< Irmiya 1 >

1 Kalmomin Irmiya ɗan Hilkiya, ɗaya daga cikin firistoci a Anatot a yankin Benyamin.
যিরমিয়ের বাক্য, হিল্কিয়ের ছেলে, বিন্যামীনের অনাথোতে বসবাসকারী যাজকদের মধ্যে একজন,
2 Maganar Ubangiji ta zo gare shi a shekara ta goma sha uku ta sarautar Yosiya ɗan Amon sarkin Yahuda,
যিহূদার রাজা আমোনের ছেলে যোশিয়ের রাজত্বের তেরো বছরের দিন সদাপ্রভুর বাক্য যার কাছে উপস্থিত হয়েছিল।
3 da kuma a zamanin Yehohiyakim ɗan Yosiya sarkin Yahuda, har zuwa watan biyar na shekara goma sha ɗaya na Zedekiya ɗan Yosiya sarkin Yahuda, sa’ad da aka kai mutanen Urushalima zaman bauta.
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের দিনে, যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের এগারো বছরের রাজত্বের পঞ্চম মাসে যিরূশালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়ার দিনের ও সদাপ্রভুর বাক্য আবার উপস্থিত হয়েছিল।
4 Maganar Ubangiji ta zo mini cewa,
সদাপ্রভুর বাক্য আমার কাছে এল:
5 “Kafin in siffanta ka a cikin ciki na san ka, kafin a haife ka, na keɓe ka; na naɗa ka ka zama annabi ga al’ummai.”
“তোমাকে গর্ভে গঠন করার আগেই আমি তোমাকে মনোনীত করেছি এবং তুমি গর্ভ থেকে বেরোনোর আগেই আমি তোমাকে পবিত্র করেছি। আমি জাতিদের কাছে তোমাকে ভাববাদী হিসাবে নিযুক্ত করেছি।”
6 Sai na ce, “Kayya, Ubangiji Mai Iko Duka, ban iya magana ba; ni ɗan yaro ne kawai.”
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, কিভাবে কথা বলতে হয় আমি জানি না; আমি খুব ছোট।”
7 Amma Ubangiji ya ce mini, “Kada ka ce, ‘Ni ɗan yaro ne kawai.’ Dole ka je wurin kowane mutumin da na aike ka ka kuma faɗa abin da na umarce ka.
কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি বোলো না, ‘আমি খুব ছোট’। তুমি অবশ্যই যাবে যেখানে আমি তোমাকে পাঠাব এবং আমি যা আদেশ করব তুমি তাই বলবে।
8 Kada ka ji tsoronsu, gama ina tare da kai kuma zan kiyaye ka,” in ji Ubangiji.
তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি তোমাকে রক্ষা করবার জন্য তোমার সঙ্গে আছি, এটি সদাপ্রভুর ঘোষণা।”
9 Sai Ubangiji ya miƙa hannunsa ya taɓa bakina ya ce mini, “Yanzu na sa kalmomina a bakinka.
তারপর সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং আমাকে বললেন, “এখন, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম।
10 Duba, yau na naɗa ka a kan al’ummai da mulkoki don ka tumɓuke ka kuma rusar, ka hallaka ka kuma kakkaɓe, ka gina ka kuma shuka.”
১০আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলির উপরে, উপড়িয়ে ফেলতে, ভেঙে ফেলতে, ধ্বংস এবং সর্বনাশ করতে, নির্মাণ ও রোপণ করতে নিযুক্ত করলাম।”
11 Maganar Ubangiji ta zo mini cewa, “Me ka gani, Irmiya?” Sai na amsa na ce, “Na ga reshen itacen almon.”
১১সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: “তুমি কি দেখছ, যিরমিয়?” আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখছি।”
12 Ubangiji ya ce mini, “Daidai ne ka gani, gama ina lura in ga cewa maganata ta cika.”
১২সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ, কারণ আমার বাক্য সফল করার জন্য আমি খেয়াল রাখছি।”
13 Maganar Ubangiji ta sāke zo mini cewa, “Me ka gani?” Na amsa na ce, “Na ga tukunya tana tafasa, tana juyewa daga arewa.”
১৩সদাপ্রভুর বাক্য আমার কাছে দ্বিতীয় বার উপস্থিত হল এবং তিনি বললেন, “তুমি কি দেখছ?” আমি বললাম, “আমি একটি ফুটন্ত পাত্র দেখতে পাচ্ছি, যেটি উত্তর দিক থেকে হেলে আছে।”
14 Ubangiji ya ce mini, “Daga arewa za a zubo masifa a kan dukan mazaunan ƙasar.
১৪সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে এই দেশে বসবাসকারী সবার উপরে দুর্যোগ ঢেলে দেওয়া হবে।
15 Ina shirin kiran dukan mutanen masarautar arewanci,” in ji Ubangiji. “Sarakunansu za su zo su kafa kursiyoyinsu a mashigin ƙofofin Urushalima; za su zo su kewaye dukan katangarta su kewaye dukan garuruwan Yahuda.
১৫কারণ আমি উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত গোষ্ঠীকে ডাকছি,” সদাপ্রভু ঘোষণা করেন। “তারা আসবে এবং যিরূশালেমের প্রবেশপথের ফটকগুলিতে, তার চারপাশের সমস্ত দেয়ালের সামনে এবং যিহূদার সমস্ত শহরগুলির সামনে প্রত্যেকে নিজের সিংহাসন স্থাপন করবে।
16 Zan furta hukunci a kan mutanena saboda muguntarsu na yashe ni, suna ƙona turare ga waɗansu alloli suna kuma bauta wa abin da hannuwansu suka yi.
১৬আমি তাদের সমস্ত মন্দতার জন্য তাদের বিরুদ্ধে আমার বিচার ঘোষণা করব, তারা আমাকে ত্যাগ করেছে, তারা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং নিজেদের হাতের তৈরী বস্তুর আরাধনা করেছে।
17 “Ka kintsa kanka! Ka tashi tsaye ka faɗa musu abin da na umarce ka. Kada su firgita ka, in ba haka ba zan firgita ka a gabansu.
১৭নিজেকে প্রস্তুত কোরো! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা আদেশ করি তা তুমি তাদের বল। তাদের সামনে ভেঙে পোড়ো না, নাহলে আমি তাদের সামনে তোমাকে ধ্বংস করব!
18 Yau na mai da kai birni mai katanga, ginshiƙin ƙarfe da bangon tagulla don ka tsaya gāba da dukan ƙasar, ya kuma yi gāba da sarakunan Yahuda da fadawan, da firistoci da kuma mutanenta.
১৮আর দেখ! আজ আমি তোমাকে সমস্ত দেশের বিরুদ্ধে, যিহূদার রাজাদের, তার শাসনকর্ত্তাদের, তার যাজকদের ও দেশের লোকদের বিরুদ্ধে একটি সুরক্ষিত শহর, একটি লোহার থাম ও একটি ব্রোঞ্জের দেয়ালের মত বানালাম।
19 Za su yi yaƙi da kai amma ba za su ci nasara a kanka ba, gama ina tare da kai, zan kuma kiyaye ka,” in ji Ubangiji.
১৯তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তারা তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে থাকব,” সদাপ্রভু এই কথা বলেন।

< Irmiya 1 >