< Mahukunta 13 >

1 Isra’ilawa suka sāke yin mugayen ayyuka a gaban Ubangiji, saboda haka ya ba da su a hannun Filistiyawa shekara arba’in.
পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করল; তাতে সদাপ্রভু চল্লিশ বছর তাদেরকে পলেষ্টীয়দের হাতে সমর্পণ করলেন।
2 Akwai wani mutumin Zora, mai suna Manowa, daga kabilar Dan, matarsa kuwa bakararriya ce, ba ta haihuwa.
সেই দিনের দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মানোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয়নি।
3 Mala’ikan Ubangiji ya bayyana gare ta ya ce, “Ga shi ke bakararriya ce ba kya haihuwa, amma za ki yi ciki ki kuma haifi ɗa.
পরে সদাপ্রভুর দূত সে স্ত্রীকে দর্শন দিয়ে বললেন, “দেখ, তুমি বন্ধ্যা, তোমার সন্তান হয় না, কিন্তু তুমি গর্ভধারণ করে ছেলের জন্ম দেবে।
4 To, sai ki lura kada ki sha ruwan inabi ko wani abu mai sa maye, kada kuma ki ci wani abu marar tsarki,
অতএব সাবধান, আঙ্গুরের রস কি সুরা পান কর না এবং কোন অশুচি বস্তু ভোজন কর না।
5 gama za ki yi ciki, ki haifi ɗa. Aska ba za tă taɓa kansa ba, domin yaron zai zama Banazare, keɓaɓɓe ga Allah tun daga haihuwa, shi ne kuwa zai soma ceton Isra’ilawa daga hannuwan Filistiyawa.”
কারণ দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; আর তার মাথায় ক্ষুর উঠবে না, কারণ সেই বালক গর্ভ থেকেই ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে এবং সে পলেষ্টীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করতে আরম্ভ করবে।”
6 Sa’an nan matar ta tafi wajen mijinta ta faɗa masa cewa, “Wani mutumin Allah ya zo wurina. Ya yi kama da mala’ikan Allah, yana da bantsoro ƙwarai. Ban tambaye shi inda ya fito ba, kuma bai gaya mini sunansa ba.
তখন সেই স্ত্রী এসে নিজের স্বামীকে বললেন, “ঈশ্বরের এক জন লোক আমার কাছে এসেছিলেন, তাঁর চেহারা ঈশ্বরীয় দূতের রূপের মতো, অতি ভয়ঙ্কর; তিনি কোথা থেকে আসলেন, তা আমি তাঁকে জিজ্ঞাসা করিনি, আর তিনিও আমাকে তাঁর নাম বলেননি।
7 Sai dai ya ce mini, ‘Za ki yi ciki, ki kuma haifi ɗa. To, fa, kada ki sha ruwan inabi ko abu mai sa maye kada kuma ki ci abin da yake marar tsarki, gama ɗan zai zama Banazare na Allah tun daga haihuwa har ranar mutuwarsa.’”
কিন্তু তিনি আমাকে বললেন, দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; এখন দ্রাক্ষারস কিম্বা সুরা পান কর না এবং কোন অশুচি বস্তু ভোজন কর না কারণ সেই বালক জন্ম থেকে মৃত্যুদিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে।”
8 Sai Manowa ya yi addu’a ga Ubangiji ya ce, “Ya Ubangiji, ina roƙonka, bari mutumin Allahn da ka aiko mana yă sāke zuwa don yă koya mana yadda za mu goyi yaron da za a haifa.”
তখন মানোহ সদাপ্রভুর কাছে অনুরোধ করে বললেন, “হে প্রভু, ঈশ্বরের যে লোককে আপনি আমাদের কাছে পাঠিয়েছিলেন, তাঁকে আবার আমাদের কাছে আসতে দিন এবং যে বালকটি জন্মাবে, তার প্রতি আমাদের কি কর্তব্য, তা আমাদেরকে বুঝিয়ে দিন।”
9 Allah ya ji Manowa, sai mala’ikan Allah ya sāke zuwa wurin matar yayinda take gona; amma Manowa mijinta ba ya tare da ita.
তখন ঈশ্বর মানোহের রবে কর্ণপাত করলেন; ঈশ্বরের সেই দূত আবার সেই স্ত্রীর কাছে আসলেন; সেই দিনের তিনি মাঠে বসেছিলেন; তখন তাঁর স্বামী মানোহ তাঁর সঙ্গে ছিলেন না।
10 Sai matar ta ruga don ta faɗa wa mijinta, ta ce, “Ga shi ya zo! Mutumin da ya bayyana mini ran nan!”
১০সেই স্ত্রী শীঘ্র দৌড়িয়ে গিয়ে নিজের স্বামীকে সংবাদ দিলেন, তাঁকে বললেন, “দেখ, সে দিন যে লোকটী আমার কাছে এসেছিলেন, তিনি আমাকে দর্শন দিয়েছেন।”
11 Manowa ya tashi ya bi matarsa. Da ya zo wurin mutumin, sai ya ce, “Kai ne wanda ka yi magana da matata?” Ya ce, “Ni ne.”
১১মানোহ উঠে নিজের স্ত্রীর পিছন পিছন গেলেন এবং সেই ব্যক্তির কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “এই স্ত্রীর সঙ্গে যিনি কথা বলেছিলেন, আপনি কি সেই ব্যক্তি?” তিনি বললেন, “আমিই সেই।”
12 Saboda haka Manowa ya tambaye shi ya ce, “Sa’ad da maganarka ta cika, me za tă zama dokar rayuwar yaron da kuma aikinsa?”
১২মানোহ বললেন, “এখন আপনার বাক্য সত্য হোক; সেই বালকের প্রতি কি বিধি ও কি কর্তব্য?”
13 Mala’ikan Ubangiji ya ce, “Dole matarka ta kiyaye duk abin da na riga na gaya mata.
১৩সদাপ্রভুর দূত মানোহকে বললেন, “আমি ঐ স্ত্রীকে যে সব কথা বলেছি, সে সব বিষয়ে সে সাবধান থাকুক।
14 Kada tă ci kowane iri abin da ya fito daga inabi, ba kuwa za tă sha ruwan inabi, ko abu mai sa maye ko ta ci abu marar tsarki ba. Dole tă kiyaye duk abin da na umarce mata.”
১৪সে দ্রাক্ষালতা জাতীয় কোন বস্তু ভোজন করবে না, দ্রাক্ষারস কি সুরা পান করবে না এবং কোন অশুচি দ্রব্য ভোজন করবে না; আমি তাকে যা কিছু আজ্ঞা করেছি, সে তা পালন করুক।”
15 Manowa ya ce wa mala’ikan Ubangiji, “Muna roƙonka ka jira mu yanka maka ɗan akuya.”
১৫পরে মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “অনুরোধ করি, একটু অপেক্ষা করুন, আমরা আপনার জন্য একটি ছাগলের বাচ্চা মেরে রান্না করে দিই।”
16 Mala’ikan Ubangiji ya ce, “Ko kun sa na tsaya, ba zan ci abincinku ba. Amma in kun shirya hadaya ta ƙonawa, ku miƙa wa Ubangiji.” (Manowa bai gane cewa mala’ikan Ubangiji ne ba.)
১৬সদাপ্রভুর দূত মানোহকে বললেন, “তুমি আমাকে অপেক্ষা করালেও আমি তোমার খাদ্য দ্রব্য ভোজন করব না; আর তুমি যদি হোমবলি উৎসর্গ কর, তবে সদাপ্রভুরই উদ্দেশ্যে তা কর।” বস্তুত তিনি যে সদাপ্রভুর দূত, তা মানোহ জানতে পারেননি।
17 Sa’an nan Manowa ya sāke tambayi mala’ikan Ubangiji ya ce, “Mene ne sunanka, don mu girmama ka sa’ad da maganarka ta tabbata.”
১৭পরে মানোহ সদাপ্রভুর দূতকে বললেন, “আপনার নাম কি? আপনার বাক্য সফল হলে আমরা আপনার গৌরব করব।”
18 Ya ce, “Me ya sa kake tambaya sunana? Ai, ya wuce fahimta.”
১৮সদাপ্রভুর দূত বললেন, “কেন আমার নাম জিজ্ঞাসা করছ? তা তো আশ্চর্য্য।”
19 Sa’an nan Manowa ya ɗauki ɗan akuya, tare da hadaya ta hatsi ya miƙa wa Ubangiji a kan dutse. Ubangiji kuwa ya yi abin mamaki yayinda Manowa da matarsa suke kallo.
১৯পরে মানোহ ঐ ছাগলের বাচ্চা ও ভক্ষ্য নৈবেদ্য নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে পাথরের ওপরে উৎসর্গ করলেন; তাতে ঐ দূত, আশ্চর্য্য ব্যাপার সাধন করলেন, মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।
20 Yayinda harshen wuta ya yi sama daga bagaden, sai mala’ikan Ubangiji ya haura cikin harshen wutar. Da ganin wannan Manowa da matarsa suka fāɗi da fuskokinsu har ƙasa.
২০যখন অগ্নিশিখা বেদি থেকে আকাশের দিকে উঠল, তখন সদাপ্রভুর দূত ঐ বেদির শিখাতে উঠলেন; আর মানোহ ও তাঁর স্ত্রী দেখলেন এবং তাঁরা ভূমিতে উপুড় হয়ে পড়লেন।
21 Da mala’ikan Ubangiji bai ƙara bayyana kansa ga Manowa da matarsa ba, sai Manowa ya gane cewa mala’ikan Ubangiji ne.
২১তারপরে সদাপ্রভুর দূত মানোহকে ও তাঁর স্ত্রীকে আর দর্শন দিলেন না; তখন তিনি যে সদাপ্রভুর দূত, এটা মানোহ জানতে পারলেন।
22 Ya ce wa matar, “Ba shakka za mu mutu, gama mun ga Allah!”
২২পরে মানোহ নিজের স্ত্রীকে বললেন, “আমরা অবশ্য মারা যাব, কারণ ঈশ্বরকে দেখেছি।”
23 Amma matar ta ce, “Da Ubangiji yana nufin kashe mu ne, da ba zai karɓi hadaya ta ƙonawa da hadaya ta hatsi daga hannunmu, ko yă nuna mana dukan waɗannan abubuwa ko abin da ya gaya mana ba.”
২৩কিন্তু তাঁর স্ত্রী বললেন, “আমাদেরকে হত্যা করতে যদি সদাপ্রভুর ইচ্ছা হত, তবে তিনি আমাদের হাত থেকে হোম ও ভক্ষ্য-নৈবেদ্য গ্রহণ করতেন না এবং এই সব আমাদেরকে দেখাতেন না, আর এই দিন আমাদেরকে এমন সব কথাও শোনাতেন না।”
24 Matar kuwa ta haifi ɗa, aka sa masa suna Samson. Ya yi girma Ubangiji kuma ya albarkace shi,
২৪পরে ঐ মহিলা ছেলে প্রসব করে তাঁর নাম শিম্‌শোন রাখলেন। আর বালকটি বেড়ে উঠল ও সদাপ্রভু তাঁকে আশীর্বাদ করলেন।
25 Ruhun Ubangiji kuwa ya fara iza shi yayinda yake a Mahane Dan, tsakanin Zora da Eshtawol.
২৫আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনে-দানে, তাঁকে চালাতে লাগলেন।

< Mahukunta 13 >