< Mahukunta 20 >

1 Sa’an nan dukan Isra’ilawa daga Dan zuwa Beyersheba kuma daga ƙasar Gileyad mutane kamar mutum guda suka fito suka taru a gaban Ubangiji a Mizfa.
পরে ইস্রায়েলীয়রা সবাই বাইরে এল, দান (অঞ্চল) থেকে বের-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের মতো মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হল।
2 Shugabanni dukan kabilan mutane na kabilan Isra’ila suka zazzauna a wurarensu a taron jama’ar Allah, mayaƙa dubu ɗari huɗu masu ɗamara da takuba.
ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারলাখ খড়গধারী পদাতিক উপস্থিত হল।
3 (Mutanen Benyamin suka ji cewa Isra’ilawa sun haura zuwa Mizfa.) Sa’an nan Isra’ilawa suka ce, “Gaya mana yadda wannan mugun abu ya faru.”
আর ইস্রায়েলীয়রা মিস্‌পাতে উঠে গিয়েছে, এই কথা বিন্যামীনরা শুনতে পেল। পরে ইস্রায়েলীয়রা বলল, “বল দেখি, এই খারাপ কাজ কিভাবে হল?”
4 Sai Balawen, mijin matar da aka kashe ya ce, “Ni da ƙwarƙwarata mun zo Gibeya a Benyamin don mu kwana.
সেই লেবীয়, মৃত স্ত্রীর পুরুষ উত্তর করে বলল্‌, “আমি ও আমার উপপত্নী রাত কাটানোর জন্য বিন্যামীনের অধিকারভুক্ত গিবিয়াতে প্রবেশ করেছিলাম।”
5 Da dad dare mutanen Gibeya suka bi ni suka kewaye gidan da niyya su kashe ni. Suka yi wa ƙwarƙwarata fyaɗe, har ta mutu.
আর গিবিয়ার গৃহস্থেরা আমার বিরুদ্ধে উঠে রাত্রিবেলায় আমার জন্য গৃহের চারদিক্‌ ঘিরে রাখল। তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, আর আমার উপপত্নীকে ধর্ষণ করায় সে মারা গেল।
6 Na ɗauki ƙwarƙwarata na yayyanka gunduwa-gunduwa na aika da shi ga kowane yankin gādon Isra’ila, domin sun aikata mugu abu da abin kunya a Isra’ila.
পরে আমি নিজ উপপত্নীকে নিয়ে খণ্ড খণ্ড করে ইস্রায়েলের অধিকারস্থ প্রদেশের সব জায়গায় পাঠালাম, কারণ তারা ইস্রায়েলের মধ্যে খারাপ কাজ করেছে।
7 To, dukanku Isra’ilawa, sai ku yi magana ku kuma yanke hukuncinku.”
দেখ, তোমরা সবাই ইস্রায়েল সন্তান; অতএব এ বিষয়ে নিজের নিজের মতামত বলে মন্ত্রণা স্থির কর।
8 Dukan mutane suka tashi kamar mutum ɗaya, suna cewa “Ba waninmu da zai tafi gida. Sam, babu ko ɗayanmu da zai koma gidansa.
তখন সকল লোক এক মানুষের মতো উঠে বলল, “আমরা কেউ নিজের তাঁবুতে যাব না, কেউ নিজের বাড়িতে ফিরে যাব না;
9 Amma yanzu ga abin da za mu yi wa Gibeya. Za mu haura mu fāɗa yadda ƙuri’a ta nunar.
কিন্তু এখন গিবিয়ার প্রতি এই কাজ করব, আমরা গুলিবাঁটের মাধ্যমে তার বিরুদ্ধে যাব।
10 Za mu ɗauko mutum goma a kowane mutum ɗari daga dukan kabilan Isra’ila, da ɗari a dubu, da kuma dubu a dubu goma, domin a tanada wa mayaƙan. Sa’an nan, sa’ad da mayaƙan suka iso Geba a Benyamin, za su yi da su daidai bisa ga muguntar da suka yi a Isra’ila.”
১০আর আমরা লোকদের জন্য খাদ্য দ্রব্য আনতে ইস্রায়েল-বংশসমূহের মধ্যে একশো লোকের প্রতি দশ, হাজারের প্রতি একশো ও দশ হাজারের প্রতি এক হাজার লোক গ্রহণ করব, যেন আমরা বিন্যামীনের গিবিয়াতে গিয়ে ইস্রায়েলের মধ্যে কৃত সমস্ত খারাপ কাজ অনুসারে প্রতিফল দিতে পারি।”
11 Saboda haka dukan mutane Isra’ilawa suka taru suka kuma haɗu kamar mutum guda don su fāɗa wa birnin da yaƙi.
১১এই ভাবে ইস্রায়েলের সমস্ত লোক এক মানুষের মতো একযোগ হয়ে ঐ নগরের প্রতিকূলে জড়ো হল।
12 Kabilan Isra’ila suka aika jakadu a ko’ina a cikin kabilar Benyamin cewa, “Wace irin mugunta ce wannan da kuka aikata?
১২পরে ইস্রায়েলের সমস্ত বংশগুলি বিন্যামীন বংশের সমস্ত জায়গায় লোক পাঠিয়ে বলল, “তোমাদের মধ্যে এ কি খারাপ কাজ হয়েছে?”
13 Yanzu fa sai ku fitar da waɗannan’yan iskan da suka aikata wannan abu na Gibeya don mu kashe su mu kawar da mugunta daga Isra’ila!” Amma mutanen Benyamin ba su saurari’yan’uwansu Isra’ilawa ba.
১৩তোমরা এখন ঐ লোকদেরকে, গিবিয়া-নিবাসী পাষণ্ডদেরকে, সমর্পণ কর, আমরা তাদেরকে হত্যা করে ইস্রায়েল থেকে দুষ্টাচার বন্ধ করব। কিন্তু বিন্যামীন নিজের ভাইদের অর্থাৎ ইস্রায়েলীয়দের কথা শুনতে রাজি হল না।
14 Daga biranensu suka tattaru a Gibeya don su yaƙi Isra’ilawa.
১৪বরং ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য বিন্যামীনরা নানা নগর থেকে গিবিয়াতে গিয়ে জড়ো হল।
15 Nan da nan mutanen Benyamin suka tattara mayaƙa dubu ashirin da shida masu takuba daga biranensu, ban da mayaƙa ɗari bakwai da aka zaɓa daga mazauna a Gibeya.
১৫সেই দিন নানা নগর থেকে আসা বিন্যামীনদের ছাব্বিশ হাজার খড়গধারী লোক গণনা করা হল; এরা গিবিয়া-নিবাসীদের থেকে আলাদা; তারাও সাতশো মনোনীত লোক গণনা করা হল।
16 Cikin dukan mayaƙan nan akwai zaɓaɓɓu mutane ɗari bakwai waɗanda su bahagwai ne, kowanne yana iya harbin gashin guda na kai da majajjawa ba kuskure.
১৬আবার এই সকল লোকের মধ্যে সাতশো মনোনীত লোক বাঁ-হাতি ছিল; তাদের প্রত্যেক জন চুল লক্ষ্য করে ফিঙ্গার পাথর মারতে পারত, লক্ষ্যচ্যুত হত না।
17 Isra’ila kuwa, ban da Benyamin, sun tara mayaƙa masu takobi dubu ɗari huɗu, dukansu gwanayen yaƙi ne.
১৭বিন্যামীন ভিন্ন ইস্রায়েলের খড়গধারী চারলাখ লোক গণনা করা হল; এরা সবাই যোদ্ধা ছিল।
18 Sai Isra’ilawa suka haura zuwa Betel suka nemi nufin Allah, suka ce, “Wane ne a cikinmu zai fara fāɗa wa mutanen Benyamin?” Ubangiji ya ce, “Yahuda ce za tă fara.”
১৮ইস্রায়েলীয়রা উঠে বৈথেলে গিয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করল; তারা বলল, “বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করতে আমাদের মধ্যে প্রথমে কে যাবে?” সদাপ্রভু বললেন, “প্রথমে যিহূদা যাবে।”
19 Kashegari sai Isra’ilawa suka tashi suka kafa sansani kusa da Gibeya.
১৯পরে ইস্রায়েলীয়রা সকালে উঠে গিবিয়ার সামনে শিবির তৈরী করল।
20 Mutanen Isra’ila suka fita yaƙi da mutane Benyamin suka kuma ja dāgār yaƙi a Gibeya.
২০পরে ইস্রায়েলীয়রা বিন্যামীনের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে গেল; তাদের সঙ্গে যুদ্ধ করতে ইস্রায়েলীয়রা গিবিয়ার বিরুদ্ধে সৈন্য স্থাপন করল।
21 Mutanen Benyamin suka fito daga Gibeya suka kashe mutum dubu ashirin da biyu na Isra’ilawa a dāgār yaƙi a ranar.
২১তখন বিন্যামীনরা গিবিয়া থেকে বের হয়ে ঐ দিনের ইস্রায়েলের মধ্যে বাইশ হাজার লোককে সংহার করে ভূতলশায়ী করল।
22 Amma mutanen Isra’ila suka ƙarfafa juna, suka sāke koma inda suka ja dāgā a rana ta farko.
২২পরে ইস্রায়েলীয়রা নিজেদেরকে আশ্বাস দিয়ে, প্রথম দিনের যে জায়গায় সৈন্য স্থাপন করেছিল, আবার সেই জায়গায় সৈন্য স্থাপন করল।
23 Isra’ilawa suka haura suka yi kuka a gaban Ubangiji, har yamma, suka nemi nufin Ubangiji. Suka ce, “Mu sāke koma yaƙi da mutanen Benyamin,’yan’uwanmu?” Ubangiji ya ce, “Ku haura ku fāɗa musu.”
২৩আর ইস্রায়েলীয়রা উঠে গিয়ে সন্ধ্যা পর্যন্ত সদাপ্রভুর সামনে কাঁদতে লাগল এবং সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করল, “আমরা নিজের ভাই বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করতে কি আবার যাব?” সদাপ্রভু বললেন, “তার বিরুদ্ধে যাও।”
24 Sai Isra’ilawa suka matsa kusa da Benyamin a rana ta biyu.
২৪পরে ইস্রায়েলীয়রা দ্বিতীয় দিনের বিন্যামীনদের প্রতিকুলে উপস্থিত হল।
25 A wannan lokaci, da mutanen Benyamin suka fito daga Gibeya don su yaƙe su, sai suka sāke kashe Isra’ilawa dubu goma sha takwas, dukansu ɗauke da takuba.
২৫আর বিন্যামীন সেই দ্বিতীয় দিনের তাদের বিরুদ্ধে গিবিয়া থেকে বের হয়ে আবার ইস্রায়েলীয়দের মধ্যে আঠার হাজার লোককে সংহার করে ভূতলশায়ী করল, এরা সবাই খড়গধারী ছিল।
26 Sa’an nan Isra’ilawa, dukan mutane, suka haura zuwa Betel, a can suka zauna suna kuka a gaban Ubangiji. Suka yi azumi a wannan rana har yamma suka miƙa hadayun ƙonawa da hadayun salama ga Ubangiji.
২৬পরে সমস্ত ইস্রায়েলীয়রা, সমস্ত লোক, গিয়ে বৈথেলে উপস্থিত হল এবং সেই জায়গায় সদাপ্রভুর সামনে কাঁদল ও বসে থাকল এবং সেই দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সদাপ্রভুর সামনে হোম ও মঙ্গলের জন্য বলি উৎসর্গ করল।
27 Isra’ilawa suka nemi nufin Ubangiji (A kwanakin nan akwatin alkawarin Allah yana can,
২৭সেই দিনের ঈশ্বরের নিয়ম সিন্দুক ঐ জায়গায় ছিল,
28 Finehas ɗan Eleyazar, ɗan Haruna, kuwa yana hidima a gabansa.) Suka ce, “Mu sāke haura mu yi yaƙi da mutanen Benyamin’yan’uwanmu, ko a’a?” Ubangiji ya ce, “Ku je, gama gobe zan ba da su a hannuwanku.”
২৮এবং হারোণের নাতি ইলীয়াসরের পুত্র পীনহস তার সামনে দণ্ডায়মান ছিলেন; অতএব ইস্রায়েলীয়রা সদাপ্রভুকে এই কথা জিজ্ঞাসা করল, “আমরা নিজের ভাই বিন্যামীনদের সঙ্গে যুদ্ধ করতে এখনও কি আবার যাব? না থামব?” সদাপ্রভু বললেন, “যাও, কারণ কাল আমি তোমাদের হাতে তাদেরকে সমর্পণ করব।”
29 Sa’an nan Isra’ila ta yi kwanto kewaya da Gibeya.
২৯পরে ইস্রায়েল গিবিয়ার চারদিকে ঘাঁটি বসাল।
30 Suka haura su kara da mutanen Benyamin a rana ta uku suka ja dāgā a Gibeya kamar dā.
৩০পরে তৃতীয় দিনের ইস্রায়েলীয়রা বিন্যামীনদের বিরুদ্ধে উঠে গিয়ে অন্যান্য দিনের র মতো গিবিয়ার কাছে সৈন্য রচনা করল।
31 Mutanen Benyamin suka fito su same su aka kuma jawo su nesa da birnin. Suka fara karkashe Isra’ilawa kamar dā, har aka kashe wajen mutum talatin a filaye da kuma a hanyoyi, wadda take zuwa Betel da kuma wadda take zuwa Gibeya.
৩১তখন বিন্যামীনরা ঐ লোকদের বিরুদ্ধে বের হল এবং নগর থেকে দূরে আকর্ষিত হয়ে প্রথম বারের মতো লোকদেরকে আঘাত ও হত্যা করতে লাগল, বিশেষত বৈথেলে যাবার ও ক্ষেত্রস্থ গিবিয়াতে যাবার দুই রাজপথে তারা ইস্রায়েলের মধ্যে অনুমান ত্রিশ জনকে হত্যা করল।
32 Yayinda mutanen Benyamin suna cewa, “Muna cin nasara a kansu kamar dā,” Isra’ilawa kuwa suna cewa, “Mu yi ta jan da baya mu janye su daga birni zuwa kan hanyoyi.”
৩২তাতে বিন্যামীনরা বলল, “ওরা আমাদের সামনে আগের মতো পরাজিত হচ্ছে।” কিন্তু ইস্রায়েলীয়রা বলেছিল, “এস, আমরা পালিয়ে ওদেরকে নগর থেকে রাজপথে আকর্ষণ করি।”
33 Dukan mutanen Isra’ila suka taso daga wurarensu suka ja dāgā a Ba’al-Tamar, Isra’ilawan da suka yi kwanto a yammancin Geba kuwa suka fito.
৩৩অতএব ইস্রায়েলের সমস্ত লোক নিজের নিজের জায়গা থেকে উঠে গিয়ে বাল্‌-তামরে সৈন্য স্থাপন করল; ইতিমধ্যে ইস্রায়েলের লুক্কায়িত লোকেরা নিজেদের জায়গা থেকে অর্থাৎ মারে-গেবা থেকে বের হল।
34 Sa’an nan jarumai Isra’ila dubu goma suka yi gaba suka kai wa Gibeya hari. Yaƙi kuwa ya yi zafi har mutane Benyamin ba su san masifa tana dab da su ba.
৩৪পরে সমস্ত ইস্রায়েল থেকে দশ হাজার মনোনীত লোক গিবিয়ার সামনে আসল, তাতে ঘোরতর সংগ্রাম হল; কিন্তু ওরা জানত না যে, অমঙ্গল ওদের কাছাকাছি।
35 Ubangiji kuwa ya fatattake mutanen Benyamin a gaban Isra’ila; a ranar kuwa Isra’ilawa sun kashe mutum 25,100 na mutanen Benyamin, dukansu ɗauke da takuba.
৩৫তখন সদাপ্রভু ইস্রায়েলের সামনে বিন্যামীনকে আঘাত করলেন, আর সে দিন ইস্রায়েলীয়রা বিন্যামীনের পঁচিশ হাজার একশো লোককে সংহার করল, এরা সবাই খড়গধারী ছিল।
36 Sa’an nan Benyamin suka ga an ci su. To, mutanen Isra’ila sun yi ta ja da baya daga mutanen Benyamin domin suna dogara ga waɗanda sa su yi kwanto kusa da Gibeya ne.
৩৬এই ভাবে বিন্যামীনরা দেখল যে, তারা আহত হয়েছে; কারণ ইস্রায়েলের লোকেরা বিন্যামীনের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, যেহেতু তারা যাদেরকে গিবিয়ার বিরুদ্ধে স্থাপন করেছিল, সেই লুকিয়ে থাকা লোকদের উপরে নির্ভর করছিল।
37 Mutanen da suke kwanto suka yi wuf suka ruga cikin Gibeya, suka bazu suka kuma karkashe dukan waɗanda suke a birnin.
৩৭ইতিমধ্যে ঐ লুকিয়ে থাকা লোকেদের উপর সত্বর গিবিয়া আক্রমণ করল, আর প্রবেশ করে খড়গধারে সব নগরকে আঘাত করল।
38 Mutanen Isra’ila sun riga sun shirya da’yan kwanton cewa su murtuke hayaƙi daga birnin,
৩৮ইস্রায়েল-লোকদের ও লুক্কায়িত লোকদের মধ্যে এই চিহ্ন স্থির করা হয়েছিল, লুক্কায়িতেরা নগর থেকে ধোঁয়ার মেঘ উঠাবে।
39 a sa’an nan ne mutanen Isra’ila za su juya su fāɗa wa mutane Benyamin da yaƙi. Mutanen Benyamin sun fara karkashe mutum talatin na Isra’ila, sai suka ce, “Muna cin nasara a kansu kamar dā.”
৩৯অতএব ইস্রায়েল-লোকেরা সংগ্রাম করতে করতে মুখ ফেরাল। তখন বিন্যামীন তাদের অনুমান ত্রিশ জনকে আঘাত ও হত্যা করেছিল, কারণ তারা বলেছিল, প্রথম যুদ্ধের মতো এবারেও ওরা আমাদের সামনে আহত হল।
40 Amma da alamar hayaƙi ya fara murtukewa daga birnin, sai mutanen Benyamin suka juya suka ga hayaƙi yana murtukewa ko’ina a cikin birnin zuwa sararin sama.
৪০কিন্তু যখন নগর থেকে স্তম্ভাকারে ধূমময় মেঘ উঠতে লাগল, তখন বিন্যামীন পিছনে চেয়ে দেখল, আর দেখ, সব নগর ধূমময় হয়ে আকাশে উড়ে যাচ্ছে।
41 Sa’an nan mutanen Isra’ila suka juyo musu, mutanen Benyamin kuwa suka tsorata domin sun gane masifa ta zo musu.
৪১আর ইস্রায়েলীয়রাও মুখ ফেরাল; তাতে অমঙ্গল আমাদের ওপরে এসে পড়ল দেখে বিন্যামীনের লোকেরা ভয় পেল।
42 Saboda haka suka tsere a gaban Isra’ila zuwa wajen hamada, amma ba su iya tsere wa yaƙin ba. Mutanen Isra’ila da suka fito daga cikin birnin suka karkashe su a can.
৪২অতএব তারা ইস্রায়েল-লোকদের সামনে মাঠের পথের দিকে ফিরল এবং নগর কিন্তু সেই জায়গাতেও যুদ্ধ তাদের অনুবর্ত্তী হল এবং নগর সব থেকে আসা লোকেরা সেখানে তাদেরকে সংহার করল।
43 Suka kewaye mutanen Benyamin, suka kore su, suka fatattake su a wajajen Gibeya a gabashi.
৪৩তারা চারদিকে বিন্যামীনকে ঘিরে তাড়াতে লাগল এবং সূর্য্যোদয়ের দিকে গিবিয়ার সামনের দিক পর্যন্ত তাদের বিশ্রামের জায়গায় তাদেরকে দলিত করতে লাগল।
44 Mutum dubu goma sha takwas na mutanen Benyamin suka mutu dukansu kuwa jarumai ne.
৪৪তাতে বিন্যামীনের আঠার হাজার লোক হত হল, তারা সকলেই যোদ্ধা ছিল।
45 Da suka juya suka juya suka tsere zuwa wajajen hamada zuwa dutsen Rimmon, Isra’ilawa suka kashe mutum dubu biyar a kan hanyoyi. Suka yi ta matsa wa mutanen Benyamin har zuwa Gidom suka kashe mutum dubu biyu kuma.
৪৫পরে অবশিষ্টেরা প্রান্তরের দিকে ফিরে রিম্মোণ পর্বতে পালিয়ে যেতে লাগল, আর ওরা রাজপথে তাদের অন্য পাঁচ হাজার লোককে হত্যা করল; পরে বেগে তাদের পিছন পিছন তাড়া করে গিদোম পর্যন্ত গিয়ে তাদের দুই হাজার লোককে আঘাত করল।
46 A ranar kuwa mutanen Benyamin dubu ashirin da biyar ne aka kashe, dukansu jarumai.
৪৬অতএব সেই দিন বিন্যামীনের মধ্যে খড়গধারী পঁচিশ হাজার লোক হত হল; তারা সবাই বলবান লোক ছিল।
47 Amma mutane ɗari shida suka juya suka tsere wajajen hamada zuwa dutsen Rimmon, inda suka zauna wata huɗu.
৪৭কিন্তু ছয়শো লোক প্রান্তরের দিকে ফিরে রিম্মোণ পর্বতে পালিয়ে গিয়ে সেই রিম্মোণ পর্বতে চার মাস বাস করল।
48 Mutanen Isra’ila suka koma wurin mutanen Benyamin suka kashe dukan waɗanda suke a birnin, tare da dabbobi da kome da suka samu. Dukan garuruwan da suka samu sun ƙone su ƙaf.
৪৮পরে ইস্রায়েলীয়রা বিন্যামীদের প্রতিকূলে ফিরে নগরস্থ মানুষ ও পশু প্রভৃতি যা যা পাওয়া গেল, সে সবকে খড়গ দিয়ে আঘাত করল; তারা যত নগর পেল, সে সব আগুনে পুড়িয়ে দিল।

< Mahukunta 20 >