< Ayuba 3 >
1 Bayan wannan Ayuba ya buɗe baki ya la’anta ranar da aka haife shi.
১তারপর, ইয়োব মুখ খুললেন এবং তার জন্মের দিন কে অভিশাপ দিলেন।
3 “A hallaka ranar da aka haife ni, da kuma daren da aka ce, ‘An haifi jariri namiji!’
৩“সেই দিনটা ধ্বংস হোক যে দিনের আমি জন্মেছি, সেই রাত যা বলেছিল, ‘একটি ছেলে জন্ম নিল’।
4 Bari ranan nan ta zama duhu; kada Allah yă kula da ita; kada rana tă yi haske a wannan rana.
৪সেই দিন টা অন্ধকারময় হোক; ঈশ্বর উপর থেকে এই দিন টা স্মরণ না করুন, না সূর্য্যের আলো এটা আলোকিত করুক।
5 Bari duhu da inuwa mai duhu ta sāke rufe ta; gizagizai kuma su rufe ta; duhu kuma ya rufe haskenta.
৫অন্ধকার এবং মৃত্যুর ছায়া এটাকে নিজেদের বলে দাবি করুক; মেঘ এতে বাস করুক; সমস্ত কিছু যা সেই দিন কে অন্ধকার করে তা সত্যিই এটাকে আতঙ্কিত করুক।
6 Bari duhu mai yawa yă rufe daren nan; kada a haɗa ta cikin kwanakin shekara, ko kuma cikin kwanakin watanni.
৬সেই রাতের জন্য, গভীর অন্ধকার একে গ্রাস করুক, এটা বছরের দিন গুলোর মধ্যে আনন্দ না করুক; এটা মাসের গোনার মধ্যে না আসুক।
7 Bari daren yă zama marar amfani; kada a ji wata sowa ta farin ciki.
৭দেখ, সেই রাত বন্ধ্যা হোক; কোন আনন্দের স্বর এটার মধ্যে না আসুক।
8 Bari waɗanda suke la’anta ranaku su la’anta wannan rana su waɗanda suke umartar dodon ruwa.
৮তারা সেই দিন টাকে অভিশাপ দিক, যারা জানে কীভাবে লিবিয়াথনকে জাগাতে হয়।
9 Bari taurarinta na safe su zama duhu; bari ranar tă yi ta jiran ganin haske amma kada tă gani,
৯সেই দিনের র সন্ধ্যার তারাগুলি অন্ধকার হোক। সেই দিন আলোর খোঁজ করুক, কিন্তু একটুও না পাক; না এটা সকালের চোখের পাতা দেখতে না পাক,
10 gama ba tă hana uwata ɗaukar cikina, don ta hana ni shan wahalan nan ba.
১০কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, না সে আমার চোখ থেকে সমস্যা লুকিয়েছে।
11 “Me ya sa ban mutu ba da za a haife ni, ko kuma in mutu sa’ad da ana haihuwata ba?
১১কেন আমি মরে যাই নি যখন আমি গর্ভ থেকে বেরিয়ে ছিলাম? কেন আমি আমার আত্মা ত্যাগ করিনি?
12 Me ya sa aka haife ni, aka tanada nono na sha na rayu?
১২কেন তার কোল আমায় গ্রহণ করেছিল? অথবা কেন তার স্তন আমায় বরন করেছিল যেন আমি তাদের দুধ পান করি?
13 Da yanzu ina kwance cikin salama; da ina barcina cikin salama
১৩তাহলে এখন আমি নিরবে শুয়ে থাকতাম; আমি ঘুমাতাম এবং বিশ্রাম পেতাম
14 tare da sarakuna da mashawarta a cikin ƙasa, waɗanda suka gina wa kansu wuraren da yanzu duk sun rushe,
১৪পৃথিবীর রাজাদের এবং মন্ত্রীদের সঙ্গে, যারা তাদের নিজেদের জন্য কবর বানিয়েছিলেন যা এখন ধ্বংস হয়েছে।
15 da shugabanni waɗanda suke da zinariya, waɗanda suka cika gidajensu da azurfa.
১৫অথবা আমি রাজকুমারদের সঙ্গে শুতে পারতাম যাদের একদিন সোনা ছিল, যারা তাদের বাড়িগুলো রূপায় পূর্ণ করেছিল।
16 Ko kuma don me ba a ɓoye ni a cikin ƙasa kamar jaririn da aka haifa ba rai ba, kamar jaririn da bai taɓa ganin hasken rana ba.
১৬অথবা হয়ত আমি মৃত সন্তানের মত হতে পারতাম, সেই শিশুর মত যে কখনও আলো দেখেনি।
17 A wurin mugaye za su daina yin mugunta, gajiyayyu kuma za su huta.
১৭সেখানে পাপীরা উপদ্রব বন্ধ করে; সেখানে ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়।
18 Waɗanda aka daure za su sami jin daɗin; an sake su ba za su sāke jin ana tsawata masu ba.
১৮সেখানে বন্দিরা একসঙ্গে আরামে থাকে; তারা ক্রীতদাস পরিচালকের চিত্কার শুনতে পায় না।
19 Manyan da ƙanana suna a can, bawa kuma ya sami’yanci daga wurin maigidansa.
১৯সেখানে ছোট এবং বড় আছে; দাস সেখানে মালিকের থেকে মুক্ত।
20 “Don me ake ba da haske ga waɗanda suke cikin ƙunci, rai kuma ga masu ɗacin rai
২০কেন তাকে আলো দেওয়া হয়েছে যে কষ্ট আছে; কেন তাকে জীবন দেওয়া হয়েছে যার জীবন তিক্ত;
21 ga waɗanda suke neman mutuwa amma ba su samu ba, waɗanda suke nemanta kamar wani abu mai daraja a ɓoye,
২১তারা যারা মরতে চাইছে, কিন্তু তা আসে না; যারা গুপ্তধন খোঁজে তাদের থেকেও বেশি সেই ব্যক্তি মৃত্যুকে খোঁজে?
22 waɗanda suke farin ciki sa’ad da suka kai kabari?
২২কেন তাকে আলো দেওয়া হয়েছে যে খুব আনন্দ করে এবং গর্বিত হয় যখন সে কবর খুঁজে পায়?
23 Don me aka ba mutum rai, mutumin da bai san wani abu game da kansa ba, mutumin da Allah ya kange shi.
২৩কেন একজন লোককে আলো দেওয়া হয়েছে যার রাস্তা লুকানো, একটি মানুষ যাকে ঈশ্বর চরিদিক দিয়ে বেড়া দিয়েছেন?
24 Baƙin ciki ya ishe ni maimakon abinci; ina ta yin nishi ba fasawa;
২৪কারণ আমার খাবার পরিবর্তে দীর্ঘশ্বাস পড়ে, আমার আর্তনাদ জলের মত ঢালা হয়েছে।
25 Abin da nake tsoro ya faru da ni; abin da ba na so ya same ni.
২৫কারণ সেই জিনিস যা আমি ভয় করি তা আমার ওপরে এসেছে; যাতে আমার ভয় ছিল তা আমার কাছে এসেছে।
26 Ba ni da salama, ba natsuwa; ba ni da hutu, sai wahala kawai.”
২৬আমার শান্তি নেই, আমি অস্থির এবং আমার বিশ্রাম নেই; বরং সমস্যা উপস্থিত হয়।”