< Yoshuwa 11 >

1 Sa’ad da Yabin sarkin Hazor ya ji wannan, sai ya aika saƙo zuwa wurin Yobab sarkin Madon, da sarkin Shimron, da Akshaf,
পরে যখন হাৎসোরের রাজা যাবীন সেই সংবাদ পেলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের, শিম্রোণের রাজার ও অক্‌ষফের রাজার কাছে,
2 ya kuma aika zuwa ga sarakunan arewa waɗanda suke kan tuddai da kuma waɗanda suke cikin Araba a kudancin Kinneret da cikin filayen kwari, da cikin Nafot Dor a yamma;
এবং উত্তরে, পাহাড়ি অঞ্চলে, কিন্নেরতের দক্ষিণ দিকের অরাবা উপত্যকা, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামের পর্বত শিখরে অবস্থিত রাজাদের কাছে;
3 ya kuma aika zuwa ga Kan’aniyawa a gabas da yamma; da kuma zuwa ga Amoriyawa, Hittiyawa da Ferizziyawa, da Yebusiyawa da suke kan tuddai; da kuma Hiwiyawa masu zama a gindin dutsen Hermon a yankin Mizfa.
পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের এবং পাহাড়ি অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের এবং হর্মোণের অধীনে মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত পাঠালেন।
4 Suka fito da dukan rundunansu da keken yaƙi masu yawan gaske, babbar runduna, yawansu ya yi kamar yashin bakin teku.
তাতে তারা তাদের সমস্ত সৈন্য, সমুদ্রতীরে বালির মতো অসংখ্য লোক এবং অনেক ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে বের হলেন।
5 Duk sarakunan nan suka haɗa mayaƙansu tare, suka kafa sansani a bakin Ruwayen Meron don su yi yaƙi da Isra’ilawa.
আর এই রাজারা সবাই পরিকল্পনা অনুসারে একত্র হলেন; তারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে এসে একসঙ্গে শিবির স্থাপন করলেন।
6 Ubangiji ya ce wa Yoshuwa, “Kada ka ji tsoronsu, domin war haka gobe zan ba da dukansu a hannun Isra’ilawa, za su kuwa karkashe su. Za ku gurgunta dawakansu, ku kuma ƙone keken yaƙinsu.”
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তাদেরকে ভয় পেয়ো না; কারণ কালকে এমন দিনের আমি ইস্রায়েলের সামনে তাদের সবাইকেই নিহত করে সমর্পণ করব; তুমি তাদের ঘোড়ার পায়ের শিরা কাটবে ও সব রথগুলি আগুনে পুড়িয়ে দেবে।”
7 Sai Yoshuwa da dukan mayaƙan suka auka musu a bakin Ruwayen Meron.
তখন যিহোশূয় সমস্ত সৈন্য সঙ্গে নিয়ে মেরোম জলাশয়ের কাছে তাদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত হয়ে তাদেরকে আক্রমণ করলেন।
8 Ubangiji kuwa ya ba Isra’ilawa nasara a kan su, suka ci su da yaƙi, suka fafare su har zuwa Sidon Babba, zuwa Misrefot Mayim, har zuwa Kwarin Mizfa a gabas, ba wanda suka bari da rai.
তাতে সদাপ্রভু তাদেরকে ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন এবং তারা তাদেরকে আঘাত করল, আর মহাসীদোন ও মিষ্রফোৎময়িম পর্যন্ত ও পূর্বদিকে মিস্পীর উপত্যকা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে নিয়ে গেল এবং তাদেরকে আঘাত করে কাউকেই অবশিষ্ট রাখল না।
9 Yoshuwa ya yi musu yadda Ubangiji ya umarta, ya gurgunta dawakansu, ya kuma ƙone keken yaƙinsu.
আর যিহোশূয় তাদের প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; তিনি তাদের ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন ও তাদের সব রথ আগুনে পুড়িয়ে দিলেন।
10 A lokacin nan Yoshuwa ya koma da baya ya ci Hazor da yaƙi, ya kuma kashe sarkinta da takobi. (Hazor ce babbar masarautan ƙasashen nan.)
১০ঐ দিনের যিহোশূয় ফিরে এসে হাৎসোর অধিকার করলেন ও তরোয়াল দিয়ে সেই জায়গার রাজাকে আঘাত করলেন, কারণ আগে থেকেই হাৎসোর সেই সব রাজ্যের প্রধান ছিল।
11 Suka karkashe duk mazaunan ƙasar da takobi, ba su bar wani mai numfashi ba, suka kuma ƙona Hazor.
১১আর লোকেরা সেখানের সমস্ত প্রাণীকে তরোয়াল দিয়ে আঘাত করে সম্পূর্ণভাবে ধ্বংস করল; তার মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেই অবশিষ্ট রাখল না এবং তিনি হাৎসোর আগুনে পুড়িয়ে দিলেন।
12 Yoshuwa ya ƙwace masarautun nan duka ya kuma kashe sarakunansu da takobi, ya hallakar da su ƙaƙaf kamar yadda Musa bawan Ubangiji ya umarta.
১২আর যিহোশূয় ঐ রাজাদের সমস্ত নগর ও সেই সব নগরের সমস্ত রাজাকে পরাজিত করলেন এবং সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে তরোয়াল দিয়ে তাদেরকে আঘাত করে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।
13 Duk da haka Isra’ilawa ba su ƙone biranen da suke kan tuddai ba, sai Hazor kaɗai Yoshuwa ya ƙone.
১৩কিন্তু যে সমস্ত নগরগুলি ঢিবির উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেগুলির একটিও পোড়াল না; যিহোশূয় শুধু হাৎসোর পুড়িয়ে দিলেন।
14 Isra’ilawa suka kwashi ganima da dabbobi na waɗannan birane, amma suka karkashe mutanen duka da takobi, ba su bar wani mai numfashi ba.
১৪আর ইস্রায়েল-সন্তানেরা সেই সব নগরের সমস্ত দ্রব্য ও পশুপাল তাদের জন্য লুট করে নিল, কিন্তু প্রত্যেক মানুষকে তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করল; তাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাউকেই অবশিষ্ট রাখল না।
15 Yadda Ubangiji ya umarci bawansa Musa, haka Musa ya umarci Yoshuwa, shi kuwa ya yi duk abin da Ubangiji ya umarci Musa.
১৫সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ করেছিলেন, মোশিও যিহোশূয়কে সেই রকম আদেশ করেছিলেন, আর যিহোশূয় সেই রকম কাজ করলেন; তিনি মোশির প্রতি সদাপ্রভুর দেওয়া সমস্ত আদেশের একটি কথারও অবাধ্য হলেন না।
16 Saboda haka Yoshuwa ya cinye ƙasar duka da yaƙi, dukan Negeb, duka yankin Goshen, filayen kwari na yamma, Araba da tuddai na Isra’ila da kwarinta.
১৬এই ভাবে যিহোশূয় সেই সমস্ত প্রদেশ, পাহাড়ি অঞ্চল, সমস্ত দক্ষিণ অঞ্চল, সমস্ত গোশন দেশ, নিম্নভূমি, অরাবা তলভূমি, ইস্রায়েলের পাহাড়ি অঞ্চল ও তার নিম্নভূমি,
17 Daga Dutsen Halak wanda ya miƙe zuwa wajajen Seyir, zuwa Ba’al-Gad a Kwarin Lebanon ƙasa da Dutsen Hermon. Ya kama sarakunansu ya karkashe su.
১৭সেয়ারগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে লিবানোনের উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত রাজাকে ধরে আঘাত করে বধ করলেন।
18 Yoshuwa ya daɗe yana yaƙi da dukan waɗannan sarakuna.
১৮যিহোশূয় অনেকদিন পর্যন্ত সেই রাজাদের সঙ্গে যুদ্ধ করলেন।
19 Sai Hiwiyawa kaɗai waɗanda suke zama a Gibeyon, sauran ba ko birni ɗaya da ta yi yarjejjeniya ta salama da Isra’ilawa, Isra’ilawa kuwa suka ci dukansu da yaƙi.
১৯গিবিয়োন-নিবাসী হিব্বীয়েরা ছাড়া আর কোন নগরের লোকেরা ইস্রায়েল-সন্তানদের সঙ্গে সন্ধি করল না; তারা সবাইকেই যুদ্ধে পরাজিত করল।
20 Gama Ubangiji ne ya taurare zukatansu waɗannan sarakuna suka yi yaƙi da Isra’ilawa don yă hallaka su gaba ɗaya, yă gamar da su ba jinƙai, yadda Ubangiji ya umarci Musa.
২০কারণ তাদের হৃদয় সদাপ্রভুর থেকেই কঠিন হয়েছিল, যেন তারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করে, আর তিনি তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করেন, তাদের প্রতি দয়া না করেন, কিন্তু তাদেরকে হত্যা করেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।
21 A lokacin nan Yoshuwa ya je ya hallaka Anakawa daga ƙasar tudu. Daga Hebron, Debir da Anab. Daga dukan ƙasar tuddai na Yahuda, da kuma dukan ƙasar tudu ta Isra’ila, Yoshuwa ya hallaka su duka da garuruwansu.
২১আর সেই দিনের যিহোশূয় এসে পাহাড়ি অঞ্চল থেকে হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে, আর ইস্রায়েলের সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; যিহোশূয় তাদের নগরগুলির সঙ্গে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।
22 Ba a bar waɗansu Anakawa a harabar Isra’ila ba; sai dai a Gaza, Gat da Ashdod ne aka samu waɗanda suka ragu da rai.
২২ইস্রায়েল-সন্তানদের দেশে অনাকীয়দের কেউ অবশিষ্ট থাকল না; শুধু ঘসাতে, গাতে ও অস্‌দোদে কয়েকজন অবশিষ্ট থাকল।
23 Yoshuwa kuwa ya ƙwace dukan ƙasar yadda Ubangiji ya umarci Musa, ya ba da ita ta zama ƙasar gādo ga Isra’ilawa, kabila-kabila. Ta haka ƙasar ta huta daga yaƙi.
২৩এই ভাবে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্য অনুসারে যিহোশূয় সমস্ত দেশ অধিকার করলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশকে বিভাগ অনুসারে তা অধিকারের জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধ শেষ হল।

< Yoshuwa 11 >