< Irmiya 2 >

1 Maganar Ubangiji ta zo mini cewa,
সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
2 “Tafi ka yi shela a kunnuwar Urushalima cewa, “‘Na tuna da amincin ƙuruciyarki, yadda kamar amarya kika ƙaunace ni kika kuma bi ni cikin hamada, cikin ƙasar da ba a yi shuka ba.
“যাও এবং জেরুশালেমের কর্ণগোচরে গিয়ে এই কথা ঘোষণা করো: “সদাপ্রভু এই কথা বলেন: “‘আমার মনে পড়ে, তোমার যৌবনকালের ভক্তি, তখন কীভাবে বিবাহের কনেরূপে তুমি আমাকে ভালোবেসেছিলে, এবং প্রান্তরে আমার পশ্চাতে গিয়েছিলে, এমন দেশে যেখানে বীজবপন করা হয়নি।
3 Isra’ila tsattsarka ce ga Ubangiji, nunan fari na girbinsa; dukan waɗanda suka cinye ta an same su da laifi, masifa kuwa ta same su,’” in ji Ubangiji.
ইস্রায়েল ছিল সদাপ্রভুর কাছে পবিত্র, তাঁর শস্যের অগ্রিমাংশ; যারা তার অনিষ্ট সাধন করেছিল তারা অপরাধী সাব্যস্ত হয়েছিল, এবং তাদের উপরে নেমে এসেছিল বিপর্যয়,’” সদাপ্রভু এই কথা বলেন।
4 Ka saurari maganar Ubangiji, ya gidan Yaƙub, dukanku zuriyar gidan Isra’ila.
যাকোব কুলের লোকেরা, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, তোমরা সদাপ্রভুর কথা শোনো!
5 Ga abin da Ubangiji yana cewa, “Wane laifi ne kakanninku sun same ni da shi, da suka tsaya nesa da ni? Sun bi gumakan banza su kansu suka kuma zama banza da kansu.
সদাপ্রভু এই কথা বলেন: “তোমাদের পূর্বপুরুষেরা আমার মধ্যে কী এমন অন্যায় খুঁজে পেয়েছিল, যে তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল? তারা অসার সব প্রতিমার অনুসারী হয়েছিল ফলে নিজেরাই অসার প্রতিপন্ন হয়েছিল।
6 Ba su yi tambaya, ‘Ina Ubangiji, wanda ya fitar da su daga Masar ya bishe su cikin jeji cikin hamada da kwazazzabai ƙasa mai fări da kuma duhu, ƙasar da ba kowa mai ratsa ta ba kowa kuma mai zama a cikinta?’
তারা জিজ্ঞাসা করেনি, ‘কোথায় সেই সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে আমাদের মুক্ত করে এনেছিলেন, এবং অনুর্বর প্রান্তরের মধ্য দিয়ে আমাদের চালিত করেছিলেন, সেই দেশ মরুভূমিতে ও গর্তে পূর্ণ, খরা ও গাঢ় অন্ধকারে সেই দেশ, যে দেশে কেউ যায় না এবং কেউ বাস করে না?’
7 Na kawo ku zuwa ƙasa mai albarka don ku ci amfaninta da abubuwa masu yalwar da take bayarwa. Amma kuka zo kuka ƙazantar da ƙasata kuka kuma mai da gādona abin ƙyama.
আমি তোমাদের এক উর্বর দেশে নিয়ে এলাম, যাতে তোমরা তার ফল ও উৎকৃষ্ট সামগ্রী ভোজন করতে পারো। কিন্তু তোমরা সেখানে এসে আমার ভূমিকে কলুষিত করলে, এবং আমার অধিকারকে করে তুললে ঘৃণাস্পদ।
8 Firistoci ba su yi tambaya, ‘Ina Ubangiji ba.’ Waɗanda suke amfani da doka ba su san ni ba; shugabanni suka yi mini tawaye. Annabawa suka yi annabci ta wurin Ba’al, suna bin gumakan banza.
যাজকেরা জিজ্ঞাসা করে না, ‘সদাপ্রভু কোথায়?’ যারা আমার বিধান শিক্ষা দেয়, তারা আমাকে জানে না; শাসকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে, ভাববাদীরা বায়াল-দেবতার নামে ভাববাণী বলেছে, তারা অসার দেবদেবীর অনুসারী হয়েছে।
9 “Saboda haka ina sāke tuhumarku,” in ji Ubangiji. “Zan kuma tuhumi’ya’ya’ya’yanku.
“সুতরাং আমি তোমাদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ দায়ের করব,” সদাপ্রভু এই কথা বলেন। “এবং তোমাদের সন্তানদের ও তাদের সন্তানদের বিপক্ষেও অভিযোগ দায়ের করব,
10 Ku ƙetare zuwa tsibiran Kittim ku gani, ku aika zuwa Kedar ku duba da kyau; ku ga ko an taɓa yin wani abu haka.
তোমরা পার হয়ে সাইপ্রাসের উপকূলগুলিতে যাও এবং চেয়ে দেখো, কেদরে লোক পাঠাও এবং ভালো করে খোঁজখবর করো; দেখো তো সেখানে কোনোদিন এমন কিছু হয়েছে কি না:
11 Akwai wata al’ummar da ta canja allolinta? (Duk da haka su ba alloli ba ne sam.) Amma mutanena sun musayar da ɗaukakarsu da gumakan banza.
কোনও দেশ কি তাদের দেবদেবীদের পরিবর্তন করেছে? (যদিও তারা আদৌ কোনও দেবতাই নয়।) কিন্তু আমার প্রজারা তাদের ঈশ্বরের গৌরব অসার সব প্রতিমার সঙ্গে পরিবর্তন করেছে।
12 Ku girgiza saboda wannan, ya sammai, ku kuma razana don tsoro mai girma,” in ji Ubangiji.
হে আকাশমণ্ডল, এই ঘটনায় স্তম্ভিত হও এবং প্রচণ্ড আতঙ্কে শিহরিত হও,” সদাপ্রভু এই কথা বলেন।
13 “Mutanena sun aikata zunubai guda biyu. Sun rabu da ni, ni da nake maɓulɓular ruwan rai, sun kuma haƙa tankunan ruwansu, tankuna ruwan da suka fashe da ba za su iya riƙe ruwa ba.
“কারণ আমার প্রজারা দুটি পাপ করেছে: আমি যে জীবন্ত জলের উৎস, সেই আমাকে তারা পরিত্যাগ করেছে, আর নিজেদের জন্য খনন করেছে ভাঙা জলাধার, যা জল ধরে রাখতে পারে না!
14 Isra’ila bawa ne, bawa ne ta wurin haihuwa? Me ya sa ya zama ganima?
ইস্রায়েল কি একজন দাস, সে কি জন্ম থেকেই একজন ক্রীতদাস? তাহলে কেন সে আজ লুন্ঠিত বস্তুতে পরিণত হয়েছে?
15 Zakoki sun yi ruri; sun yi masa ruri. Sun lalatar da ƙasarsa; an ƙone garuruwansa aka kuma watse daga ciki.
সিংহেরা গর্জন করেছে; তারা হুঙ্কার করেছে তার বিরুদ্ধে। তার দেশে তারা ধ্বংস করেছে; তার নগরগুলি হয়েছে ভস্মীভূত ও জনশূন্য।
16 Haka ma, mutanen Memfis da Tafanes sun aske rawanin kanka
এছাড়াও, মেম্ফিস ও তহপ্‌নেষ নগরের লোকেরা তোমার মাথা মুড়িয়েছে।
17 Ba kai ne ba ka jawo wa kanka ba ta wurin rabuwa da Ubangiji Allahnka sa’ad da ya bi da kai a hanya?
তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করার ফলে তোমরা নিজেরাই কি নিজেদের উপরে এইসব কিছু ডেকে আনোনি, যখন কি না তিনি অগ্রগামী হয়ে তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন?
18 To, me ya sa za ka Masar don shan ruwa daga Shihor? Kuma me ya sa za ka Assuriya don shan ruwa daga Kogi?
এখন কেন মিশরে যাচ্ছ নীলনদের জলপান করার জন্য? এবং কেন আসিরিয়াতে যাচ্ছ ইউফ্রেটিস নদীর জলপান করার জন্য?
19 Muguntarka za tă hukunta ka; jan bayanka zai tsawata maka. Sai ka lura ka kuma gane yaya mugu da kuma ɗaci suke a gare ka sa’ad da ka rabu da Ubangiji Allahnka kuma ba ka tsorona,” in ji Ubangiji Maɗaukaki.
তোমাদের দুষ্টতাই তোমাদের শাস্তি দেবে; তোমাদের বিপথগামিতার জন্য তোমাদের তিরস্কার করবে। তখন দেখবে ও উপলব্ধি করবে যে, তোমাদের পক্ষে এটি কতখানি মন্দ ও তিক্ত বিষয় যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করো এবং আমার প্রতি তোমাদের সম্ভ্রম থাকে না,” প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।
20 “Tun da daɗewa ka karya karkiyarka ka kuma tsintsinke sarƙoƙinka; sai ka ce, ‘Ba zan bauta maka ba!’ Tabbatacce, a kan kowane tudu mai tsayi da kuma a ƙarƙashin kowane ɗanyen itace ka kwanta kamar karuwa.
“বহুপূর্বে তোমরা তোমাদের জোয়াল ভেঙেছিলে এবং তোমাদের বন্ধন ছিঁড়ে ফেলেছিলে। তোমরা বলেছিলে, ‘আমরা তোমার সেবা করব না!’ বাস্তবিকই, প্রত্যেকটি উঁচু পাহাড়-চূড়ায় ও প্রত্যেকটি সবুজ গাছের তলায়, তোমরা বেশ্যাদের মতো মাটিতে প্রণত হয়েছ।
21 Na shuka ka kamar zaɓaɓɓen inabi iri mai kyau da kuma wanda za a dogara a kai. Yaya kuma ka juya kana gāba da ni ka lalace, ka zama inabin jeji?
আমি তোমাকে উৎকৃষ্ট দ্রাক্ষালতারূপে রোপণ করেছিলাম, সর্বোত্তম প্রজাতি নির্বাচন করার মতো করে। তোমরা কীভাবে আমার বিরুদ্ধে এক বিকৃত, বন্য দ্রাক্ষালতা হয়ে বেড়ে উঠলে?
22 Ko da yake ka wanke kanka da sabulu ka yi amfani da sabulu mai yawa, duk da haka har yanzu tabon laifinka yana nan a gabana,” in ji Ubangiji Mai Iko Duka.
তুমি যতই পরিষ্কারক দিয়ে নিজেকে ধৌত করো এবং প্রচুর পরিমাণে সোডা ব্যবহার করো, তোমার অপরাধের কলঙ্ক এখনও আমার সামনে রয়েছে,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
23 “Yaya za ka ce, ‘Ban ƙazantu ba; ban bi Ba’al ba’? Duba yadda ka yi a cikin kwari; ka ga abin da ka yi. Kai kamar makwaɗaciyar raƙuma ce mai zafin gudu kana gudu nan da can,
“কীভাবে তুমি বলো যে, ‘আমি অশুচি নই; আমি বায়াল-দেবতার পিছনে দৌড়াইনি’? উপত্যকায় যেসব আচরণ করেছ, সেগুলি মনে করো। তুমি এক চঞ্চল মাদি উট, যে যেখানে সেখানে দৌড়ে বেড়ায়,
24 kamar jakar jejin da ta saba da hamada, mai busar iska cikin son barbaranta sa’ad da take son barbara wa zai iya hana ta? Jakin da yake nemanta, ba ya bukatar wahalar da kansa; a lokacin barbara za a same ta.
যেন মরুভূমিতে চরে বেড়ানো এক বন্য গর্দভী, যে তার বাসনা পূরণের জন্য বাতাস শুঁকে বেড়ায়, তার তীব্র কামনাকে কে রোধ করতে পারে? যে গাধাগুলি তার খোঁজ করে, তাদের আর হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াতে হবে না, মিলনঋতুতে ওরা ঠিক ওই গর্দভীকে খুঁজে নেবে।
25 Kada ka yi gudu har ƙafafunka su zama ba takalma maƙogwaronka kuma ya bushe. Amma sai ka ce, ‘Ba amfani! Ina ƙaunar baƙin alloli kuma dole in bi su.’
তোমার পা জুতো-বিহীন এবং গলা শুকনো না হওয়া পর্যন্ত দৌড়িয়ো না। কিন্তু তুমি বললে, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই! আমি বিজাতীয় দেবদেবীদের ভালোবাসি, এবং আমি অবশ্যই তাদের অনুগামী হব।’
26 “Kamar yadda akan kunyatar da ɓarawo sa’ad da aka kama shi, haka gidan Isra’ila zai sha kunya, su, sarakunansu da shugabanninsu, firistocinsu da kuma annabawansu.
“চোর ধরা পড়লে যেমন অপমানিত বোধ করে ঠিক তেমনি ইস্রায়েল জাতিও অপমানিত হবে, তারা, তাদের রাজারা, তাদের রাজকর্মচারিবৃন্দ, তাদের যাজকেরা ও তাদের ভাববাদীরা।
27 Kuna ce wa itace, ‘Kai ne mahaifina,’ ga dutse kuma, ‘Kai ne ka haife ni.’ Sun juye mini bayansu ba fuskokinsu ba; duk da haka sa’ad da suna cikin wahala, sukan ce, ‘Zo ka cece mu!’
তারা কাঠের টুকরোকে বলে, ‘তুমি আমার বাবা,’ এবং পাথরের খণ্ডকে বলে, ‘তুমি আমার জন্মদাত্রী।’ তারা আমার দিকে তাদের মুখ নয়, তাদের পিঠ ফিরিয়েছে; কিন্তু সংকট-সমস্যার সময় তারা বলে, ‘তুমি এসে আমাদের বাঁচাও!’
28 To ina allolin da kuka yi wa kanku? Bari su zo in suna iya cetonku sa’ad da kuke cikin wahala! Gama kuna da alloli masu yawa kamar yadda kuke da garuruwa, ya Yahuda.
তখন তোমাদের হাতে গড়া ওইসব দেবদেবী কোথায় থাকে? ওরা যদি তোমাদের রক্ষা করতে পারে, তবে তোমাদের সংকটকালে ওরা আসুক! কারণ হে যিহূদা, তোমার মধ্যে যতগুলি নগর আছে, তোমার দেবদেবীর সংখ্যাও ঠিক ততগুলি।
29 “Me ya sa kuke tuhumana? Dukanku kun yi mini tawaye,” in ji Ubangiji.
“তোমরা আমাকে দোষারোপ করছ? তোমরা সকলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ,” সদাপ্রভু এই কথা বলেন।
30 “A banza na hukunta mutanenku; ba su yi gyara ba. Takobinku ya cinye annabawanku kamar zaki mai jin yunwa.
“আমি বৃথাই তোমার প্রজাদের শাস্তি দিয়েছি; তারা আমার শাসনে কর্ণপাত করেনি। তোমাদের তরোয়াল তোমাদের ভাববাদীদের হত্যা করেছে যেভাবে বিনাশকারী সিংহ করে।
31 “Ku na wannan zamani, ku saurari maganar Ubangiji. “Na zama wa Isra’ila hamada ne ko ƙasa mai babban duhu? Me ya sa mutanena suke cewa, ‘Muna da’yanci mu yi ta yawo; ba za mu ƙara zuwa wurinka ba’?
“হে বর্তমানকালের লোকসকল, তোমরা সদাপ্রভুর বাক্য বিবেচনা করো: “আমি কি ইস্রায়েলের কাছে মরুপ্রান্তর বা ভয়ংকর অন্ধকারময় এক দেশের মতো ছিলাম? তাহলে আমার প্রজারা কেন বলে, ‘আমরা এখন ইচ্ছামতো যত্রতত্র বিচরণ করব; তোমার কাছে আর আমরা আসব না’?
32 Budurwa za tă manta da kayan adonta amarya ta manta da kayan adon aurenta? Duk da haka mutanena sun manta da ni, kwanaki ba iyaka.
কোনো যুবতী কি তার অলংকারগুলিকে, কোনো কনে কি তার বিয়ের অলংকারকে ভুলে যেতে পারে? কিন্তু কত অসংখ্য বছর হয়ে গেল, আমার প্রজারা আমাকে ভুলে রয়েছে।
33 Kuna da azanci sosai a bin masoya! Kai, ko mafiya muni cikin mata tana iya koya daga hanyoyinku.
প্রেমের অনুসন্ধান করার জন্য, তুমি কত দক্ষতা অর্জন করেছ! এমনকি সবচেয়ে খারাপ মহিলাও তোমার পথ থেকে শিক্ষা নিতে পারে।
34 A rigunanku mutane kan sami jinin matalauta marasa laifi, ko da yake ba ku kama su suna fasawa su shiga ba. Duk da haka
তোমার পোশাকে দেখা যাচ্ছে নির্দোষ দরিদ্রদের রক্তের দাগ, যদিও তোমার ঘরে তুমি তাদের সিঁধ কাটতে দেখনি। এত কিছু সত্ত্বেও
35 kuna cewa, ‘Ba ni da laifi; ba ya fushi da ni.’ Amma zan zartar da hukunci a kanku domin kun ce, ‘Ban yi zunubi ba.’
তুমি বলছ, ‘আমি নিরপরাধ; তিনি আমার উপরে রাগ করেননি।’ কিন্তু আমি তোমার বিরুদ্ধে দণ্ডাজ্ঞা ঘোষণা করব, কেননা তুমি বলেছ, ‘আমি কোনো পাপ করিনি।’
36 Don me kuke yawo da yawa haka, kuna ta canjin hanyoyinku? Masar za tă kunyata ku yadda kuka sha kunya a wurin Assuriya.
তুমি কেন এত দূরে দূরে চলে যাও, কেন বারবার তোমার পথ পরিবর্তন করো? কিন্তু তোমার মিশরীয় বন্ধুদের ব্যাপারে তোমার আশাভঙ্গ হবে, ঠিক যেভাবে আসিরিয়া তোমার আশাভঙ্গ করেছিল।
37 Za ku kuma bar wurin da hannuwanku a kanku, gama Ubangiji ya ƙi waɗanda kuka amince da su; ba za ku zama abin taimako a gare su ba.
এছাড়া তোমাকে মাথার উপর দু-হাত তুলে সেই স্থান ছেড়ে চলে যেতে হবে কারণ যাদের উপর তুমি নির্ভর করেছিলে তাদের সদাপ্রভু অগ্রাহ্য করেছেন, তাদের কাছ থেকে কোনো সাহায্যই তুমি পাবে না।

< Irmiya 2 >