faɗa, daga bakin tekuna suka yi yaƙi da Sisera.
২০আকাশমণ্ডল থেকে যুদ্ধ হল, নিজের নিজের পথে তারারা সীষরার বিরুদ্ধে যুদ্ধ করল।
21 Kogin Kishon ya kwashe su, tsohon kogi, kogin Kishon. Ci gaba raina; ka ƙarfafa!
২১কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে এগিয়ে যাও।
22 Sa’an nan kofatan dawakai suka ƙwaƙula, suna sukuwa, haka dawakansa masu ƙarfi suke tafiya.
২২তখন শক্তিশালীদের নিয়ে যাওয়ার জন্য ঘোড়াদের খুর মাটি পিষে দিল।
23 Mala’ikan Ubangiji ya ce, ‘Ka la’anci Meroz.’ ‘Ka la’anci mutanensa sosai, domin ba su kawo wa Ubangiji taimako ba, su kawo wa Ubangiji taimako a kan masu ƙarfi ba.’
২৩সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে অভিশাপ দাও, সেখানকার অধিবাসীদেরকে দারুন অভিশাপ দাও; কারণ তাঁরা বিক্রমীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সদাপ্রভুকে সাহায্য করতে এল না।
24 “Mafi albarka a ciki mata ta zama Yayel matar Heber Bakene, mafi albarka na mata masu zama a alfarma.
২৪মহিলাদের মধ্যে যায়েল ধন্যা, কেনীয় হেবরের পত্নী ধন্যা, তাঁবুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।
25 Ya nemi ruwa, ta kuwa ta ba shi madara; a ƙwaryar da ta dace da sarakuna ta kawo masa kindirmo.
২৫সে জল চাইল, তিনি তাকে দুধ দিলেন। রাজার উপযোগী পাত্রে ক্ষীর এনে দিলেন।
26 Hannunta ya ɗauki turken tenti, da hannunta na dama ta ɗauko guduma. Ta bugi Sisera, ta ragargaza kansa, ta ragargaza ta huda kunnensa.
২৬তিনি তাঁবুর খোঁটায় হাত রাখলেন, কামারের হাতুড়িতে ডান হাত রাখলেন; তিনি সীষরাকে হাতুড়ি দিয়ে মারলেন, তার মাথা ভেঙে দিলেন, তার মাথার খুলি ভেঙে টুকরো টুকরো করলেন ও কানপাটি ভাঙলেন।
27 A ƙafafunta ya fāɗi, ya fāɗi; a can ya kwanta. A ƙafafunta ya fāɗi, ya fāɗi; a can ya fāɗi, matacce.
২৭সে তাঁর পায়ে হেঁট হয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল আর যেখানে হেঁট হল, সেখানে মারা গেল।
28 “Ta taga mahaifiyar Sisera ta leƙa; a bayan madogarar ƙofa ta yi ta ihu, ‘Me ya sa keken yaƙinsa ta daɗe ba tă dawo ba? Me ya sa dawakan keken yaƙinsa ba su dawo da wuri ba?’
২৮সীষরার মা ছোট জানালা দিয়ে দেখল, সে জানালা থেকে ডেকে বলল, “তার রথ আসতে কেন দেরী করছে? তার রথের চাকা কেন ধীরে ধীরে চলছে?”
29 Mafi hikima cikin’yan matanta suka amsa mata, tabbatacce, ta ci gaba ta ce wa kanta,
২৯তার জ্ঞানবতী সহচরীরা উত্তর করল, সে নিজেও তার কথার উত্তর দিল,
30 ‘Ba nema suke su raba ganima ba, yarinya guda ko biyu wa kowane mutum, riguna masu launi a matsayin ganima don Sisera, riguna masu ado, riguna masu ado sosai don wuyata, dukan wannan a matsayin ganima?’
৩০তারা কি পায়নি? লুটের ভাগ করে নেয়নি? প্রত্যেক পুরুষের জন্য একটি স্ত্রী, দুইটি স্ত্রী আর সীষরার চিত্রিত বস্ত্র পেয়েছে, চিত্রিত দুধার বাঁধা বস্ত্র লুটকারীর আমার গলায়।
31 “Ta haka bari dukan abokan gābanka su hallaka, ya Ubangiji! Amma bari waɗanda suke ƙaunarka su zama kamar rana sa’ad da ta fito da ƙarfinta.” Sa’an nan ƙasar ta sami zaman lafiya shekara arba’in.
৩১হে সদাপ্রভু, তোমার সব শত্রু এই ভাবে বিনষ্ট হোক, কিন্তু যারা তোমাকে প্রেম করে তারা প্রভাবশালী সূর্য্যের মতো হোক। পরে চল্লিশ বছর দেশে শান্তি থাকল।