< Ishaya 28 >

1 Kaito ga wannan rawani, girman kai na mashayan Efraim, ga fure mai yanƙwanewa, darajar kyansa, da aka sa a kan kwari mai ba da amfani, ga birnin nan, wadda take girman kan waɗanda aka ƙasƙantar da ruwan inabinsu!
ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্, যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
2 Duba, Ubangiji yana da wanda yake da iko da kuma ƙarfi. Kamar dutsen ƙanƙara da kuma iska mai ɓarna, kamar kwararowar ruwa da rigyawa mai kirmewa, zai jefa shi har ƙasa da ƙarfi.
দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন। শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো, মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো, তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
3 Za a tattaka wannan rawani, girman kai na mashayan Efraim da ƙafa.
সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব, পায়ের নিচে দলিত হবে।
4 Wannan fure mai yanƙwanewa, darajarar kyansa, da aka sa a kan kwari mai ba da amfani, zai zama kamar’ya’yan ɓaure, nunan fari, da zarar wani ya gani ya kuma tsinka, zai haɗiye shi.
সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে— তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়, আর তা খেয়ে ফেলে, তেমনই।
5 A wannan rana Ubangiji Maɗaukaki zai zama rawani mai daraja kyakkyawan rawani wa mutanensa da suka ragu.
সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু এক গৌরবের মুকুটস্বরূপ হবেন, তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।
6 Zai zama ruhun adalci gare shi wanda yake zaune a kujerar shari’a, wurin samun ƙarfi ga waɗanda suka kori abokan gāban da suka fāɗa musu da yaƙi a ƙofofi.
যিনি বিচারকের আসনে বসেন, তিনি তাঁকে ন্যায়বিচারের প্রেরণা দেবেন, যারা নগর-দুয়ারে আক্রমণ রোধ করে, তিনি হবেন তাদের কাছে শক্তির উৎস।
7 Da waɗannan kuma masu tangaɗi saboda sun sha ruwan inabi suke jiri don sun sha barasa Firistoci da annabawa suna tangaɗi saboda sun sha barasa sun kuma yi tatur da ruwan inabi; suna jiri saboda sun sha barasa, suna tangaɗi sa’ad da suke ganin wahayi, suna tuntuɓe sa’ad da suke ba da shawara.
এরাও সুরার কারণে টলোমলো হয় এবং সুরা পানের কারণে এলোমেলো চলে: যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয় সুরা পান করে তারা চুর হয়ে থাকে; তারা সুরা পানের জন্য এলোমেলো চলে, দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়, সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।
8 Duk amai ya rufe teburori kuma babu wani wurin da ba a ɓata ba.
খাবারের সব টেবিল বমিতে পূর্ণ, নোংরা নয়, এমন কোনো স্থান নেই।
9 “Wane ne yake so ya koyar? Ga wa yake bayyana saƙonsa? Ga yaran da aka yaye, ga waɗanda ba a daɗe da yayewa ba ne?
“সে কাকে শিক্ষা দিতে চাইছে? কার কাছে সে তার বার্তার ব্যাখ্যা করছে? সেই শিশুদের কাছে কি, যাদের স্তন্যপান ত্যাগ করানো হচ্ছে, না তাদের কাছে, যাদের স্তন থেকে সরানো হচ্ছে?
10 Gama haka yake. Yi ka kuma yi, yi ka kuma yi, mulki a kan mulki, mulki a kan mulki; nan kaɗan, can kaɗan.”
কারণ, এ যেন: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু।”
11 To da kyau, da leɓunan baƙi da ku harsunan da ba sani ba Allah zai yi magana da wannan mutane,
তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।
12 waɗanda zai ce, “Wannan shi ne wurin hutu, bari waɗanda suka gaji su huta”; da kuma, “Wannan shi ne wurin wartsakewa” amma sun ƙi su saurara.
যাদের কাছে তিনি বলেছেন, “এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক” এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”— কিন্তু তারা তা শুনতে চাইলো না।
13 Saboda haka fa, maganar Ubangiji gare su za tă zama, Yi ka kuma yi, yi ka kuma yi, mulki akan mulki, mulki a kan mulki; nan kaɗan, can kaɗan, domin su tafi su kuma fāɗi da baya, su ji rauni a kuma kama su da tarko, a kai su zaman bauta.
সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল: এরকম করো, সেইরকম করো, নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম, এখানে একটু আর ওখানে একটু— যেন তারা যায় ও পিছন দিকে পড়ে, আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
14 Saboda haka ku saurari maganar Ubangiji, ku masu ba’a ku da kuke mulkin wannan mutane a Urushalima.
সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
15 Kuna fariya cewa, “Mun yi alkawari da mutuwa, mun kuma yi yarjejjeniya da kabari. Sa’ad da zafi ya ratsa, ba zai taɓa mu ba, gama mun mai da ƙarya mafakarmu ruɗu kuma wurin ɓuyanmu.” (Sheol h7585)
তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি, কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে। যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে, তা আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি, আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।” (Sheol h7585)
16 Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka ya ce, “Duba, na kafa dutse a Sihiyona, dutsen da aka gwada, dutsen kusurwa mai daraja don tabbataccen tushe; wanda ya dogara gare shi ba zai taɓa shan kunya ba.
তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন: “দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর, সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর; যে বিশ্বাস করে, সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
17 Zan mai da gaskiya igiyar gwaji adalci kuma ɗan katakon gwajin ginin; ƙanƙara za tă share mafakarku, ƙarya, da ruwa kuma za su mamaye maɓuyanku.
আমি ন্যায়বিচারকে মানদণ্ড ও ধার্মিকতাকে করব ওলন-দড়ি; শিলাবৃষ্টি তোমাদের আশ্রয়স্থান, অর্থাৎ মিথ্যাচারকে ভাসিয়ে নিয়ে যাবে, আর জল তোমার লুকানোর স্থানের উপর দিয়ে বইবে।
18 Za a soke alkawarinku da mutuwa; yarjejjeniyarku da kabari ba zai zaunu ba. Sa’ad da zafi mai ɓarna ya ratsa, zai hallaka ku. (Sheol h7585)
মৃত্যুর সঙ্গে কৃত তোমাদের সন্ধিচুক্তি বাতিল করা হবে; কবরের সঙ্গে তোমাদের চুক্তিনিয়ম স্থির থাকবে না। যখন সেই অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়বে, তোমরা তার দ্বারা প্রহারিত হবে। (Sheol h7585)
19 A duk sa’ad da ya zo; ko da safiya, ko dare ko kuma da rana, zai yi ta ratsawa yana kwasanku.” Za ku zama kamar mutumin da ya zama abin karin magana,
যেই তা আসবে, তা তোমাদের বহন করে নিয়ে যাবে; সকালের পর সকাল, দিনে বা রাত্রে, তা ক্রমাগত আছড়ে পড়বে।” এই বার্তা বুঝতে পারলে তা প্রচণ্ড বিভীষিকা নিয়ে আসবে।
20 wanda ya yi ƙoƙari yă kwanta a gajeren gado, yă kuma rufa da ɗan siririn bargo.
পা ছড়ানোর জন্য বিছানা ভীষণ খাটো, তোমাদের গায়ে জড়ানোর জন্য কম্বলও ছোটো।
21 Ubangiji zai tashi kamar yadda ya yi a Dutsen Feratsim, zai tā da kansa kamar a Kwarin Gibeyon don yă aikata aikinsa, aikinsa da ba a saba gani ba, yă kuma yi aikinsa, baƙon aikinsa.
সদাপ্রভু উঠে দাঁড়াবেন, যেমন পরাসীম পর্বতে করেছিলেন, গিবিয়োনের উপত্যকায় যেমন করেছিলেন, তেমনই তিনি নিজেকে তুলে ধরবেন, যেন তিনি তাঁর কাজ করতে পারেন, তাঁর অদ্ভুত কাজ, তাঁর করণীয় কাজ সম্পন্ন করেন, তাঁর রহস্যময় সেই করণীয় কাজ।
22 Yanzu ku daina ba’arku, in ba haka ba sarƙoƙinku za su ƙara nauyi; Ubangiji, Ubangiji Maɗaukaki, ya faɗa mini game da hallakar da aka ƙaddara a kan dukan ƙasar.
এখন তোমাদের ঠাট্টা-বিদ্রুপ করা বন্ধ করো, নইলে তোমাদের শৃঙ্খল আরও ভারী হবে; প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে বলেছেন, সমস্ত দেশের বিরুদ্ধে ধ্বংসের পরোয়ানা জারি হয়ে গেছে।
23 Ku saurara ku kuma ji muryata; ku kasa kunne ku kuma ji abin da na faɗa.
তোমরা শোনো ও আমার কথায় কান দাও; মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো।
24 Sa’ad da manomi ya yi noma don shuki, yakan ci gaba da noma ne? Yakan ci gaba da sara yana yin kunyoyi a ƙasa ne?
কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়? সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?
25 Sa’ad da ya shirya wuri da kyau, ba yakan shuka kanumfari ya kuma yayyafa ɗaɗɗoya ba? Ba yakan shuka alkama a kunyoyinsa sha’ir a kunyoyinsa, tamba kuma a filinsa ba?
সে যখন ভূমির উপরিভাগ সমান করে, সে কি মৌরি ও জিরের বীজ বোনে না? সে কি যথাস্থানে গম ও যব ও খেতের সীমানায় ভুট্টা যথা উপায়ে বপন করে না?
26 Allahnsa ya umarce shi ya kuma koya masa hanyar da take daidai.
তার ঈশ্বর তাকে নির্দেশ দেন ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।
27 Ba a bugan kanumfari da ƙaton sanda ko a yi ta jujjuye ƙafar keke a kan ɗaɗɗoya; akan buga kanumfari da siririn sanda ɗaɗɗoya kuma da tsumagiya.
মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না, জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না; মৌরি লাঠি দিয়ে পেটানো হয়, জিরে একটি ছড়ির দ্বারা।
28 Dole a niƙa hatsi don a yi burodi; saboda haka mutum ba zai yi ta bugun alkama, har yă ɓata tsabar ba. Ya san yadda zai sussuke alkamarsa, ba tare da ya ɓata tsabarta ba.
রুটি তৈরি করার জন্য গম অবশ্যই চূর্ণ করতে হয়, তাই কেউই গম অনবরত মাড়াই করে না। যদিও মাড়াই করা গাড়ির চাকা তার উপরে চালানো হয়, ঘোড়ার খুরে তা কিন্তু চূর্ণ হয় না।
29 Dukan wannan hikimar takan zo daga Ubangiji Maɗaukaki ne, shi da yake mashawarci mai banmamaki, mafifici kuma cikin hikima.
এই সমস্ত জ্ঞান আসে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছ থেকে, যাঁর পরিকল্পনা অপূর্ব, যাঁর প্রজ্ঞা চমৎকার।

< Ishaya 28 >