< Irmiya 37 >
1 Nebukadnezzar sarkin Babilon ya naɗa Zedekiya ɗan Yosiya sarkin Yahuda; ya yi mulki a madadin Yehohiyacin ɗan Yehohiyakim.
১এখন যিহোয়াকীমের ছেলে কনিয়ের জায়গায় যোশিয়ের ছেলে সিদিকিয় রাজত্ব করতে লাগলেন, বাবিলের রাজা নবূখদনিৎসর যোশিয়ের ছেলে সিদিকিয়কে যিহূদার রাজা করলেন।
2 Shi da masu yin masa hidima da mutanen ƙasar ba su kula da maganar da Ubangiji ya yi ta wurin Irmiya annabi ba.
২কিন্তু সিদিকিয়, তাঁর দাসেরা, দেশের লোকেরা ভাববাদী যিরমিয়ের মধ্যে দিয়ে বলা সদাপ্রভু বাক্য শুনত না।
3 Sai sarki Zedekiya ya aiki Yehukal ɗan Shelemiya tare da firist nan Zefaniya ɗan Ma’asehiya da wannan saƙo cewa, “Ina roƙonka ka yi addu’a ga Ubangiji Allahnmu saboda mu.”
৩তাই রাজা সিদিকিয় শেলিমিয়ের ছেলে যিহূখল ও মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে এই বার্তা দিয়ে যিরমিয়ের কাছে পাঠালেন। তারা বললেন, “আমাদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন।”
4 To, fa, Irmiya ya sami’yancin kai da kawowa a cikin mutane, gama ba a riga an sa shi a kurkuku ba.
৪এখন যিরমিয় আসছিলেন ও লোকদের মধ্যে যাচ্ছিলেন, কারণ তিনি তখন কারাগারে ছিলেন না।
5 Sojojin Fir’auna suka fita daga Masar, sa’ad da Babiloniyawa waɗanda suke ƙawanya wa Urushalima suka ji labari game da su, sai suka janye daga Urushalima.
৫ফরৌণের সৈন্যদল মিশর থেকে বের হয়েছিল এবং কলদীয়েরা, যারা যিরূশালেম ঘেরাও করেছিল, তারা তাদের যিরূশালেম ছেড়ে যাবার খবর শুনল।
6 Sai maganar Ubangiji ta zo wa Irmiya annabi cewa,
৬তখন সদাপ্রভুর বাক্য যিরমিয় ভাববাদীর কাছে এল এবং বলল,
7 “Ga abin da Ubangiji, Allah na Isra’ila, yana cewa ka faɗa wa sarkin Yahuda, wanda ya aika a neme ni cewa, ‘Sojojin Fir’aunan da suka fito su taimake ka, za su koma ƙasarsu, Masar.
৭সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, যিহূদার রাজা, যে তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছে, তাকে বল, দেখ, ফরৌণের যে সৈন্যদল তোমাদের সাহায্যের জন্য বের হয়ে এসেছে, তারা মিশরে নিজেদের দেশে ফিরে যাবে।
8 Sa’an nan Babiloniyawa za su koma su yaƙi wannan birni su ci ta su kuma ƙone shi.’
৮কলদীয়েরা ফিরে আসবে। তারা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দখল করবে ও পুড়িয়ে দেবে।
9 “Ga abin da Ubangiji yana cewa, kada ku ruɗe kanku, kuna tsammani, ‘Tabbatacce Babiloniyawa sun bar mu.’ Ba za su bari ba!
৯সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই কথা ভেবে নিজেদের ঠকিয়ো না যে, কলদীয়েরা অবশ্যই তোমাদের ছেড়ে চলে যাবে। কারণ তারা যাবে না।
10 Ko da a ce za ku ci dukan sojojin Babiloniyawan da suke yaƙi da ku har raunana ne kawai aka bari a tentunansu, za su fito su ƙone wannan birni.”
১০এমনকি যদি তোমরা কলদীয় সৈন্যদের আক্রমণ কর, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে, যাতে কেবলমাত্র আহত লোকেরা তাদের তাঁবুতে পড়ে থাকে; তারা উঠবে ও এই শহর পুড়িয়ে দেবে।
11 Bayan sojojin Babiloniyawa suka janye daga Urushalima saboda sojojin Fir’auna,
১১কলদীয়দের সৈন্যদল যখন ফরৌণের সৈন্যদলের ভয়ে যিরূশালেম ছেড়ে চলে গিয়েছিল,
12 sai Irmiya ya bar birnin don yă je yankin Benyamin ya sami rabon mallaka a cikin mutane a can.
১২তখন যিরমিয় বিন্যামীন প্রদেশে যাবার ও সেখানে লোকেদের মধ্যে তাঁর সম্পত্তির ভাগ নেবার জন্য যিরূশালেম থেকে চলে গেলেন।
13 Amma sa’ad da ya kai Ƙofar Benyamin, sai hafsa mai tsaro, wanda ake kira Iriya ɗan Shelemiya, ɗan Hananiya, ya kama shi ya kuma ce, “Kana gudu daga Babiloniyawa ne!”
১৩কিন্তু যখন তিনি বিন্যামীন ফটকে পৌঁছালেন, তখন যিরিয় নামে পাহারাদারদের সেনাপতি যিরমিয়কে ধরে বলল, “তুমি কলদীয়দের পক্ষে যাচ্ছ।” এই যিরিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় হনানিয়ের ছেলে।
14 Sai Irmiya ya ce, “Ba gaskiya ba ce, ba na gudu daga Babiloniyawa.” Amma Iriya bai saurare shi ba; a maimako, ya kama Irmiya ya kawo shi wurin fadawa.
১৪যিরমিয় বললেন, “এ মিথ্যা কথা, আমি কলদীয়দের পক্ষে যাচ্ছি না।” তবুও যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে শাসনকর্ত্তাদের কাছে নিয়ে গেল।
15 Suka yi fushi da Irmiya suka sa aka yi masa dūka aka kuma jefa shi cikin kurkuku a gidan Yonatan magatakarda, gama an mai da gidansa ya zama kurkuku.
১৫সেই শাসনকর্তারা যিরমিয়ের উপর রেগে গিয়ে তাঁকে মারধর করল এবং লেখক যোনাথনের বাড়িতে তাঁকে রাখল; কারণ তাঁরা সেটাকে কারাগার বানিয়েছিল।
16 Aka sa Irmiya a can cikin kurkuku, inda ya kasance kwanaki masu yawa.
১৬সেই কারাগারে মাটির নীচের একটি কুঠরীতে যিরমিয়কে রাখা হল, যেখানে তিনি অনেক দিন ছিলেন।
17 Sa’an nan Sarki Zedekiya ya aika a kawo shi aka kuma kawo shi fada, inda ya tambaye shi a kaɗaice ya ce, “Akwai wata magana daga Ubangiji?” Irmiya ya amsa ya ce, “I, za a ba da kai ga sarkin Babilon.”
১৭তারপর রাজা সিদিকিয় লোক পাঠালেন, যে তাঁকে রাজবাড়ীতে নিয়ে এল। এই বাড়িতে, রাজা গোপনে তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কোন বাক্য আছে কি?” উত্তরে যিরমিয় বললেন, “আছে,” এবং আরও বললেন, “আপনি বাবিলের রাজার হাতে সমর্পিত হবেন।”
18 Sai Irmiya ya ce wa Sarki Zedekiya, “Wane laifi na yi maka ko fadawanka ko kuwa wannan mutane, da ka sa aka jefa ni cikin kurkuku?
১৮তারপর যিরমিয় রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বিরুদ্ধে, আপনার দাসেদের বিরুদ্ধে, কিংবা আপনার এই লোকদের বিরুদ্ধে কি দোষ করেছি যে, আপনারা আমাকে কারাগারে রেখেছেন?
19 Ina annabawanka waɗanda suka yi maka annabci suna cewa, ‘Sarkin Babilon ba zai yaƙe ka ko wannan ƙasa ba’?
১৯যারা আপনাদের কাছে এই ভাববাণী বলত যে, ‘বাবিলের রাজা আপনাদের বা এই দেশের বিরুদ্ধে আসবে না’, আপনাদের সেই ভাববাদীরা কোথায়?
20 Amma yanzu, ranka yă daɗe, sarkina, ka saurara. Bari in kawo kukata a gabanka. Kada ka mai da ni gidan Yonatan magatakarda, in ba haka zan mutu a can.”
২০কিন্তু এখন, হে আমার প্রভু মহারাজ! দয়া করে শুনুন। আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি আমাকে লেখক যোনাথনের বাড়িতে ফেরত পাঠাবেন না, নাহলে আমি সেখানে মরে যাব।”
21 Sarki Zedekiya ya yi umarni a ajiye Irmiya a sansanin matsara a kuma ba shi burodi daga titin masu gashin burodi kowace rana sai duka burodi a birnin ya ƙare. Saboda haka Irmiya ya zauna a sansanin matsara.
২১তখন রাজা সিদিকিয় একটি আদেশ দিলেন। তাঁর দাসেরা যিরমিয়কে পাহারাদারদের উঠানে রাখলো। যে পর্যন্ত না শহরের সমস্ত রুটি শেষ হল, ততদিন পর্যন্ত প্রতিদিন রুটিওয়ালাদের রাস্তা থেকে তাঁকে একটি করে রুটি দিত। তাই যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।