< Ayuba 33 >
1 “Amma yanzu, Ayuba, ka saurari abin da zan ce; ka sa hankali ga kowane abin da zan faɗa.
১তাই এখন, ইয়োব, আমি আপনাকে অনুনয় করি, আমার কথা শুনুন; আমার সমস্ত কথা শুনুন।
2 Zan yi magana; kalmomina suna dab da fitowa daga bakina.
২এখন দেখুন, আমি আমার মুখ খুলেছি; আমার জিভ আমার মুখের ভিতরে কথা বলেছে।
3 Abin da zan faɗa gaskiya ne daga cikin zuciyata; bakina zai faɗi gaskiyar abin da na sani.
৩আমার কথা আমার হৃদয়ের ন্যায়পরায়ণতার বাক্য বলবে; আমার ঠোঁট যা জানে, তারা অকপটে তা বলবে।
4 Ruhun Allah ne ya yi ni; numfashin Maɗaukaki ya ba ni rai.
৪ঈশ্বরের আত্মা আমায় বানিয়েছেন; সর্বশক্তিমানের নিঃশ্বাস আমায় জীবন দিয়েছে।
5 Ka amsa mini in za ka iya; ka yi shirin fuskanta ta.
৫যদি আপনি পারেন, আমায় উত্তর দিন; আপনার কথা আমার সামনে সাজিয়ে রাখুন এবং উঠে দাঁড়ান।
6 Ni kamar ka nake a gaban Allah; ni ma daga ƙasa aka yi ni.
৬দেখুন, আমিও ঠিক আপনার মত ঈশ্বরের চোখে; আমিও মাটি থেকেই তৈরী।
7 Kada ka ji tsorona, ba abin da zai fi ƙarfinka.
৭দেখুন, আমার আতঙ্ক আপনাকে ভয় পাওয়াবে না; না আমার চাপ আপনার কাছে খুব ভারী হবে।
8 “Amma ka faɗa na ji, na ji daidai abin da ka faɗa,
৮আপনি আমার কানের কাছে কথা বলেছেন; আমি আপনার কথার আওয়াজ শুনেছি,
9 ‘ni mai tsarki ne marar zunubi; ina da tsabta kuma ba ni da laifi.
৯আমি শুচি এবং পাপ বিহীন; আমি নির্দোষ এবং আমার মধ্যে কোন পাপ নেই।
10 Duk da haka Allah ya same ni da laifi; ya ɗauke ni maƙiyinsa,
১০দেখুন, ঈশ্বর আমাকে আক্রমণ করার সুযোগ খোঁজেন; তিনি আমায় তাঁর শত্রু মনে করেন।
11 ya daure ƙafafuna da sarƙa; yana tsaron duk inda na bi.’
১১তিনি আমার পায়ে বেড়ি পরান; তিনি আমার সমস্ত পথে দৃষ্টি রাখেন।
12 “Amma na gaya maka, a nan ba ka yi daidai ba, gama Allah ya fi mutum girma.
১২দেখুন, আমি আপনাকে উত্তর দেব: এই বলে যে আপনি সঠিক নন, কারণ ঈশ্বর মানুষের থেকে মহান।
13 Don me ka yi masa gunaguni cewa ba ya amsa tambayoyin mutum?
১৩কেন আপনি তাঁর বিরুদ্ধে বিবাদ করছেন? তিনি তাঁর মানুষের কোন কাজের হিসাব দেন না।
14 Gama Allah yana magana, yanzu ga wannan hanya, yanzu kuma ga wata hanya ko da yake ba lalle mutum yă lura ba.
১৪কারণ ঈশ্বর একবার বলেন বরং, দুবার বলেন, যদিও মানুষ তা লক্ষ্য করে না।
15 A cikin mafarki, cikin wahayi da dare, sa’ad da barci mai zurfi ya fāɗo a kan mutane lokacin da suke cikin barci kan gadajensu,
১৫স্বপ্নে, রাত্রির দর্শনে, যখন গভীর ঘুমে মানুষ আচ্ছন্ন হয়, বিছানায় গভীর ভাবে ঘুমায়
16 mai yiwuwa yă yi musu magana a cikin kunnuwansu yă razana su da gargaɗinsa,
১৬তখন ঈশ্বর মানুষের কান খোলেন এবং সতর্কবার্তায় তাদের ভয় দেখান।
17 don a juyar da su daga abin da yake yi da ba daidai ba a kuma hana su daga girman kai,
১৭মানুষকে তার পাপময় উদ্দেশ্য থেকে ফেরাতে এবং তার থেকে অহঙ্কার দূরে রাখেন।
18 don a kāre su daga fāɗuwa cikin rami, a kāre su daga hallaka ta wurin takobi.
১৮ঈশ্বর গর্ত থেকে মানুষের জীবন বাঁচান, মৃত্যু থেকে তার জীবন রক্ষা করেন।
19 “Ko kuma mutum yă sha horo ta wurin kwanciya da ciwo da rashin jin daɗi cikin ƙasusuwansa,
১৯মানুষ তার বিছানায় ব্যাথায় শাস্তি পায়, তার হাড়ের অবিরত অসম্ভব যন্ত্রণায়,
20 yadda zai ji ƙyamar abinci, har yă ƙi son abinci mafi daɗi.
২০যাতে তার জীবন খাবার ঘৃণা করে এবং তার প্রাণ সুস্বাদু খাবার ঘৃণা করে।
21 Naman jikinsa ya lalace ba wani abu mai kyau a ciki kuma ƙasusuwansa da suke a rufe da tsoka yanzu duk sun fito.
২১তা মাংস ক্ষয়ে চলে যায় যাতে তা দেখা না যায়; তার হাড়, একদিন দেখা যেত না, কিন্তু এখন বেরিয়ে পড়েছে।
22 Ransa yana matsawa kusa da rami, ransa kuma kusa da’yan aikan mutuwa.
২২সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি, তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়।
23 Duk da haka, in akwai mala’ika a gefensa kamar matsakanci, ɗaya daga cikin dubu, da zai gaya wa mutum abin da yake daidai gare shi,
২৩কিন্তু যদি সেখানে কোন স্বর্গদূত থাকে যে তার মধ্যস্থকারী হতে পারে, একজন মধ্যস্থকারী, একজন হাজার জনের মধ্যে থেকে, তাকে দেখাতে কোনটা ঠিক কাজ,
24 yă yi masa alheri yă ce, ‘Kada ka bari yă fāɗa cikin rami, na samu fansa dominsa.’
২৪এবং যদি সেই স্বর্গদূত তার প্রতি সদয় হন এবং ঈশ্বরকে বলেন, এই লোকটিকে গর্তে নেমে যাওয়া থেকে রক্ষা করুন; আমি প্রায়শ্চিত্ত পেয়েছি,
25 Sa’an nan fatar jikinsa za tă zama sabuwa kamar ta jariri; za tă zama kamar lokacin da yake matashi.
২৫তখন তার মাংস বাচ্চাদের থেকেও সতেজ হবে; সে তার যৌবন শক্তির দিনের ফিরে যাবে।
26 Ya yi addu’a ga Allah ya kuwa samu alheri a wurinsa, yana ganin fuskar Allah yana kuma yin sowa don murna; Allah ya mayar da shi ya zama mai adalci.
২৬সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং ঈশ্বর তার প্রতি সদয় হবেন, যাতে সে আনন্দের সাথে ঈশ্বরের মুখ দেখে। ঈশ্বর সেই লোককে তাঁর ধার্ম্মিকতা দেবেন।
27 Sa’an nan sai ya zo wurin, wurin mutane ya ce, ‘Na yi zunubi, na kauce wa abin da yake daidai, amma ban samu abin da ya kamata in samu ba.
২৭তখন সেই লোক অন্য সমস্ত লোকের সামনে গান করবে এবং বলবে, আমি পাপ করেছি এবং যা ঠিক ছিল তা বিকৃত করেছি, কিন্তু আমার পাপের জন্য কোন শাস্তি পাইনি।
28 Ya fanshi raina daga fāɗawa cikin rami, kuma zan rayu in ji daɗin hasken.’
২৮ঈশ্বর গর্তে নেমে যাওয়া থেকে আমার প্রাণকে রক্ষা করেছেন; আমার জীবন আলো দেখবে।
29 “Allah ya yi wa mutum duk waɗannan, sau biyu, har ma sau uku.
২৯দেখ, ঈশ্বর এই সমস্ত একজন মানুষের জন্য করেছেন, হ্যাঁ দুবার, এমনকি তিনবার করেছেন,
30 Ya juyo da ransa daga fāɗawa cikin rami, don hasken rai ya haskaka a kansa.
৩০তার জীবন নরক থেকে ফিরিয়ে আনতে, যাতে সে জীবন্ত লোকেদের আলোয় আলোকিত হয়।
31 “Ka sa hankali da kyau, Ayuba, ka saurare ni; ka yi shiru zan yi magana.
৩১ইয়োব, মনোযোগ দিন এবং আমার কথা শুনুন; আপনি চুপ করে থাকুন এবং আমি কথা বলব।
32 In kana da abin da za ka ce, ka amsa mini; yi magana, domin ina so in’yantar da kai.
৩২যদি আপনার কোন কথা থাকে, আমাকে বলুন; কথা বলুন, কারণ আমি প্রমাণ করতে চাই যে আপনি ন্যায়ী।
33 Amma in ba haka ba, sai ka saurare ni; yi shiru, zan kuma koya maka hikima.”
৩৩যদি না থাকে, তবে আমার কথা শুনুন; চুপ করে থাকুন এবং আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেব।