< Yohanna 8 >
1 Amma Yesu ya tafi Dutsen Zaitun.
কিন্তু যীশু জলপাই পর্বতে চলে গেলেন।
2 Da sassafe ya sāke bayyana a filin haikali, inda dukan mutane suka taru kewaye da shi, sai ya zauna don yă koya musu.
ভোরবেলায় যীশু আবার মন্দির-প্রাঙ্গণে উপস্থিত হলেন। সেখানে সমস্ত লোক তাঁর চারপাশে সমবেত হলে তিনি বসলেন ও তাদের শিক্ষাদান করলেন।
3 Sai malaman dokoki da Farisiyawa suka kawo wata macen da aka kama a zina. Suka sa ta tsaya a gaban taron
তখন শাস্ত্রবিদ এবং ফরিশীরা ব্যভিচারের দায়ে অভিযুক্ত এক নারীকে নিয়ে এল। তারা সকলের সামনে তাকে দাঁড় করিয়ে দিয়ে
4 suka kuma ce wa Yesu, “Malam, an kama wannan mace tana zina.
তারা যীশুকে বলল, “গুরুমহাশয়, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার মুহূর্তে ধরা পড়েছে।
5 A cikin Doka Musa ya umarce mu, mu jajjefe irin waɗannan mata. To, me ka ce?”
মোশি তাঁর বিধানে এই ধরনের স্ত্রীলোককে পাথর মারার আদেশ দিয়েছেন। এখন এ বিষয়ে আপনার অভিমত কী?”
6 Sun yi wannan tambaya ce don su sa masa tarko, don su sami hanyar zarge shi. Amma Yesu ya sunkuya ya fara rubutu a ƙasa da yatsarsa.
তারা এই প্রশ্নটি ফাঁদ হিসেবে প্রয়োগ করল, যেন যীশুকে অভিযুক্ত করার মতো কোনো সূত্র পেতে পারে। কিন্তু যীশু নত হয়ে তাঁর আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।
7 Da suka ci gaba da yin masa tambayoyi, sai ya miƙe tsaye ya ce musu, “In da wani a cikinku da ba shi da zunubi, sai yă fara jifanta da dutse.”
কিন্তু তারা যখন তাঁকে বারবার প্রশ্ন করল, তিনি সোজা হয়ে তাদের বললেন, “তোমাদের মধ্যে কেউ যদি নিষ্পাপ থাকে, তাহলে প্রথমে সেই তাকে পাথর মারুক,”
8 Sai ya sāke sunkuyawa ya kuma yi rubutu a ƙasa.
বলে তিনি আবার নত হয়ে মাটিতে লিখতে লাগলেন।
9 Da jin haka, waɗanda suka ji sai suka fara tashi daga wurin ɗaya-ɗaya, tun daga babbansu har ya zuwa ƙaraminsu, sai da aka bar Yesu kaɗai, tare da macen tsaye a wurin.
যারা একথা শুনল তারা, প্রবীণ থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত একে একে সরে পড়তে লাগল। সেখানে শুধু যীশু রইলেন, আর দাঁড়িয়ে থাকল সেই নারী।
10 Sai Yesu ya miƙe tsaye ya tambaye ta ya ce, “Mace, ina suke? Ba wanda ya hukunta ki?”
যীশু সোজা হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, “নারী, ওরা সব গেল কোথায়? কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করেনি?”
11 Ta ce, “Ba kowa, ranka yă daɗe.” Sai Yesu ya ce, “Haka ni ma ban hukunta ki ba. Ki tafi, ki daina rayuwar zunubi.”
সে বলল, “একজনও নয়, প্রভু।” যীশু বললেন, “তাহলে আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না। এখন যাও, আর কখনও পাপ কোরো না।”
12 Sa’ad da Yesu ya sāke magana da mutanen, sai ya ce, “Ni ne hasken duniya. Duk wanda ya bi ni ba zai yi tafiya cikin duhu ba, sai dai yă sami hasken rayuwa.”
লোকদের আবার শিক্ষা দেওয়ার সময় যীশু বললেন, “আমি জগতের জ্যোতি। যে আমাকে অনুসরণ করে, সে কখনও অন্ধকারে পথ চলবে না, বরং সে জীবনের জ্যোতি লাভ করবে।”
13 Sai Farisiyawa suka tambaye shi suka ce, “Ga kai dai, kana yi wa kanka shaida, shaidarka kuwa ba tabbatacciya ba ce.”
ফরিশীরা তাঁর প্রতিবাদ করে বলল, “তুমি তো নিজের হয়ে নিজেই সাক্ষ্য দিচ্ছ, তোমার সাক্ষ্য বৈধ নয়।”
14 Sai Yesu ya amsa ya ce, “Ko na shaidi kaina, ai, shaidata tabbatacciya ce, gama na san inda na fito da kuma inda za ni. Amma ku ba ku san inda na fito ko inda za ni ba.
যীশু উত্তর দিলেন, “নিজের পক্ষে সাক্ষ্য দিলেও আমার সাক্ষ্য বৈধ, কারণ আমি কোথা থেকে এসেছি, আর কোথায় যাচ্ছি, তা আমি জানি। কিন্তু আমি কোথা থেকে এসেছি বা কোথায় যাচ্ছি, সে বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই।
15 Kuna shari’a bisa ga ma’aunin mutane; ni kuwa ba na yin wa kowa shari’a.
তোমরা মানুষের মানদণ্ডে বিচার করো; আমি কারও বিচার করি না।
16 Amma ko da zan yi shari’a, shari’ata daidai ce, don ba ni kaɗai ba ne. Ina tare da Uba da ya aiko ni.
কিন্তু যদি আমি বিচার করি, আমার রায় যথার্থ, কারণ আমি একা নই। যিনি আমাকে পাঠিয়েছেন, আমার সেই পিতা স্বয়ং আমার সঙ্গে আছেন।
17 A cikin Dokarku a rubuce yake cewa shaidar mutum biyu tabbatacciya ce.
তোমাদের নিজেদের বিধানশাস্ত্রে লেখা আছে যে, দুজন লোকের সাক্ষ্য বৈধ।
18 Ni ne nake shaidar kaina, Uba da ya aiko ni kuma yana shaidata.”
আমার সাক্ষী আমি স্বয়ং, অপর সাক্ষী হলেন পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন।”
19 Suka tambaye shi suka ce, “Ina Uban nan naka?” Sai Yesu ya ce, “Ba ku san ni ko Ubana ba. Da kun san ni, da za ku san Ubana ma.”
তারা তখন যীশুকে জিজ্ঞাসা করল, “তোমার পিতা কোথায়?” যীশু উত্তর দিলেন, “তোমরা আমাকে বা আমার পিতাকে জানো না। যদি তোমরা আমাকে জানতে, তাহলে আমার পিতাকেও জানতে।”
20 Ya faɗi waɗannan kalmomi ne yayinda yake koyarwa a filin haikali, kusa da inda ake ajiye baye-baye. Duk da haka ba wanda ya kama shi, domin lokacinsa bai yi ba tukuna.
যেখানে দান উৎসর্গ করা হত, সেই স্থানের কাছে মন্দির-প্রাঙ্গণে শিক্ষা দেওয়ার সময়, যীশু এই সমস্ত কথা বললেন। তবুও কেউ তাঁকে গ্রেপ্তার করল না, কারণ তাঁর সময় তখনও আসেনি।
21 Har wa yau Yesu ya sāke ce musu, “Zan tafi, za ku kuwa neme ni, za ku kuma mutu cikin zunubinku. Inda za ni, ba za ku iya zuwa ba.”
যীশু আর একবার তাদের বললেন, “আমি চলে যাচ্ছি, আর তোমরা আমাকে খুঁজে বেড়াবে, কিন্তু তোমাদের পাপেই তোমাদের মৃত্যু হবে। আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে আসতে পারো না?”
22 Wannan ya sa Yahudawa suka yi tambaya suka ce, “Zai kashe kansa ne? Shi ya sa yake cewa, ‘Inda za ni, ba za ku iya zuwa ba’?”
এর ফলে ইহুদিরা বাধ্য হয়ে জিজ্ঞাসা করল, “ও কি আত্মহত্যা করবে? সেই কারণেই ও কি বলছে, ‘আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পারো না’?”
23 Amma ya ci gaba da cewa, “Ku daga ƙasa kuke; ni kuwa daga bisa ne. Ku na duniyan nan ne; ni kuwa ba na duniyan nan ba ne.
তিনি কিন্তু বলে চললেন, “তোমরা মর্তের মানুষ কিন্তু আমি ঊর্ধ্বলোকের। তোমরা এই জগতের, আমি এই জগতের নই।
24 Na gaya muku cewa za ku mutu cikin zunubanku; in ba ku gaskata cewa ni ne wanda na ce nake ba, lalle za ku mutu cikin zunubanku.”
সেই কারণেই আমি তোমাদের বলেছি, তোমাদের পাপেই তোমাদের মৃত্যু হবে; আমি নিজের বিষয়ে যা দাবি করেছি, যে আমিই তিনি, তোমরা তা বিশ্বাস না করলে অবশ্যই তোমাদের পাপে তোমাদের মৃত্যু হবে।”
25 Suka ce, “Wane ne kai?” Sai Yesu ya amsa ya ce, “Ni ne wannan da na sha faɗi muku.
তারা জিজ্ঞাসা করল, “আপনি কে?” যীশু উত্তর দিলেন, “আমি প্রথম থেকে যা দাবি করে আসছি, আমিই সেই।
26 Ina da abubuwa masu yawa da zan faɗa game ku in kuma yi muku shari’a. Amma wanda ya aiko ni mai aminci ne, abin da kuma na ji daga gare shi, shi nake gaya wa duniya.”
তোমাদের বিষয়ে বিচার করে আমার অনেক কিছু বলার আছে। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি সত্য। তাঁর কাছ থেকে আমি যা শুনেছি, জগৎকে সেকথাই বলি।”
27 Ba su gane cewa yana yin musu magana game da Ubansa ba ne.
তারা বুঝতে পারল না যে, যীশু তাদের কাছে তাঁর পিতার বিষয়ে বলছেন।
28 Saboda haka Yesu ya ce, “Sa’ad da kuka ɗaga Ɗan Mutum, a sa’an nan ne za ku san cewa ni ne wannan da na ce nake. Ni kuwa ba na yin kome ni kaɗai, sai in dai faɗi abin da Uba ya koya mini.
তাই যীশু বললেন, “যখন তোমরা মনুষ্যপুত্রকে উঁচুতে স্থাপন করবে, তখন জানতে পারবে যে, আমি নিজেকে যা বলে দাবি করি, আমিই সেই। আর আমি নিজে থেকে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যা শিক্ষা দেন, আমি শুধু তাই বলি।
29 Wanda kuwa ya aiko ni yana tare da ni; bai bar ni ni kaɗai ba, domin kullum ina aikata abin da ya gamshe shi.”
যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গেই আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সর্বদা তাই করি যা তাঁকে সন্তুষ্ট করে।”
30 Sa’ad da yake cikin magana, da yawa suka ba da gaskiya gare shi.
তিনি যখন এসব কথা বললেন তখন অনেকেই তাঁর উপর বিশ্বাস স্থাপন করল।
31 Sai Yesu ya ce wa Yahudawan da suka gaskata da shi, “In dai kun riƙe koyarwata, ku almajiraina ne da gaske.
যে ইহুদিরা তাঁকে বিশ্বাস করেছিল, যীশু তাদের বললেন, “যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো, তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য।
32 Sa’an nan za ku san gaskiya, gaskiyar kuwa za tă’yantar da ku.”
তখন তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মুক্ত করবে।”
33 Sai suka amsa masa suka ce, “Ai, mu zuriyar Ibrahim ne kuma ba mu taɓa bauta wa kowa ba. Yaya za ka ce za a’yantar da mu?”
তারা তাঁকে বলল, “আমরা অব্রাহামের বংশধর, আমরা কখনও কারও দাসত্ব করিনি। তাহলে আপনি কী করে বলছেন, আমরা মুক্ত হব?”
34 Yesu ya amsa ya ce, “Gaskiya nake gaya muku, duk mai yin zunubi bawan zunubi ne.
যীশু তাদের উত্তর দিলেন, “আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি পাপ করে, সে পাপেরই দাসত্ব করে।
35 Bawa dai ba shi da wurin zama na ɗinɗinɗin a cikin iyali, amma ɗa na gida ne har abada. (aiōn )
কোনও দাস পরিবারে স্থায়ী জায়গা পায় না, কিন্তু পরিবারে পুত্রের স্থান চিরদিনের। (aiōn )
36 Saboda haka in Ɗan ya’yantar da ku, za ku’yantu da gaske.
তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন, তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে।
37 Na dai san ku zuriyar Ibrahim ne. Duk da haka kuna shiri ku kashe ni, don maganata ba ta da wurin zama a cikinku.
আমি জানি, তোমরা অব্রাহামের বংশধর, তবু আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না বলে তোমরা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছ।
38 Ina faɗi muku abin da na gani a wurin Ubana, ku kuwa kuna yin abin da kuka ji daga wurin ubanku.”
পিতার সান্নিধ্যে আমি যা দেখেছি, তোমাদের তাই বলছি। আর তোমাদের পিতার কাছে তোমরা যা শুনেছ, তোমরা তাই করে থাকো।”
39 Suka ce, “To, ai, Ibrahim ne mahaifinmu.” Yesu ya ce, “Da ku’ya’yan Ibrahim ne, da za ku aikata abubuwan da Ibrahim ya yi.
তারা উত্তর দিল, “অব্রাহাম আমাদের পিতা।” যীশু তাদের বললেন, “তোমরা যদি অব্রাহামের সন্তান হতে, তাহলে অব্রাহাম যা করেছিলেন, তোমরাও তাই করতে।
40 Ga shi kun ƙudura, sai kun kashe ni, ni mutumin da ya faɗa muku gaskiyar da na ji daga Allah. Ibrahim bai yi irin waɗannan abubuwa ba.
অথচ, ঈশ্বরের কাছ থেকে আমি যে সত্য শুনেছি, তা তোমাদের কাছে প্রকাশ করেছি বলে তোমরা আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছ। অব্রাহাম এমন সব কাজ করেননি।
41 Kuna yin abubuwan da ubanku yake yi ne.” Suka ce, “Mu fa ba shegu ba ne. Uba guda kaɗai da muke da shi, shi ne Allah kansa.”
তোমাদের পিতা যা করে, তোমরা সেসব কাজই করছ।” তারা প্রতিবাদ করে বলল, “আমরা অবৈধ সন্তান নই। আমাদের একমাত্র পিতা স্বয়ং ঈশ্বর।”
42 Yesu ya ce musu, “Da Allah ne Ubanku, da kun ƙaunace ni, gama daga Allah na fito yanzu kuma ga ni nan. Ban zo saboda kaina ba, amma shi ne ya aiko ni.
যীশু তাদের বললেন, “ঈশ্বর যদি তোমাদের পিতা হন তবে তোমরা আমাকে ভালোবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকেই এখানে এসেছি। আমি নিজের ইচ্ছানুসারে আসিনি, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন।
43 Me ya sa ba kwa gane da maganata? Don ba kwa iya jin abin da nake faɗi.
আমার ভাষা তোমাদের বোধগম্য হচ্ছে না কেন? কারণ তোমরা আমার কথা শুনতে অক্ষম।
44 Ku na ubanku ne, Iblis, kuna kuwa so ku aikata abin da ubanku yake so. Shi mai kisankai ne tun farko. Ba ruwansa da gaskiya, gama gaskiya ba ta cikinsa. Yayinda yake ƙarya, yana yin halinsa ne, gama shi maƙaryaci ne, uban ƙarairayi kuma.
তোমরা তোমাদের পিতা দিয়াবলের আর তোমাদের পিতার সব অভিলাষ পূর্ণ করাই তোমাদের ইচ্ছা। প্রথম থেকেই সে এক হত্যাকারী। তার মধ্যে সত্যের লেশমাত্র নেই, কারণ সে সত্যনিষ্ঠ নয়। সে তার নিজস্ব স্বভাববশেই মিথ্যা বলে, কারণ সে এক মিথ্যাবাদী এবং সব মিথ্যার জন্মদাতা।
45 Amma domin ina faɗin gaskiya, ba kwa gaskata!
কিন্তু আমি সত্যিকথা বললেও তোমরা আমাকে বিশ্বাস করো না।
46 Akwai waninku da zai iya haƙaƙƙewa na taɓa yin zunubi? In kuwa gaskiya na faɗa, me ya sa ba kwa gaskata ni?
তোমরা কি কেউ আমাকে পাপের দোষী বলে প্রমাণ করতে পারো? আমি যদি সত্যি বলি, তাহলে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না?
47 Wanda yake na Allah, yakan ji abin da Allah yake faɗi. Abin da ya sa ba kwa jin sa kuwa shi ne don ku ba na Allah ba ne.”
যে ঈশ্বরের আপনজন, সে ঈশ্বরের সব কথা শোনে। তোমরা যে শোনো না তার কারণ হল, তোমরা ঈশ্বরের আপনজন নও।”
48 Yahudawa suka amsa masa suka ce, “Aha, ai, gaskiyarmu da muka ce kai mutumin Samariya ne, kana kuma da aljani.”
উত্তরে ইহুদিরা যীশুকে বলল, “আমরা যে বলি, তুমি শমরীয় এবং একজন ভূতগ্রস্ত, তা কি যথার্থ নয়?”
49 Yesu ya ce, “Ni ba mai aljani ba ne, ni dai ina girmama Ubana, ku kuwa ba kwa girmama ni.
যীশু বললেন, “আমি ভূতগ্রস্ত নই, কিন্তু আমি আমার পিতাকে সমাদর করি, আর তোমরা আমার অনাদর করো।
50 Ba na nema wa kaina ɗaukaka, amma akwai wani wanda yake neman mini, shi ne kuma alƙali.
আমি নিজের গৌরবের খোঁজ করি না, কিন্তু একজন আছেন, যিনি তা খোঁজ করেন, তিনিই বিচার করবেন।
51 Gaskiya nake gaya muku, duk wanda ya kiyaye maganata, ba zai ɗanɗana mutuwa ba sam.” (aiōn )
আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি আমার বাক্য পালন করে, সে কখনও মৃত্যু দেখবে না।” (aiōn )
52 Da jin haka Yahudawa suka ce, “Tabɗi, yanzu kam mun san kana da aljani! Ibrahim ya mutu haka ma annabawa, ga shi kana cewa duk wanda ya kiyaye maganarka ba zai ɗanɗana mutuwa ba sam. (aiōn )
কিন্তু একথা শুনে ইহুদিরা বলে উঠল, “এখন আমরা জানতে পারলাম যে, তুমি ভূতগ্রস্ত! অব্রাহাম এবং ভাববাদীদেরও মৃত্যু হয়েছে, তবু তুমি বলছ যে তোমার বাক্য পালন করে সে কখনও মৃত্যুর আস্বাদ পাবে না। (aiōn )
53 Ka fi Ibrahim mahaifinmu ne? Ya mutu, haka ma annabawa. Wa kake ɗauka kanka ne?”
তুমি কি আমাদের পিতা অব্রাহামের চেয়েও মহান? তিনি মৃত্যুবরণ করেছেন, ভাববাদীরাও তাই। তুমি নিজের সম্পর্কে কী মনে করো?”
54 Yesu ya amsa ya ce, “In ma na ɗaukaka kaina, ɗaukakata ba kome ba ce. Ubana, wanda kuke cewa shi ne Allahnku, shi ne wanda yake ɗaukaka ni.
যীশু উত্তর দিলেন, “আমি যদি নিজের গৌরব নিজেই করতাম, তবে আমার গৌরব মূল্যহীন। আমার পিতা, যাঁকে তোমরা নিজেদের ঈশ্বর বলে দাবি করছ, তিনিই আমাকে গৌরব দান করেন।
55 Ko da yake ba ku san shi ba, ni dai na san shi. In kuwa na ce ban san shi ba, na zama maƙaryaci kamar ku ke nan, amma na san shi, kuma ina kiyaye maganarsa.
তোমরা তাঁকে না জানলেও আমি তাঁকে জানি। আমি যদি বলতাম, আমি তাঁকে জানি না, তাহলে তোমাদেরই মতো আমি মিথ্যাবাদী হতাম। কিন্তু আমি তাঁকে জানি, আর তাঁর বাক্য পালন করি।
56 Mahaifinku Ibrahim ya yi farin ciki sosai yă sami ganin ranata; ya kuwa gan ta, ya yi murna.”
আমার দিন দেখার প্রত্যাশায় তোমাদের পিতা অব্রাহাম উল্লসিত হয়ে উঠেছিলেন এবং তা দর্শন করে তিনি আনন্দিত হয়েছেন।”
57 Sai Yahudawa suka ce masa, “Kai, shekarunka har yanzu ba su kai hamsin tukuna ba fa, har ka ga Ibrahim!”
ইহুদিরা তাঁকে বলল, “তোমার বয়স পঞ্চাশ বছরও হয়নি, আর তুমি কি না অব্রাহামকে দেখেছ!”
58 Yesu ya amsa ya ce, “Gaskiya nake gaya muku, tun ba a haifi Ibrahim ba, ni ne!”
যীশু উত্তর দিলেন, “আমি তোমাদের সত্যি বলছি, অব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি।”
59 Da jin haka sai suka ɗebo duwatsu don su jajjefe shi, amma Yesu ya ɓuya, ya fita daga filin haikali.
একথা শুনে তারা তাঁকে আঘাত করার জন্য পাথর তুলে নিল। কিন্তু যীশু লুকিয়ে পড়লেন এবং সবার অলক্ষ্যে মন্দির-প্রাঙ্গণ থেকে চলে গেলেন।