< Ayuba 37 >

1 “Wannan ya sa gabana ya fāɗi, zuciyata ta yi tsalle.
“এতে আমার হৃদয় চূর্ণ হচ্ছে ও স্বস্থান থেকে লাফিয়ে উঠছে।
2 Ka saurara! Ka saurari rurin muryarsa, tsawar da take fita daga bakinsa.
শুনুন! তাঁর কণ্ঠস্বরের গর্জন শুনুন, সেই হুংকার শুনুন যা তাঁর মুখ থেকে বের হয়।
3 Ya saki walƙiyarsa, a ƙarƙashin dukan sammai ya kuma aika ta ko’ina a cikin duniya.
সমগ্র আকাশের নিচে তিনি তাঁর বিজলি ছেড়ে দেন ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তা পাঠিয়ে দেন।
4 Bayan wannan sai ƙarar rurinsa ta biyo; Ya tsawata da muryarsa mai girma. Sa’ad da ya sāke yin tsawa ba ya rage wani abu.
তারপরে আসে তাঁর গর্জনের শব্দ; তাঁর সৌম্য স্বর দিয়ে তিনি বজ্রধ্বনি করেন। তাঁর স্বর যখন প্রতিধ্বনিত হয়, তখন তিনি কিছুই আটকে রাখেন না।
5 Muryar Allah tana tsawatawa a hanyoyi masu ban al’ajabi; yana yin manyan abubuwa waɗanda sun wuce ganewarmu.
ঈশ্বরের কণ্ঠস্বর অবিশ্বাস্যভাবে বজ্রধ্বনি করে; তিনি এমন সব মহৎ কাজ করেন যা আমাদের বোধের অগম্য।
6 Yakan ce wa dusar ƙanƙara, ‘Fāɗo a kan duniya,’ ya kuma ce wa ruwa, ‘Zubo da ƙarfi.’
তিনি তুষারকে বলেন, ‘পৃথিবীতে পতিত হও,’ ও বৃষ্টিধারাকে বলেন, ‘প্রবল বর্ষণে পরিণত হও।’
7 Domin dukan mutanen da ya halitta za su san aikinsa, ya hana kowane mutum yin wahalar aiki.
যেন তাঁর নির্মিত সবাই তাঁর কাজকর্ম জানতে পারে, তিনি সব মানুষজনকে তাদের পরিশ্রম থেকে অব্যাহতি দেন।
8 Dabbobi sun ɓoye; sun zauna cikin kogunansu.
পশুরা আশ্রয়স্থলে প্রবেশ করে; তারা নিজেদের গুহার মধ্যে থেকে যায়।
9 Guguwa tana fitowa daga inda take, sanyi kuma daga iska mai sanyi.
প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে, শীত আসে ঝোড়ো হাওয়ার প্রভাবে।
10 Da numfashinsa Allah yana samar da ƙanƙara sai manyan ruwaye su zama ƙanƙara.
ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে, ও প্রশস্ত জলরাশি হিমায়িত হয়ে যায়।
11 Yana cika gizagizai da lema; yana baza walƙiyarsa ta cikinsu.
মেঘরাশিতে তিনি আর্দ্রতা ভরে দেন; তাদের মাধ্যমে তিনি তাঁর বিজলি ছড়িয়ে দেন।
12 Bisa ga bishewarsa suke juyawa a kan fuskar duniya, suna yin dukan abin da ya umarce su su yi.
তাঁরই পরিচালনায় তারা সমগ্র পৃথিবীর বুকে ঘুরপাক খেতে খেতে তাঁর দেওয়া নির্দেশ পালন করে।
13 Yana aiko da ruwa domin horon mutane, ko kuma don yă jiƙa duniya yă kuma nuna ƙaunarsa.
তিনি মেঘরাশি সঞ্চার করে লোকজনকে শাস্তি দেন, বা তাঁর পৃথিবীকে জলসিক্ত করেন ও তাঁর প্রেম দেখান।
14 “Ka saurari wannan Ayuba; ka tsaya ka dubi abubuwan al’ajabi na Allah.
“হে ইয়োব, আপনি একথা শুনুন; একটু থেমে ঈশ্বরের আশ্চর্য কাজকর্ম বিবেচনা করুন।
15 Ko ka san yadda Allah yake iko da gizagizai ya kuma sa walƙiyarsa ta haskaka?
আপনি কি জানেন কীভাবে ঈশ্বর মেঘরাশি নিয়ন্ত্রণ করেন ও তাঁর বিজলি চমকান?
16 Ko ka san yadda gizagizai suke tsayawa cik a sararin sama, waɗannan abubuwa al’ajabi na mai cikakken sani.
আপনি কি জানেন কীভাবে মেঘরাশি শূন্যে ঝুলে থাকে, যিনি নিখুঁত জ্ঞানবিশিষ্ট, তাঁর আশ্চর্য কাজগুলি জানেন কি?
17 Kai mai sa kaya don ka ji ɗumi lokacin da iska mai sanyi take hurawa,
দখিনা বাতাসের চাপে জমি যখন ধামাচাপা পড়ে যায় তখন তো আপনি পোশাক গায়ে দিয়েও গরমে হাঁসফাঁস করেন,
18 ko za ka iya shimfiɗa sararin sama tare da shi da ƙarfi kamar madubi?
আপনি কি তাঁর সঙ্গে মিলে সেই আকাশমণ্ডলের প্রসার ঘটাতে পারেন, যা ঢালাই করা ব্রোঞ্জের আয়নার মতো নিরেট?
19 “Gaya mana abin da ya kamata mu ce masa; ba za mu iya kawo ƙara ba domin duhunmu.
“আমাদের বলে দিন আমরা তাঁকে কী বলব; আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের মামলাটি সাজাতে পারছি না।
20 Ko za a gaya masa cewa ina so in yi magana? Ko wani zai nemi a haɗiye shi?
তাঁকে কি বলতে হবে যে আমি কথা বলতে চাই? কেউ কি কবলিত হতে চাইবে?
21 Yanzu ba wanda zai iya kallon rana, yadda take da haske a sararin sama bayan iska ta share ta.
এখন কেউ সূর্যের দিকে তাকাতে পারে না, যেহেতু তখনই তা আকাশে উজ্জ্বল হয় যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়।
22 Yana fitowa daga arewa da haske na zinariya, Allah yana zuwa da ɗaukaka mai ban al’ajabi.
উত্তর দিক থেকে তিনি সোনালি ঔজ্জ্বল্য নিয়ে আসেন; ঈশ্বর অসাধারণ মহিমা নিয়ে আসেন।
23 Maɗaukaki ya fi ƙarfin ganewarmu, shi babban mai iko ne, mai gaskiya da babban adalci, ba ya cutar mutum.
সেই সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে ও তিনি পরাক্রমে উন্নত; তাঁর ন্যায়ে ও মহা ধার্মিকতায়, তিনি অত্যাচার করেন না।
24 Saboda haka, mutane suke girmama shi, ko bai kula da waɗanda suke gani su masu hikima ba ne?”
তাই, লোকজন তাঁকে গভীর শ্রদ্ধা করে, কারণ যারা অন্তরে জ্ঞানী, তাদের জন্য কি তাঁর মনে কদর নেই?”

< Ayuba 37 >