< Ayuba 42 >

1 Sa’an nan Ayuba ya amsa wa Ubangiji,
পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:
2 “Na san cewa za ka iya yin dukan abubuwa; ba wanda zai iya ɓata shirinka.
“আমি জানি যে তুমি সবকিছু করতে পার; তোমার কোনও অভিষ্ট খর্ব করা যায় না।
3 Ka yi tambaya, ‘Wane ne wannan da ya ƙi karɓar shawarata shi marar ilimi?’ Ba shakka na yi magana game da abubuwan da ban gane ba, abubuwan ban al’ajabi da sun fi ƙarfin ganewata.
তুমি জিজ্ঞাসা করলে, ‘এ কে যে জ্ঞান ছাড়াই আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?’ নিশ্চয় আমি যা বুঝিনি, আমার জানার পক্ষে যা খুবই অদ্ভুত, তাই বলেছি।
4 “Ka ce, ‘Saurara yanzu, zan kuma yi magana zan tambaye ka, kuma za ka amsa mini.’
“তুমি বললে, ‘এখন শোনো, আমি কথা বলব; আমি তোমাকে প্রশ্ন করব, ও তুমি আমাকে উত্তর দেবে।’
5 Kunnuwana sun ji game da kai amma yanzu na gan ka.
তোমার কথা আমি কানে শুনেছিলাম কিন্তু এখন আমি স্বচক্ষে তোমাকে দেখলাম।
6 Saboda haka na rena kaina na kuma tuba cikin ƙura da toka.”
তাই নিজেকে আমি ঘৃণা করছি এবং ধুলোয় ও ছাইভস্মে বসে অনুতাপ করছি।”
7 Bayan Ubangiji ya gaya wa Ayuba waɗannan abubuwa, ya ce wa Elifaz mutumin Teman, “Ina fushi da kai da abokanka guda biyu domin ba ku faɗi abin da yake daidai game da ni ba, kamar yadda bawana Ayuba ya yi.
ইয়োবকে এসব কথা বলার পর, সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “তোমার উপরে এবং তোমার দুই বন্ধুর উপরে আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্যিকথা বলোনি।
8 Saboda haka yanzu sai ku ɗauki bijimai guda bakwai, da raguna bakwai, ku je wurin bawana Ayuba ku miƙa hadaya ta ƙonawa domin kanku. Bawana Ayuba zai yi muku addu’a zan kuwa karɓi addu’arsa in bi da ku nisa da wawancinku. Ba ku faɗi abin da yake daidai game da ni ba yadda bawana Ayuba ya yi ba.”
অতএব এখন তোমরা সাতটি বলদ ও সাতটি মেষ নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য হোমবলি উৎসর্গ করো। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করবে, ও আমি তার প্রার্থনা স্বীকার করব এবং তোমাদের মূর্খতা অনুসারে তোমাদের প্রতি আচরণ করব না। আমার দাস ইয়োবের মতো তোমরা আমার সম্পর্কে সত্যিকথা বলোনি।”
9 Saboda haka Elifaz mutumin Teman, Bildad mutumin Shuwa da Zofar mutumin Na’ama, suka yi abin da Ubangiji ya gaya masu; Ubangiji kuma ya karɓi addu’ar Ayuba.
তাই তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ এবং নামাথীয় সোফর তাই করলেন, যা সদাপ্রভু তাদের করার আদেশ দিয়েছিলেন; এবং সদাপ্রভু ইয়োবের প্রার্থনা স্বীকার করলেন।
10 Bayan Ayuba ya yi wa abokansa addu’a, Ubangiji ya sa shi ya sāke zama mai arziki ya ninka abin da yake da shi a dā sau biyu.
ইয়োব তাঁর বন্ধুদের জন্য প্রার্থনা করার পর, সদাপ্রভু তাঁর অবস্থা ফিরিয়ে দিলেন এবং আগে তাঁর যে পরিমাণ ধনসম্পত্তি ছিল, তাঁকে তার দ্বিগুণ সম্পত্তি দিলেন।
11 Dukan’yan’uwansa maza da mata da duk waɗanda suka san shi a dā suka zo suka ci abinci tare da shi a cikin gidansa. Suka ta’azantar da shi suka ƙarfafa shi game da duk wahalar da Ubangiji ya auka masa, kowannensu kuma ya ba shi azurfa da zobe na zinariya.
ইয়োবের সব ভাইবোন এবং পূর্বপরিচিত সবাই তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করলেন। সদাপ্রভু তাঁর জীবনে যেসব দুঃখদুর্দশা এনেছিলেন সেগুলির বিষয়ে তারা তাঁকে সান্ত্বনা দিলেন ও সহানুভূতি জানালেন, এবং তারা প্রত্যেকে তাঁকে একটি করে রুপোর টুকরো ও সোনার আংটি দিলেন।
12 Ubangiji ya albarkaci ƙarshen Ayuba fiye da farkonsa. Yana da tumaki guda dubu goma sha huɗu, raƙuma guda dubu shida; shanun noma guda dubu da jakuna guda dubu.
সদাপ্রভু ইয়োবের জীবনের প্রথম অবস্থার চেয়ে শেষ অবস্থাকে আরও বেশি আশীর্বাদযুক্ত করলেন। ইয়োব 14,000 মেষ, 6,000 উট, 1,000 জোড়া বলদ এবং 1,000 গাধির মালিক হলেন।
13 Ya kuma haifi’ya’ya maza bakwai, mata uku.
তার আরও সাত ছেলে ও তিন মেয়ে জন্মাল।
14 ’Yar farko ya kira ta Yemima, ta biyun Keziya ta ukun Keren-Haffuk.
তিনি তার প্রথম মেয়ের নাম দিলেন যিমীমা, দ্বিতীয়জনের নাম দিলেন কৎসীয়া এবং তৃতীয় জনের নাম দিলেন কেরণহপ্পূক।
15 Duk a cikin ƙasar ba a samu kyawawan mata kamar’ya’yan Ayuba ba, kuma babansu ya ba su gādo tare ta’yan’uwansu maza.
সারা দেশে কোথাও ইয়োবের মেয়েদের মতো সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যেত না, এবং তাদের বাবা তাদের দাদাদের সঙ্গে তাদেরও উত্তরাধিকার দিলেন।
16 Bayan wannan Ayuba ya rayu shekara ɗari da arba’in; ya ga’ya’yansa da’ya’yansu har tsara ta huɗu.
এরপর, ইয়োব আরও 140 বছর বেঁচেছিলেন; চার পুরুষ পর্যন্ত তিনি তাঁর সন্তানদের ও তাদের সন্তানদেরও দেখলেন।
17 Sa’an nan Ayuba ya rasu da kyakkyawan tsufa.
এইভাবে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ূ মানুষরূপে মারা গেলেন।

< Ayuba 42 >