< Irmiya 49 >

1 Game da Ammonawa. Ga abin da Ubangiji yana cewa, “Isra’ila ba shi da’ya’ya maza ne? Ba shi da magāda ne? To, me ya sa Molek ya mallaki Gad? Me ya sa mutanensa suka zama a garuruwansa?
অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? ইস্রায়েলের উত্তরাধিকারী কি কেউ নেই? তাহলে মিলকম মূর্তির উপাসকরা কেন গাদের জায়গা অধিকার করে এবং মিলকমের লোকেরা সেখানকার শহরগুলিতে বাস করে?
2 Amma kwanaki suna zuwa,” in ji Ubangiji, “sa’ad da zan yi kirarin yaƙi a kan Rabba ta Ammonawa; zai zama tarin juji, za a sa wuta a ƙauyukan da suke kewayenta. Sa’an nan Isra’ila zai kori waɗanda suka kore shi,” in ji Ubangiji.
তাই দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমি অম্মোনীয়দের রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধের হাঁক দেব; তখন তা ধ্বংসস্তূপ হবে, আর তার মেয়েরা আগুনে পুড়ে যাবে। কারণ ইস্রায়েল তাদের দখল করবে, যারা তাকে দখল করে ছিল।” সদাপ্রভু বলেন।
3 “Ki yi kuka, ya Heshbon, gama an hallaka Ai! Ku tā da murya ku yi kuka, ya mazaunan Rabba! Ku sa tufafin makoki; ku ruga nan da can a cikin katanga, gama Molek zai tafi bauta, tare da firistocinsa da kuma fadawansa.
“হে হিশবোন, বিলাপ কর, কারণ অয় শহর ধ্বংস হবে! হে রব্বা শহরের মেয়েরা, চিত্কার কর! চট পর। বিলাপ কর এবং দেয়ালগুলির মধ্যে দৌড়াদৌড়ি কর, কারণ মিলকম ও তার সঙ্গে তার যাজকরা ও নেতারা বন্দীদশায় যাবে।
4 Me ya sa kuke taƙama da kwarurukanku, taƙama da kwarurukanku masu amfani? Ya ke diya marar aminci, kin dogara a wadatarki kika kuma ce, ‘Wa zai iya fāɗa mini?’
কেন তুমি তোমার শক্তি নিয়ে গর্ব করছ? তোমার শক্তি বিলীন হয়ে যাবে, অবিশ্বস্ত মেয়ে; তুমি তোমার সম্পত্তির উপর নির্ভর কর। তুমি বল, ‘কে আমার বিরুদ্ধে আসবে?’
5 Zan kawo razana a kanki daga waɗanda suke kewaye da ke,” in ji Ubangiji Maɗaukaki. “Za a kore kowannenku, babu wani da zai tattara masu gudun hijira.
দেখ, আমি তোমার উপরে বিপদ আনব” এটা প্রভু, বাহিনীগণের সদাপ্রভুর ঘোষণা। “তোমার চারদিকের সবার কাছ থেকে বিপদ আসবে। তোমাদের প্রত্যেককে তার সামনে ছড়িয়ে পড়বে, পালিয়ে যাওয়া লোকদের কেউ তোমাদের জড়ো করার জন্য থাকবে না।
6 “Duk da haka, daga baya, zan maido da wadatar Ammonawa,” in ji Ubangiji.
কিন্তু পরে আমি অম্মোনীয়দের অবস্থা ফেরাব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
7 Game da Edom. Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Babu sauran hikima a Teman ne? Shawara ta ɓace daga masu basira ne? Hikimarsu ta ruɓe ne?
ইদোমের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি চলে গেছে?
8 Ku juya ku gudu, ku ɓuya a cikin kogwanni masu zurfi, ku da kuke zama a Dedan, gama zan kawo masifa a kan Isuwa a lokacin da zan hukunta shi.
পালাও! ফিরে যাও! হে দদানের বাসিন্দারা, ভূমির গভীরে গিয়ে বাস কর। কারণ আমি এষৌর উপর তার বিপদ, তাকে শাস্তি দেবার দিন উপস্থিত করব।
9 In masu tsinkar’ya’yan inabi suka zo maka, ba za su rage’ya’yan inabi kaɗan ba? In ɓarayi suka zo da dare, ba za su sata abin da kawai suke bukata ba?
যদি যারা আঙ্গুর তোলে, তারা তোমার কাছে আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না? চোরেরা যদি রাতে আসে, তবে তারা কি তাদের দরকার মত চুরি করবে না?
10 Amma zan washe Isuwa sarai; zan bubbuɗe wuraren ɓuyarsa, don kada yă ɓoye kansa.’Ya’yansa, danginsa da maƙwabtansa za su hallaka, ba kuwa zai ƙara kasancewa ba.
১০কিন্তু আমি এষৌকে জনশূন্য করেছি। আমি তার গোপন জায়গাগুলি প্রকাশ করেছি, যাতে সে লুকাতে না পারে। তার বংশের লোকেরা, তার ভাইয়েরা ও তার প্রতিবেশীরা ধ্বংস হল, সেও চলে গেছে।
11 Ka bar marayunka; zan tsare ransu. Gwaurayenka kuma za su dogara a gare ni.”
১১তুমি তোমার অনাথ ছেলে মেয়েদের ত্যাগ কর; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর বিশ্বাস করুক।”
12 Ga abin da Ubangiji yana cewa, “In waɗanda ba su dace su sha kwaf ɗin ba suka sha shi, me ya sa za ka kuɓuta? Ba za ka kuɓuta ba, sai ka sha shi.
১২কারণ সদাপ্রভু বলেন, “দেখ, সেই পাত্রে পান করার যাদের নিয়ম ছিল না, তাদের সেই পাত্রে পান করতে হবে, তাদের তুমি কি শাস্তি না পেয়েই চলে যাবে? তুমি শাস্তিভোগ না করে যাবে না, অবশ্যই পান করবে।”
13 Na rantse da kaina,” in ji Ubangiji, “cewa Bozra za tă zama kufai da kuma abin tsoro, abin dariya da abin la’ana; kuma dukan garuruwanta za su kasance kufai har abada.”
১৩কারণ সদাপ্রভু বলেন, “আমি নিজের নামে এই শপথ করছি যে, বস্রা আতঙ্ক, মর্যাদাহীন, ধ্বংস ও অভিশাপের পাত্র হবে। তার সমস্ত শহর চিরকালের জন্য ধ্বংস হয়ে থাকবে।”
14 Na ji saƙo daga Ubangiji cewa; an aiki jakada zuwa ga al’ummai ya ce, “Ku tattara kanku don ku fāɗa mata! Ku tashi don yaƙi!”
১৪আমি সদাপ্রভুর কাছ থেকে এই খবর শুনেছি এবং একজন দূতকে জাতিদের কাছে পাঠানো হয়েছে, “জড়ো হও ও তাকে আক্রমণ কর। যুদ্ধ করার জন্য তৈরী হও।
15 “Yanzu zan mai da kai ƙanƙani a cikin al’ummai abin reni a cikin mutane.
১৫কারণ দেখ, আমি জাতিদের মধ্যে তোমাকে সবচেয়ে ছোট করব এবং লোকদের মধ্যে ঘৃণার পাত্র করব।
16 Tsoron da ka sa ake ji da kuma girman kan zuciyarka ya ruɗe ka, kai da kake zama a kogon dutse, kai da kake kan tudu. Ko da yake ka gina wa kanka sheƙa can bisa kamar na gaggafa, daga can zan sauko da kai ƙasa,” in ji Ubangiji.
১৬তোমার আতঙ্কের জন্য, তোমার অন্তরের গর্ব তোমাকে ছলনা করেছে; হে শিলার বাসিন্দা, যদিও তুমি ঈগলের মত উঁচু জায়গায় বাস কর, তবুও সেখান থেকে আমি তোমাকে নীচে নামিয়ে আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
17 “Edom za tă zama abin tsoro; dukan wanda ya wuce zai giggice ya yi tsaki saboda dukan mikinta.
১৭“ইদোমের প্রত্যেকের কাছে বিস্ময়ের পাত্র হবে, যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ কাঁপবে এবং তার সব আঘাতের জন্য তাকে শিশ ধ্বনি দেবে।
18 Kamar yadda aka tumɓuke Sodom da Gomorra, tare da garuruwan da suke maƙwabtaka da su,” in ji Ubangiji, “haka ba wanda zai zauna a can; ba wani da zai zauna a cikinta.
১৮তাদের প্রতিবেশীর সঙ্গে যেমন সদোম ও ঘমোরাকে ধ্বংস করা হয়েছিল” এটা সদাপ্রভুর ঘোষণা, “তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।
19 “Kamar zaki mai haurawa daga kurmin Urdun zuwa wurin kiwo mai kyau, zan kori Edom daga ƙasarta nan da nan. Wane ne zaɓaɓɓen da zan naɗa don wannan? Wane ne yake kama da ni kuma wa zai kalubalance ni? Kuma wane makiyayi ne zai yi gāba da ni?”
১৯দেখ, সিংহের মত যর্দ্দনের জঙ্গল থেকে উঠে এসে ভাল চারণ ভূমিতে শিকার করবে। তেমনি করে আমি মুহূর্তের মধ্যে ইদোমকে তার দেশ থেকে তাড়া করব। আমি তার উপর আমার মনোনীত লোককে নিযুক্ত করব। কে আমার মত ও কে আমাকে ডাকতে পারে? কোন পালক আমার বিরুদ্ধে টিকে থাকতে পারে?”
20 Saboda haka, ku ji abin da Ubangiji ya shirya a kan Edom, abin da ya nufa wa waɗanda suke zama a Teman. Za a ja ƙanana na garken tumaki a tafi; zai hallaka wurin kiwonsu sarai saboda su.
২০তাই ইদোমের বিরুদ্ধে সদাপ্রভু কি সিদ্ধান্ত নিয়েছেন, তৈমনের বাসিন্দাদের বিরুদ্ধে তিনি কি পরিকল্পনা করেছেন তা শোনো। লোকেরা অবশ্যই তাদের টেনে নিয়ে, এমনকি পালের বাচ্চাদেরও। তাদের কাজের জন্য তাদের চারণ ভূমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন।
21 Amon fāɗuwarsu zai sa ƙasa ta girgiza; za a kuma ji muryar kukansu a Jan Teku.
২১তাদের পতনের শব্দে পৃথিবী কাঁপে; তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত শোনা যায়।
22 Duba! Gaggafa tana firiya tana kuma saukowa, tana buɗe fikafikanta a bisa Bozra. A wannan rana zukatan jarumawan Edom za su zama kamar macen da take naƙuda.
২২দেখ, কোনো একজন ঈগলের মত আক্রমণ করবে, ছোঁ মারবে এবং বস্রার উপরে তার ডানা মেলে দেবে। সেই দিন ইদোমের সৈনিকদের অন্তর প্রসবযন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
23 Game da Damaskus. “Hamat da Arfad sun giggice, gama sun ji mummunar labari. Suna damuwa, sun damu kamar tekun da baya hutu.
২৩দম্মেশকের বিষয়: “হমাৎ ও অর্পদ লজ্জিত হবে, কারণ তারা বিপদের খবর শুনেছে। তারা নরম হল! তারা অস্থির সাগরের মত, যা শান্ত হতে পারে না।
24 Damaskus ta karai ta juya don ta gudu tsoro kuma ya kama ta; wahala da zafi sun kama ta, zafi kamar na mace mai naƙuda.
২৪দম্মেশক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে। প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে গ্রাস করেছে।
25 Me ya sa ba a tafi aka bar sanannen birnin nan ba, birnin da nake jin daɗi?
২৫যার লোকেরা বলে, ‘কেমন সেই বিখ্যাত শহর! যাকে নিয়ে আমি আনন্দ করেছি, কেন পরিত্যক্ত হয়নি’?”
26 Tabbatacce, samarinta za su fāɗi a tituna; dukan sojojinta za su yi shiru a wannan rana,” in ji Ubangiji Maɗaukaki.
২৬বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “এই জন্য তার যুবকেরা তার চকে পতিত হবে এবং সেই দিন সমস্ত সৈন্যরা বিনষ্ট হবে।
27 “Zan cinna wa katangar Damaskus wuta; za tă ci kagaran Ben-Hadad.”
২৭দম্মেশকের দেয়ালগুলিতে আমি আগুন লাগিয়ে দেব; তা বিনহদদের দুর্গগুলি পুড়িয়ে ফেলবে।”
28 Game da Kedar da mulkokin Hazor, waɗanda Nebukadnezzar sarkin Babilon ya fāɗa wa. Ga abin da Ubangiji yana cewa, “Tashi, ku fāɗa wa Kedar ku kuma hallaka mutanen Gabas.
২৮কেদর ও হাৎসোর সম্মন্ধে বাবিলের রাজা নবূখদনিৎসরকে সদাপ্রভু এই কথা বলেন (এখন বাবিলের রাজা নবূখদনিৎসর সেই স্থানকে আক্রমণ করে যাচ্ছিলেন): “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।
29 Za a ƙwace tentunansu da garkunansu; za a tafi da mafakanta tare da dukan kayayyakinsu da raƙumansu. Mutane za su yi musu ihu, ‘Razana ko’ina!’
২৯লোকে তাদের তাঁবুগুলি ও পশুপাল, তাঁবুর পর্দা ও তাদের সমস্ত জিনিস নিয়ে যাবে। তারা কেদরের লোকেদের থেকে উট নিয়ে যাবে এবং চিৎকার করে তাদের বলবে, ‘চারদিকে আতঙ্ক!’
30 “Ku yi maza ku gudu! Ku zauna a kogo masu zurfi, ku da kuke zama a Hazor,” in ji Ubangiji. “Nebukadnezzar sarkin Babilon ya shirya muku maƙarƙashiya; ya ƙulla maƙarƙashiya a kanku.
৩০পালাও! দূরে চলে যাও! হে হাৎসোরের বাসিন্দারা, ভূমির গর্তে বাস কর” এটা সদাপ্রভুর ঘোষণা। “কারণ বাবিলের রাজা নবূখদনিৎসর তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পালাও! ফিরে যাও!
31 “Ku tashi ku kuma fāɗa wa al’umma da sauƙi wadda take zama da ƙarfin hali,” in ji Ubangiji, “al’ummar da ba ta da ƙofofi ko ƙyamare; mutanenta suna zama su kaɗai.
৩১জেগে ওঠো! সেই নিরাপদে থাকা জাতিকে আক্রমণ কর” সদাপ্রভু ঘোষণা করেন। “তাদের কোনো ফটকও নেই, খিলও নেই; তারা একা বাস করে।
32 Za a washe raƙumansu, garkunansu mai girma za su zama ganima. Zan watsar da waɗanda suke a wurare masu nesa a ko’ina zan kuma kawo musu masifa a kowane gefe,” in ji Ubangiji.
৩২কারণ তাদের উটগুলি লুটিত মাল হবে এবং তাদের অনেক পশুপাল লুট হবে। যারা চুলের কোন কাটে, তাদের আমি সমস্ত বায়ুর দিকে ছড়িয়ে দেব এবং সব দিক থেকেই তাদের উপর বিপদ আনব” সদাপ্রভু ঘোষণা করেন।
33 “Hazor za tă zama mazaunin diloli, kufai har abada. Ba wanda zai zauna a can; ba wanda zai zauna a cikinta.”
৩৩“হাৎসোর হবে শিয়ালদের বাসস্থান ও চিরস্থায়ী জনশূন্য জায়গা। কেউ সেখানে বাস করবে না, তার মধ্যে কোন মানুষ থাকবে না।”
34 Ga maganar Ubangiji da ta zo wa Irmiya annabi game da Elam, a farkon mulkin Zedekiya sarkin Yahuda.
৩৪এলম সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে এল। এটা ঘটেছে, যখন যিহূদার রাজা সিদিকিয় রাজত্ব শুরু করেন। এটা হল,
35 Ga abin da Ubangiji Maɗaukaki yana cewa, “Ga shi, zan karye ƙarfin Elam, zaunannen ƙarfinsu.
৩৫“বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি এলমের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেঙে ফেলব।
36 Zan kawo a kan Elam a kusurwoyi huɗu daga kusurwoyi huɗu na duniya; zan watsar da su zuwa kusurwoyi huɗu, kuma ba al’ummar da masu gudun hijirar Elam ba za su kai ba.
৩৬কারণ আমি আকাশের চার কোন থেকে এলমের বিরুদ্ধে বাতাস আনব এবং সেই বাতাসে আমি এলমের লোকেদের ছড়িয়ে দেব; এমন কোন জাতি নেই, যেখান এলমের দূর করে দেওয়া লোকেরা যাবে।
37 Zan ragargaza Elam a gaban maƙiyansu, a gaban waɗanda suke neman ransu; zan kawo masifa a kansu, da zafin fushina,” in ji Ubangiji. “Zan runtume su da takobi sai na kawo ƙarshensu.
৩৭তাই আমি এলমকে তাদের শত্রুদের সামনে ও যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের সামনে ছড়িয়ে দেব। কারণ আমি তাদের বিরুদ্ধে বিপদ, আমার জ্বলন্ত রোষ নিয়ে আসব’ এটা সদাপ্রভুর ঘোষণা। ‘আমি তাদের বিরুদ্ধে তরোয়াল পাঠাব, যতক্ষণ না আমি তাদের বিলুপ্ত করি।
38 Zan sa kursiyina a Elam in kuma hallaka sarkinta da fadawanta,” in ji Ubangiji.
৩৮তখন আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব এবং তার রাজা ও নেতাদের ধ্বংস করব’ এটা সদাপ্রভুর ঘোষণা।
39 “Duk da haka zan maido da wadatar Elam a kwanaki masu zuwa,” in ji Ubangiji.
৩৯‘এটা আগামীদিনের ঘটবে, আমি এলমের অবস্থা ফিরিয়ে আনব’ এটা সদাপ্রভুর ঘোষণা।”

< Irmiya 49 >