< Ishaya 19 >

1 Abin da Allah ya faɗa game da Masar, Duba, Ubangiji yana a kan girgije a sukwane yana kuwa zuwa Masar. Gumakan Masar sun firgita a gabansa, zukatan Masarawa sun karai.
মিশর দেশের বিষয়ে সদাপ্রভুর ঘোষণা। দেখ, সদাপ্রভু একটা দ্রুতগামী মেঘে করে মিশরে আসছেন। তাঁর সামনে মিশরের প্রতিমাগুলো কাঁপবে এবং মিশরীয়দের হৃদয় তাদের মধ্যে গলে যাবে।
2 “Zan tā da hargitsi tsakanin mutumin Masar da mutumin Masar, ɗan’uwa zai yi gāba da ɗan’uwa maƙwabci ya yi gāba da maƙwabci, birni ya yi gāba da birni, mulki ya yi gāba da mulki.
“আমি এক মিশরীয়কে অন্য মিশরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; একজন লোক তার ভাইয়ের বিরুদ্ধে, একজন লোক তার প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে।
3 Masarawa za su karai, zan kuma sa shirye-shiryensu su zama banza; za su nemi shawarar gumaka da kuma ruhohin matattu, za su nemi shawarar mabiya da na masu duba.
মিশরীয়দের আত্মা নিজেদের মধ্যে দুর্বল হবে, আমি তাদের পরিকল্পনা বিনষ্ট করব। যদিও তারা মূর্ত্তি, মৃত মানুষের আত্মা, মাধ্যম এবং আধ্যাত্মবাদীদের কাছে পরামর্শ চেয়েছিল।
4 Zan ba da Masarawa ga ikon azzalumi shugaba, mugun sarki kuma zai yi mulki a kansu,” in ji mai girma, Ubangiji Maɗaukaki.
আমি মিশরীয়দেরকে একটি কঠোর মনিবের হাতে তুলে দেব এবং একজন শক্তিশালী রাজা তাদের শাসন করবেন।” এই হল বাহিনীদের প্রভু সদাপ্রভুর কথা।
5 Ruwayen kogi za su ƙafe, bakin kogi zai shanye yă kuma bushe.
সমুদ্রের জল শুকিয়ে যাবে এবং নদী শুকিয়ে যাবে ও খালি হয়ে যাবে।
6 Wuriyoyi za su yi wari; rafuffukan Masar za su yi ta raguwa har su ƙafe. Iwa da jema za su bushe,
নদীগুলি দুর্গন্ধযুক্ত হবে; মিশরের নদীগুলো ছোট হবে ও শুকিয়ে যাবে; নল ও খাগড়া শুকিয়ে যাবে;
7 haka ma tsire-tsire kusa da Nilu, a bakin kogi. Kowane abin da aka shuka a gefen Nilu zai bushe, iska ta kwashe su ƙaf.
নীল নদীর ঘাটের দ্বারা, নীল নদীর তীরের মাঠের দ্বারা এবং নীল নদীর কাছের বোনা বীজ সব, শুকিয়ে যাবে, ধূলোতে পরিণত হবে।
8 Masu kamun kifi za su yi nishi su kuma yi makoki, dukan waɗanda suke jefan ƙugiyoyi a Nilu; waɗanda suke jefan abin kamun kifi a ruwa abin kamun kifin za su zama marasa amfani.
জেলেরা হাহাকার করবে আর নীল নদীতে যারা বঁড়শি ফেলে তারা বিলাপ করবে। যারা জলে জাল ফেলে তারা শোক করবে।
9 Waɗanda suke aiki da kaɗin auduga za su karai, masu yin lilin mai kyau za su fid da zuciya.
যারা ভালো মসীনার জিনিস তৈরী করে এবং যারা সাদা কাপড় বোনে তারা ম্লান হবে।
10 Masu aikin tufafi ransu zai ɓace, kuma dukan masu samun albashi za su damu.
১০মিশরের কাপড় শ্রমিকদের থাম ভেঙে পড়বে; মজুরির জন্য যারা কাজ করে তারা হতাশ হবে।
11 Shugabannin Zowan ba kome ba ne, wawaye ke kawai; mashawarta masu hikima na Fir’auna suna ba da shawarwari marasa amfani. Yaya za ka ce wa Fir’auna, “Ni ɗaya ne cikin masu hikima, almajirin sarakuna na dā can”?
১১সোয়নের নেতারা একেবারে বোকা; ফরৌণের জ্ঞানী পরামর্শদাতাদের উপদেশ অর্থহীন হয়ে পড়েছে। তোমরা ফরৌণকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের ছেলে, প্রাচীন রাজাদের একজন ছেলে?”
12 Ina masu hikima suke yanzu? Bari su nuna maka su kuma sanar da abin da Ubangiji Maɗaukaki ya shirya a kan Masar.
১২তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? তারা তোমাকে বলুক বাহিনীদের সদাপ্রভু মিশরের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছেন, তা তারা জানুক।
13 Shugabannin Zowan sun zama wawaye, an ruɗe shugabannin Memfis dutsen kan kusurwa na mutanenta su sa Masar ta kauce.
১৩সোয়নের নেতারা বোকা হয়েছে, আর নোফের নেতারা প্রতারিত হয়েছে; তারা মিশরকে বিভ্রান্ত করে তুলেছে, যারা তার বংশদের কোণের পাথর।
14 Ubangiji ya sa zuba musu ruhun jiri; suka sa Masar ta yi tangaɗi cikin kome da take yi, kamar yadda mutumin da ya bugu yake tangaɗi cikin amansa.
১৪সদাপ্রভু তার মধ্যে বিকৃতির আত্মা মিশ্রিত করেছেন এবং তারা মিশরকে তার সমস্ত কাজে বিপথে চালিত করেছে, যেমন মত্ত লোক তার বমিতে ভ্রান্ত হয়ে পড়ে।
15 Babu abin da Masar za tă yi, kai ko wutsiya, reshen dabino ko iwa.
১৫মিশরের জন্যে মাথা বা লেজ, খেজুরের ডাল বা নল-খাগড়া, কেউই কিছু করতে পারবে না।
16 A wannan rana Masarawa za su zama kamar mata. Za su yi rawar jiki lokacin da Ubangiji Maɗaukaki ya ɗaga hannu a kansu.
১৬সেই সময়ে, মিশরীয়রা নারীদের মত হবে। তারা কাঁপবে ও ভয় পাবে কারণ বাহিনীদের সদাপ্রভু তাদের বিরুদ্ধে হাত ওঠাবেন।
17 Ƙasar Yahuda kuma za kawo fargaba ga Masarawa; kowanne da Yahuda ya ambace zai firgita, saboda abin da Ubangiji Maɗaukaki yake shiri a kansu.
১৭যিহূদা দেশ মিশরের জন্য ভয়ের কারণ হবে। যখনই কেউ তাদের মনে করিয়ে দেবে তখন তারা সদাপ্রভুর পরিকল্পনার কারণে ভীত হবে, যে সে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছে।
18 A wannan rana birane biyar a Masar za su yi yaren Kan’ana su kuma miƙa kai cikin yarjejjeniya ga Ubangiji Maɗaukaki. Za a ce da ɗayansu Birnin Hallaka.
১৮সেই দিন মিশরের পাঁচটি শহর কনানের ভাষা বলবে এবং বাহিনীদের সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ করবে। সেই শহরগুলোর মধ্যে একটাকে বলা হবে ধ্বংসের শহর।
19 A wannan rana za a kasance da bagade ga Ubangiji a tsakiyar Masar, da kuma ginshiƙin dutse Ubangiji a iyakarta.
১৯সেই দিন মিশর দেশের মাঝখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী আর তার সীমানায় একটা স্তম্ভ থাকবে।
20 Zai zama alama da kuma shaida ga Ubangiji Maɗaukaki a ƙasar Masar. Sa’ad da suka yi kuka ga Ubangiji saboda masu zaluntarsu, zai aiko musu mai ceto da mai kāriya, zai kuma cece su.
২০মিশর দেশে বাহিনীদের সদাপ্রভুর উদ্দেশ্যে এটা একটা চিহ্ন ও সাক্ষ্য হিসাবে হবে। তাদের অত্যাচারীদের কারণে তারা যখন সদাপ্রভুর কাছে কাঁদবে তখন তিনি তাদের কাছে একজন ত্রাণকর্ত্তা ও রক্ষাকর্তাকে পাঠিয়ে দেবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন।
21 Saboda haka Ubangiji zai sanar da kansa ga Masarawa, kuma a wannan rana za su yarda da Ubangiji. Za su yi masa sujada da hadayu da hadayun hatsi; za su yi alkawura ga Ubangiji su kuma kiyaye su.
২১এই ভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা সদাপ্রভুকে জানবে। তারা উৎসর্গ ও বলি দিয়ে উপাসনা করবে এবং সদাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করবে এবং তা পূর্ণ করবে।
22 Ubangiji zai bugi Masar da annoba; zai buge su ya kuma warkar da su. Za su juyo wurin Ubangiji, zai amsa roƙonsu ya kuma warkar da su.
২২সদাপ্রভু মিশরকে কষ্ট দেবেন, ব্যথা দেবেন ও নিরাময় করবেন। তারা প্রভুর কাছে ফিরে আসবে; তিনি তাদের প্রার্থনা শুনবেন এবং তাদের সুস্থ করবেন।
23 A wannan rana za a kasance da babban hanya daga Masar zuwa Assuriya. Assuriyawa za su tafi Masar, Masarawa kuma za su tafi Assuriya. Masarawa da Assuriyawa za su yi sujada tare.
২৩সেই দিন মিশর থেকে অশূর পর্যন্ত একটা রাজপথ হবে। অশূরীয়েরা মিশরে এবং মিশরীয়েরা অশূরীয়তে যাওয়া-আসা করবে। মিশরীয়েরা অশূরীয়েরা এক সঙ্গে উপাসনা করবে।
24 A wannan rana Isra’ila za tă zama na uku, tare da Masar da Assuriya, abin albarka ga duniya.
২৪সেই দিন, মিশর ও অশূরের সঙ্গে ইস্রায়েল তৃতীয় হবে, তারা হবে পৃথিবীর মধ্যে একটা আশীর্বাদ।
25 Ubangiji Maɗaukaki zai albarkace su, yana cewa, “Albarka ta tabbata ga Masar, mutanena, Assuriya aikin hannuna, da kuma Isra’ila gādona.”
২৫বাহিনীদের সদাপ্রভু তাদের আশীর্বাদ করবেন এবং বলবেন, “আমার লোক মিশর, আমার হাতে গড়া অশূর ও আমার অধিকার ইস্রায়েল আশীর্বাদিত হবে।”

< Ishaya 19 >