< Hosiya 5 >
1 “Ku ji wannan, ku firistoci! Ku kasa kunne, ku Isra’ilawa! Ku saurara, ya ku gidan sarauta! Wannan hukunci yana a kanku, kun zama tarko a Mizfa, ragar da aka shimfiɗa a kan Tabor.
১যাজকেরা, এটা শোন! ইস্রায়েল কুল, মনোযোগ দাও! হে রাজ কুল শোন! কারণ বিচার তোমাদের সবার জন্য আসছে। মিস্পাতে তোমরা ফাঁদের মত ছিলে এবং তাবোরে জলের মত ছড়িয়ে ছিলে।
2 ’Yan tawaye sun yi zurfi cikin kisan gilla. Zan hore su duka.
২বিদ্রোহীরা হত্যায় গভীরে নেমেছে, কিন্তু আমি তাদের প্রত্যেকে শাস্তি দেব।
3 Na san Efraim ƙaf; Isra’ila ba a ɓoye take a gare ni ba. Efraim, yanzu ka juya ka shiga karuwanci; Isra’ila ta lalace.
৩আমি ইফ্রয়িমকে জানি এবং ইস্রায়েল আমার থেকে লুকানো নয়। ইফ্রয়িম, এখন তুমি একজন বেশ্যার মত হয়েছ; ইস্রায়েল অপবিত্র হয়েছে।
4 “Ayyukansu ba su ba su dama su koma ga Allahnsu ba. Halin karuwanci yana cikin zuciyarsu; ba su yarda da Ubangiji ba.
৪তাদের কাজ তাদের অনুমতি দেবেনা আমার কাছে ফিরে আসতে, তাদের ঈশ্বরের কাছে, কারণ ব্যভিচারের আত্মা তাদের মধ্যে আছে এবং তারা জানে না, সদাপ্রভুকে।
5 Girmankan Isra’ila yana ba da shaida a kansu; Isra’ilawa, har ma Efraim, sun yi tuntuɓe a cikin zunubinsu; Yahuda ma ya yi tuntuɓe tare da su.
৫ইস্রায়েলের গর্ব তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে; তাই ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের দোষে বাধা পাবে এবং যিহূদাও তাদের সঙ্গে বাধা পাবে।
6 Sa’ad da suka tafi tare da garkunan shanu, tumaki da awakinsu don su nemi Ubangiji, ba za su same shi ba; ya janye kansa daga gare su.
৬সদাপ্রভুকে খুঁজতে তারা তাদের ভেড়ারপাল এবং গরুরপাল নিয়ে যাবে, কিন্তু তারা তাঁকে পাবে না, কারণ তিনি তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
7 Su marasa aminci ne ga Ubangiji; suna haihuwar shegu. Yanzu bukukkuwar Sabon Watansu za su cinye su da gonakinsu.
৭তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত ছিল, কারণ তারা অবৈধ সন্তান জন্ম দেয়। এখন অমাবস্যার উত্সব তাদের জমিগুলির সঙ্গে তাদেরও গ্রাস করবে।
8 “Amon kakaki a Gibeya, ƙaho a Rama. Ku yi kirarin yaƙi a Bet-Awen; ku ja gaba, ya Benyamin.
৮গিবিয়াতে শিঙ্গা বাজাও এবং রামায় যুদ্ধের বাজনা বাজাও। বৈৎ-আবনে যুদ্ধের রব উঠছে, বিন্যামীন, আমরা তোমার পিছনে যাব!
9 Efraim za tă zama kango a ranar hukunci. A cikin kabilan Isra’ila na yi shelar abin da yake tabbatacce.
৯শাস্তির দিনের ইফ্রয়িম জনশূন্য হয়ে যাবে। ইস্রায়েল জাতির মধ্যে কি ঘটবে আমি তা নিশ্চিত ভাবে ঘোষণা করেছি।
10 Shugabannin Yahuda suna kamar waɗanda suke matsar da duwatsun shaidar da aka sa a kan iyaka ne. Zan zubo musu da fushina a kansu kamar rigyawar ruwa.
১০যিহূদার নেতারা ঠিক তাদের মত যারা সীমানার পাথর সরায়। আমি তাদের ওপর আমার প্রচণ্ড ক্রোধ জলের মত ঢেলে দেব।
11 An danne Efraim, an murƙushe ta a shari’a ta ƙudura ga bin gumaka.
১১ইফ্রয়িম অভিশপ্ত, সে বিচারে অভিশপ্ত, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল প্রতিমার পথে চলতে এবং প্রণাম করতে,
12 Na zama kamar asu ga Efraim, kamar ruɓa ga mutanen Yahuda.
১২তাই আমি ইফ্রয়িমের কাছে পোকার মত হব এবং যিহূদার কুলের কাছে পচনের মত হব।
13 “Sa’ad da Efraim ya ga ciwonsa, Yahuda kuwa miyakunta, sai Efraim ya juya ga Assuriya, ya aika wurin babban sarki don neman taimako. Amma bai iya warkar da kai ba, bai iya warkar da miyakunka ba.
১৩যখন ইফ্রয়িম দেখল তার অসুস্থতা এবং যিহূদা যখন দেখল তার ক্ষত, তখন ইফ্রয়িম অশূরে গেল এবং মহান রাজার কাছে দূত পাঠাল। কিন্তু সে তোমাদের সুস্থ করতে বা তোমাদের ক্ষত সরাতে পারবে না।
14 Gama zan zama kamar zaki ga Efraim, kamar babban zaki ga Yahuda. Zan yage su kucu-kucu in tafi; zan kwashe su, ba wanda zai kuɓutar da su.
১৪কারণ আমি ইফ্রয়িমের কাছে সিংহের মত হব এবং যিহূদার কুলের কাছে যুবসিংহের মত হব। আমি, এমনকি আমি ছিন্নভিন্ন করব এবং চলে যাব; আমি তাদের বয়ে নিয়ে যাব এবং তাদের উদ্ধারের জন্য সেখানে কেউ থাকবে না।
15 Sa’an nan zan koma wurina sai sun yarda da laifinsu. Za su kuma nemi fuskata; cikin azabansu za su nace da nemana.”
১৫আমি যাব এবং আমার নিজের জায়গায় ফিরে আসব, যতক্ষণ না তারা তাদের দোষ স্বীকার করে এবং আমার মুখের খোঁজ করে; যতক্ষণ না তারা তাদের কষ্টে আমায় আন্তরিকভাবে খুঁজবে।