< Ayuba 16 >

1 Sai Ayuba ya amsa,
পরে ইয়োব উত্তর দিলেন:
2 “Na ji abubuwa da yawa kamar waɗannan; dukanku ba ku iya ta’aziyya ba!
“আমি এই ধরনের অনেক কথা শুনেছি; তোমরা শোচনীয় সান্ত্বনাকারী, তোমরা সবাই!
3 Dogayen surutanku ba sa ƙare ne? Me yake sa kuke ta yin waɗannan surutai har kuke cin gaba da yin gardama?
তোমাদের এইসব দীর্ঘ এলোমেলো বক্তৃতা কি কখনও শেষ হবে না? তোমাদের কী এমন কষ্ট যে তোমরা তর্ক করেই যাচ্ছ?
4 Ni ma zan iya yin maganganu kamar yadda kuke yi in da kuna cikin halin da nake; zan iya faɗar duk abubuwan da kuke faɗi, in kaɗa muku kaina.
আমিও তোমাদের মতো কথা বলতে পারতাম, যদি তোমরা আমার জায়গায় থাকতে; আমিও তোমাদের বিরুদ্ধে সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারতাম ও তোমাদের দেখে মাথা নাড়াতে পারতাম।
5 Amma bakina zai ƙarfafa ku; ta’aziyyar da za tă fito daga bakina za tă kawar muku da ɓacin zuciyarku.
কিন্তু আমার মুখ তোমাদের উৎসাহ দেবে; আমার ঠোঁট থেকে সান্ত্বনা বের হয়ে তোমাদের যন্ত্রণার উপশম করবে।
6 “Duk da haka in na yi magana, ba na samun sauƙi; in ma na yi shiru zafin ba ya tafiya.
“তবুও আমি যদি কথা বলি, আমার ব্যথার উপশম হয় না; ও আমি যদি নীরব থাকি, তাও তা যায় না।
7 Ba shakka ya Allah ka gajiyar da ni; ka ɓata gidana gaba ɗaya.
হে ঈশ্বর, নিশ্চয় তুমি আমাকে নিঃশেষিত করে দিয়েছ; তুমি আমার সমগ্র পরিবারকে বিধ্বস্ত করে দিয়েছ।
8 Ka daure ni, ya kuma zama shaida; yadda na rame sai ƙasusuwa, wannan ya sa ake gani kamar don ni mai zunubi ne shi ya sa.
তুমি আমাকে কুঁকড়ে দিয়েছ—ও তা এক সাক্ষী হয়েছে; আমার শীর্ণতা উঠে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
9 Allah ya kai mini hari ya yi kaca-kaca da ni cikin fushinsa yana cizon haƙoransa don fushin da yake yi da ni; ya zura mini ido.
ঈশ্বর আমাকে আক্রমণ করে তাঁর ক্রোধে আমাকে ছিন্নভিন্ন করে দিয়েছেন ও আমার প্রতি দাঁত কড়মড় করেছেন; আমার প্রতিপক্ষ তাঁর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে আক্রমণ করেছেন।
10 Mutane suka buɗe baki suka yi mini riyar reni; suka yi mini ba’a suka haɗu suka tayar mini.
আমাকে বিদ্রুপ করার জন্য লোকেরা তাদের মুখ খুলেছে; অবজ্ঞাভরে তারা আমার গালে চড় মেরেছে ও আমার বিরুদ্ধে সমবেত হয়েছে।
11 Allah ya bashe ni ga mugayen mutane, ya jefa ni hannun mugaye.
ঈশ্বর আমাকে অধার্মিক লোকদের হাতে সমর্পণ করেছেন ও দুর্জনদের খপ্পরে ছুঁড়ে দিয়েছেন।
12 Dā ina zamana lafiya kome yana tafiya daidai; amma ya ragargaza ni; ya shaƙe ni a wuya; ya murƙushe ni na zama abin barata gare shi;
আমার সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তিনি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছেন; তিনি আমার ঘাড় ধরে আমাকে আছাড় মেরেছেন। তিনি আমাকে তাঁর লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন;
13 maharbansa sun kewaye ni. Ba tausayi, ya soke ni a ƙodata har jini ya zuba a ƙasa.
তাঁর তিরন্দাজরা আমাকে ঘিরে ধরেছে। দয়া না দেখিয়ে, তিনি আমার কিডনি বিদ্ধ করেছেন ও আমার পিত্ত মাটিতে ফেলে দিয়েছেন।
14 Ya ji mini rauni a kai a kai ya auko mini kamar mai yaƙi.
বারবার তিনি আমার উপরে ফেটে পড়েছেন; একজন যোদ্ধার মতো তিনি আমার দিকে ধেয়ে এসেছেন।
15 “Ina makoki saye da tsummoki na ɓoye fuskata a cikin ƙura.
“আমি আমার চামড়ার উপরে চটের কাপড় বুনে নিয়েছি ও আমার ললাটটি ধুলোতে সমাধিস্থ করেছি।
16 Fuskata ta yi ja don kuka idanuna sun kukumbura;
কেঁদে কেঁদে আমার মুখমণ্ডল লাল হয়ে গিয়েছে, আমার চোখের চারপাশে কালি পড়েছে;
17 duk da haka hannuwana ba su aikata ɓarna ba kuma addu’ata mai tsabta ce.
তাও আমার হাতে হিংস্রতা নেই ও আমার প্রার্থনা বিশুদ্ধ।
18 “Ya duniya, kada ki ɓoye jinina; bari yă yi kuka a madadina!
“হে পৃথিবী, আমার রক্ত ঢেকে রেখো না; আমার কান্না যেন কখনও বিশ্রামে শায়িত না হয়!
19 Ko yanzu haka shaidata tana sama; wanda zai tsaya mini yana sama.
এখনও আমার সাক্ষী স্বর্গেই আছেন; আমার উকিল ঊর্ধ্বেই আছেন।
20 Shi mai yin roƙo a madadina abokina ne yayinda nake kuka ga Allah;
আমার মধ্যস্থতাকারীই আমার বন্ধু হন যখন আমার চোখ ঈশ্বরের কাছে অশ্রুপাত করে;
21 a madadin mutum ya yi roƙo ga Allah kamar yadda mutum yakan yi roƙo domin abokinsa.
একজন লোকের হয়ে তিনি ঈশ্বরের কাছে ওকালতি করেন যেভাবে এক বন্ধুর জন্য একজন ওকালতি করে।
22 “Shekaru kaɗan suka rage in kama hanyar da ba a komawa.
“যে পথে গিয়ে আর ফিরে আসা যায় না, আমি সেই পথটি ধরার আগে শুধু কয়েকটি বছর পার হয়ে যাবে।

< Ayuba 16 >