< Ayuba 31 >

1 “Na yi alkawari da idanuna kada su dubi budurwa da muguwar sha’awa.
“আমি আমার চোখের সঙ্গে চুক্তি করেছি; তবে আমি কীভাবে কুমারী মেয়ের দিকে কামনার চোখে তাকাব?
2 Gama mene ne rabon mutum daga Allah a sama, gādonsa daga Maɗaukaki a sama?
কারণ উর্ধবাসী ঈশ্বরের থেকে কি ভাগ্য পাওয়া যায়, উর্ধের সর্বশক্তিমানের থেকে কি উত্তরাধিকার পাওয়া যায়?
3 Ba masifa ba ne domin mugaye, hallaka kuma ga waɗanda suka yi ba daidai ba?
আমি প্রায়ই চিন্তা করতাম যে অধার্মিকদের জন্য বিপদ এবং দুষ্টতার কর্মীদের জন্য ধ্বংস।
4 Bai ga hanyoyina ba ne bai ƙirga kowace takawata ba?
ঈশ্বর কি আমার পথ জানেন না এবং আমার সমস্ত পায়ের চিহ্ন গোনেন না?
5 “In da na yi tafiya cikin rashin gaskiya ko kuma ƙafata ta yi sauri zuwa yin ƙarya,
আমি যদি মিথ্যার পথে চলে থাকি, আমার পা যদি প্রতারণার জন্য দৌড়ে থাকে,
6 Bari Allah yă auna a kan ma’auni na gaskiya zai kuma san cewa ni marar laifi ne.
এমনকি আমায় তুলাযন্ত্রে পরিমাপ করা হোক যাতে ঈশ্বর আমার সততা জানতে পারেন,
7 In takawata ta kauce daga hanya, in zuciyata ta bi abin da idanuna ke so, ko kuma in hannuwana suna da laifi;
যদি আমার পা সঠিক পথ থেকে ঘুরে থাকে, যদি আমার হৃদয় আমার চোখের পিছনে হেঁটে থাকে, যদি কোন অপবিত্রতার ছাপ আমার হাতে লেগে থাকে,
8 bari waɗansu su ci abin da na shuka, kuma bari a tuge amfanin gonata.
তবে আমি রোপণ করি এবং অন্য কেউ ফল ভোগ করুক; সত্যি, আমার জমি থেকে ফসল সমূলে উপড়ে নেওয়া হোক।
9 “In sha’awar mace ya shiga mini zuciya, ko kuma na laɓe a ƙofar maƙwabcina,
যদি আমার মন অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে থেকে, যদি আমি আমার প্রতিবেশীর দরজার কাছে তার স্ত্রীর জন্য লুকিয়ে থাকি,
10 sai matata ta niƙa hatsin wani kuma waɗansu maza su kwana da ita.
১০তাহলে আমার স্ত্রী অন্য লোকের জন্য শস্য পেষণ করুক এবং অন্য লোক তাকে ভোগ করুক।
11 Gama wannan zai zama abin kunya, zunubin da za a yi shari’a a kai.
১১কারণ তা হবে এক সাংঘাতিক অপরাধ; সত্যি, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ।
12 Wuta ce take ƙuna har ta hallakar; za tă cinye saiwar abin da na shuka ƙurmus.
১২কারণ সেটা একটা আগুন যা পাতালের সবকিছু গ্রাস করে এবং তা আমার সমস্ত ফসল পুড়িয়ে দিত।
13 “In da na danne wa bayina maza da mata hakkinsu, sa’ad da suke da damuwa da ni,
১৩আমি যদি আমার দাস ও দাসীর ন্যায়বিচারের আবেদন অগ্রাহ্য করি, যখন তারা আমার কাছে অভিযোগ করে,
14 me zan yi lokacin da Allah ya tuhume ni? Me zan ce lokacin da ya tambaye ni?
১৪তখন আমি কি করব যখন ঈশ্বর আমায় দোষী করতে উঠবেন? যখন তিনি আমার বিচার করতে আসবেন, আমি তাঁকে কি উত্তর দেব?
15 Shi wanda ya yi ni a cikin uwata ba shi ne ya yi su ba? Ba shi ne ya yi mu a cikin uwayenmu ba?
১৫যিনি আমায় মায়ের গর্ভে বানিয়ে ছিলেন, তিনিই কি তাদেরও বানান নি? একই জন কি আমাদের সবাইকে গর্ভে গঠন করেন নি?
16 “In na hana wa matalauta abin da suke so, ko kuma in sa idanun gwauruwa su yi nauyi don kuka,
১৬আমি যদি গরিবদের তাদের বাসনা থেকে বঞ্চিত করে থাকি, অথবা আমি যদি বিধবার চোখ অন্ধ হওয়ার কারণ হয়ে থাকি,
17 in na ajiye burodina don kaina kaɗai, ban kuwa ba wa marayu abinci sa’ad da suke jin yunwa,
১৭অথবা আমি যদি আমার খাবার একা খেয়ে থাকি এবং যদি পিতৃহীনদের তা খেতে না দিয়ে থাকি,
18 amma tun suna tasowa na lura da su, kamar yadda mahaifi zai lura da ɗa, kuma tun da aka haife ni ina lura da gwauruwa.
১৮বরং, আমার যুবক অবস্থা থেকে, অনাথ যেমন তার পিতার কাছে তেমনি আমার সঙ্গে বড় হয়েছে এবং আমি তার মাকে পথ দেখিয়েছি, আমি সারা জীবন বিধবাকে সাহায্য করে এসেছি,
19 In da na ga wani yana mutuwa don rashin sutura, ko wani mai bukata da ba shi da riga,
১৯আমি যদি দেখি কেউ কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, অথবা আমি যদি দেখি যে দরিদ্রের কোন কাপড় নেই;
20 kuma zuciyarsa ba tă gode mini ba don na yi masa sutura da gashin tumakina,
২০যদি তার হৃদয় আমায় আর্শীবাদ না করে থাকে যদি সে কখনও আমার মেষের লোমে তার শরীর গরম না করে থাকে,
21 in na ɗaga hannuna don in cuci maraya, domin na san in na faɗa za a ji ni a wurin masu shari’a,
২১শহরের দরজায় আমার সমর্থন দেখে, যদি আমি পিতৃহীনদের বিরুদ্ধে আমার হাত তুলে থাকি,
22 bari hannuna yă guntule daga kafaɗata, bari yă tsinke daga inda aka haɗa shi.
২২তবে আমার কাঁধের হাড় খসে পড়ুক এবং আমার হাত সংযোগস্থল থেকে ভেঙে পড়ুক।
23 Gama ina jin tsoron hallaka daga Allah, kuma domin tsoron ɗaukakarsa ba zan iya yin waɗannan abubuwa ba.
২৩কারণ ঈশ্বর থেকে বিপদ আমার জন্য আতঙ্কের কারণ হত; তাঁর মহিমার জন্য, আমি সেরকম কিছু করতে পারলাম না।
24 “In na dogara ga zinariya ko kuma na ce wa zallan zinariya, ‘Gare ki nake dogara,’
২৪আমি যদি সোনায় আমার ভরসা রাখি এবং আমি যদি বিশুদ্ধ সোনাকে বলি, তুমি আমার আত্মবিশ্বাস,
25 in na yi fahariya don yawan dukiyata, arzikin da hannuwana suka samu.
২৫যদি আমি আমার অনেক সম্পত্তির জন্য অথবা আমার হাতের সম্বৃদ্ধির জন্য আনন্দ করে থাকি;
26 In na dubi rana cikin haskenta, ko kuma wata yana tafiyarsa,
২৬আমি যদি সূর্যকে তেজময় অবস্থায় দেখে থাকি, অথবা চাঁদকে যদি তার উজ্জ্বলতায় ভ্রমণ করতে দেখি
27 zuciyata ta jarrabtu gare su a ɓoye, hannuna kuma ya sumbace su.
২৭তাদের ধ্যানে যদি আমার হৃদয় গোপনে আকৃষ্ট হয় থাকে বা আমার মুখ আমার হাতকে চুম্বন করে থাকে,
28 Waɗannan ma za su zama zunubin da za a shari’anta ke nan don zai zama na yi wa Allah na sama rashin aminci.
২৮এটাও একটা বিচারকদের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ হবে, কারণ আমি তাহলে স্বর্গের ঈশ্বরকে অস্বীকার করতাম, যিনি উর্ধে আছেন।
29 “In na yi murna domin mugun abu ya faru da maƙiyina; ko kuma domin wahala ta same shi,
২৯যে আমায় ঘৃণা করত আমি যদি তার বিপদে আনন্দ করে থাকি অথবা তার বিপর্যয়ে যদি খুশি হয়ে থাকি,
30 ban bar bakina yă yi zunubi ta wurin la’anta shi ba,
৩০সত্যি, আমি আমার মুখকে পাপ করতে দিইনি অভিশাপে তার মৃত্যু কামনা করি নি,
31 in mutanen gidana ba su taɓa cewa, ‘Wane ne bai ƙoshi da naman Ayuba ba?’
৩১আমার তাঁবুর লোকেরা কি বলত না, এমন কি কেউ আছে যে ইয়োবের খাবারে তৃপ্ত হয়নি?
32 Ba baƙon da ya taɓa kwana a titi, gama koyaushe ƙofata tana buɗe domin matafiya,
৩২বিদেশীদের কখনও শহরের চকে থাকতে হয়নি; বরং, আমি সবদিন পথিকদের জন্য দরজা খুলে দিয়েছি
33 in na ɓoye zunubina yadda mutane suke yi, ta wurin ɓoye laifina a cikin zuciyata,
৩৩যদি, মানুষের মত, আমি আমার পাপ লুকিয়ে রাখি, আমার হৃদয়ে আমার অপরাধ লোকানোর মাধ্যমে
34 domin ina tsoron taron mutane kuma ina tsoron wulaƙancin da dangina za su yi mini, sai na yi shiru kuma ban fita waje ba.
৩৪কারণ আমি লোকের ভিড়কে ভয় পেয়েছি, কারণ পরিবারের ঘৃণা আমায় আতঙ্কিত করেছে, যাতে আমি চুপ করে থাকি এবং আমার ঘরের বাইরে না যাই?
35 (“Kash, da ina da wanda zai ji ni! Na sa hannu ga abin da na faɗa don kāre kaina, bari Maɗaukaki yă amsa mini; bari mai tuhumata da laifi yă yi ƙarata a rubuce.
৩৫আহা, যদি আমি কাউকে পেতাম আমার কথা শোনাবার জন্য! দেখ, এই আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমায় উত্তর দিন! আমার বিরোধীদের লেখা আমার বিষয়ে যদি কোন দশ পত্র থাকে!
36 Ba shakka sai in ɗora a kafaɗata, zan aza a kaina kamar rawani.
৩৬অবশ্যই আমি তা সর্বসম্মুখে আমার কাঁধে বয়ে বেড়াব; আমি এটা মুকুটের মত তার ওপর রাখব।
37 Zan ba shi lissafin duk abin da na taɓa yi; zan zo gabansa kamar ɗan sarki.)
৩৭আমি তাঁর কাছে আমার পায়ের চিহ্নের হিসাব ঘোষণা করব; আমি একজন আত্মবিশ্বাসী রাজপুত্রের মত তাঁর কাছে যাব।
38 “In ƙasata tana kuka da ni kunyoyinta duk sun cika da hawaye,
৩৮যদি আমার ভূমি কখনও আমার বিরুদ্ধে কেঁদে ওঠে এবং এটার হালরেখা যদি একসঙ্গে কেঁদে ওঠে,
39 in na kwashe amfaninta ban biya ba ko kuma na kashe masu ita,
৩৯আমি যদি তার ফসল বিনা পয়সায় খেয়ে থাকি অথবা তার মালিকের মৃত্যুর কারণ হয়ে থাকি,
40 bari ƙaya ta fito a maimakon alkama ciyawa kuma a maimakon sha’ir.” Maganar Ayuba ta ƙare.
৪০তবে গমের জায়গায় কাঁটা বৃদ্ধি পাক এবং যবের পরিবর্তে আগাছা বৃদ্ধি পাক। ইয়োবের কথার সমাপ্ত।”

< Ayuba 31 >