< Ayuba 30 >
1 “Amma yanzu suna yi mini ba’a waɗanda na girme su, waɗanda iyayensu maza ba su isa su zama karnukan kiwon garken tumakina ba.
“কিন্তু এখন তারাই আমাকে বিদ্রুপ করে, যারা আমার থেকে বয়সে ছোটো, যাদের বাবাদের আমি আমার মেষপাল-রক্ষক কুকুরদের সাথে রাখতেও অবজ্ঞা করতাম।
2 Ina amfani ƙarfin hannuwansu gare ni, tun da ba su da sauran kuzari?
তাদের হাতের শক্তি আমার কী কাজে লাগত, যেহেতু তাদের প্রাণশক্তি তো তাদের কাছ থেকে চলে গিয়েছে?
3 Duk sun rame don rashi da yunwa, suna yawo a gaigayar ƙasa a kufai da dare.
অভাব ও খিদের জ্বালায় জীর্ণশীর্ণ হয়ে তারা রাতের বেলায় রৌদ্রদগ্ধ জমিতে ও জনশূন্য পতিত জমিতে ঘুরে বেড়াত।
4 A cikin jeji suna tsinkar ganyaye marasa daɗi, jijiyoyin itacen kwakwa ne abincinsu.
ঝাড়-জঙ্গলে তারা লবণাক্ত শাক সংগ্রহ করত, ও খেংরা ঝোপের মূল তাদের খাদ্য হয়েছিল।
5 An kore su daga cikin mutanensu, aka yi musu ihu kamar ɓarayi.
মানবসমাজ থেকে তারা বিতাড়িত হয়েছিল, লোকজন যেভাবে চোরের পিছনে চিৎকার করে, সেভাবে তাদেরও পিছনেও চিৎকার করত।
6 An sa dole su zauna a kwazazzabai da kuma cikin kogunan duwatsu da kuma cikin ramummuka cikin ƙasa.
তারা শুকনো নদীখাতে, পাষাণ-পাথরের খাঁজে ও জমির ফাটলে বসবাস করতে বাধ্য হত।
7 Suka yi ta kuka kamar dabbobi a jeji, suka taru a ƙarƙashin sarƙaƙƙiya.
ঝোপঝাড়ে তারা পশুদের মতো ডাক দিয়ে বেড়াত ও লতাগুল্মের জঙ্গলে গাদাগাদি করে থাকত।
8 Mutane marasa hankali marasa suna, an kore su daga ƙasar.
এক হীন ও অখ্যাত কুল হয়ে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে।
9 “Yanzu kuma’ya’yansu maza su suke yi mini ba’a cikin waƙa na zama abin banza a gare su.
“আর এখন সেই যুবকেরা গান গেয়ে গেয়ে আমাকে বিদ্রুপ করে; আমি তাদের মাঝে এক জনশ্রুতিতে পরিণত হয়েছি।
10 Suna ƙyamata suna guduna; suna tofa mini miyau a fuska.
তারা আমাকে ঘৃণা করে ও আমার কাছ থেকে দূরে সরে থাকে; আমার মুখে থুতু ছিটাতেও তারা দ্বিধাবোধ করে না।
11 Yanzu da Allah ya kunce bakana ya ba ni wahala sun raba ni da mutuncina.
এখন যেহেতু ঈশ্বর আমার ধনুক বিতন্ত্রিত করেছেন ও আমাকে দুর্দশাগ্রস্ত করেছেন, তাই আমার সামনে তারা সংযম ঝেড়ে ফেলেছে।
12 A hannun damana’yan tā-da-na-zaune-tsaye sun tayar; sun sa tarko a ƙafafuna, sun yi shirin hallaka ni.
আমার ডানদিকে উপজাতিরা আক্রমণ করে; তারা আমার পায়ের জন্য ফাঁদ বিছায়, আমার বিরুদ্ধে তারা তাদের অবরোধ-পথ নির্মাণ করে।
13 Sun ɓata mini hanyata; sun yi nasara cikin hallaka ni, ba tare da wani ya taimake su ba.
তারা আমার পথ অবরুদ্ধ করে; তারা আমাকে ধ্বংস করতে সফল হয়। ‘কেউ তাকে সাহায্য করতে পারবে না,’ তারা বলে।
14 Suka nufo ni daga kowane gefe; suka auko mini da dukan ƙarfinsu.
তারা যেন এক প্রশস্ত ফাটলের মধ্যে দিয়ে এগিয়ে আসে; ধ্বংসাবশেষের মাঝখান দিয়ে তারা ঘূর্ণিবেগে আসে।
15 Tsoro ya rufe ni; an kawar mini mutuncina kamar da iska, dukiyata ta watse kamar girgije.
আতঙ্ক আমাকে অভিভূত করে; আমার সম্মান যেন বাতাসে উড়ে গিয়েছে, আমার নিরাপত্তা মেঘের মতো অদৃশ্য হয়ে যায়।
16 “Yanzu raina yana ƙarewa; kwanakin wahala sun kama ni.
“আর এখন আমার জীবনে ভাটার টান এসেছে; কষ্টভোগের দিন আমাকে গ্রাস করেছে।
17 Dare ya huda ƙasusuwana; ina ta shan azaba ba hutawa.
রাতের বেলায় আমার অস্থি বিদ্ধ হয়; আমার বিরক্তিকর যন্ত্রণা কখনও বিশ্রাম নেয় না।
18 A cikin girman ikonsa Allah ya zama kamar riga a jikina; ya shaƙe ni kamar wuyan rigata.
ঈশ্বর তাঁর মহাপরাক্রমে আমার কাছে পোশাকের মতো হয়ে গিয়েছেন; আমার জামার গলবন্ধের মতো তিনি আমাকে বেঁধে রেখেছেন।
19 Ya jefa ni cikin laka, na zama ba kome ba sai ƙura da toka.
তিনি আমাকে কাদায় ছুঁড়ে ফেলেছেন, ও আমি ধুলো ও ভস্মের মতো হয়ে গিয়েছি।
20 “Na yi kuka gare ka ya Allah, amma ba ka amsa mini ba. Na tashi tsaye, amma sai ka dube ni kawai.
“হে ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করেছি, কিন্তু তুমি উত্তর দাওনি; আমি উঠে দাঁড়িয়েছি, কিন্তু তুমি শুধু আমার দিকে তাকিয়েছ।
21 Ka dube ni ba tausayi; Ka kai mini hari da ƙarfin hannunka.
নির্মমভাবে তুমি আমার দিকে ঘুরে দাঁড়িয়েছ; তোমার হাতের শক্তি দিয়ে তুমি আমাকে আক্রমণ করেছ।
22 Ka ɗaga ni sama ka ɗora ni a kan iska; ka jujjuya ni cikin hadari.
আমাকে ছিনিয়ে নিয়ে তুমি আমাকে বাতাসের সামনে চালান করেছ; তুমি আমাকে ঝড়ের মধ্যে ছুঁড়ে দিয়েছ।
23 Na san za ka sauko da ni ga mutuwa zuwa wurin da kowane mai rai zai je.
আমি জানি তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে, সেই স্থানে নিয়ে যাবে, যা সব জীবিতজনের জন্য নিরূপিত হয়ে আছে।
24 “Ba shakka ba mai ɗora hannu a kan mutumin da yake cikin wahala. Lokacin da ya yi kukan neman taimako a cikin wahalarsa.
“একজন বিদীর্ণ মানুষ যখন তার চরম দুর্দশায় সাহায্যের জন্য আর্তনাদ করে তখন নিশ্চয় তার উপরে কেউ হস্তক্ষেপ করে না।
25 Ashe ban yi kuka domin waɗanda suke cikin damuwa ba? Ko zuciyata ba tă yi baƙin ciki domin matalauta ba?
আমি কি বিপদগ্রস্তদের জন্য কাঁদিনি? দরিদ্রদের জন্য আমার প্রাণ কি ব্যথিত হয়নি?
26 Duk da haka sa’ad da nake begen abu mai kyau, mugun abu ne ya zo; Sa’ad da nake neman haske, sai duhu ya zo.
অথচ আমি যখন মঙ্গলের প্রত্যাশা করেছি, তখন অমঙ্গল এসেছে; আমি যখন আলোর খোঁজ করেছি, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে।
27 Zuciyata ba tă daina ƙuna ba; ina fuskantar kwanakin wahala.
আমার ভিতরের মন্থন কখনও থামেনি; দিনের পর দিন আমাকে যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে।
28 Na yi baƙi ƙirin, amma ba rana ce ta ƙona ni ba. Na tsaya a cikin mutane, na kuma yi kuka don taimako.
আমি কলঙ্কিত হয়েছি, কিন্তু সূর্যের দ্বারা নয়; জনসমাবেশে দাঁড়িয়ে আমি সাহায্যের জন্য আর্তনাদ করেছি।
29 Na zama ɗan’uwan diloli, na zama abokan mujiyoyi.
আমি শিয়ালদের ভাই হয়েছি, প্যাঁচাদের সঙ্গী হয়েছি।
30 Fatar jikina ta yi baƙi tana ɓarewa; jikina yana ƙuna da zazzaɓi.
আমার চামড়া কালো হয়ে গিয়ে তাতে খোসা ছাড়ছে; আমার শরীর জ্বরে পুড়ছে।
31 Garayata ta zama ta makoki, sarewata kuma ta zama ta kuka.
আমার বীণা শোকের সুর তুলছে, ও আমার বাঁশি হাহাকারের শব্দ করছে।