< Mahukunta 21 >
1 Mutanen Isra’ila sun riga sun yi rantsuwa a Mizfa cewa, “Ba ɗayanmu da zai ba da’yarsa aure ga mutumin Benyamin.”
১মিস্পাতে ইস্রায়েল-লোকেরা এই শপথ করেছিল, আমরা কেউ বিন্যামীনের মধ্যে কারও সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেব না।
2 Sai mutanen suka tafi Betel, inda suka zauna a gaban Allah har yamma, suna tā da muryoyinsu suna kuka mai zafi.
২পরে লোকেরা বৈথেলে এসে সন্ধ্যা পর্যন্ত সেই জায়গায় ঈশ্বরের সামনে বসে খুব জোরে চিত্কার করে কাঁদতে লাগল।
3 Suka ce, ya Ubangiji, Allah na Isra’ila, “Me ya sa wannan abu ya faru da Isra’ila? Don me kabila ɗaya daga Isra’ila za tă ɓace a yau?”
৩তারা বলল, “হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আজ ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ হল, ইস্রায়েলের মধ্যে কেন এমন হল?”
4 Kashegari da sassafe mutane suka gina bagade suka miƙa hadaya ta ƙonawa da hadaya ta salama.
৪পরদিনের লোকেরা ভোরবেলায় উঠে সেই জায়গায় যজ্ঞবেদি তৈরী করল এবং হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করল।
5 Sa’an nan Isra’ilawa suka ce, “Wace kabila ce cikin kabilan Isra’ila ba tă zo taro a gaban Ubangiji ba?” Gama an yi rantsuwa cewa duk wanda ya kāsa zuwa taro a gaban Ubangiji a Mizfa lalle a kashe shi.
৫পরে ইস্রায়েলীয়রা বলল, “সমাজে সদাপ্রভুর কাছে আসেনি, ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে?” কারণ মিস্পাতে সদাপ্রভুর কাছে যে না আসবে, সে অবশ্য হত হবে, এই মহাদিব্যি তারা করেছিল।
6 To, Isra’ilawa suka yi juyayin’yan’uwansu, mutanen Benyamin. “Yau an hallaka kabila daga cikin Isra’ila.
৬আর ইস্রায়েলীয়রা নিজেদের ভাই বিন্যামীনের জন্য অনুতাপ করে বলল, “ইস্রায়েলের মধ্য থেকে আজ এক বংশ উচ্ছিন্ন হল।
7 Yaya za mu ba wa waɗanda suka rage mata, da yake mun riga mun yi rantsuwa a gaban Ubangiji, ba za mu ba su ɗaya daga’ya’yanmu su aura ba?”
৭এখন তার অবশিষ্ট লোকদের বিয়ের বিষয়ে কি কর্তব্য? আমরা তো সদাপ্রভুর নামে এই দিব্যি করেছি যে, আমরা তাদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না।”
8 Sa’an nan suka ce, “Wace kabila ce cikin kabilan Isra’ila ba tă zo taro a gaban Ubangiji a Mizfa ba?” Sai su gane cewa babu wani daga Yabesh Gileyad da ya zo sansani don taron.
৮অতএব তারা বলল, “মিস্পাতে সদাপ্রভুর কাছে আসেনি, ইস্রায়েলের এমন কোন বংশ কি আছে?” আর দেখ, যাবেশ-গিলিয়দ থেকে কেউ শিবিরস্থ ঐ সমাজে আসেনি।
9 Gama da aka yi ƙidaya mutane, sai aka gane cewa babu wani daga mutanen Yabesh Gileyad da yake a can.
৯লোক সকল গণনা হল, কিন্তু দেখ, যাবেশ-গিলিয়দ-নিবাসীদের এক জনও সে জায়গায় নেই।
10 Saboda haka sai taron ya umarci jarumai dubu goma sha biyu su je Yabesh Gileyad su karkashe waɗanda suke zaune a can, duk da mata da yara.
১০তাতে মণ্ডলী বলবানদের মধ্য থেকে বারো হাজার লোককে সে জায়গায় পাঠাল, আর তাদেরকে এই আজ্ঞা করল, “তোমরা যাও, যাবেশ-গিলিয়দ-নিবাসীদেরকে স্ত্রীলোক ও বালক-বালিকাশুদ্ধ খড়গ দিয়ে আঘাত কর।
11 Suka ce musu, “Ga abin da za ku yi. Ku karkashe duk namiji da kowace macen da ta riga ta san namiji.”
১১আর এই কাজ করবে; প্রত্যেক পুরুষকে এবং পুরুষের সঙ্গে যৌন সম্পর্কের প্রত্যেক স্ত্রীকে নিঃশেষে বিনষ্ট করবে।”
12 Suka samu a cikin mutanen da suke zaune a Yabesh Gileyad mata ɗari huɗu da ba su taɓa kwana da namiji ba, suka kwashe su zuwa sansani a Shilo a Kan’ana.
১২আর তারা যাবেশ-গিলিয়দ-নিবাসীদের মধ্যে এমন চারশো কুমারী পেল, যারা পুরুষের সঙ্গে শয়ন করে তার পরিচয় প্রাপ্ত হয়নি। তারা কনান দেশস্থ শীলোর শিবিরে তাদেরকে আনল।
13 Sa’an nan dukan taro suka aika wa mutanen Benyamin da suke a Dutsen Rimmon cewa yaƙi ya ƙare, yanzu sai salama.
১৩পরে সমস্ত মণ্ডলী লোক পাঠিয়ে রিম্মোণ পর্বতে অবস্থিত বিন্যামীনদের সঙ্গে আলাপ করল ও তাদের কাছে সন্ধি ঘোষণা করল।
14 Saboda haka mutanen Benyamin suka komo a lokacin aka kuma ba su matan Yabesh Gileyad nan da aka bari da rai. Amma matan ba su ishe su duka ba.
১৪সেই দিনের বিন্যামীনের লোকেরা ফিরে আসল, আর তারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদেরকে জীবিত রেখেছিল, ওদের সঙ্গে তাদের বিবাহ দিল; তা সত্বেও ওদের অকুলান হল।
15 Mutanen kuwa suka yi juyayi saboda mutanen Benyamin, domin Ubangiji ya yi gibi a cikin kabilan Isra’ila.
১৫আর সদাপ্রভু ইস্রায়েল-বংশগুলির মধ্যে ছিদ্র করেছিলেন; এই কারণ লোকেরা বিন্যামীনের জন্য অনুতাপ করল।
16 Shugabannin taron suka ce, “Da matan Benyamin da aka hallaka, yaya za mu yi da mazan da suka ragu da ba su sami mata ba?”
১৬পরে মণ্ডলীর প্রাচীনেরা বললেন, “বিন্যামীন থেকে স্ত্রীজাতি উচ্ছিন্ন হয়েছে, অতএব অবশিষ্টদের বিয়ে দেবার জন্য আমাদের কি কর্তব্য?”
17 Suka ce, “Dole mutanen Benyamin da suka ragu su sami gādo, domin kada wata kabila a Isra’ila ta ɓace.
১৭আরও বললেন, “ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ যেন না হয়, তার জন্য বিন্যামীনের ঐ রক্ষাপ্রাপ্ত লোকদের একটি অধিকার থাকা আবশ্যক।
18 Ba za mu iya ba su’yan matanmu su zama matansu ba, da yake mu Isra’ilawa mun riga mun yi wannan rantsuwa cewa, ‘La’ananne ne wanda ya ba da’yarsa aure ga mutum Benyamin.’
১৮কিন্তু আমরা ওদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দিতে পারি না; কারণ ইস্রায়েলীয়রা এই দিব্যি করেছে, যে কেউ বিন্যামীনকে মেয়ে দেবে, সে অভিশাপগ্রস্ত হবে।”
19 Sai suka tuna, akwai bikin Ubangiji da sukan yi shekara-shekara a Shilo ya yi kusa. Shilo yana arewancin Betel, kudu da Lebona, gabas da hanyar da take tsakanin Betel da Shekem.”
১৯শেষে তাঁরা বললেন, “দেখ, শীলোতে প্রতিবছর সদাপ্রভুর উদ্দেশ্যে এক উৎসব হয়ে থাকে।” ওটা বৈথেলের উত্তরদিকে, বৈথেল থেকে যে রাজপথ শিবিষয় নৈবেদ্যের দিকে গিয়েছে, তার পূর্ব্বদিকে এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।
20 Saboda haka suka cewa mutanen Benyamin, “Ku je ku ɓuya a gonakin inabi
২০তাতে তাঁরা বিন্যামীনদেরকে আজ্ঞা করলেন, “তোমরা গিয়ে দ্রাক্ষাক্ষেত্রে লুকিয়ে থাক;
21 ku lura. Sa’ad da’yan matan Shilo suka fito waje don su yi rawa, ku fito a guje daga gonakin inabi, kowannenku yă kama wa kansa mata daga cikin’yan matan Shilo, ku tafi ƙasar Benyamin.
২১নিরীক্ষণ কর, আর দেখ, যদি শীলোর কন্যারা দলের মধ্যে নাচ করতে করতে বাইরে বের হয় আসে, তবে তোমরা দ্রাক্ষাক্ষেত্র থেকে বের হয়ে এসে প্রত্যেক শীলোর কন্যাদের মধ্য থেকে নিজের নিজের স্ত্রী ধরে নিয়ে বিন্যামীন দেশে চলে যাও।
22 Sa’ad da iyayensu maza ko’yan’uwansu suka kawo mana ƙara, za mu ce musu, ‘Ku yi mana alheri ku bar su, domin ba mu samo musu mata ba lokacin yaƙi, ku kuma marasa laifi ne, tun da yake ba ku ba da’ya’yan matanku gare su ba.’”
২২আর তাদের পিতা কিম্বা ভায়েরা যদি বিবাদ করবার জন্য আমাদের কাছে আসে, তবে আমরা তাদেরকে বলব, তোমরা আমাদের অনুরোধে তাদেরকে দান কর; কারণ যুদ্ধের দিনের আমরা তাদের প্রত্যেক জনের জন্য স্ত্রী পায়নি; আর তোমরাও তাদেরকে দাওনি, দিলে এখন অপরাধী হতে।”
23 Haka mutanen Benyamin suka yi. Yayinda’yan matan suke rawa, kowane mutum ya kama ɗaya ya yi gaba da ita ta zama matarsa. Sa’an nan suka komo ƙasar gādonsu suka sāke giggina garuruwan suka kuwa zauna a cikinsu.
২৩তখন বিন্যামীনরা সেরকম করে নিজেদের সংখ্যানুসারে নৃত্যকারিণী কন্যাদের মধ্য থেকে স্ত্রী ধরে গ্রহণ করল; পরে নিজের নিজের অধিকারে ফিরে গেল এবং আবার নগরগুলি নির্মাণ করে তাদের মধ্যে বাস করল।
24 A lokacin, Isra’ilawa sun bar wurin suka tafi gida zuwa ga kabilansu da zuriyoyinsu, kowane zuwa gādonsa.
২৪আর সেই দিনের ইস্রায়েলীয়রা সেখান থেকে প্রত্যেকে নিজের নিজের বংশের ও গোষ্ঠীর কাছে চলে গেল; তারা সেখান থেকে বের নিজের নিজের অধিকারে গেল।
25 A kwanakin Isra’ila ba ta da sarki; kowa ya yi abin da ya ga dama.
২৫সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না; যার দৃষ্টিতে যা ভাল মনে হত, সে তাই করত।