< Mahukunta 15 >
1 Daga baya, a lokacin girbin alkama, Samson ya ɗauki ɗan akuya ya tafi yă ziyarci matarsa. Sai ya ce, “Zan in shiga ɗakin matata.” Amma mahaifinta ya hana shi shiga.
১কিছু দিন পরে গম কাটার দিনের শিম্শোন এক ছাগলের বাচ্চা সঙ্গে নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন; তিনি বললেন, “আমি নিজের স্ত্রীর ঘরে প্রবেশ করব৷” কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁকে ভিতরে যেতে দিল না;
2 Ya ce wa, “Na tabbata ba ka sonta sam-sam, don haka na ba da ita ga abokinka. Ba ƙanuwarta ta fi kyau ba? Ka ɗauke ta a maimako.”
২তার পিতা বলল, “আমি নিশ্চয় মনে করেছিলাম, তুমি তাঁকে খুবই ঘৃণা করলে, তাই আমি তাকে তোমার প্রিয় বন্ধুকে দিয়েছি; তার ছোট বোন কি তার থেকে সুন্দরী না? অনুরোধ করি, এর পরিবর্তে তাকেই গ্রহণ কর।”
3 Samson kuwa ya ce musu, “A wannan lokaci ina da iko in rama a kan Filistiyawa; tabbatacce zan ji musu.”
৩শিম্শোন তাদেরকে বললেন, “এ বার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করলেও তাদের সম্বন্ধে নির্দোষ হব।”
4 Saboda haka ya tafi ya kama yanyawa ɗari uku ya ɗaura wutsiyoyinsu wutsiya da wutsiya. Sa’an nan ya daure acibalbal a tsakanin ko waɗanne wutsiya biyu,
৪পরে শিম্শোন গিয়ে তিনশো শিয়াল ধরে মশাল নিয়ে তাদের লেজে লেজে যোগ করে দুই দুই লেজে এক একটি করে মশাল বাঁধলেন।
5 sai ya sa wa acibalbal wuta, ya saki yanyawan suka shiga gonakin Filistiyawa. Suka ƙone dammunan hatsi da hatsin da yake tsaye, tare da gonakin inabi da na zaitun.
৫পরে সেই মশালে আগুন দিয়ে পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছেড়ে দিলেন; তাতে বাঁধা আঁটি, ক্ষেত্রের শস্য ও জিতবৃক্ষের উদ্যান সবই পুড়ে গেল।
6 Filistiyawa suka yi tambaya suka ce, “Wane ne ya yi wannan abu?” Sai aka ce musu, “Ai, Samson ne surukin mutumin Timna, domin an ba wa abokinsa matarsa.” Saboda haka Filistiyawa suka haura suka je suka ƙone ta da mahaifinta ƙurmus da wuta.
৬তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করল, “এ কাজ কে করল? লোকেরা বলল, তিম্নায়ীয়ের জামাই শিম্শোন করেছে; যেহেতু তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে তার বন্ধুকে দিয়েছে।” তাতে পলেষ্টীয়েরা এসে সেই স্ত্রীকে ও তার পিতাকে আগুনে পুড়িয়ে মারল।
7 Samson ya ce musu, “Tun da kun aikata wannan, ba zan bari ba har sai na ɗau fansa a kanku.”
৭শিম্শোন তাদেরকে বললেন, “তোমরা যদি এই ধরনের কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ নেব, তারপর শান্ত হব।”
8 Ya kuwa fāɗa musu ya kuma karkashe su da yawa. Sa’an nan ya gangara ya zauna a kogo a dutsen Etam.
৮পরে তিনি তাদেরকে আঘাত করলেন, কোমরের ওপরে উরুতে ভীষণভাবে আঘাত করলেন; আর নেমে গিয়ে ঐটম পাথরের গুহায় বাস করলেন।
9 Filistiyawa suka haura suka yi sansani a Yahuda, suka bazu kusa da Lehi.
৯আর পলেষ্টীয়েরা উঠে গিয়ে যিহূদা দেশে শিবির তৈরী করে লিহীতে বিস্তৃত থাকল।
10 Mutanen Yahuda suka ce, “Me ya sa kuka zo mana da yaƙi?” Sai suka ce, “Mun zo ne mu kama Samson, a matsayin fursunan yaƙi, mu yi masa kamar yadda ya yi mana.”
১০তাতে যিহূদার লোকেরা জিজ্ঞাসা করল, “তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসলে?” তারা বলল, “শিম্শোনকে বাঁধতে এসেছি; সে আমাদের সঙ্গে যেমন করেছে, আমরাও তার সঙ্গে তেমন করব।”
11 Sa’an nan mutane dubu uku daga Yahuda suka gangara wajen Samson a kogo a dutsen Etam. Suka ce masa, “Ba ka san cewa Filistiyawa ne suke mulkinmu ba? Me ke nan ka yi mana?” Ya ce musu, “Na ɗan yi musu abin da suka yi mini ne.”
১১তখন যিহূদার তিন হাজার লোক ঐটম পাথরের গুহায় নেমে গিয়ে শিম্শোনকে বলল, “পলেষ্টীয়েরা যে আমাদের কর্তা, তা তুমি কি জান না?” শিমশোন তাদেরকে বলল, “তবে আমাদের প্রতি যেমন করেছে, আমিও তাদের প্রতি সেরকম করেছি।”
12 Suka ce masa, “To, mun zo ne mu daure ka mu kai wa Filistiyawa.” Samson ya ce, “Ku rantse mini ba za ku kashe ni da kanku ba.”
১২তারা তাঁকে বলল, “আমরা পলেষ্টীয়দের হাতে সমর্পণ করবার জন্য তোমাকে বাঁধতে এসেছি।” শিম্শোন তাদেরকে বললেন, “তোমরা আমাকে আক্রমণ করবে না, আমার কাছে এই শপথ কর।”
13 Suka ce, “Mun yarda, za mu dai daure ka mu ba da kai gare su. Ba za mu kashe ka ba.” Saboda haka suka daure shi da sababbin igiyoyi biyu, suka saukar da shi daga dutsen.
১৩তারা বলল, “না, কেবল তোমাকে দৃঢ়ভাবে বেঁধে তাদের হাতে সমর্পণ করব, কিন্তু আমরা যে তোমাকে হত্যা করব, তা না।” পরে তারা দু গাছা নূতন দড়ি দিয়ে তাঁকে বেঁধে ঐ পাথর থেকে নিয়ে গেল।
14 Yayinda ya zo gab da Lehi, sai Filistiyawa suka sheƙo a guje da ihu suka nufo shi. Ruhun Ubangiji kuwa ya sauko da iko a kansa. Igiyoyin da suke daure a hannuwansa kuwa suka zama kamar abin da wuta ta babbaka, suka tsintsinke suka zuba daga hannuwansa.
১৪তিনি লিহীতে পৌঁছালে পলেষ্টীয়েরা তার কাছে গিয়ে জয়ধ্বনি করল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাঁর ওপরে আসলেন, আর তাঁর দু হাতে দুটি দড়ি আগুনে পোড়া শণের মতো হল এবং তাঁর দুই হাত থেকে বেড়ি খসে পড়ল।
15 Da ya samo muƙamuƙin jaki, ya ɗauka, sai ya karkashe mutane dubu ɗaya.
১৫পরে তিনি গাধার টাটকা চোয়ালের হাড় দেখতে পেয়ে হাত বাড়িয়ে তা নিয়ে তা দিয়ে হাজার লোককে আঘাত করলেন।
16 Sa’an nan Samson ya ce, “Da muƙamuƙin jaki na mai da su jakuna. Da muƙamuƙin jaki na kashe mutum dubu.”
১৬আর শিম্শোন বললেন, “গর্দ্দভের টাটকা চোয়ালের হাড় দিয়ে রাশির উপরে রাশি হল, গর্দ্দভের টাটকা চোয়ালের হাড় দিয়ে হাজার জনকে আঘাত করলাম।”
17 Da ya gama magana, sai ya jefar da muƙamuƙin; aka ba wa wannan wuri suna Ramat Lehi.
১৭পরে তিনি কথা শেষ করে হাত থেকে ঐ চোয়ালের হাড় নিয়ে ছুঁড়ে দিলেন, আর সেই জায়গায় নাম রামৎলিহী [হনূ-গিরি] রাখলেন।
18 Saboda ƙishirwa ta kama shi ƙwarai, sai ya ce wa Ubangiji, “Ka ba bawanka wannan babbar nasara. To, sai in mutu da ƙishirwa, har in shiga a hannun marasa kaciyan nan su kashe ni?”
১৮পরে তিনি অতিশয় তৃষ্ণার্ত হওয়াতে সদাপ্রভুকে ডেকে বললেন, “তুমি নিজের দাসের হাত দিয়ে এই বিজয়লাভ করেছ, এখন আমি তৃষ্ণার জন্য মারা পড়ি ও অচ্ছিন্নত্বক লোকদের হাতে পড়ি।”
19 Sa’an nan Allah ya buɗe wani rami a Lehi, ruwa kuwa ya fito daga ciki. Da Samson ya sha, sai ƙarfinsa ya dawo, ya kuma wartsake. Aka sa wa wannan maɓulɓula suna En Hakkore, yana nan a Lehi har wa yau.
১৯তাতে ঈশ্বর লিহীতে অবস্থিত শূন্যগর্ভ জায়গা ভেদ করলেন ও তা থেকে জল বেরিয়ে এল; তখন তিনি জল পান করলে তাঁর শক্তি ফিরে এল ও তিনি সজীব হলেন; অতএব তার নাম ঐন্-হক্কোরী [আহ্বানকারীর উনুই] রাখা হল; তা আজও লিহীতে আছে।
20 Samson kuwa ya shugabanci Isra’ila shekara ashirin a zamanin Filistiyawa.
২০পলেষ্টীয়দের দিনের তিনি কুড়ি বছর ধরে ইস্রায়েলের বিচার করলেন।